ঢাকা ১৬ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বশেষ
হামজারবাগে বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা, আতঙ্কে বাসিন্দারা আমরা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারব: কেপ ভার্দে প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে স্বাধীনভাবে কাজ করবে দুদক: তথ্য উপদেষ্টা চসিকের ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা আবারও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নয়্যার লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস, নিহত অন্তত ১৪ শিশু দুই ফুটবল পরাশক্তি, এক বেদনার গল্প প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, ৫০ লাখ টাকা সাশ্রয় বিশ্ববাজারে মূল্যহ্রাস, দেশে জ্বালানি তেলের দামে পরিবর্তন নেই প্রবাসীদের স্বস্তি, ওয়ার্ক পারমিট নিয়ে নতুন সুযোগ দিল সৌদি ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ভর্তি ১৮০ রোগী একদিনে হামে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১১৪ ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডের তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে রাশিয়ান হাউস ইন ঢাকা প্রধানমন্ত্রীর চীন সফর: তিস্তা চুক্তি, করিডর ও বিনিয়োগ সম্ভাবনা সার্বিক বাজেট অপরিকল্পিত ও বাস্তবায়ন অযোগ্য: বিরোধী দল ইনুর রায়কে ‘বিচারের নামে প্রহসন’ দাবি করে জাসদের বিক্ষোভ বাজেট পাসের পর সংসদের অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মূলতবি ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণের বিধান রেখে সাইবার নিরাপত্তা বিল পাস কলকাতায় বাংলাদেশ মিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খালেদ জিম্বাবুয়ের কাছে আড়াই দিনেই বাংলাদেশের ইনিংস ব্যবধানে হার স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : মির্জা ফখরুল প্রার্থিতা বাতিলের প্রতিবাদে বিক্ষোভ, মহাসড়কে গাছ কেটে ব্যারিকেড ঘটনাস্থলে না থেকেও মামলায় আসামি দুই এইচএসসি পরীক্ষার্থী ঋণের নামে আধুনিক বিলাসিতা কী বলে ইসলাম ২০২৫ সালে বাটার নগদ ২৪৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন অনলাইন জুয়া ও বেটিংয়ে কঠোর শাস্তির বিধানসহ সংসদে আইন পাস আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা রূপগঞ্জ ইউএনওর কাছে চাঁদা দাবির অভিযোগ, প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন সংগীতশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়ের স্মরণ সংগীত সন্ধ্যা

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, ৫০ লাখ টাকা সাশ্রয়

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৯:৪২ পিএম
প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, ৫০ লাখ টাকা সাশ্রয়
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সংসদে বিভিন্ন মঞ্জুরি দাবি নিষ্পত্তি করে বিকেল ৪টার দিকে সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব পাস হয়েছে।

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ব্যয় সংকোচনের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে এবার বাজেট পরবর্তী নৈশ ভোজও বাতিল করা হয়েছে। এতে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে।

প্রতিবছর বাজেট পাসের দিন রাতে সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে নৈশ ভোজ হয়ে থাকে। সেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নিয়ে থাকেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘বিগত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতিবছর ব্যয় হয়েছিল গড়ে  ৩০ থেকে ৫৫ কোটি টাকা। এই ব্যয়ের বাইরেও দেখা গেছে প্রতি বছর ১০ থেকে ১২ কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে। যেমন, ২০১৮-১৯ অর্থবছরে এই খাতে খরচ হয়েছিল ৩০ কোটি ২ লাখ ৯৭ হাজার ৩৩৫ টাকা।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের খাবার সরবরাহ করতো। বিগত সরকারের সময়ে এই বিশাল অঙ্কের টাকা এখনো বাকি রয়ে গেছে, যা বর্তমান সরকারকেই পর্যায়ক্রমে পরিশোধ করতে হচ্ছে।’

গত ১১ জুন জাতীয় সংসদে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরে আপ্যায়ন ভাতা কাটছাঁট করেছেন। চলতি মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন ব্যয় হয়েছে ১১ লাখ ৬৯ টাকা।’

‘এ ছাড়াও দুই ঈদে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন ব্যয় হয়েছে প্রায় ৯০ লাখ টাকা।’

এদিকে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাসের প্রক্রিয়ায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মব্যস্ত সময় অতিবাহিত করেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান সকাল পৌনে ১০ টায় সংসদে আসেন। প্রথম থেকে তিনি অধিবেশন কক্ষে অবস্থান করেন। বাজেটের মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণ প্রক্রিয়াসহ আইন প্রণয়ন কার্যাবলিতে অংশ নিয়েছেন। শুধু তাই নয়, বিরতির সময় প্রধানমন্ত্রী দাপ্তরিক কাজ সেরেছেন এবং জরুরি গুরুত্বপূর্ণ ফাইল সই করেছেন।’

নাঈম/

অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে স্বাধীনভাবে কাজ করবে দুদক: তথ্য উপদেষ্টা

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৩১ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১০:৩২ পিএম
অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে স্বাধীনভাবে কাজ করবে দুদক: তথ্য উপদেষ্টা
তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময় সংঘটিত দুর্নীতির অভিযোগ তদন্তে (দুদক) সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দুর্নীতি একটি ফৌজদারি অপরাধ, যার কোনো তামাদি নেই। তাই অভিযোগ পাওয়া গেলে বর্তমান বা অতীত সব সরকারের সময়কার দুর্নীতির অভিযোগই দুদক নিজস্ব প্রক্রিয়ায় তদন্ত করতে পারবে এবং সরকার এতে কোনো ধরনের বাধা দেবে না।

মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি (টিআইবি) প্রকাশিত প্রতিবেদনে এক বছরে বিভিন্ন সেবা খাতে ১২ হাজার ৬৩৩ কোটি টাকার ঘুষ লেনদেনের তথ্য উঠে আসার প্রসঙ্গ টেনে তথ্য উপদেষ্টা বলেন, এ দুর্নীতির জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দায়ী নন। দুর্নীতি তৃণমূল পর্যন্ত বিস্তৃত এবং এটি কমিয়ে আনতে সরকার কাজ করছে। আগামী বছরে দুর্নীতির পরিমাণ কমবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধেও অতীতে অভিযোগ উঠেছিল উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, দুদক তখনো কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছিল। তাই আওয়ামী লীগ সরকারের সময়ের অভিযোগ হোক বা বর্তমান সরকারের সময়ের অভিযোগ সব ক্ষেত্রেই স্বাধীনভাবে তদন্ত করার দায়িত্ব দুদকের।

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিয়ে সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করে তথ্য উপদেষ্টা বলেন, আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ থাকবে। দলটি ‘রিফাইন্ড আওয়ামী লীগ’, ‘তৃণমূল আওয়ামী লীগ’ বা অন্য যে নামেই আত্মপ্রকাশের চেষ্টা করুক না কেন, কোনো নামেই রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। সরকারের অবস্থান এ বিষয়ে কঠোর বলেও তিনি জানান। তিনি আরও বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য জারি করা অধ্যাদেশ সরকার আইনে পরিণত করেছে। আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষেই সরকার রয়েছে।

ব্রিফিংয়ে শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়েও গণমাধ্যমকে সতর্ক করেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কিছু গণমাধ্যমে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হচ্ছে, যা আদালতের নির্দেশনার পরিপন্থি। গণমাধ্যমকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এ প্রবণতা অব্যাহত থাকলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চীন-বাংলাদেশ করিডর প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান বিশ্বে কানেক্টিভিটির গুরুত্ব বেড়েছে। বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থ নিশ্চিত করা গেলে যেকোনো ধরনের আঞ্চলিক বা আন্তর্জাতিক কানেকটিভিটির বিষয়ে সরকার ইতিবাচক। তবে মায়ানমারের রাজনৈতিক পরিস্থিতি, নিরাপত্তা, অর্থনৈতিক সম্ভাবনা ও অন্যান্য বাস্তবতা বিবেচনায় নিয়ে সম্ভাব্য করিডরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে তিনি জানান, প্রকল্পটি নতুনভাবে পুনর্গঠন করা হচ্ছে। এতে নদী শাসনের পাশাপাশি পানি সংরক্ষণ, সেচ সুবিধা বৃদ্ধি, নদীভাঙন প্রতিরোধ এবং নতুন ব্যারাজ নির্মাণের বিষয়ও যুক্ত করা হয়েছে। কারিগরি সমীক্ষায় চীন সহযোগিতা করলেও অর্থায়নের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, ৫০ লাখ টাকা সাশ্রয়

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৯:৪২ পিএম
প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, ৫০ লাখ টাকা সাশ্রয়
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) সংসদে বিভিন্ন মঞ্জুরি দাবি নিষ্পত্তি করে বিকেল ৪টার দিকে সর্বসম্মতিক্রমে এ প্রস্তাব পাস হয়েছে।

এ ব্যাপারে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ব্যয় সংকোচনের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে এবার বাজেট পরবর্তী নৈশ ভোজও বাতিল করা হয়েছে। এতে সরকারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে।

প্রতিবছর বাজেট পাসের দিন রাতে সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে নৈশ ভোজ হয়ে থাকে। সেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নিয়ে থাকেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘বিগত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন খাতে প্রতিবছর ব্যয় হয়েছিল গড়ে  ৩০ থেকে ৫৫ কোটি টাকা। এই ব্যয়ের বাইরেও দেখা গেছে প্রতি বছর ১০ থেকে ১২ কোটি টাকা অতিরিক্ত খরচ করা হয়েছে। যেমন, ২০১৮-১৯ অর্থবছরে এই খাতে খরচ হয়েছিল ৩০ কোটি ২ লাখ ৯৭ হাজার ৩৩৫ টাকা।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের খাবার সরবরাহ করতো। বিগত সরকারের সময়ে এই বিশাল অঙ্কের টাকা এখনো বাকি রয়ে গেছে, যা বর্তমান সরকারকেই পর্যায়ক্রমে পরিশোধ করতে হচ্ছে।’

গত ১১ জুন জাতীয় সংসদে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পরে আপ্যায়ন ভাতা কাটছাঁট করেছেন। চলতি মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন ব্যয় হয়েছে ১১ লাখ ৬৯ টাকা।’

‘এ ছাড়াও দুই ঈদে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন ব্যয় হয়েছে প্রায় ৯০ লাখ টাকা।’

এদিকে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাসের প্রক্রিয়ায় জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মব্যস্ত সময় অতিবাহিত করেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান সকাল পৌনে ১০ টায় সংসদে আসেন। প্রথম থেকে তিনি অধিবেশন কক্ষে অবস্থান করেন। বাজেটের মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণ প্রক্রিয়াসহ আইন প্রণয়ন কার্যাবলিতে অংশ নিয়েছেন। শুধু তাই নয়, বিরতির সময় প্রধানমন্ত্রী দাপ্তরিক কাজ সেরেছেন এবং জরুরি গুরুত্বপূর্ণ ফাইল সই করেছেন।’

নাঈম/

বিশ্ববাজারে মূল্যহ্রাস, দেশে জ্বালানি তেলের দামে পরিবর্তন নেই

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৯:১৮ পিএম
বিশ্ববাজারে মূল্যহ্রাস, দেশে জ্বালানি তেলের দামে পরিবর্তন নেই
ছাব: এআই

আন্তর্জাতিক বাজারে কমলেও বাংলাদেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ডিজেল ১১৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা দর বহাল রাখা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) জ্বালানি তেলের জুলাই মাসে দরের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 সর্বশেষ ৩১ মে ডিজেলের দাম অপরিবর্তিত রেখে কেরোসিন, পেট্রোল ও অকটেন লিটার প্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে।

আর ১৯ এপ্রিল জ্বালানি তেলের দাম বড় আকারে বাড়িয়ে দেওয়া হয়। তখন প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা করা হয়।

ইরান যুদ্ধের কারনে বিশ্বজুড়ে জ্বালানির সংকট চলছে। ব্যারেল প্রতি ৭২ ডলারের ব্রেন্ট ক্রুড ১১৫ ডলার ছাড়িয়ে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে ব্রেন্ট ক্রুডের সর্বোচ্চ রেকর্ড ছিল ২০২২ সালের ৮ মার্চ ব্যারেল প্রতি ১৩৭.৬৪ ডলার। আর সর্বোনিম্ন দামের রেকর্ড করা হয় করোনার সময় ২০২১ সালের ৪ জানুয়ারি ৫০.৩৩ ডলার। যা গত সপ্তাহে ৭২ ডলারে নেমে এসেছে।

বাংলাদেশ “জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ নির্দেশিকা” প্রজ্ঞাপন ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি। ওই ফর্মুলা অনুযায়ী প্রতিমাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে দাম সমন্বয় করার কথা।গেজেট অনুযায়ী বিপিসি ও অন্যদের কমিশন অপরিবর্তিত থাকবে শুধু আমদানি মূল্যের তারতম্য প্রতিমাসে কমবেশি হবে। যদিও বিএনপি সরকার এপ্রিলে বাজার ঊর্ধমুখী থাকলেও পুর্বের দর বহাল রেখেছিল।যা মাসের ১৯ তারিখে গিয়ে বাড়িয়ে দেওয়া হয়। এখন আবার কমলেও সে হারে কমাতে দেখা যাচ্ছে না। এ বিষয়ে বিপিসির বক্তব্য হচ্ছে গত কয়েকমাসে অনেক লোকসান হয়েছে। সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে। দাম কমতির দিকে থাকলে পর্রবর্তীতে বিবেচনায় নেওয়া হবে।

এসএন/

ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ভর্তি ১৮০ রোগী

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৮:৫১ পিএম
ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ভর্তি ১৮০ রোগী
খবরের কাগজ ইনফোগ্রাফ

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 মঙ্গলবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুইজন এবং খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন রয়েছেন।

এ সময়ে ১৭৭ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ হাজার ৬৩২ জন।

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১০৪ জন। এর মধ্যে ৬২ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৮ শতাংশ নারী। এ বছর ডেঙ্গু আক্রান্ত ১৮ জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

এসএন/

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে রাশিয়ান হাউস ইন ঢাকা

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৮:১৬ পিএম
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে রাশিয়ান হাউস ইন ঢাকা
ছবি: খবরের কাগজ

অজানাকে জানার নেশা আর বিশ্বমানের উচ্চশিক্ষার স্বপ্ন- এই দুইয়ের মেলবন্ধনে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে ‘রাশিয়ান হাউস ইন ঢাকা’। রাশিয়ায় উচ্চশিক্ষা, আন্তর্জাতিক অলিম্পিয়াড জয় থেকে শুরু করে উত্তর মেরুর রোমাঞ্চকর বৈজ্ঞানিক অভিযান- সবক্ষেত্রেই এখন উজ্জ্বল উপস্থিতি বাংলাদেশের তরুণদের।

মঙ্গলবার (৩০ জুন) ২০২৬ সালের প্রথমার্ধের কার্যক্রম নিয়ে আয়োজিত অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে রাশিয়ান হাউস ইন ঢাকা। 

সংবাদ সম্মেলনে রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনয় জানান, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রাশিয়ান সরকারের বৃত্তির সংখ্যা ২০১৮ সালের ৬৫টি থেকে প্রায় তিনগুণ বেড়ে ২০২৬ সালে ২০০টিতে উন্নীত হয়েছে। এই বৃত্তির সুবাদে বর্তমানে মস্কোর আরইউডিএন ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর পড়ছেন ফারজানা ইয়াসমিন।

তিনি জানান, রাশিয়ার আধুনিক শিক্ষাব্যবস্থা ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিদ্যমান উন্নত আবাসন ব্যবস্থা বিশ্বমানের ক্যারিয়ার গড়তে সহায়ক ভূমিকা পালন করছে।

শুধু শ্রেণিকক্ষের পাঠেই সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক যুব কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের মেধাবীরা এখন বিশ্বনেতাদের সঙ্গে একই প্ল্যাটফর্মে কথা বলছেন। সেন্ট পিটার্সবার্গ আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম থেকে শুরু করে ওয়ার্ল্ড ইয়ুথ ফেস্টিভ্যাল- সবখানেই বাংলাদেশের তরুণরা নিজেদের মেধা ও নেতৃত্ব তুলে ধরছেন। বিশেষ করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী জিন্নাত আরা জাসোয়ার ‘ইন্টাররাশিয়া ফেলোশিপ’ প্রাপ্তি এবং রোসআটমের প্রজেক্ট ‘আইসব্রেকার অব নলেজ’-এর মাধ্যমে দুই বাংলাদেশির উত্তর মেরুতে বৈজ্ঞানিক অভিযানে অংশগ্রহণের সুযোগ দেশীয় শিক্ষার্থীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা।

আন্তর্জাতিক একাডেমিক অলিম্পিয়াডে বাংলাদেশি শিক্ষার্থীদের সাম্প্রতিক সাফল্যে উচ্ছ্বসিত আয়োজকরা। সিরিয়াস ফেডারেল টেরিটরি-তে অনুষ্ঠিত ওপেন ইন্টারন্যাশনাল বায়োলজি অলিম্পিয়াড ২০২৬-এ ‘টিম বাংলাদেশ’-এর প্রজেক্ট রাউন্ড বিজয় এবং তাসিন মোহাম্মদের ব্যক্তিগত ব্রোঞ্জ পদক জয় ছিল এবারের অন্যতম প্রাপ্তি। তাসিন বর্তমানে বাংলাদেশে রাশিয়ার একাধিক অলিম্পিয়াডের প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

ভাষা শিক্ষার প্রসারেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। আলেকজান্দ্রা খ্লেভনয় জানান, দেশের বিভিন্ন নামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে রুশ ভাষা শিক্ষা কার্যক্রম চালু রয়েছে। আগামী আগস্ট মাসে রুশ ভাষার বিশেষজ্ঞরা সরাসরি বাংলাদেশে এসে এই পাঠদান কার্যক্রম আরও জোরদার করবেন।

সংবাদ সম্মেলনের শেষভাগে দূতাবাসের অ্যাটাশে ও প্রেস সেক্রেটারি সোফিয়া কুতেপোভা ‘রাশিয়ার জনগণের ঐক্যের বছর’ শিরোনামে এক বিশেষ উপস্থাপনায় রাশিয়ার বহুজাতিক সমাজ ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরেন। চলচ্চিত্র উৎসব থেকে শুরু করে ক্রীড়াভিত্তিক সাংস্কৃতিক উদ্যোগগুলো দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের সেতুবন্ধন হিসেবে কাজ করছে।

জয়ন্ত সাহা/নাঈম