ঢাকা ১৬ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বশেষ
জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে টাইব্রেকারে গড়াল জার্মানি–প্যারাগুয়ে ম্যাচ মেসিদের সামনে কেপ ভার্দে ‘আন্ডারডগ’ সমতায় ফিরল জার্মানি ৪১ মিনিটে গোল দিয়ে এগিয়ে আছে প্যারাগুয়ে গর্ব নিয়ে বিদায় ব্রুস-দক্ষিণ আফ্রিকার গোলের গর্জনে চাপা ব্যাট-বল আর র‌্যাকেটের শব্দ গোল্ডেন বুটের লড়াইয়ের আড়ালে বিশ্বকাপের অন্য গল্প জার্মানি–প্যারাগুয়ে ম্যাচ শুরু হলিউডের মঞ্চে নায়ক ইউস্তাকিও শেষ মুহূর্তের বজ্রভলি জাপানকে কাঁদিয়ে জিতল ব্রাজিল গোল পরিশোধ করল ব্রাজিল প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে জাপান ২৯ মিনিটে জাপানের প্রথম গোল হেক্সা মিশনের নকআউট পর্ব শুরু: জাপানি প্রাচীর ভাঙতে পারবে তো ব্রাজিল? চাঁদপুরে দীর্ঘ ৩৯ বছরের শিক্ষাসেবা শেষে সম্মানজনক বিদায় শিক্ষকের ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫ ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন তাইজুলের আলো ছড়ানো দিনেও জিম্বাবুয়ের বিশাল লিড এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব ব্রাজিলের শুরুর একাদশে নেই নেইমার ৪ বছর পর ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল দেশের রিজার্ভ ঢাবির সিনেটে ১৪২২ কোটি টাকার বাজেট পেশ, নেই ইউজিসির গবেষণা বরাদ্দ বাংলাদেশে নতুন বিনিয়োগ করতে চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন পাচার হওয়া অর্থ ফেরত আনতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সোনারগাঁয় অবৈধ গ্যাস সংযোগে পরিচালিত দুই চুনা কারখানা উচ্ছেদ এফএলজি খাতে ডিজিটাল প্রোডাক্ট পাসপোর্টের রূপরেখা নিয়ে সেমিনার বাংলাদেশসহ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় নরওয়ে অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রদূত অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

মেসিদের সামনে কেপ ভার্দে ‘আন্ডারডগ’

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৪:৪৮ এএম
মেসিদের সামনে কেপ ভার্দে ‘আন্ডারডগ’
কেপ ভার্দে ফুটবল দল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের সবচেয়ে আলোচিত বিস্ময়গুলোর একটি এখন কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসে স্পেন ও উরুগুয়ের মতো সাবেক চ্যাম্পিয়নদের সামনে মাথা নত না করে জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। সেই রূপকথার যাত্রার প্রশংসা করলেন ইতালির বিশ্বকাপজয়ী সাবেক ডিফেন্ডার মার্কো মাতেরাৎসি।

২০০৬ সালে ইতালির বিশ্বজয়ী দলের সদস্য মাতেরাৎসির মতে, এবারের আসরের সবচেয়ে বড় চমকই কেপ ভার্দে। তবে নকআউটে আর্জেন্টিনার বিপক্ষে তাদের কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে বলেও মনে করেন তিনি। তার দৃষ্টিতে, মেসিদের সামনে আফ্রিকান দলটি ‘আন্ডারডগ’। 

মায়ামিতে ম্যাচটি দেখার অপেক্ষায় থাকা মাতেরাৎসি বলেন, কেপ ভার্দে এই ম্যাচে স্বাভাবিকভাবেই পিছিয়ে থাকা দল। তবে ফুটবলে ৯০ মিনিটে কী ঘটে, সেটা আগেভাগে বলা যায় না।

আর্জেন্টিনাকে এগিয়ে রাখার পেছনে তার বড় কারণ লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টাইন অধিনায়ক ইতোমধ্যে ছয় গোল করে ছুটছেন আসরের সর্বোচ্চ গোলদাতার পথে। মেসির প্রশংসা করতে গিয়ে মাতেরাৎসি বলেন, ‘এই বয়সে এমন ধারাবাহিকতা অবিশ্বাস্য, আর মেসি এখনো বিশ্বের সেরাদের একজন।’

তার ভাষায়, কেপ ভার্দের গল্প সুন্দর, কিন্তু আর্জেন্টিনার সঙ্গে আছে ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার। আর মেসি মাঠে থাকলে তাকে দেখার জন্য অপেক্ষা করাটাও হয়ে যায় আলাদা এক আনন্দ।

জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৫:৩৪ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০৫:৪২ এএম
জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে
ছবি: সংগৃহীত

টাইব্রেকারে জার্মানিকে হারিয়ে শেষ ষোলোয় প্যারাগুয়ে। নাটকীয় টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জার্মানি।

নির্ধারিত ৯০ মিনিটে জার্মানি-প্যারাগুয়ে ম্যাচের ফলাফল ছিল ১-১। এরপর অতিরিক্ত ৩০ মিনিটেও গোলের দেখা পায়নি কোনো দল।

প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে ৪–৩ গোলে হেরে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

নাঈম/

টাইব্রেকারে গড়াল জার্মানি–প্যারাগুয়ে ম্যাচ

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৫:২০ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০৫:৩০ এএম
টাইব্রেকারে গড়াল জার্মানি–প্যারাগুয়ে ম্যাচ
ছবি: সংগৃহীত

৯০ মিনিটেও দুই দলের গোল সমান থাকায় আরও অতিরিক্ত ৩০ মিনিট সময় পায় জার্মান ও প্যারাগুয়ে দল, কিন্তু তাতেও ফলাফল হয় ১-১ গোল। তাই শেষ পর্যন্ত  টাইব্রেকারে গড়িয়েছে জার্মান-প্যারাগুয়ে ম্যাচ। এখন দেখার পালা কোন দল জিতে ও কারা বাদ পরে এখানেই। 

দর্শকদের উচ্ছ্বাস ও কৌতহলে মুখর পুরো গ্যালারি। 

জার্মানির প্রথম শট: মিস। হাভার্টজের শট বাঁ দিকে ঝাঁপিয়ে রুখে দিয়েছেন প্যারাগুয়ে কোচ।

প্যারাগুয়ের প্রথম শট: গোল। প্রাদোর শটে ঠিক দিকেই ঝাঁপিয়েছিলেন জার্মান গোলকিপার। নাগাল পাননি। প্যারাগুয়ে ১–০ জার্মানি।

জার্মানির দ্বিতীয় শট: গোল। কিমিখের শট জালে। জার্মানি ১:১ প্যারাগুয়ে।

প্যারাগুয়ের দ্বিতীয় শট: গোল। গোমেজ জালে পাঠিয়েছেন। জার্মানি ১:২ প্যারাগুয়ে।

জার্মানির তৃতীয় শট: গোল। জার্মানি ২ : ২ প্যারাগুয়ে।

প্যারাগুয়ের তৃতীয় শট: গোল। জার্মানি ২ : ৩ প্যারাগুয়ে।

জার্মানির চতুর্থ শট: মিস। জার্মানি ২ : ৩ প্যারাগুয়ে।

প্যারাগুয়ের চতুর্থ শট: মিস। জার্মানি ২ : ৩ প্যারাগুয়ে।

জার্মানির পঞ্চম শট: গোল। জার্মানি ৩ : ৩ প্যারাগুয়ে।

প্যারাগুয়ের পঞ্চম শট: মিস। জার্মানি ৩ : ৩ প্যারাগুয়ে।

জার্মানির ষষ্ঠ শট: মিস।

প্যারাগুয়ের ষষ্ঠ শট: গোল।

নাঈম/

সমতায় ফিরল জার্মানি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:৫০ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০৪:৩৬ এএম
সমতায় ফিরল জার্মানি
কাই হাভার্টজ। ছবি: সংগৃহীত

জার্মানিকে সমতায় ফেরালেন কাই হাভার্টজ। ৫৪ মিনিটে দারুণ এক হেডে গোলটি করেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের খেলা শেষে এক গোলে পিছিয়ে ছিল জার্মানি। ৪৫ মিনিটের খেলায় ৭৯ শতাংশ সময় বল দখলে রেখেছে দলটি। শটও নিয়েছে পাঁচটি। কিন্তু গোলের দেখা পায়নি। উল্টো ৪২ মিনিটে প্যারাগুয়েকে এগিয়ে দিয়েছিলেন এনসিসো।

নাঈম/

৪১ মিনিটে গোল দিয়ে এগিয়ে আছে প্যারাগুয়ে

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:১৫ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০৪:১৯ এএম
৪১ মিনিটে গোল দিয়ে এগিয়ে আছে প্যারাগুয়ে
ছবি: সংগৃহীত

শেষ বত্রিশের ম্যাচে ডালাসে খেলছে জার্মানি–প্যারাগুয়ে। ফেবারিট হলেও ম্যাচের প্রথম আধা ঘণ্টায় গোল করতে পারেনি জার্মানি।

দুটি শট নিলেও দুটিই ছিল লক্ষ্যহীন। তবে অবশেষে ৪১তম মিনিটে দলকে এগিয়ে নিলেন প্যারাগুয়ের জুলিও এনসিসো।