ঢাকা ১৬ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বশেষ
সমালোচনার জবাব দিলেন কোম্যান পঞ্চগড়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে কফিনবন্দি হয়ে ফিরলেন কাতারে দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ যুবক দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস সিন্ধুর পানি না পেলে ‘হাত কেটে নেওয়া হবে’, ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত স্বর্ণের দাম আরও ৩৩২৪ টাকা কমল বেরোবিতে রাতেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পদোন্নতি বঞ্চিতরা টাইব্রেকারে মরক্কোর রেকর্ড ১৭ দিন পর বিদ্যালয়ে উত্তোলন হলো জাতীয় পতাকা মক্কা-মদিনায় স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ নেইমারের খোঁচার পরই ভেস্তে গেল ভবিষ্যদ্বাণী ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০ নাটোরে আইনজীবীর ওপর হামলা, যুবক গ্রেপ্তার চট্টগ্রামের মধুশিয়া গর্জন বন রক্ষায় জাবিতে মানববন্ধন ও পাপেট শো ব্রাজিলের কাছে হারলেও শীর্ষ দলগুলোর সঙ্গে ব্যবধান কমছে জাপানের: মোরিয়াসু চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না মাকে দেখতে বের হয়ে নিখোঁজ এক মাদরাসাশিক্ষার্থী ফরিদপুরে নিখোঁজের ৩ দিন পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার জার্মানিতে এলোপাতাড়ি গুলিতে ৬ জন নিহত, গ্রেপ্তার ২ সুপ্রিম কোর্টের রায়ে নজিরবিহীনভাবে ক্ষমতা বাড়ল ট্রাম্পের শেষ ষোলোয় মরক্কোর প্রতিপক্ষ কে? জার্মানিকে হারানোয় প্যারাগুয়েতে ছুটির ঘোষণা নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর শিশুর মরদেহ উদ্ধার সালথায় প্রবাসী স্বামীর অর্থ আত্মসাৎ, স্ত্রী গ্রেপ্তার ঢাকায় অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই অনুষ্ঠিত সাতকানিয়ায় ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে যুবককে গুলি ও কুপিয়ে জখম মাদারীপুর পৌরসভার ১১০ কোটি টাকার বাজেট ঘোষণা টাইব্রেকার রোমাঞ্চে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ ১৬-তে মরক্কো কেমন ছিল রাসুলুল্লাহ (সা.)-এর জুতা মোবারক

এক পাশে দানব, অপর পাশে দ্য এলিফ্যান্ট

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৮:৩১ এএম
এক পাশে দানব, অপর পাশে দ্য এলিফ্যান্ট

রাউন্ড ৩২-এ আজ মুখোমুখি হবে নরওয়ে এবং আইভরি কোস্ট। বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে ম্যাচ

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ খেলছে নরওয়ে। তাদের বিশ্বমঞ্চে ফিরিয়েছেন আর্লিং হালান্ড। তার কাঁধে চেপেই ইউরোপের দলটি এখন নকআউট পর্বে। শারীরিক উচ্চতা এবং ফুটবলীয় মেধায় মাঠে এক ‘দানব’ তিনি। বিশ্রামে চাঙ্গা হয়ে আজ আবারও মাঠে ফিরছেন তিনি। আর ফুটবলের দানবকে ঠেকাতে মাঠের অপর পাশে থাকবে ‘দ্য এলিফ্যান্ট’।

আজ রাতে ডালাসে মুখোমুখি হবে নরওয়ে এবং আইভরি কোস্ট। প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে আইভরি কোস্ট। স্বাভাবিকভাবে ‘দ্য এলিফ্যান্ট’দের কাছে এটি গর্বের মুহূর্ত এবং একই সঙ্গে আরও একধাপ এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাদের শক্তি ও সামর্থ্যের ছাপ পড়েছে গ্রুপপর্বে। শুরুটা ছিল ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে। যদিও দ্বিতীয় ম্যাচে শক্তিশালী জার্মানির কাছে হেরে যায় লড়াইয়ের পর, ২-১ ব্যবধানে। গ্রুপপর্বের শেষটায় তারা হারানো আত্মবিশ্বাস ফিরে পায় ‘পুচকে’ কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে।

নরওয়ে তাদের প্রত্যাবর্তন রাঙানোর অপেক্ষায়, যাদের ভরসার কেন্দ্রে হালান্ড। গ্রুপপর্বেই চার গোল করে তিনি প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য আতঙ্ক হয়ে উঠেছেন। প্রথম ম্যাচে ইরাকের বিপক্ষে জোড়া গোল, এর পর সেনেগালের বিরুদ্ধেও জোড়া গোল করেন। তৃতীয় ম্যাচে খেলেননি। দুই ম্যাচের দুই জোড়া গোল প্রতিপক্ষের জন্য স্পষ্ট হুমকি। প্রমাণ করেছেন একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি।
জাতীয় দলের হয়ে মাত্র ৫২ ম্যাচে ৫৯ গোল হালান্ডের। এই পরিসংখ্যানই বলে দেয় তার দক্ষতার পরিমাপ। কেন তাকে বিশ্বের সবচেয়ে ভয়ংকর স্ট্রাইকারদের একজন ধরা হয়, তার প্রমাণও উঠে আসে এই দক্ষতায়। তবে নরওয়ের সবচেয়ে বড় দুর্বলতাও গ্রুপপর্বেই স্পষ্ট হয়েছে– হালান্ড নির্ভরতা। ফ্রান্সের বিপক্ষে তিনি বিশ্রামে থাকতেই নরওয়ে ভেঙে পড়ে ৪-১ ব্যবধানে। আক্রমণে ধারহীনতা, মিডফিল্ডে সৃজনশীলতার অভাব– সবই চোখে পড়েছে।

এই ম্যাচের বড় লড়াই হতে পারে মাঝমাঠে। মার্টিন ওডেগার্ডের সৃজনশীলতা এবং স্যান্ডের বার্গের শারীরিক উপস্থিতি নরওয়ের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে আইভরি কোস্ট চাইবে দ্রুত ট্রানজিশন আর উইং ব্যবহার করে নরওয়ের রক্ষণে চাপ তৈরি করতে।

চোটও ম্যাচের আগে বড় ফ্যাক্টর। আইভরি কোস্টের ডিফেন্ডার উইলফ্রেড সিঙ্গোর খেলা নিয়ে শঙ্কা রয়েছে। অন্যদিকে নরওয়ের রাইট-ব্যাক হুলিয়ান রেয়ারসন পুরোপুরি ফিট নন। তাকে নিয়ে শঙ্কা রয়েছে। ম্যাচের চাবিকাঠি সম্ভবত একটি জায়গায় সীমাবদ্ধ হয়ে আছে। সেটি আর্লিং হালান্ড। তাকে থামাতে না পারলে আইভরি কোস্টের বিশ্বকাপ মিশন থেমে যেতে পারে। হালান্ডকে থামাতে পারলে আফ্রিকান দলটির জয়ের সম্ভাবনা অনেকটাই বাড়বে। আর যদি হালান্ড নিজের স্বভাবসুলভ ফিনিশিং দেখান, তবে নরওয়েই এগিয়ে থাকবে। থামতে হবে আইভরি কোস্টকে।

দুই দল অতীতে কখনো মুখোমুখি হয়নি। প্রতিযোগিতামূল ম্যাচেও নয়, প্রীতি ম্যাচেও নয়। ফলে একে অপরের বিষয়ে ধারণা খুবই কম। সে কারণে নরওয়ের কোচ স্টেল সোলবাকেন একটু বেশি সতর্ক। তিনি বলেন, ‘এটা নকআউট পর্ব। এখানে যোগ্যতা দেখিয়ে দলগুলো উঠে এসেছে। এখানে প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সামনে এগোতে হলো আমাদের ভালো খেলা উপহার দিতে হবে।’
নরওয়ের অধিনায়ক মার্টিন ওডেগার্ড বলেন, ‘২৮ বছর পর বিশ্বকাপে ফিরেছি। আমরা নতুন ইতিহাস লিখতে চাই। দলে হালান্ড আছে। যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তবে জিততে হলে পুরো দলকে দায়িত্ব নিতে হবে।’

আইভরি কোস্টের কোচ ইমার্সে বলেন, ‘আমরা এরই মধ্যে ইতিহাস গড়েছি, তবে এখানে থামতে চাই না। নরওয়ে শক্তিশালী দল, তবে নিজেদের ওপর আমাদের আস্থা আছে।’ দলটির অধিনায়কের ফ্রাঙ্ক কেসির ভাষ্য এমন, ‘এটি শুধু নকআউটের একটি ম্যাচ নয়। পুরো দেশের স্বপ্নের প্রতিনিধিত্ব করছে। খেলার ছন্দ নিয়ন্ত্রণ করতে পারলে ফল আমাদের পক্ষে আসতে পারে।’

গ্রুপপর্বে আইভরি কোস্ট
ম্যাচ: ৩
গোল: ৪
গোল হজম: ২
শট: ৩১
অন-শট: ৯
কর্নার: ১২
ফাউল: ২৩
হলুদ কার্ড: ৪
লাল কার্ড: ০

গ্রুপপর্বে নরওয়ে
ম্যাচ: ৩
গোল: ৮
গোল হজম: ৭
শট: ৩৫
অন-শট: ১৬
কর্নার: ১৪
ফাউল: ৩৫
হলুদ কার্ড: ১
লাল কার্ড: ০

সমালোচনার জবাব দিলেন কোম্যান

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:৩৪ পিএম
সমালোচনার জবাব দিলেন কোম্যান
ছবি: সংগৃহীত

মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন নেদারল্যান্ডসের প্রধান রোনাল্ড কোম্যান। তবে দলের রক্ষণাত্মক কৌশল নিয়ে কোনো অনুশোচনা নেই তার। বরং পরিস্থিতি বিবেচনায় পাঁচ ডিফেন্ডার নিয়ে মাঠে নামার সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করেন এই ডাচ কোচ।

মঙ্গলবার (৩০ জুন) ম্যাচ শেষে কোম্যান বলেন, ‘প্রতিপক্ষকে ভয় পেয়ে নয়, বরং জয়ের সম্ভাবনা বাড়ানোর লক্ষ্যেই তারা রক্ষণাত্মক পরিকল্পনা গ্রহণ করেছিলেন।’

নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় নেদারল্যান্ডস। এই পরাজয়ের পর সমালোচনা হবে, তা আগে থেকেই অনুমান করেছিলেন কোম্যান।

আক্রমণাত্মক ‘ডাচ স্কুল অব ফুটবল’-এর ঐতিহ্য থেকে সরে এসে পাঁচ ডিফেন্ডারের কৌশল নেওয়ায় আগেও সমালোচিত হয়েছিলেন তিনি। তবে মরক্কোর মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এটিই ছিল সবচেয়ে কার্যকর পরিকল্পনা বলে দাবি করেন ডাচ কোচ।

কোম্যান বলেন, ‘এই রক্ষণাত্মক কৌশলের কারণে গ্রুপ পর্বের ম্যাচগুলোর তুলনায় আমরা প্রতিপক্ষকে অনেক কম সুযোগ দিয়েছি। সেটি ইতিবাচক দিক ছিল। তবে এর ফলে আমাদের আক্রমণভাগ কিছুটা দুর্বল হয়ে পড়েছিল।’

তিনি আরও বলেন, ‘আপনারা এই কৌশল নিয়ে যা খুশি ভাবতে পারেন। কিন্তু সুইডেন কিংবা তিউনিসিয়ার তুলনায় অনেক শক্তিশালী দলের বিপক্ষে আমরা খুব বেশি সুযোগ তৈরি করতে দিইনি। যদি আমাকে আবারও এই ম্যাচ পরিচালনার সুযোগ দেওয়া হয়, আমি ঠিক একই কৌশলই বেছে নেব।’

শেষ মুহূর্তে গোল হজম করায় আক্ষেপও করেছেন কোম্যান। তিনি বলেন, ‘মরক্কো যদি শেষ মুহূর্তে সমতায় ফিরতে না পারত, তাহলে হয়তো আজ ডাচ কোচ হিসেবে প্রশংসায় ভাসতাম। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। সম্ভবত পাঁচজন ডিফেন্ডার খেলানোর জন্যই আমাকে সমালোচনার মুখে পড়তে হবে। তবু আমি বিশ্বাস করি, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্তটি প্রয়োজনীয় ছিল।’

পাপ্পু/অন্তরা/

টাইব্রেকারে মরক্কোর রেকর্ড

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:৫০ এএম
টাইব্রেকারে মরক্কোর রেকর্ড
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে আবারও পেনাল্টি শুটআউটের রোমাঞ্চ জাগছে। মনটেরিতে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে মরক্কো। ম্যাচের শুরুতে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় ডাচরা। তবে ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্তে ইসা ডিওপ গোল করে মরক্কোকে সমতায় ফেরান। এরপর ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআটের ইতিহাসে মরক্কোর রেকর্ড মিশ্র হলেও সাম্প্রতিক সময়ে তারা অসাধারণ ধারাবাহিকতা দেখাচ্ছে। এখন পর্যন্ত আটটি টাইব্রেকারে অংশ নিয়ে চারটিতে জয় এবং চারটিতে পরাজয়ের মুখ দেখেছে আফ্রিকার দলটি। 

তবে সাম্প্রতিক সময়ে টাইব্রেকারে দুর্দান্ত ছন্দে রয়েছে মরক্কো। তারা শেষ তিনটি শুটআউটে জয় পেয়েছে। এই সময়ে তারা পরাজিত করেছে স্পেন (২০২২ ফিফা বিশ্বকাপ), নাইজেরিয়া (অ্যাফকন ২০২৫) এবং সেনেগালকে (আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপ ২০২৫)।

পাপ্পু/অন্তরা/

ব্রাজিলের কাছে হারলেও শীর্ষ দলগুলোর সঙ্গে ব্যবধান কমছে জাপানের: মোরিয়াসু

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:১৫ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১১:১৯ এএম
ব্রাজিলের কাছে হারলেও শীর্ষ দলগুলোর সঙ্গে ব্যবধান কমছে জাপানের: মোরিয়াসু
ছবি: সংগৃহীত

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত সমান তালে লড়ে বিদায় নিতে হয়েছে জাপানকে। তবুও এই পরাজয়কে ইতিবাচকভাবেই দেখছেন জাপানের কোচ হাজিমে মোরিয়াসু। তার মতে, ম্যাচটি প্রমাণ করেছে বিশ্ব ফুটবলের পরাশক্তিগুলোর সঙ্গে জাপানের ব্যবধান ক্রমেই কমে আসছে।

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর নকআউট ম্যাচে ব্রাজিলের কাছে ২-১ গোলে হারে জাপান। নির্ধারিত সময়ের শেষ দিকে ইনজুরি টাইমে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির ফার-পোস্টে নেওয়া নিখুঁত শটে জয় নিশ্চিত করে সেলেকাওরা।

এই হারে টুর্নামেন্টের ‘ডার্ক হর্স’ হিসেবে পরিচিত জাপানের বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায়। তবে পুরো ম্যাচে ব্রাজিলকে কঠিন পরীক্ষায় ফেলার পারফরম্যান্সে সন্তুষ্ট মোরিয়াসু।

ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমাদের মধ্যকার ব্যবধান এখন অনেকটাই কমে এসেছে। নিঃসন্দেহে ব্রাজিল বিশ্বমানের একটি দল, তবে আমরাও সেই পর্যায়ের কাছাকাছি পৌঁছে যাচ্ছি।’

তবে ফলাফলে হতাশাও লুকাননি জাপানের কোচ। তার ভাষ্যে, ‘এই পরাজয় আমাদের হতাশ করেছে। আমাদের দক্ষতার জায়গায় এখনও কিছুটা ঘাটতি রয়েছে। সেই জায়গাগুলোতে উন্নতি করতে হবে। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে নিয়মিত প্রতিদ্বন্দ্বিতা করাই আমাদের লক্ষ্য।’

মোরিয়াসুর বিশ্বাস, একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অনুপস্থিতিতেও বাকিদের দায়িত্বশীল পারফরম্যান্স ভবিষ্যতে দলের জন্য বড় সম্পদ হয়ে থাকবে।

তিনি বলেন, ‘এটাই আমাদের দলের অন্যতম শক্তি। আরও বেশি খেলোয়াড় এমন বড় ম্যাচের অভিজ্ঞতা অর্জন করছে, যা জাপানি ফুটবলের সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

দলের উন্নতির জায়গাও তুলে ধরেন জাপান কোচ। বিশেষ করে রক্ষণ থেকে দ্রুত আক্রমণে রূপান্তর এবং বল দখলে পারদর্শী দলের বিপক্ষে আরও কার্যকর ফুটবল খেলতে হবে বলে মন্তব্য করেন তিনি।

পাশাপাশি পুরো ম্যাচে শিষ্যদের লড়াকু মানসিকতার প্রশংসা করে মোরিয়াসু বলেন, জাপান যে কাউন্টার অ্যাটাকে বিশ্বের যেকোনো বড় দলের জন্যই হুমকি হয়ে উঠতে পারে, সেটি এই ম্যাচেই প্রমাণ হয়েছে।

পাপ্পু/অন্তরা

শেষ ষোলোয় মরক্কোর প্রতিপক্ষ কে?

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৫৫ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১১:২৯ এএম
শেষ ষোলোয় মরক্কোর প্রতিপক্ষ কে?
ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন এক লড়াইয়ে জয় পেয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে মরক্কো। মনটেরিতে অনুষ্ঠিত এই শ্বাসরুদ্ধকর ম্যাচে পেনাল্টি শুটআউটে ডাচদের হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা।

ম্যাচের শুরুতে কোডি গাকপোর গোলে লিড নেয় নেদারল্যান্ডস। তবে ম্যাচের একদম শেষ মুহূর্তে ইনজুরি টাইমে দুর্দান্ত এক গোল করে মরক্কোকে সমতায় ফেরান ইসা দিওপ। 

এরপর অতিরিক্ত সময়েও দুই দলের কেউই গোল করতে না পারলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে নেদারল্যান্ডসকে স্তব্ধ করে জয় ছিনিয়ে নেয় মরক্কো, যেখানে দলটির হয়ে জয়সূচক শেষ শটটি নেন ইসমায়েল সাইবারি।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এবার কানাডার মুখোমুখি হবে মরক্কো। এর আগে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে কানাডিয়ানরা।

আগামী ৪ জুলাই হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় ১১ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

জার্মানিকে হারানোয় প্যারাগুয়েতে ছুটির ঘোষণা

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৪৪ এএম
জার্মানিকে হারানোয় প্যারাগুয়েতে ছুটির ঘোষণা
ছবি: সংগৃহীত

চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে নাটকীয় পেনাল্টি শুটআউটে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করেছে প্যারাগুয়ে। ঐতিহাসিক এই জয়ের পর দেশজুড়ে উচ্ছ্বাসের মধ্যে ৩০ জুন এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

ম্যাচের নায়ক ছিলেন ২৬ বছর বয়সী গোলরক্ষক অরল্যান্ডো গিল। নিজের প্রথম বিশ্বকাপ খেলতে এসে তিনি পেনাল্টি শুটআউটে জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়ারকে ছাপিয়ে যান। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ে অসাধারণ পারফরম্যান্সের পর টাইব্রেকারে দুটি গুরুত্বপূর্ণ শট ঠেকিয়ে দলকে ঐতিহাসিক জয় এনে দেন তিনি।

ম্যাচে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ছিল জার্মানির। গোলমুখে ২১টি শট নেয় তারা, যেখানে প্যারাগুয়ের শট ছিল মাত্র ৭টি। তবু দৃঢ় রক্ষণ ও গিলের অসাধারণ গোলকিপিংয়ে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

টাইব্রেকারের শুরুতেই কাই হাভার্টজের শট রুখে দেন গিল। পরে নিক ভলটেমাডের প্রচেষ্টাও ব্যর্থ করে দেন তিনি। শেষ পর্যন্ত সাডেন ডেথে জার্মানির জোনাথান তাহের শট ক্রসবারের ওপর দিয়ে চলে গেলে হোসে কানাল গোল করে প্যারাগুয়ের স্মরণীয় জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে গিল বলেন, ‘এই জয় প্রমাণ করে, খেলা শুরুর আগে কোনো দলকে ছোট করে দেখা উচিত নয়। আমরা দেখিয়ে দিয়েছি, প্যারাগুয়েও বড় কিছু অর্জন করতে পারে।” জার্মানির প্রবল আক্রমণের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ম্যাচটা যেন একটি হরর মুভির মতো ছিল। মাঠের চারদিকে শুধু জার্মান ফুটবলারদেরই দেখছিলাম।’

প্রতিপক্ষ গোলরক্ষক ম্যানুয়েল নয়ারের প্রশংসা করে গিল বলেন, ‘নয়ার বিশ্বমানের গোলরক্ষক। তাঁর মতো একজন কিংবদন্তির বিপক্ষে খেলতে পারা আমার জন্য গর্বের।’

জয়ের পর প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা এক রাষ্ট্রীয় ডিক্রির মাধ্যমে ৩০ জুন দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করেন। ডিক্রিতে তিনি বলেন, ‘জার্মানির বিপক্ষে প্যারাগুয়ে জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক জয়কে স্বীকৃতি জানিয়ে আজ দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করা হলো।’

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ে এখন ফ্রান্স অথবা সুইডেনের মুখোমুখি হবে।