ঢাকা ১৬ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বশেষ
অপরাধ থামাতে পুলিশকে কঠোর হতে হবে বিশ্ববাজারে তেলের বড় দরপতন শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় ভ্যানচালক নিহত কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পজিশনে অনিশ্চয়তা ড্রয়ারে লোকানো ছিল অ্যান্টার্কটিকার বিরল ডাইনোসর জীবাশ্ম ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে তৃতীয় দিনের সংঘর্ষে আহত ২০ নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, বয়সসীমা নেই বরগুনায় বজ্রাঘাতে ৫০ ফুট উঁচু তালগাছে অগ্নিকাণ্ড আখাউড়ায় সিসি ক্যামেরা বসিয়ে মাদক ব্যবসা, গ্রেপ্তার ১ সমালোচনার জবাব দিলেন কোম্যান পঞ্চগড়ে যুব মহিলা লীগ নেত্রী কারাগারে কফিনবন্দি হয়ে ফিরলেন কাতারে দুর্ঘটনায় নিহত সিলেটের ৫ যুবক দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস সিন্ধুর পানি না পেলে ‘হাত কেটে নেওয়া হবে’, ভারতকে হুঁশিয়ারি পাকিস্তানের প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত স্বর্ণের দাম আরও ৩৩২৪ টাকা কমল বেরোবিতে রাতেও অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পদোন্নতি বঞ্চিতরা সন্তান হারানোর শোক নিয়েই খেলেছিলেন গাকপো, শেষ পর্যন্ত ভাঙল বিশ্বকাপের স্বপ্ন টাইব্রেকারে মরক্কোর রেকর্ড ১৭ দিন পর বিদ্যালয়ে উত্তোলন হলো জাতীয় পতাকা মক্কা-মদিনায় স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ নেইমারের খোঁচার পরই ভেস্তে গেল ভবিষ্যদ্বাণী ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১০ নাটোরে আইনজীবীর ওপর হামলা, যুবক গ্রেপ্তার চট্টগ্রামের মধুশিয়া গর্জন বন রক্ষায় জাবিতে মানববন্ধন ও পাপেট শো ব্রাজিলের কাছে হারলেও শীর্ষ দলগুলোর সঙ্গে ব্যবধান কমছে জাপানের: মোরিয়াসু চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, শপথ নিতে পারবেন না মাকে দেখতে বের হয়ে নিখোঁজ এক মাদরাসাশিক্ষার্থী ফরিদপুরে নিখোঁজের ৩ দিন পর মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার জার্মানিতে এলোপাতাড়ি গুলিতে ৬ জন নিহত, গ্রেপ্তার ২

শেষ ষোলোয় মরক্কোর প্রতিপক্ষ কে?

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৫৫ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১১:২৯ এএম
শেষ ষোলোয় মরক্কোর প্রতিপক্ষ কে?
ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের বিপক্ষে কঠিন এক লড়াইয়ে জয় পেয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে মরক্কো। মনটেরিতে অনুষ্ঠিত এই শ্বাসরুদ্ধকর ম্যাচে পেনাল্টি শুটআউটে ডাচদের হারিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা।

ম্যাচের শুরুতে কোডি গাকপোর গোলে লিড নেয় নেদারল্যান্ডস। তবে ম্যাচের একদম শেষ মুহূর্তে ইনজুরি টাইমে দুর্দান্ত এক গোল করে মরক্কোকে সমতায় ফেরান ইসা দিওপ। 

এরপর অতিরিক্ত সময়েও দুই দলের কেউই গোল করতে না পারলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে নেদারল্যান্ডসকে স্তব্ধ করে জয় ছিনিয়ে নেয় মরক্কো, যেখানে দলটির হয়ে জয়সূচক শেষ শটটি নেন ইসমায়েল সাইবারি।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে এবার কানাডার মুখোমুখি হবে মরক্কো। এর আগে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে কানাডিয়ানরা।

আগামী ৪ জুলাই হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় ১১ টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পজিশনে অনিশ্চয়তা

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০১:০৬ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০১:৩২ পিএম
কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে তিন পজিশনে অনিশ্চয়তা
ছবি: সংগৃহীত

জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষে থেকে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একদিনের বিশ্রামের পর আবারও অনুশীলনে ফিরেছে লিওনেল স্কালোনির দল। শেষ ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শুরুর একাদশ নিয়ে তিনটি পজিশনে দ্বিধায় আছেন কোচ স্কালোনি।

সবচেয়ে বড় দুশ্চিন্তা সেন্ট্রাল ডিফেন্সে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে আঘাত পাওয়া ক্রিস্টিয়ান রোমেরোর চোটের ইতিহাসও রয়েছে একই জায়গায়। ফলে জর্ডানের বিপক্ষে তাকে বিশ্রামে রাখা হয়। তবে ইতিবাচক দিক হলো, তার পুনর্বাসন প্রক্রিয়া ভালোভাবে এগোচ্ছে এবং ফোলা অনেকটাই কমেছে। সোমবার অনুশীলনে সতীর্থদের সঙ্গে ফিরেছেন তিনি। তবুও ঝুঁকি এড়াতে চাইলে নিকোলাস ওটামেন্ডি ও লিসান্দ্রো মার্তিনেসের জুটিই দেখা যেতে পারে।

দ্বিতীয় অনিশ্চয়তা আক্রমণভাগে, বিশেষ করে মেসির সঙ্গী কে হবেন তা নিয়ে। জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামা অধিনায়ক লিওনেল মেসি কেপ ভার্দের বিপক্ষে শুরুর একাদশে ফিরছেন—তা প্রায় নিশ্চিত। পরিকল্পনা অনুযায়ী জুলিয়ান আলভারেসকে নকআউট পর্বে মূল স্ট্রাইকার হিসেবে ব্যবহার করার কথা ছিল। তবে গোড়ালির চোট থেকে ফেরা এই ফরোয়ার্ড এখনো পুরোপুরি ম্যাচ ফিট নন। অন্যদিকে লাউতারো মার্তিনেস গোল করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন, ফলে স্কালোনির সিদ্ধান্ত আরও জটিল হয়েছে।

তৃতীয় প্রশ্ন লেফট-ব্যাক পজিশন নিয়ে। নিকোলাস তাগলিয়াফিকো চোট কাটিয়ে ফিরে জর্ডানের বিপক্ষে পূর্ণ ৯০ মিনিট খেলেছেন। তার অনুপস্থিতিতে ফাকুন্দো মেদিনা ভালো পারফর্ম করলেও, স্বাভাবিক পজিশনের খেলোয়াড় হিসেবে তাগলিয়াফিকোই এগিয়ে।

সব মিলিয়ে কেপ ভার্দের বিপক্ষে স্কালোনিকে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে—রোমেরোর ফিটনেস, আক্রমণে মেসির সঙ্গী নির্বাচন এবং বাম দিকের রক্ষণভাগের চূড়ান্ত সমন্বয়।

পাপ্পু/অন্তরা/

সমালোচনার জবাব দিলেন কোম্যান

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:৩৪ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০১:৩১ পিএম
সমালোচনার জবাব দিলেন কোম্যান
ছবি: সংগৃহীত

মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর সমালোচনার মুখে পড়েছেন নেদারল্যান্ডসের প্রধান রোনাল্ড কোম্যান। তবে দলের রক্ষণাত্মক কৌশল নিয়ে কোনো অনুশোচনা নেই তার। বরং পরিস্থিতি বিবেচনায় পাঁচ ডিফেন্ডার নিয়ে মাঠে নামার সিদ্ধান্তকে সঠিক বলেই মনে করেন এই ডাচ কোচ।

মঙ্গলবার (৩০ জুন) ম্যাচ শেষে কোম্যান বলেন, ‘প্রতিপক্ষকে ভয় পেয়ে নয়, বরং জয়ের সম্ভাবনা বাড়ানোর লক্ষ্যেই তারা রক্ষণাত্মক পরিকল্পনা গ্রহণ করেছিলেন।’

নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় নেদারল্যান্ডস। এই পরাজয়ের পর সমালোচনা হবে, তা আগে থেকেই অনুমান করেছিলেন কোম্যান।

আক্রমণাত্মক ‘ডাচ স্কুল অব ফুটবল’-এর ঐতিহ্য থেকে সরে এসে পাঁচ ডিফেন্ডারের কৌশল নেওয়ায় আগেও সমালোচিত হয়েছিলেন তিনি। তবে মরক্কোর মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এটিই ছিল সবচেয়ে কার্যকর পরিকল্পনা বলে দাবি করেন ডাচ কোচ।

কোম্যান বলেন, ‘এই রক্ষণাত্মক কৌশলের কারণে গ্রুপ পর্বের ম্যাচগুলোর তুলনায় আমরা প্রতিপক্ষকে অনেক কম সুযোগ দিয়েছি। সেটি ইতিবাচক দিক ছিল। তবে এর ফলে আমাদের আক্রমণভাগ কিছুটা দুর্বল হয়ে পড়েছিল।’

তিনি আরও বলেন, ‘আপনারা এই কৌশল নিয়ে যা খুশি ভাবতে পারেন। কিন্তু সুইডেন কিংবা তিউনিসিয়ার তুলনায় অনেক শক্তিশালী দলের বিপক্ষে আমরা খুব বেশি সুযোগ তৈরি করতে দিইনি। যদি আমাকে আবারও এই ম্যাচ পরিচালনার সুযোগ দেওয়া হয়, আমি ঠিক একই কৌশলই বেছে নেব।’

শেষ মুহূর্তে গোল হজম করায় আক্ষেপও করেছেন কোম্যান। তিনি বলেন, ‘মরক্কো যদি শেষ মুহূর্তে সমতায় ফিরতে না পারত, তাহলে হয়তো আজ ডাচ কোচ হিসেবে প্রশংসায় ভাসতাম। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। সম্ভবত পাঁচজন ডিফেন্ডার খেলানোর জন্যই আমাকে সমালোচনার মুখে পড়তে হবে। তবু আমি বিশ্বাস করি, পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্তটি প্রয়োজনীয় ছিল।’

পাপ্পু/অন্তরা/

সন্তান হারানোর শোক নিয়েই খেলেছিলেন গাকপো, শেষ পর্যন্ত ভাঙল বিশ্বকাপের স্বপ্ন

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:৫৩ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১২:৫১ পিএম
সন্তান হারানোর শোক নিয়েই খেলেছিলেন গাকপো, শেষ পর্যন্ত ভাঙল বিশ্বকাপের স্বপ্ন
কোডি গাকপো

মাত্র তিন দিন আগে হারিয়েছেন অনাগত সন্তান। সেই গভীর শোক বুকে নিয়েই নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপের নকআউট ম্যাচে মাঠে নেমেছিলেন কোডি গাকপো। ব্যক্তিগত জীবনের কঠিন সময়েও জাতীয় দলের দায়িত্ব থেকে সরে দাঁড়াননি লিভারপুল তারকা। তবে দুর্দান্ত একটি গোল করেও শেষ পর্যন্ত বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতে পারলেন না তিনি।

বিশ্বকাপ শুরুর আগে গাকপো ও তার সঙ্গী নোয়া ভ্যান ডার বিজ জানিয়েছিলেন, আগামী অক্টোবরে তাদের দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ার কথা। কিন্তু গর্ভাবস্থাতেই মারা যায় তাদের অনাগত পুত্রসন্তান। এই মর্মান্তিক ঘটনার পর নেদারল্যান্ডস দলের পক্ষ থেকে গাকপোকে ছুটির প্রস্তাব দেওয়া হলেও তিনি দলের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নেন।

গত শনিবার অনাগত সন্তানকে হারানোর পর মঙ্গলবার (৩০ জুন) ভোরে মরক্কোর বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মাঠে নামেন গাকপো। শোকের ছাপ তার খেলাতেও ছিল। ম্যাচের বড় একটা সময় নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। বরং শুরু থেকে ম্যাচে আধিপত্য ছিল মরক্কোর।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র কিছুটা বদলায়। ৭২তম মিনিটে গাকপোর দুর্দান্ত গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। গোল করার পর আবেগ ধরে রাখতে পারেননি তিনি। চোখের জলেই যেন প্রকাশ পায় সাম্প্রতিক সময়ের সব কষ্ট। সতীর্থরা এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন।

গাকপোর গোলে এগিয়ে যাওয়ার পর ডাচ সমর্থকেরা পরের রাউন্ডের স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। কিন্তু সেই স্বপ্ন দীর্ঘস্থায়ী হয়নি। নির্ধারিত সময়ে সমতায় ফেরে মরক্কো। অতিরিক্ত সময়েও নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে আবারও হতাশা সঙ্গী হয় নেদারল্যান্ডসের। ২০১৪ ও ২০২২ সালের পর ২০২৬ বিশ্বকাপেও পেনাল্টি শুটআউটে বিদায় নিতে হয় কমলাবাহিনীকে। ইসমাইল সাইবারির সফল শেষ শটে জয়ের উল্লাসে মাতে মরক্কো, আর গাকপোদের বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যায় রাউন্ড অব ৩২ থেকেই।

ব্যক্তিগত শোক আর দলের বিদায়- একই সপ্তাহে দুই কঠিন আঘাত বয়ে আনল কোডি গাকপোর জীবনে। তার আবেগঘন গোলও শেষ পর্যন্ত নেদারল্যান্ডসকে পরের পর্বে তুলতে পারল না।

টাইব্রেকারে মরক্কোর রেকর্ড

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:৫০ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০১:৩২ পিএম
টাইব্রেকারে মরক্কোর রেকর্ড
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে আবারও পেনাল্টি শুটআউটের রোমাঞ্চ জাগছে। মনটেরিতে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র করে মরক্কো। ম্যাচের শুরুতে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় ডাচরা। তবে ইনজুরি টাইমের একেবারে শেষ মুহূর্তে ইসা ডিওপ গোল করে মরক্কোকে সমতায় ফেরান। এরপর ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।

পেনাল্টি শুটআটের ইতিহাসে মরক্কোর রেকর্ড মিশ্র হলেও সাম্প্রতিক সময়ে তারা অসাধারণ ধারাবাহিকতা দেখাচ্ছে। এখন পর্যন্ত আটটি টাইব্রেকারে অংশ নিয়ে চারটিতে জয় এবং চারটিতে পরাজয়ের মুখ দেখেছে আফ্রিকার দলটি। 

তবে সাম্প্রতিক সময়ে টাইব্রেকারে দুর্দান্ত ছন্দে রয়েছে মরক্কো। তারা শেষ তিনটি শুটআউটে জয় পেয়েছে। এই সময়ে তারা পরাজিত করেছে স্পেন (২০২২ ফিফা বিশ্বকাপ), নাইজেরিয়া (অ্যাফকন ২০২৫) এবং সেনেগালকে (আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপ ২০২৫)।

পাপ্পু/অন্তরা/

নেইমারের খোঁচার পরই ভেস্তে গেল ভবিষ্যদ্বাণী

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:৪৫ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০১:৩২ পিএম
নেইমারের খোঁচার পরই  ভেস্তে গেল ভবিষ্যদ্বাণী
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপে জাপানকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্বে জয় তুলে নেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জার্মান অর্থনীতিবিদ জোয়াকিম ক্লেমেন্টকে খোঁচা দিয়েছিলেন ব্রাজিল তারকা নেইমার জুনিয়র। তবে সেই আলোচনার মধ্যেই নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। আজ (৩০ জুন) টাইব্রেকারে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস।

জাপানের বিপক্ষে জয়ের পর ইনজুরির কারণে মাঠে নামতে না পারলেও বেঞ্চে বসে পুরো ম্যাচ উপভোগ করা নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লেমেন্টকে উদ্দেশ্য করে লেখেন, ‘জনাব জোয়াকিম ক্লেমেন্ট... অনুগ্রহ করে আগামী বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।’

নেইমারের এই মন্তব্য দ্রুতই ভাইরাল হয়ে যায় এবং তা ক্লেমেন্টের নজরেও আসে। জবাবে রসিকতা করে তিনি লিখেছিলেন, ‘অভিনন্দন নেইমার, এবারের চালটিতে আপনি জিতে গেলেন। তবে ফাইনালে কিন্তু নেদারল্যান্ডস আপনাদের জন্য অপেক্ষা করছে।’

জোয়াকিম ক্লেমেন্ট ২০১৪ সাল থেকে একটি গাণিতিক ও পরিসংখ্যানভিত্তিক মডেল ব্যবহার করে বিশ্বকাপের ফলাফল নিয়ে পূর্বাভাস দিয়ে আসছেন। তার মডেল অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে নেদারল্যান্ডস।

তবে সেই পূর্বাভাস আর বাস্তবে রূপ নিল না।  নকআউট পর্বের ম্যাচে মরক্কোর সঙ্গে নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের খেলা শেষে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে মরক্কোর কাছে হেরে বিশ্বকাপ অভিযান শেষ হয় নেদারল্যান্ডসের।

ফলে ক্লেমেন্টের ২০২৬ বিশ্বকাপের শিরোপা-সংক্রান্ত ভবিষ্যদ্বাণীও ভেস্তে গেছে। আর নেদারল্যান্ডসের বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে নেইমারের সেই ব্যঙ্গাত্মক মন্তব্য।

পাপ্পু/অন্তরা/