ঢাকা ১৬ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বশেষ
প্রবাসীদের স্বস্তি, ওয়ার্ক পারমিট নিয়ে নতুন সুযোগ দিল সৌদি ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ভর্তি ১৮০ রোগী একদিনে হামে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১১৪ ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডের তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে রাশিয়ান হাউস ইন ঢাকা প্রধানমন্ত্রীর চীন সফর: তিস্তা চুক্তি, করিডর ও বিনিয়োগ সম্ভাবনা সার্বিক বাজেট অপরিকল্পিত ও বাস্তবায়ন অযোগ্য: বিরোধী দল ইনুর রায়কে ‘বিচারের নামে প্রহসন’ দাবি করে জাসদের বিক্ষোভ বাজেট পাসের পর সংসদের অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মূলতবি ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণের বিধান রেখে সাইবার নিরাপত্তা বিল পাস কলকাতায় বাংলাদেশ মিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খালেদ জিম্বাবুয়ের কাছে আড়াই দিনেই বাংলাদেশের ইনিংস ব্যবধানে হার স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : মির্জা ফখরুল প্রার্থিতা বাতিলের প্রতিবাদে বিক্ষোভ, মহাসড়কে গাছ কেটে ব্যারিকেড ঘটনাস্থলে না থেকেও মামলায় আসামি দুই এইচএসসি পরীক্ষার্থী ঋণের নামে আধুনিক বিলাসিতা কী বলে ইসলাম ২০২৫ সালে বাটার নগদ ২৪৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন অনলাইন জুয়া ও বেটিংয়ে কঠোর শাস্তির বিধানসহ সংসদে আইন পাস আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা রূপগঞ্জ ইউএনওর কাছে চাঁদা দাবির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন সংগীতশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের স্মরণ সংগীত সন্ধ্যা মায়ের জানাজায় অংশ নিলেন প্যারোলে মুক্তি পাওয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা শৈশবের সেই প্রথম মিছিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট সংসদে পাস, ঘাটতি প্রায় আড়াই লাখ কোটি কঙ্গোর বিপক্ষে মাইনোকে একাদশে চান রুনি টেকসই প্যাকেজিং ও ডিজিটাল প্রযুক্তিতে বদলে যাচ্ছে বৈশ্বিক খাদ্যশিল্প কাইলি জেনারের বিরুদ্ধে মামলা কাজের প্রলোভনে অপহরণ, টেকনাফের পাহাড়ি আস্তানা থেকে চার যুবক উদ্ধার গত ১৫ বছরের তুলনায় দেশে খুন, ডাকাতিসহ সার্বিক অপরাধ কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষায় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ চেয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের বিক্ষোভ

ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণের বিধান রেখে সাইবার নিরাপত্তা বিল পাস

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৭:৫৬ পিএম
ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণের বিধান রেখে সাইবার নিরাপত্তা বিল পাস
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ক্ষতিকর, বিভ্রান্তিকর ও মানহানিকর কনটেন্ট দ্রুত অপসারণের বিধান রেখে সাইবার নিরাপত্তা (সংশোধন) বিল, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। নতুন আইনে আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে নির্ধারিত সময়সীমার মধ্যে আপত্তিকর কনটেন্ট অপসারণে বাধ্য করার পাশাপাশি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও সরকার অনুমোদিত সংস্থাগুলোকে প্রয়োজনীয় ক্ষেত্রে কনটেন্ট ব্লক এবং ব্যবহারকারীর তথ্য চাওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৯তম দিনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে তা পাস হয়।

বিলটি পাসের আগে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, এম. আব্দুল গফুর, জাহিরুল ইসলাম, জি. এম. নজরুল ইসলাম ও আমির হামজা এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও শেখ মুজিবুর রহমান ইকবাল বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষার জন্য সংসদীয় কমিটিতে পাঠানো এবং জনমত যাচাইয়ের প্রস্তাব দেন। তবে কণ্ঠভোটে সেই প্রস্তাব নাকচ হয়ে যায়।

বিলটি উত্থাপনকালে মন্ত্রী বলেন, সংশোধনীর মাধ্যমে মেটাসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে বিতর্কিত, ক্ষতিকর ও মানহানিকর কনটেন্ট অপসারণ করতে হবে। পাশাপাশি ভুল তথ্য (মিস ইনফরমেশন) ও মানহানির সংজ্ঞা যুগোপযোগী করা হয়েছে এবং সংশ্লিষ্ট অপরাধের জন্য আরও কঠোর শাস্তির বিধান সংযোজন করা হয়েছে। প্রতিবেশী কয়েকটি দেশে মেটার মতো প্ল্যাটফর্মকে ২৪ ঘণ্টার মধ্যে আপত্তিকর কনটেন্ট অপসারণে বাধ্য করার আইনি বিধান রয়েছে। কিন্তু বাংলাদেশের বিদ্যমান আইনে এমন কার্যকর ব্যবস্থা না থাকায় নতুন সংশোধনীর মাধ্যমে সেই ঘাটতি পূরণ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৭ জুন বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। তিন দিনের মধ্যে কমিটির প্রতিবেদন জমা দেওয়ার পর তা বিবেচনায় নিয়ে মঙ্গলবার সংসদে বিলটি পাস করা হয়।

এলিস/নাঈম

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ভর্তি ১৮০ রোগী

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৮:৫১ পিএম
ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ভর্তি ১৮০ রোগী
খবরের কাগজ ইনফোগ্রাফ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন রয়েছেন।

এ সময়ে ১৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৬৩২ জন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১০৪ জন। এর মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৮ শতাংশ নারী। এ বছর ডেঙ্গু আক্রান্ত ১৮ জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

এসএন/

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে রাশিয়ান হাউস ইন ঢাকা

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৮:১৬ পিএম
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে রাশিয়ান হাউস ইন ঢাকা
ছবি: খবরের কাগজ

অজানাকে জানার নেশা আর বিশ্বমানের উচ্চশিক্ষার স্বপ্ন- এই দুইয়ের মেলবন্ধনে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে ‘রাশিয়ান হাউস ইন ঢাকা’। রাশিয়ায় উচ্চশিক্ষা, আন্তর্জাতিক অলিম্পিয়াড জয় থেকে শুরু করে উত্তর মেরুর রোমাঞ্চকর বৈজ্ঞানিক অভিযান- সবক্ষেত্রেই এখন উজ্জ্বল উপস্থিতি বাংলাদেশের তরুণদের।

মঙ্গলবার (৩০ জুন) ২০২৬ সালের প্রথমার্ধের কার্যক্রম নিয়ে আয়োজিত অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে রাশিয়ান হাউস ইন ঢাকা। 

সংবাদ সম্মেলনে রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনয় জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের বৃত্তির সংখ্যা ২০১৮ সালের ৬৫টি থেকে প্রায় তিনগুণ বেড়ে ২০২৬ সালে ২০০টিতে উন্নীত হয়েছে। এই বৃত্তির সুবাদে বর্তমানে মস্কোর আরইউডিএন ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর পড়ছেন ফারজানা ইয়াসমিন।

তিনি জানান, রাশিয়ার আধুনিক শিক্ষাব্যবস্থা ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিদ্যমান উন্নত আবাসন ব্যবস্থা বিশ্বমানের ক্যারিয়ার গড়তে সহায়ক ভূমিকা পালন করছে।

শুধু শ্রেণিকক্ষের পাঠেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক যুব কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের মেধাবীরা এখন বিশ্বনেতাদের সঙ্গে একই প্ল্যাটফর্মে কথা বলছেন। সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম থেকে শুরু করে ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল- সবখানেই বাংলাদেশের তরুণরা নিজেদের মেধা ও নেতৃত্ব তুলে ধরছেন। বিশেষ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী জিন্নাত আরা জাসোয়ার ‘ইন্টাররাশিয়া ফেলোশিপ’ প্রাপ্তি এবং রোসআটমের প্রজেক্ট ‘আইসব্রেকার অব নলেজ’-এর মাধ্যমে দুই বাংলাদেশির উত্তর মেরুতে বৈজ্ঞানিক অভিযানে অংশগ্রহণের সুযোগ দেশীয় শিক্ষার্থীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা।

আন্তর্জাতিক একাডেমিক অলিম্পিয়াডে বাংলাদেশি শিক্ষার্থীদের সাম্প্রতিক সাফল্যে উচ্ছ্বসিত আয়োজকরা। সিরিয়াস ফেডারেল টেরিটরি-তে অনুষ্ঠিত ওপেন ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড ২০২৬-এ ‘টিম বাংলাদেশ’-এর প্রজেক্ট রাউন্ড বিজয় এবং তাসিন মোহাম্মদের ব্যক্তিগত ব্রোঞ্জ পদক জয় ছিল এবারের অন্যতম প্রাপ্তি। তাসিন বর্তমানে বাংলাদেশে রাশিয়ার একাধিক অলিম্পিয়াডের প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

ভাষা শিক্ষার প্রসারেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। আলেকজান্দ্রা খ্লেভনয় জানান, দেশের বিভিন্ন নামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রুশ ভাষা শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। আগামী আগস্ট মাসে রুশ ভাষার বিশেষজ্ঞরা সরাসরি বাংলাদেশে এসে এই পাঠদান কার্যক্রম আরও জোরদার করবেন।

সংবাদ সম্মেলনের শেষভাগে দূতাবাসের অ্যাটাশে ও প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা ‘রাশিয়ার জনগণের ঐক্যের বছর’ শিরোনামে এক বিশেষ উপস্থাপনায় রাশিয়ার বহুজাতিক সমাজ ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরেন। চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে ক্রীড়াভিত্তিক সাংস্কৃতিক উদ্যোগগুলো দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের সেতুবন্ধন হিসেবে কাজ করছে।

জয়ন্ত সাহা/নাঈম

সার্বিক বাজেট অপরিকল্পিত ও বাস্তবায়ন অযোগ্য: বিরোধী দল

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৮:১০ পিএম
সার্বিক বাজেট অপরিকল্পিত ও বাস্তবায়ন অযোগ্য: বিরোধী দল
বিরোধীদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে পাস হওয়া ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে ‘অপরিকল্পিত, অস্বচ্ছ ও বাস্তবায়ন অযোগ্য’ বলে মন্তব্য করেছে বিরোধী দল। তবে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল, মুদি দোকানের ওপর আরোপিত কর প্রত্যাহার এবং করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি করাসহ কয়েকটি দাবি সরকার মেনে নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে তারা।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে বাজেট পাস হওয়ার পর সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের ব্রিফিংয়ে বিরোধীদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান এসব কথা বলেন।

তিনি বলেন, বিরোধী দল শুরু থেকেই জনগণের স্বার্থে গঠনমূলক ভূমিকা পালন করেছে। এ কারণেই তারা বাজেটের বিরুদ্ধে ভোট দিয়েছেন। তার ভাষায়, ‘এক কথায় বলতে গেলে এই বাজেট অপরিকল্পিত, অস্বচ্ছ ও বাস্তবায়ন অযোগ্য। তবে আমাদের জোরালো ভূমিকার কারণে সরকার কয়েকটি গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে এসেছে।’

সরকার যেসব দাবি মেনে নিয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে মুদি দোকানের ওপর আরোপিত কর প্রত্যাহার, আবাসন খাতে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের সিদ্ধান্ত, করমুক্ত আয়ের সীমা চার লাখ টাকা নির্ধারণ এবং ব্যাংক লুটেরাদের মালিকানা ফিরিয়ে দেওয়ার বিধান প্রত্যাহার।

ব্যাংকিং খাতের দুর্বল অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাজিবুর রহমান বলেন, সরকার টাকা ছাপিয়ে ব্যাংকগুলোকে ঋণ দিচ্ছে। এমন পরিস্থিতিতে ব্যাংক খাত থেকে বিপুল অঙ্কের ঋণ নেওয়ার লক্ষ্য কতটা বাস্তবসম্মত, সে বিষয়ে বাজেটে সুস্পষ্ট ব্যাখ্যা নেই। একই সঙ্গে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রাকেও তিনি অবাস্তব বলে মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বাজেটে ‘জুলাই চার্টার’ বাস্তবায়নের জন্য কোনো সুনির্দিষ্ট বরাদ্দ রাখা হয়নি। শুধু নিহত ও আহতদের জন্য কিছু ভাতার ব্যবস্থা করা হয়েছে, যা পর্যাপ্ত নয়।

সংসদে আইন পাসের ক্ষেত্রে তাড়াহুড়োর সমালোচনা করে বিরোধীদলীয় এ সদস্য বলেন, কার্যপ্রণালী বিধি অনুযায়ী বিলের কপি আগেভাগে দেওয়ার কথা থাকলেও এখন তা মানা হচ্ছে না। তিনি জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এ আদালতের অনুমতি ছাড়াই পুলিশের সার্ভার বা কম্পিউটার জব্দের ক্ষমতা দেওয়ার বিধান নিয়েও আপত্তি জানান।

এ ছাড়া বিচার বিভাগের জন্য বরাদ্দকে অপ্রতুল উল্লেখ করে তিনি পেপারলেস বিচারব্যবস্থা ও জেলা পর্যায়ে হাইকোর্ট স্থাপনের দাবি পুনর্ব্যক্ত করেন। সংবিধান সংশোধনের পরিবর্তে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে একটি সংস্কার কমিটি গঠনের প্রস্তাবও পুনরায় তুলে ধরেন।

এলিস/নাঈম

বাজেট পাসের পর সংসদের অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মূলতবি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৮:০০ পিএম
বাজেট পাসের পর সংসদের অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মূলতবি
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাসের মধ্য দিয়ে শেষ হয়েছে বিএনপি সরকারের প্রথম বাজেট অধিবেশনের গুরুত্বপূর্ণ পর্ব। বাজেট অনুমোদনের পাশাপাশি দুটি বিল পাসের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জাতীয় সংসদের অধিবেশন আগামী ৭ জুলাই বিকেল ৩টা পর্যন্ত মূলতবি ঘোষণা করেন।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৯তম দিনে কণ্ঠভোটে বাজেট পাস হয়। গত ৭ জুন শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট (দ্বিতীয়) অধিবেশনে বাজেটের সাধারণ আলোচনা, সম্পূরক বাজেট, অর্থ বিল এবং সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পন্ন হয়।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর এটি বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় বাজেট। এর আগে বিএনপি নেতৃত্বাধীন সরকারের সর্বশেষ বাজেট ২০০৬-০৭ অর্থবছরে তৎকালীন অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান উপস্থাপন করেছিলেন।

পাস হওয়া বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এতে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বাজেট ঘাটতির প্রাক্কলন করা হয়েছে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৬ শতাংশের সমপরিমাণ। বাজেটের মোট আকার সম্ভাব্য জিডিপির ১৩ দশমিক ৭ শতাংশ। আগামী অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে আদায়ের লক্ষ্য ৬ লাখ ৪ হাজার কোটি টাকা।

এবারের বাজেটের সাধারণ আলোচনায় অংশ নেন মোট ২৯১ জন সংসদ সদস্য। তারা ৪৫ ঘণ্টা ৫১ মিনিট আলোচনা করেন। এর মধ্যে সরকারি দলের ২০০ জন সদস্য ৩২ ঘণ্টা ৩ মিনিট এবং বিরোধী দলের ৯১ জন সদস্য ১৩ ঘণ্টা ৪৮ মিনিট বক্তব্য দেন।

অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেটের আলোচনায় অংশ নেন ২৫ জন সংসদ সদস্য। এ আলোচনা চলে ৩ ঘণ্টা ৩ মিনিট। এর মধ্যে সরকারি দলের ১৮ জন সদস্য ২ ঘণ্টা ১৪ মিনিট এবং বিরোধী দলের ৭ জন সদস্য ৪৯ মিনিট বক্তব্য রাখেন। 

সব মিলিয়ে বাজেটের সাধারণ ও সম্পূরক বাজেটের আলোচনায় মোট ৩১৬ জন সংসদ সদস্য অংশ নেন। সংসদে এ দুই বিষয়ে মোট আলোচনা অনুষ্ঠিত হয় ৪৮ ঘণ্টা ৫১ মিনিট।