ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
বজ্রপাতের শঙ্কায় থমকে যেতে পারে বিশ্বকাপের ম্যাচ রংপুরে ডেঙ্গুর প্রকোপ কম, আক্রান্তরা বহিরাগত রাজশাহীতে ডেঙ্গুর অশনিসংকেত বরগুনায় চোখ রাঙাচ্ছে গত বছরের হটস্পট চট্টগ্রামে ৮ ওয়ার্ডে ডেঙ্গুর হটস্পট ঘোষণা সিরাজদিখানে আত্মীয়র রান্নাঘরে পুঁতে রাখা ছিল বৃদ্ধের মরদেহ পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্তকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত ময়মনসিংহে সন্ধ্যা নামতেই আতঙ্ক, বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান মিশরের বিপক্ষে ‘বাঁচো নয়তো মরো’ লড়াইয়ে অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় হিলি ইমিগ্রেশনে বাড়ছে যাত্রী পারাপার চকরিয়ায় ৩ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বালুদস্যু নাজিম কারাগারে ইউসিবিতে ৭ শতাংশ সুদে ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি নকআউটের আগে মেন্ডিকে পাচ্ছে না সেনেগাল জয়পুরহাটে ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি, ঋণ পরিশোধ ২৫১৬ কোটি ছাদের সুরক্ষায় বাজারে এলো রেইনবো রুফ কোট এইচএসসি-সমমান পরীক্ষা শুরু ২ জুলাই সময় অপচয় রোধে ফিফার নতুন নিয়ম দারুণ সফল: কোলিনা দুপুরের মধ্যে ১৫ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা সাতকানিয়ায় মাথায় গোলপোস্ট পড়ে শিক্ষার্থীর মৃত্যু মেহেরপুরে শিক্ষকের বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার নতুন নিয়মে লাল কার্ড দেখলেন ইকুয়েডরের হিনক্যাপিয়ে ‘এখন এআই দিয়ে যা হচ্ছে, হ্যারল্ড রশীদ তা আগেই করে ফেলেছেন’ পাবনায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মৃত্যু বিয়ের রাতে সবচেয়ে বড় অবিচার হয় যে কাজে ইকুয়েডরকে ২-০ গোলে হারাল মেক্সিকো সরকারি রাজস্ব জমায় ‘এ’ চালান বাধ্যতামূলক করা হয়েছে

ছাদের সুরক্ষায় বাজারে এলো রেইনবো রুফ কোট

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:২৪ এএম
ছাদের সুরক্ষায় বাজারে এলো রেইনবো রুফ কোট
ছবি: বিজ্ঞপ্তি

আরএফএল গ্রুপের জনপ্রিয় রঙের ব্র্যান্ড রেইনবো পেইন্টস বাজারে নিয়ে এলো নতুন রুফিং সল্যুশন ‘রেইনবো রুফ কোট’। 

সম্প্রতি নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত রেইনবো পেইন্টস ফ্যাক্টরিতে এক অনুষ্ঠানের মাধ্যমে পণ্যটির মোড়ক উন্মোচন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

রেইনবো রুফ কোট একটি উন্নতমানের ইলাস্টোমেরিক রুফিং কম্পাউন্ড, যা কংক্রিট ছাদের ওয়াটারপ্রুফিং, ক্র্যাক রেজিস্ট্যান্স ও রুফ কুলিংয়ের জন্য তৈরি করা হয়েছে। পণ্যটি ৩.৬৪ লিটার ও ১৮ লিটার প্যাকে পাওয়া যাবে, যার খুচরা মূল্য যথাক্রমে ২,১০০ টাকা ও ১০,০০০ টাকা।

অনুষ্ঠানে আর এন পাল বলেন, আরএফএল গ্রুপ সবসময় গ্রাহকের চাহিদা ও গুণগত মানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন নতুন পণ্য বাজারে নিয়ে আসে। আধুনিক নির্মাণ শিল্পের চাহিদা বিবেচনায় রেইনবো রুফ কোট ছাদের পানি, ফাটল ও তাপজনিত সমস্যার কার্যকর সমাধান দেবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও নির্মাণ খাতের জন্য আরও আধুনিক ও কার্যকর সমাধান নিয়ে কাজ করবে রেইনবো পেইন্টস।

রেইনবো পেইন্টসের বিজনেস হেড এ. এস. এম. ফয়সাল বলেন, রেইনবো রুফ কোট এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে এটি ছাদকে দীর্ঘদিন পানি, ফাটল ও তাপজনিত ক্ষতি থেকে সুরক্ষা দিতে পারে। এর উন্নত প্রযুক্তি ভবনের স্থায়িত্ব বৃদ্ধি করার পাশাপাশি ব্যবহারকারীদের আরও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করবে।

এ সময় রিহ্যাব চেয়ারম্যান ডা. মো. আলী আফজাল, রেইনবো পেইন্টসের হেড অব মার্কেটিং মো. রিয়াজুল করিম খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দেশব্যাপী রেইনবো পেইন্টস শোরুম ও অনুমোদিত ডিলার পয়েন্ট থেকে রেইনবো রুফ কোট সংগ্রহ করা যাবে। এছাড়া অনলাইনেও অথবা ডট কম থেকে পণ্যটি কেনার সুযোগ রয়েছে।

অন্তরা/

ইউসিবিতে ৭ শতাংশ সুদে ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:৪৪ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ১১:৪৮ এএম
ইউসিবিতে ৭ শতাংশ সুদে ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি
হজ শর্তে ও স্বল্প সুদে ঋণ সুবিধা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করছে ইউসিবি।

ক্ষুদ্র উদ্যোক্তাদের মাত্র ৭ শতাংশ সুদে ঋণ সুবিধা দিচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি)। দেশজুড়ে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য এই সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণ সুবিধা সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ইউসিবি। 

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) ক্লাস্টার অর্থায়ন স্কিম নামক বিশেষ ঋণে পুনঃঅর্থায়ন করছে বাংলাদেশ ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।

বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের (এসপিডি) পরিচালক নওশাদ মুস্তফা এবং ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন।

সিএমএসএমই খাতে উচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ক্লাস্টারগুলো হচ্ছে, কৃষি/খাদ্য প্রক্রিয়াজাতকরণ এবং কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী শিল্প, তৈরি পোশাক শিল্প, নিটওয়্যার, ডিজাইন ও সাজসজ্জা, আইসিটি, চামড়া ও চামড়াজাত পণ্য শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং, পাট ও পাটজাত শিল্প।

এছাড়া আছে প্লাস্টিক ও অন্যান্য সিনথেটিক শিল্প, পর্যটনশিল্প, হোম টেক্সটাইল সামগ্রী, নবায়নযোগ্য শক্তি (সোলার পাওয়ার), অটোমোবাইল প্রস্তুত ও মেরামতকারী শিল্প, তাঁত, হস্ত ও কারুশিল্প, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি (এলইডি, সিএফএল বাল্ব উৎপাদন)/ ইলেকট্রনিক যন্ত্রপাতি নির্মাণ শিল্প/ ইলেকট্রনিক ম্যাটেরিয়াল উন্নয়ন শিল্প, জুয়েলারি শিল্প, খেলনা শিল্প, প্রসাধনী ও টয়লেট্রিজ শিল্প, আগর শিল্প, আসবাবপত্র শিল্প, মোবাইল/কম্পিউটার/টেলিভিশন সার্ভিসিং।

ঋণের সীমা হবে বাংলাদেশ ব্যাংকের এসএমই ডেফিনিশন অনুযায়ী এবং ঋণের ধরণ হবে চলতি মূলধন ও মেয়াদি। ঋণের মেয়াদ হবে চলতি মূলধন ঋণের জন্য ১ বছর এবং মেয়াদী ঋণের জন্য ২ থেকে ৫ বছর পর্যন্ত। গ্রাহক পর্যায়ে সুদের হার হবে সর্বোচ্চ ৭ শতাংশ।  

এই উদ্যোগের মাধ্যমে সিএমএসএমই খাতের উদ্যোক্তারা আরও সহজে ও সাশ্রয়ী সুদে অর্থায়নের সুযোগ পাবেন। একই সঙ্গে ক্লাস্টারভিত্তিক শিল্প ও ব্যবসা আরও শক্তিশালী হবে, যা টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্র্যাটেজি মো. রীদওয়ানুল হক, হেড অব এসএমই মোহাম্মদ সেলিম চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংক ও ইউসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

বিজ্ঞপ্তি/

২০২৫ সালে বাটার নগদ ২৪৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৬:৫২ পিএম
২০২৫ সালে বাটার নগদ ২৪৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন
ছবি: বিজ্ঞপ্তি

বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড-এর ৫৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শেয়ারহোল্ডাররা ২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরিশোধিত মূলধনের উপর ২৪৮ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেন।

মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান জনাব শৈবাল সিনহা।

২৪৮ শতাংশ লভ্যাংশের মধ্যে, ১৪৩ শতাংশ অন্তর্বর্তী লভ্যাংশ ইতোমধ্যে প্রদান করা হয়েছে, এবং ২০২৫ সালের শেষ প্রান্তিকের জন্য ১০৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ সভায় অনুমোদিত হয়েছে।

অন্যান্য পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যবস্থাপনা পরিচালক মিস ফারিয়া ইয়াসমিন, পরিচালক জনাব ক্লিফোর্ড গ্যারি রয়টার, স্বতন্ত্র পরিচালক মিস ফারজানা চৌধুরী; স্বতন্ত্র পরিচালক জনাব রিয়াজুল হক চৌধুরী; অর্থ পরিচালক জনাব ইলিয়াস আহমেদ; এবং কোম্পানি সচিব জনাব রিয়াজুর রেজা মো. ফয়সাল।

সভা শেষে চেয়ারম্যান, কোম্পানির মূল্যবান শেয়ারহোল্ডার, গ্রাহক, সরবরাহকারী, কর্মী এবং সরকারের প্রতি তাদের অব্যাহত সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞপ্তি/নাঈম

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৫:১০ পিএম
দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ছবি: বিজ্ঞপ্তি

দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসির ২৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১টায় হাইব্রিড পদ্ধতিতে ঢাকায় গলফ গার্ডেনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. ফোরকান হোসেন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, পরিচালক শেখ মোর্শেদ জাহান (অধ্যাপক, আইবিএ, ঢাকা বিশ্ববিদ্যালয়), পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর চেয়ারম্যান এম নুরুল আলম এফসিএস।

আরও উপস্থিত ছিলেন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ আকরাম হোসেন, এফসিএস সহ ব্যাংকের শেয়ারহোল্ডারগণ, ঊর্ধ্বতন নির্বাহী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে কোম্পানি সচিব সভার নোটিশ উপস্থাপন করেন। চেয়ারম্যান ডা. আরিফুর রহমান শেয়ারহোল্ডারদের স্বাগত জানিয়ে ব্যাংকের সার্বিক কার্যক্রম, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

চেয়ারম্যান ডা. আরিফুর রহমান বলেন, “অতীতের অনিয়মের অবসান ঘটিয়ে আমরা সততা ও স্বচ্ছতার পথে প্রিমিয়ার ব্যাংককে এগিয়ে নিচ্ছি। আমানতকারীদের স্বার্থ রক্ষা করে, পুনর্গঠন ও সুশাসনের মাধ্যমে ব্যাংককে দেশের শীর্ষ পাঁচে নিয়ে যাওয়াই আমাদের অঙ্গীকার। আমরা বিশ্বাস করি, সততা ও দূরদর্শী এই পথই আমাদেরকে ‘Onward & Upward’ নিয়ে যাবে।”

ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, “সততা, স্বচ্ছতা ও সুশাসনের ভিত্তিতে আমরা আমানতকারীদের আস্থা এবং শেয়ারহোল্ডারদের দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষা করে একটি শক্তিশালী ও টেকসই ভবিষ্যতের পথে অগ্রসর হচ্ছি।”

সভায় ব্যাংকের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, পরিচালনা পর্ষদের প্রতিবেদন এবং অন্যান্য অ্যাজেন্ডা অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। শেয়ারহোল্ডাররা মতামত প্রদান করেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, ‘সার্ভিস ফার্স্ট’ অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি বর্তমানে দেশের ব্যাংকিং খাতে একটি সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে। বর্তমানে ব্যাংকটির রয়েছে ১৩৬টি শাখা, ৬৭টি উপশাখা, ১৩০টি এটিএম এবং ২১৪টি এজেন্ট আউটলেট। আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে গ্রাহকদের আরও উন্নত সেবা প্রদানে ব্যাংকটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

বিজ্ঞপ্তি/নাঈম

ডিবিএইচের সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৪:৫০ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০৪:৫১ পিএম
ডিবিএইচের সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন
ছবি: বিজ্ঞপ্তি

ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি কর্তৃক ডিসেম্বর ৩১, ২০২৫ তারিখে সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের প্রস্তাব শেয়ারহোল্ডাররা অনুমোদন করেছেন। সম্প্রতি ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ৩০তম বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা এ প্রস্তাব অনুমোদন করেন।

সভায় সভাপতিত্ব করেন, কোম্পানির চেয়ারম্যান সৈয়দ মঈন উদ্দিন আহমেদ। সভায় ভাইস চেয়ারম্যান এবং পরিচালকদের মধ্যে অধ্যাপক ইমরান রহমান, নাজির রহিম চৌধুরী, খন্দকার মনোয়ারুল ইসলাম, অধ্যাপক নওশিন রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও নাসিমুল বাতেন, কোম্পানি সচিব জসিম উদ্দিন, এফসিএস এবং সাধারণ শেয়ারহোল্ডারগণ অংশগ্রহণ করেন।

সাধারণ শেয়ারহোল্ডারদের প্রশ্নের জবাবে ব্যবস্থাপনা পরিচালক নাসিমুল বাতেন প্রতিষ্ঠানের পরিচালন দক্ষতা তুলে ধরেন এবং খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ডিবিএইচ ফাইন্যান্স এর সাফল্য উল্লেখ করে বলেন, “ডিবিএইচ এর খেলাপি ঋণ মোট ঋণের মাত্র ০.৮৪ শতাংশ, যা দেশের আর্থিক খাতের মধ্যে সর্বনিম্ন। এটি প্রতিষ্ঠানটিকে টানা ২১ বছর সর্বোচ্চ ক্রেডিট রেটিং AAA (ট্রিপল-এ) ভূমিকা পালোণ করেছে।”

ডিবিএইচ ফাইন্যান্সের চেয়ারম্যান জনাব সৈয়দ মঈন উদ্দিন আহমেদ পরিচালকবৃন্দের প্রতিবেদন এবং নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন তুলে ধরেন।

তিনি বৈশ্বিক অর্থনৈতিক মন্দাবস্থার প্রতিকূল পরিস্থিতির সত্ত্বেও কোম্পানির আয় নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “ঝুঁকি ব্যবস্থাপনা এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে যে সব কর্মসূচি গ্রহণ করা হয়েছে তা কোম্পানির আয়ে ইতিবাচক ভূমিকা রাখছে।”

তিনি উল্লেখ করেন যে, প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত, কোম্পানিটি মোট ৬২, ৮৬৯টি পরিবারের আবাসনের স্বপ্ন পূরণে সহায়তা করেছে।

বিজ্ঞপ্তি/নাঈম

আন্তর্জাতিক মঞ্চে ইডকলের জয়জয়কার

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৪:৩০ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০৪:৩২ পিএম
আন্তর্জাতিক মঞ্চে ইডকলের জয়জয়কার
ছবি: বিজ্ঞপ্তি

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অত্যন্ত মর্যাদাপূর্ণ ফাইন্যান্স এশিয়া অ্যাওয়ার্ডস ২০২৬-এ টানা চতুর্থবারের মতো বেস্ট সাসটেইনেবল ব্যাংক ইন বাংলাদেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)।

বৃহস্পতিবার (২৫ জুন) হংকংয়ের কনরাড হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ইডকলের পক্ষে এই পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের কোম্পানি সচিব জনাব এম. মাফতুন আহমেদ।

নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি সাশ্রয় এবং জলবায়ু-সহনশীল অবকাঠামো খাতে অর্থায়নে ইডকলের দীর্ঘদিনের ধারাবাহিক নেতৃত্ব ও সাফল্যেরই প্রতিফলন এই আন্তর্জাতিক স্বীকৃতি।

ইডকলের ব্যবস্থাপনা পরিচালক জনাব আলমগীর মোরসেদ বলেন, টানা চতুর্থবারের মতো এই অর্জন বাংলাদেশের জলবায়ু অর্থায়নের মূল চালিকাশক্তি হিসেবে আমাদের ভূমিকাকে আরও দৃঢ় করল। এটি প্রমাণ করে যে, সুশৃঙ্খল ও পরিবেশ-বান্ধব অর্থায়ন বড় পরিসরে সফল করা সম্ভব—তা ইউটিলিটি-স্কেল, সৌরবিদ্যুৎ হোক কিংবা শিল্পখাতের কার্বন নিঃসরণ হ্রাস এবং গ্রামীণ কৃষকদের কাছে পরিচ্ছন্ন জ্বালানি পৌঁছে দেওয়াই হোক। এই সম্মাননা আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল।

টেকসই উন্নয়নে ইডকলের মূল অর্জনসমূহ:
গ্রিড ডিকার্বনাইজেশন, শিল্পখাতের গ্রিন ট্রান্সমিশন এবং জলবায়ু-সহনশীল কৃষি খাতে ইডকলের অবদান দৃশ্যমান:
 শিল্প রুফটপ সোলার: এ পর্যন্ত ২০০ মেগাওয়াট পিকের (MWp) বেশি অর্থায়ন করা হয়েছে; ২০২৬ সালের মধ্যে লক্ষ্যমাত্রা ৩০০ মেগাওয়াট।

 বিসিআরইসিএল সৌরবিদ্যুৎ কেন্দ্র (পাবনা): ৬৪.৫৫ মেগাওয়াট ধারণক্ষমতার এই প্রকল্পের জন্য ৬৭ মিলিয়ন মার্কিন ডলারের সিন্ডিকেটেড ঋণসুবিধা নিশ্চিতকরণ।

 টেক্সটাইল খাতে জ্বালানি সাশ্রয়: গ্রিন ক্লাইমেট ফান্ডের (GCF) সঙ্গে যৌথভাবে বস্ত্র খাতের জন্য ১৩৩ মিলিয়ন মার্কিন ডলারের ঋণসুবিধা প্রদান।

 সোলার সেচ পাম্প কর্মসূচি: ২০৩০ সালের মধ্যে ১০,০০০ সিস্টেম স্থাপনের লক্ষ্য নিয়ে কাজ চলছে, যার মধ্যে ১, ৪৯৫টি সিস্টেমের মাধ্যমে ইতোমধ্যে প্রায় ৭০,০০০ কৃষক সুবিধা পাচ্ছেন।

 ফাইন্যান্সএশিয়ার এই পুরস্কারের পাশাপাশি ২০২৬ সালে ইডকল আরও বেশ কিছু আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছে। মর্যাদাপূর্ণ দ্য অ্যাসেট ট্রিপল-এ সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার অ্যাওয়ার্ডস ২০২৬-এ প্রতিষ্ঠানটি প্রজেক্ট ফাইন্যান্স হাউস অব দ্য ইয়ার এবং পাবনার বিসিআরইসিএল সৌরবিদ্যুৎ প্রকল্পে অর্থায়নের জন্য রিনিউয়েবল এনার্জি ডিল অব দ্য ইয়ার হিসেবে ভূষিত হয়।

বিজ্ঞপ্তি/নাঈম