ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
অদম্য জান্নাতুল, থামাতে পারেনি প্রতিবন্ধকতাও, দুই হাতের ভরসায় উচ্চশিক্ষার স্বপ্ন ইংল্যান্ডের বিপক্ষে হারানোর কিছু নেই: দেসাবের চাঁদপুরে ১৫ লাখ মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ বজ্রপাতের শঙ্কায় থমকে যেতে পারে বিশ্বকাপের ম্যাচ রংপুরে ডেঙ্গুর প্রকোপ কম, আক্রান্তরা বহিরাগত শিশু নির্যাতন ‘খুনের চেয়েও জঘন্য’ বললেন মাদ্রাজ হাইকোর্ট রাজশাহীতে ডেঙ্গুর অশনিসংকেত হিলিতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল প্রতিহত করতে পুলিশের সর্তকতা বরগুনায় চোখ রাঙাচ্ছে গত বছরের হটস্পট গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫ চট্টগ্রামে ৮ ওয়ার্ডে ডেঙ্গুর হটস্পট ঘোষণা সিরাজদিখানে আত্মীয়র রান্নাঘরে পুঁতে রাখা ছিল বৃদ্ধের মরদেহ পূর্বাচলে ৪টি থানা ও ৬টি তদন্তকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত ময়মনসিংহে সন্ধ্যা নামতেই আতঙ্ক, বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আখাউড়া পৌরসভার বাজেট ঘোষণা সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান প্রান্তিক পর্যায়ে রেমিট্যান্স পৌঁছাতে নগদ ও রূপালী ব্যাংকের চুক্তি মিশরের বিপক্ষে ‘বাঁচো নয়তো মরো’ লড়াইয়ে অস্ট্রেলিয়া ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় হিলি ইমিগ্রেশনে বাড়ছে যাত্রী পারাপার চকরিয়ায় ৩ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বালুদস্যু নাজিম কারাগারে ইউসিবিতে ৭ শতাংশ সুদে ঋণ পাবেন ক্ষুদ্র উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি নকআউটের আগে মেন্ডিকে পাচ্ছে না সেনেগাল জয়পুরহাটে ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি, ঋণ পরিশোধ ২৫১৬ কোটি ছাদের সুরক্ষায় বাজারে এলো রেইনবো রুফ কোট এইচএসসি-সমমান পরীক্ষা শুরু ২ জুলাই সময় অপচয় রোধে ফিফার নতুন নিয়ম দারুণ সফল: কোলিনা দুপুরের মধ্যে ১৫ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা সাতকানিয়ায় মাথায় গোলপোস্ট পড়ে শিক্ষার্থীর মৃত্যু

সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:০০ পিএম
সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান
হরমোন একটি জৈব রাসায়নিক পদার্থ। এটি উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে। প্রতীকী ছবি- সংগৃহীত

পঞ্চম অধ্যায় : সমন্বয় ও নিঃসরণ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১। উদ্ভিদের সব কাজ নিয়ন্ত্রণকারী জৈব রাসায়নিক পদার্থটি কী নামে পরিচিত?
ক) এনজাইম 
খ) হরমোন 
গ) ফাইটোহরমোন 
ঘ) ফাইটো অ্যাসিড

২। ইথিলিন কোন ধরনের পদার্থ?
ক) গ্যাসীয় পদার্থ    খ) তরল পদার্থ
গ) কঠিন পদার্থ       ঘ) অ্যাসিড

৩। ফ্লোরিজেন কোথায় থাকে?
ক) পাতায়         খ) কাণ্ডে 
গ) শিকড়ে         ঘ) সবগুলোতে

আরো পড়ুন : উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

৪। বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন কোনটি?
ক) টক্সিন         
খ) ইথিলিন 
গ) অক্সিন         
ঘ) জিব্বেরেলিন

৫। গাছের আম ঝরে পড়ার জন্য দায়ী কোনটি?
ক) ইথিলিন           খ) অক্সিন 
গ) জিব্বেরেলিন     ঘ) টক্সিন

৬। হরমোন একটি-
i. জৈব রাসায়নিক পদার্থ 
ii. কোষের বাইরে থাকে
iii. উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii    খ) ii ও iii 
গ) i ও ii     ঘ) i, ii ও iii

উত্তর: ১. গ, ২. ক, ৩. ক, ৪. খ, ৫. ক, ৬. ক।

লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর

সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:০০ পিএম
সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান
হরমোন একটি জৈব রাসায়নিক পদার্থ। এটি উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে। প্রতীকী ছবি- সংগৃহীত

পঞ্চম অধ্যায় : সমন্বয় ও নিঃসরণ

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

১। উদ্ভিদের সব কাজ নিয়ন্ত্রণকারী জৈব রাসায়নিক পদার্থটি কী নামে পরিচিত?
ক) এনজাইম 
খ) হরমোন 
গ) ফাইটোহরমোন 
ঘ) ফাইটো অ্যাসিড

২। ইথিলিন কোন ধরনের পদার্থ?
ক) গ্যাসীয় পদার্থ    খ) তরল পদার্থ
গ) কঠিন পদার্থ       ঘ) অ্যাসিড

৩। ফ্লোরিজেন কোথায় থাকে?
ক) পাতায়         খ) কাণ্ডে 
গ) শিকড়ে         ঘ) সবগুলোতে

আরো পড়ুন : উদ্ভিদের বংশ বৃদ্ধি অধ্যায়ের ৮টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান

৪। বৃদ্ধি প্রতিবন্ধক হরমোন কোনটি?
ক) টক্সিন         
খ) ইথিলিন 
গ) অক্সিন         
ঘ) জিব্বেরেলিন

৫। গাছের আম ঝরে পড়ার জন্য দায়ী কোনটি?
ক) ইথিলিন           খ) অক্সিন 
গ) জিব্বেরেলিন     ঘ) টক্সিন

৬। হরমোন একটি-
i. জৈব রাসায়নিক পদার্থ 
ii. কোষের বাইরে থাকে
iii. উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii    খ) ii ও iii 
গ) i ও ii     ঘ) i, ii ও iii

উত্তর: ১. গ, ২. ক, ৩. ক, ৪. খ, ৫. ক, ৬. ক।

লেখক : সহকারী শিক্ষক
লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জ

কবীর

চট্টগ্রাম বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থী এক লাখ

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৩:৫৪ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০৪:০৩ পিএম
চট্টগ্রাম বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থী এক লাখ
ছবি: সংগৃহীত

বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার শুরু হবে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার চট্টগ্রাম, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা-রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ২৮৩টি কলেজের মোট ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবেন।

গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ তিন হাজার। সে সময় কলেজের সংখ্যা ছিল ২৭৭টি। এবার কলেজের সংখ্যা বাড়লেও কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। কেন্দ্রের সংখ্যাও একটি কমে এবার ১১৪টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক পারভেজ সাজ্জাদ চৌধুরী পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলো নিশ্চিত করে খবরের কাগজকে বলেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩ হাজার ৯০৩ জন, মানবিক বিভাগে ৪৪ হাজার ২৩৮ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৩১ হাজার ৫৩৯ জন রয়েছেন।

বোর্ডের তথ্য অনুযায়ী, জেলাভিত্তিক পরীক্ষার্থীর মধ্যে চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ ৭০ হাজার ৯৭৪ জন। এ ছাড়াও কক্সবাজারে ১২ হাজার ২৫৫ জন, খাগড়াছড়িতে ৭ হাজার ৩৫৩ জন, রাঙামাটিতে ৫ হাজার ৪৩৯ জন এবং বান্দরবানে ৩ হাজার ৬৬৭ জন পরীক্ষায় অংশ নেবেন।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক খবরের কাগজকে জানান, পরীক্ষা তদারকির জন্য শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ২৩টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে ১৫টি সাধারণ এবং ৮টি বিশেষ ভিজিল্যান্স টিম দায়িত্ব পালন করবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার ১১৪টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম জেলায় ৬৮টি কেন্দ্র, যার ২৬টি মহানগর এলাকায়। এ ছাড়া কক্সবাজারে ১৮টি, বান্দরবানে ৮টি এবং রাঙামাটি ও খাগড়াছড়িতে ১০টি করে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। বোর্ডের নির্দেশনা অনুযায়ী, মোবাইল ফোনসহ কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্রে বহন করা যাবে না। কেন্দ্রসচিব, কক্ষ পরিদর্শক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও পরীক্ষা পরিচালনায় শিক্ষামন্ত্রণালয় এবং আন্তঃশিক্ষা বোর্ডের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। পরীক্ষার্থীদের প্রবেশপত্র, নিবন্ধনপত্র ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সঙ্গে নিয়ে সময়মতো কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

আবদুস সাত্তার/থিওটোনিয়াস

A King and Astrologer বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ৫ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৫:৪০ পিএম
A King and Astrologer বিষয়ক Story Writing নিয়ে আলোচনা,  ৫ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র
রাজা নিজের ভবিষ্যৎ জানার জন্য জ্যোতিষীর সঙ্গে কথা বলছেন । ছবি- সংগৃহীত

Story Writing

A King and Astrologer

There was a king in India. He was fond of knowing his future from the astrologers. One day an astrologer visited the capital. The king came to learn about the name and fame of the astrologer. He at once invited the astrologer to the court. The king asked him about his future. He told the king something unpleasant. At this the king got furious and condemned him to death. When the astrologer was being taken to the place of execution, the king asked him. ‘How long would you live?’

আরো পড়ুন : Slow and Steady Wins the Race বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৪র্থ পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র

“I’ll die only week before your death” replied the astrologer with a ready wit. “I'll receive your majesty where you are sending me” he cleverly added.
At this reply, the king turned pale like a dead man and shouted, ‘Drive this wretch away and let him not come here again.’
‘So good bye’ said the astrologer promptly. Thus, he managed to escape from the king’s wrath. 

লেখক : সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা

কবীর

ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৩:৩৭ পিএম
ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র
শিক্ষার্থীরা শিক্ষকের লেকচার শুনছে ও নোট করছে। ছবি- খবরের কাগজ

তৃতীয় অধ্যায়: ভূমিরূপ পরিবর্তন

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। পৃথিবীর ভূত্বক কয়টি বৃহৎ প্লেটের মাধ্যমে গঠিত?
ক) ৫টি    খ) ৭টি
গ) ৯টি    ঘ) ১১টি

আরো পড়ুন : পৃথিবীর গঠন অধ্যায়ের ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র

২। গিরিজনি আলোড়ন সংঘটিত হয় কীভাবে?
ক) আনুভূমিকভাবে    খ) উলম্বভাবে
গ) আড়াআড়িভাবে    ঘ) বিপরীতভাবে

উত্তর: ১. খ, ২. ক।

লেখক : প্রভাষক
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

কবীর

বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ৬টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০২:১৯ পিএম
বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ৬টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র
শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর প্রশ্ন নিয়ে গ্রুপ ডিসকাশন করছে। ছবি- সংগৃহীত

অষ্টম অধ্যায় : বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম

অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন: সংক্ষেপে ইউনিসেফের পরিচিতি ব্যাখ্যা করো।

উত্তর: জাতিসংঘের যেসব সংস্থা আন্তর্জাতিক পর্যায়ে সমাজকল্যাণ কার্যক্রমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইউনিসেফ (UNICEF) তাদের মধ্যে অন্যতম। এর পূর্ণ নাম হলো- United Nations International Children’s Emergency Fund. ১৯৫০ সালে Emergency শব্দটি বাদ দেওয়া হয় এবং নতুন নাম রাখা হয় United Nations Children’s Fund অর্থাৎ জাতিসংঘের শিশু তহবিল। 

প্রশ্ন: ইউনিসেফের দুটি লক্ষ্য ও উদ্দেশ্য লেখ।

উত্তর: প্রতিষ্ঠার পর থেকে ইউনিসেফ বিশ্বের অনুন্নত, স্বল্পোন্নত ও উন্নয়নশীল দেশগুলোর শিশুদের নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টিসহ সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। ইউনিসেফের দুটি লক্ষ্য ও উদ্দেশ্য হলো- ১. শিশুর মৌলিক অধিকার নিশ্চিত করে সর্বোত্তম জীবন বিধানের নিশ্চয়তা দিয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। 
২. শিক্ষা উপকরণ সরবরাহ করার মাধ্যমে শিশুদের জন্য শিক্ষামূলক কর্মসূচির সম্প্রসারণ করা।

প্রশ্ন: বাংলাদেশে ইউনিসেফের কার্যক্রম ব্যাখ্যা করো।

উত্তর: স্বাধীনতার পর থেকেই ইউনিসেফ এ দেশে শিশুদের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। শিশুদের কল্যাণে কার্যক্রম পরিচালনার জন্য ইউনিসেফ অর্থ ও কারিগরি সহায়তা করে যাচ্ছে। বাংলাদেশে শিশুদের কল্যাণে ইউনিসেফ যেসব কার্যক্রম পরিচালনা করছে তার মধ্যে স্বাস্থ্যবিষয়ক কার্যক্রম, পুষ্টিবিষয়ক কার্যক্রম, শিক্ষাবিষয়ক কার্যক্রম, নারীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, বিভিন্ন সংস্থাকে সহায়তা দেওয়া, মা ও শিশুর জন্য তহবিল গঠন ইত্যাদি উল্লেখযোগ্য।

আরো পড়ুন : বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ২টি অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র

প্রশ্ন: বাংলাদেশের পুষ্টিহীনতা দূরীকরণে ইউনিসেফের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর: পুষ্টিহীনতা বাংলাদেশের সমস্যাগুলোর মধ্যে অন্যতম। পুষ্টিহীনতা প্রতিরোধে ইউনিসেফ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। জনগণকে পুষ্টি বিষয়ে জ্ঞানদান, কর্মীদের পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রসূতি ও শিশু মৃত্যুহার রোধ, পুষ্টিজরিপ পরিচালনা, পুষ্টিকর খাদ্য উৎপাদন ও সংরক্ষণ, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য টিউবওয়েল স্থাপন, বিস্কুট ও দুধ বিতরণ ইত্যাদি কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইউনিসেফ ব্যাপক সফলতা অর্জন করেছে। এ ছাড়া পুষ্টিবিষয়ক গবেষণার মাধ্যমে দেশের সত্যিকার অবস্থা তুলে ধরে পরিকল্পনা প্রণয়ন ও অন্ধত্ব দূরীকরণের জন্য বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণে ইউনিসেফ খুবই তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে।

প্রশ্ন: শিক্ষাক্ষেত্রে ইউনিসেফের ভূমিকা ব্যাখ্যা করো।

উত্তর: বাংলাদেশের জনসংখ্যার বড় একটি অংশ শিক্ষার আলো থেকে বঞ্চিত। এ জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় নিয়ে আসতে ইউনিসেফ বহুমুখী সহায়তা দিচ্ছে। প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক এ দুই ভাগে ইউনিসেফ তার শিক্ষাবিষয়ক কার্যক্রম পরিচালনা করে থাকে। শিশুদের জন্য পুস্তক, খাতা, পেন্সিল/কলম সরবরাহ, শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া, স্কুল স্থাপন, দরিদ্র ছাত্রছাত্রীদের মধ্যে পোশাক বিতরণ ইত্যাদি ইউনিসেফের প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত। ইউনিসেফের অপ্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মধ্যে রয়েছে যুবক, বয়স্ক নারী ও পুরুষদের শিক্ষার ব্যবস্থা করা ইত্যাদি। এভাবে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশের শিক্ষা সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রশ্ন: ইউএনডিপির কার্যক্রম পরিচালনার পদ্ধতি ব্যাখ্যা করো। 

উত্তর: ইউএনডিপি তার কার্যক্রম পরিচালনায় যেখানে যেরূপ প্রয়োজন সেখানে সেরূপ পদ্ধতি ব্যবহার করে থাকে। বাংলাদেশের কৃষি শ্রমিকরা অসংগঠিত ও বিচ্ছিন্ন হওয়ায় তারা নানাভাবে নির্যাতিত, বঞ্চিত ও শোষিত হচ্ছে। কাজেই ইউএনডিপি কৃষি কার্যক্রমের আওতায় কৃষকদের নিয়ে দল গঠন করে দল সমাজকর্ম পদ্ধতি ও সমষ্টি উন্নয়ন পদ্ধতির মাধ্যমে তাদের উন্নয়নের চেষ্টা করে থাকে। দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রেও ইউএনডিপি সমষ্টি উন্নয়ন পদ্ধতি ব্যবহার করে থাকে। আবার ইউএনডিপির স্বাস্থ্য কার্যক্রমে ব্যক্তি সমাজকর্মের অনুশীলন লক্ষ করা যায়।

লেখক : প্রভাষক, সমাজকর্ম
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, মগবাজার, ঢাকা

কবীর