ঢাকা ১৬ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বশেষ
অপরাধ থামাতে পুলিশকে কঠোর হতে হবে শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় ভ্যানচালক নিহত কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পজিশনে অনিশ্চয়তা ড্রয়ারে লোকানো ছিল অ্যান্টার্কটিকার বিরল ডাইনোসর জীবাশ্ম ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয় দিনের সংঘর্ষে আহত ২০ নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, বয়সসীমা নেই বরগুনায় বজ্রাঘাতে ৫০ ফুট উঁচু তালগাছে অগ্নিকাণ্ড আখাউড়ায় সিসি ক্যামেরা বসিয়ে মাদক ব্যবসা, গ্রেপ্তার ১ সমালোচনার জবাব দিলেন কোম্যান পঞ্চগড়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে কফিনবন্দি হয়ে ফিরলেন কাতারে দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ যুবক দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস সিন্ধুর পানি না পেলে ‘হাত কেটে নেওয়া হবে’, ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত স্বর্ণের দাম আরও ৩৩২৪ টাকা কমল বেরোবিতে রাতেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পদোন্নতি বঞ্চিতরা সন্তান হারানোর শোক নিয়েই খেলেছিলেন গাকপো, শেষ পর্যন্ত ভাঙল বিশ্বকাপের স্বপ্ন টাইব্রেকারে মরক্কোর রেকর্ড ১৭ দিন পর বিদ্যালয়ে উত্তোলন হলো জাতীয় পতাকা মক্কা-মদিনায় স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ নেইমারের খোঁচার পরই ভেস্তে গেল ভবিষ্যদ্বাণী ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০ নাটোরে আইনজীবীর ওপর হামলা, যুবক গ্রেপ্তার চট্টগ্রামের মধুশিয়া গর্জন বন রক্ষায় জাবিতে মানববন্ধন ও পাপেট শো ব্রাজিলের কাছে হারলেও শীর্ষ দলগুলোর সঙ্গে ব্যবধান কমছে জাপানের: মোরিয়াসু চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না মাকে দেখতে বের হয়ে নিখোঁজ এক মাদরাসাশিক্ষার্থী ফরিদপুরে নিখোঁজের ৩ দিন পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার জার্মানিতে এলোপাতাড়ি গুলিতে ৬ জন নিহত, গ্রেপ্তার ২ সুপ্রিম কোর্টের রায়ে নজিরবিহীনভাবে ক্ষমতা বাড়ল ট্রাম্পের

নাটোরে আইনজীবীর ওপর হামলা, যুবক গ্রেপ্তার

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:২৩ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১১:৪৯ এএম
নাটোরে আইনজীবীর ওপর হামলা, যুবক গ্রেপ্তার
ছবি: আহত আইনজীবী

নাটোরে জমি নিয়ে বিরোধের জেরে আসাদুল ইসলাম আসাদ নামে এক আইনজীবীকে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনা ঘটেছে। দেড় মাস আগে অভিযুক্ত যুবকের বাবাকে মারধর করার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয় বলে জানা গেছে।

রবিবার (২৮ জুন) দুপুরে এই ঘটনা ঘটে। ওই সময় উপস্থিত অন্যান্য আইনজীবীরা কাবিল উদ্দিনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে দেন।

আহত ওই আইনজীবীকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য সাবান জানান, মহেশমারী গ্রামে রেজাউল ১০ কাঠা জমি কেনেন। পাশের পুকুরে ছিল ওই আইনজীবীর কেনা ১০ কাঠা জমি। সাত-আট বছর আগে নিজ জমির সঙ্গে রেজাউলের জমি এওয়াজ বদল করে মসজিদে জমিটি দান করেন ওই আইনজীবী। কিন্তু সম্প্রতি মসজিদে দান করা জমিটি নিজেদের দাবি করে তা দখলে নিতে উদ্যোগ নেয় রেজাউলরা। গ্রাম্য শালিস ছাড়াও সিংড়া থানায় মিমাংসার জন্য বসলে আইনজীবীর অনুসারী ইউনুস ও এন্তাজকে মারপিটের হুমকি  দেয় কাবিল উদ্দিনের বাবা রেজাউল ও তার অনুসারীরা। এরপর প্রায় দেড় মাস আগে রেজাউলকে বাড়ি থেকে তুলে নিয়ে ইউনুস ও এন্তাজরা মারধর করলে ক্ষিপ্ত হয় তার ছেলে কাবিল। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ওই ঘটনায় আইনজীবী আসাদুল ইসলাম আসাদের ছোট ভাই বাদী হয়ে রবিবার রাতে মামলা করলে আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কামাল মৃধা/তামান্না রুপা/

ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয় দিনের সংঘর্ষে আহত ২০

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০১:০৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয় দিনের সংঘর্ষে আহত ২০
ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়িয়েছেন দুই গ্রামবাসী। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) সকাল ৯টা থেকে থেমে থেমে উপজেলা কালিকচ্ছ বাজারে স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষ চলছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে গতকাল সোমবার ও এর আগের দিনও সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অন্তত ৫৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবারের সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকটি দোকানপাট ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়। এই সংঘর্ষের কারণে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের মো. খাদিমের কাছে সুদের এক লাখ টাকা পাবেন বলে দাবি করেন। তবে খাদিম টাকা দিতে অস্বীকৃতি জানালে গত রবিবার রাতে দুই পক্ষের হয়ে দুই গ্রামের বাসিন্দারা সংঘর্ষে জড়ায়। এতে খাদিম নিহত হন। 

গতকাল সোমবার (২৯ জুন) বিকেলে খাদিমের জানাজার নামাজের পরে আবারও সংঘর্ষে জড়ান দুই গ্রামবাসী। প্রায় তিন ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হন। এরপর আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে তৃতীয় দিনের মতো ফের দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান দুই গ্রামের বাসিন্দারা।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া জানান, থেমে থেমে সংঘর্ষ চলছে। পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

আজিজুল সঞ্চয়/খাদিজা রুমি/

বরগুনায় বজ্রাঘাতে ৫০ ফুট উঁচু তালগাছে অগ্নিকাণ্ড

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:৫১ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০১:০২ পিএম
বরগুনায় বজ্রাঘাতে ৫০ ফুট উঁচু তালগাছে অগ্নিকাণ্ড
ছবিঃ খবরের কাগজ

বরগুনার পাথরঘাটা পৌরসভার ৪নং ওয়ার্ডে বজ্রাঘাতে প্রায় ৫০ ফুট উঁচু একটি তালগাছে আগুন লাগার ঘটনা ঘটেছে।  

সোমবার (২৯ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

এতে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। তবে আকস্মিক এ দৃশ্য দেখতে আশেপাশের মানুষের ভিড় জমে যায়।

জানা গেছে, ৪নং ওয়ার্ডের বাসিন্দা পনু মোক্তারের বাড়ির সামনের তালগাছটিতে বজ্রপাত হলে মুহূর্তের মধ্যেই গাছের মাথায় আগুন ধরে যায়। গাছটি অত্যন্ত উঁচু হওয়ায় আগুন নেভানো সম্ভব হয়নি। তারা নিরাপদ দূরত্বে অবস্থান নিয়ে ঘটনাটি প্রত্যক্ষ করেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের বিকট শব্দের পরপরই তালগাছের মাথায় আগুন দেখা যায়। অল্প সময়ের মধ্যেই আগুন পুরো গাছে ছড়িয়ে পড়ে। পরে মুষলধারে বৃষ্টি শুরু হলে আগুন ধীরে ধীরে নিভে যায়।

প্রত্যক্ষদর্শী সুমন মোল্লা বলেন, ঘটনাটি ছিল অত্যন্ত ভয়াবহ। বজ্রপাতের প্রচণ্ড শব্দ এবং তালগাছের মাথায় আগুন জ্বলে উঠতে দেখে আশেপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। তবে সবাই নিরাপদ দূরত্বে থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মহিউদ্দিন অপু/অদিতি/

আখাউড়ায় সিসি ক্যামেরা বসিয়ে মাদক ব্যবসা, গ্রেপ্তার ১

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:৪১ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০১:০০ পিএম
আখাউড়ায় সিসি ক্যামেরা বসিয়ে মাদক ব্যবসা, গ্রেপ্তার ১
ছবিঃ খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্তঘেঁষা একটি বাড়িতে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি রেখে মাদক বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই বাড়ি থেকে ১২টি সিসি ক্যামেরা, দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের চোরাই মালামাল জব্দ করা হয়।

সোমবার (২৯ জুন) আখাউড়া থানার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এর আগে রবিবার উপজেলার সেনারবাদী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মো. ইদন মিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, ইদন মিয়া ও তার ভাই কালু দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদককারবার পরিচালনা করে আসছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে তাদের বসতঘরের চারপাশে একাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছিল। 

অভিযানের পর বাড়িটি থেকে ১২টি সিসি ক্যামেরা খুলে ফেলা হয়। পাশাপাশি দেশীয় অস্ত্র ও বিভিন্ন ধরনের চোরাই সামগ্রী জব্দ করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, গ্রেপ্তার ইদন মিয়াকে একটি বিস্ফোরকদ্রব্য আইনের মামলার তদন্তে সংশ্লিষ্টতা পাওয়ায় আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইদন মিয়ার ভাই কালুকে এর আগেই কারাগারে পাঠানো হয়েছিল।

জুটন বনিক/ অদিতি/

কফিনবন্দি হয়ে ফিরলেন কাতারে দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ যুবক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:২৪ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১২:৩০ পিএম
কফিনবন্দি হয়ে ফিরলেন কাতারে দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ যুবক
পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হচ্ছে। ছবি: খবরের কাগজ

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মরদেহ সিলেটে পৌঁছেছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল পৌনে সাতটার দিকে মরদেহগুলো নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৬ ফ্লাইটটি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

এর আগে ভোর থেকেই নিহতদের স্বজনরা ওসমানী বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

বিমানবন্দরে স্বজনদের কাছে আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এ সময় তাদের হাতে টাকার চেকও তুলে দেওয়া হয়।

এ সময় সিলেট-৫ আসনের বর্তমান সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান উপস্থিত ছিলেন।

বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো কানাইঘাটের গাছবাড়িতে তাদের গ্রামের বাড়িতে পাঠানো হয়।

নিহতদের স্বজনরা জানান, স্থানীয় একটি মাদরাসার সামনে নিহত পাঁচজনের এক সঙ্গে জানাজা হবে। এরপর দুপুরে যার যার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

নিহতরা হলেন- ঝিংগাবাড়ী ইউনিয়নের আমরপুর গ্রামের মৃত আব্দুন নূরের ছেলে জিবাল উদ্দিন, মাঝতালুক গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন, আগতালুক গ্রামের সেলিম আহমদের ছেলে মস্তাক আহমদ, একই গ্রামের মৃত মড়া মিয়ার ছেলে জুবায়ের আহমদ এবং দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের নিজ গাছবাড়ী গ্রামের বাহার উদ্দিনের ছেলে কাদের আহমদ।

গত ২১ জুন কাতারের শাহানিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে পাঁচজনই সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা।ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শাকিলা ববি/আজহার/

১৭ দিন পর বিদ্যালয়ে উত্তোলন হলো জাতীয় পতাকা

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:৪৯ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১২:২৩ পিএম
১৭ দিন পর বিদ্যালয়ে উত্তোলন হলো জাতীয় পতাকা
ছবিঃ খবরের কাগজ

ঠাকুরগাঁও সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৭ দিন জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়াতে শুরু হয় আলোচনা-সমালোচনা। একই সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সামনে আসে নানা অভিযোগ।

এরপর নড়েচড়ে বসে বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষা অফিস। অবশেষে ১৭ দিন পর বিদ্যালয় প্রাঙ্গণে উত্তোলন করা হয় জাতীয় পতাকা এবং গাওয়া হয় জাতীয় সংগীত। 

ঘটনাটি ঠাকুরগাঁও সদর উপজেলার সবুজ গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। প্রতিদিনের মতো পাঠদান চললেও গত ১৭ দিন ধরে বিদ্যালয় প্রাঙ্গণে দেখা যায়নি জাতীয় পতাকা, এমন অভিযোগ স্থানীয়দের। 

স্থানীয় বাসিন্দা সোহেল রানা বলেন, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৭ দিন জাতীয় পতাকা উত্তোলন না হওয়ার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। জাতীয় পতাকা আমাদের স্বাধীনতা ও আত্মত্যাগের প্রতীক। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

স্থানীয় বাসিন্দা মো. মিনি ইসলাম বলেন, বিদ্যালয়ে নিয়মিত জাতীয় পতাকা উত্তোলন করা হবে, এটাই স্বাভাবিক নিয়ম। কিন্তু দীর্ঘদিন ধরে পতাকা না ওঠার বিষয়টি জানতে পেরে তারা হতাশ হয়েছেন। 

স্থানীয় যুবক মো. পারভেজ খান জানান, দীর্ঘদিন বিদ্যালয়ে জাতীয় পতাকা দেখতে না পেয়ে বিষয়টি তার নজরে আসে। পরে বিষয়টি তুলে ধরে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয় এবং সোমবার (২৯ জুন) বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
  
বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অভিযোগ, প্রধান শিক্ষক ওয়ারেসা বানু দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়ের উন্নয়ন ও সংস্কার কার্যক্রমেও তার অনীহা রয়েছে বলে দাবি করেন তারা।

সহকারী শিক্ষক আয়েশা সিদ্দিকা অভিযোগ করেন, জাতীয় পতাকা উত্তোলনের বিষয়ে একাধিকবার প্রধান শিক্ষককে জানানো হলেও তিনি গুরুত্ব দেননি। বিষয়টি নিয়ে কথা বললে শিক্ষকদের ধমক দেওয়া হয় বলেও দাবি করেন তিনি। 

সহকারী শিক্ষক মোছাম্মৎ সালেহা বেগম অভিযোগ করেন, বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলতে গেলে তিনি অনেক সময় রেগে যান এবং শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করেন। এমনকি প্রতিবাদ করতে গেলেও চড়াও হন বলে অভিযোগ করেন তিনি।  

সহকারী শিক্ষক জয়শ্রী অভিযোগ করেন, বিদ্যালয়ের টিউবওয়েল দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় শিক্ষক-শিক্ষার্থীদের বাধ্য হয়ে বাথরুমে সরাসরি লাইনের পানি পান করতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে সবাইকে। 

সহকারী শিক্ষক লায়লা আরজুমান বানু বলেন, বিদ্যালয়ের টিউবওয়েল প্রায় দুই বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। বারবার জানানো হলেও সেটি মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।  

সহকারী শিক্ষক সাফা মহসিন বলেন, বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সমস্যা নিয়ে কথা বললেও প্রধান শিক্ষক তা গুরুত্ব দেন না। নিজের সিদ্ধান্তেই সবকিছু পরিচালনা করেন বলেও অভিযোগ করেন তিনি।

অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেসা বানু বলেন, পতাকা স্ট্যান্ড নষ্ট হয়ে যাওয়ায় পতাকা উত্তোলন করা সম্ভব হয়নি। পাশাপাশি বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ বা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন তিনি। 

বিষয়টি জানার পর বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ফজলুল করিম। 

তিনি বলেন, বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন না হওয়ার বিষয়টির সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে শিক্ষক ও সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হয়েছে। প্রতিবেদন জেলা শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

নবীন হাসান/অদিতি/