ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
ইউআইইউ স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের উদ্যোগে ‘নেক্সাস সেমিনার সিরিজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন যেভাবে চিনবেন একজন অহংকারী মানুষকে বখাটেদের ছত্রভঙ্গ ও ফুটপাত দখলমুক্তে ডিএসসিসির অভিযান মন্ত্রীত্ব হারিয়েও উষ্ণ অভ্যর্থনায় দীপেন দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ছয়জন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারত্ব ও নৈতিক মান বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির কেঁচো: মাটির নীরব শ্রমিক, কৃষির অদৃশ্য নায়ক চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা রোটারি ইন্টারন্যাশনালের বর্ষবরণ উপলক্ষ্যে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি ফাইন্যান্স এশিয়ার তিন পুরস্কার পেল আইডিএলসি ইনভেস্টমেন্টস বালুর নিচে মিলল বিদেশি মদের মজুত, আটক বাড়ির মালিক Golden Touch বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৬ষ্ঠ পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের আহ্বান চট্টগ্রাম চেম্বার সভাপতির নোয়াখালীতে মডেল মসজিদের খতিবের মরদেহ উদ্ধার জন্মদিনে ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত জয়া আহসান ধামরাইয়ে মালচিং পদ্ধতিতে চাষাবাদে ভাগ্য বদল কৃষকের প্রয়াত নাট্যজগতের কিংবদন্তি বিজয়া মেহতা পুশইনের পর শূন্যরেখা থেকেই নিখোঁজ তিন যুবক পরিচ্ছন্নতাকর্মী থেকে সিইও হওয়ার গল্প শোনালেন শরণ রাস্তার সংস্কার চাই শোবার ঘর হোক শান্ত ও আরামদায়ক প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ১৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র দরজায় কাফনের কাপড়, চিরকুটে হুমকির বার্তা! রাবি ক্যাম্পাসে স্বাস্থ্যকর খাবারের স্বল্পতা এল নিনো: জলবায়ুর অস্থিরতা ও বাংলাদেশের ঝুঁকি মাস্টারকার্ড, এমটিবি ও জিপের যৌথ উদ্যোগে কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড চালু এমআইএসটিতে দেশের প্রথম ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ঐতিহাসিক সোনাহাট সেতুতে ফাটল, থেমে গেল ভারী যান চলাচল হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের আহ্বান চট্টগ্রাম চেম্বার সভাপতির

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:০২ পিএম
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের আহ্বান চট্টগ্রাম চেম্বার সভাপতির
ছবি: খবরের কাগজ

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিরুল হক।

বুধবার (১ জুলাই) সকালে চট্টগ্রাম চেম্বারে যুক্তরাষ্ট্রের দুই কনস্যুলার পল ফর্স্ট ও ডেভিড মো এর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তিনি একথা বলেন।

আমিরুল হক বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক অংশীদার। বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানি বাজারও যুক্তরাষ্ট্র। তাই দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার এখনই উপযুক্ত সময়।

বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরে করিডোর, এক্সপ্রেসওয়ে, এমআরটি, বন্দর উন্নয়ন ও সংশ্লিষ্ট অবকাঠামো খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর সুযোগ রয়েছে। এসব খাতে মার্কিন বিনিয়োগ বাড়লে তা উভয় দেশের জন্যই লাভজনক হবে।

তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক প্রতিবন্ধকতাগুলো দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা প্রয়োজন। এতে আমদানি-রপ্তানির ভারসাম্য উন্নত হবে এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। বাংলাদেশ কারও কাছে ভিক্ষা চায় না। আমরা পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে একটি শক্তিশালী অর্থনৈতিক অংশীদারত্ব চাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘উইন-উইন’ ভিত্তিতে কাজ করতে চাই, যেখানে উভয় দেশই সমানভাবে লাভবান হবে।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

নাঈম/

মন্ত্রীত্ব হারিয়েও উষ্ণ অভ্যর্থনায় দীপেন

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:৫২ পিএম
মন্ত্রীত্ব হারিয়েও উষ্ণ অভ্যর্থনায় দীপেন
ছবি: সংগৃহীত

মন্ত্রীত্ব হারানোর একমাস পর রাজসিক অভ্যর্থনায় রাঙামাটিতে ফিরেছেন সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান এমপি।

এসময় তিনি বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে এমন অভিযোগ তুলে হুঁশিয়ারি দিয়ে বলেন, আমি আর বরদাস্ত করবো না। কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে তার জন্য পাহাড়ি বাঙালি সবাইকে ঐক্যবদ্ধ থেকে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। 

বুধবার (১ জুলাই) বিকেল রাঙামাটিতে দলীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্হিতিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

এরআগে ঢাকা থেকে সড়ক পথে রাঙামাটি প্রবেশদ্বার কাউখালীর গোদারপাড় ও ঘাগড়ায় দুপুরে হাজারো নেতাকর্মী ফুলেল অভ্যর্থনা জানান তাকে। 

পরে মোটর শোভাযাত্রাসহ বিকেল চারটায় শহরের কাঠালতলী দলীয় কার্যালয়ে উপস্থিত হন। সেখানে বক্তব্য রাখেন তিনি। 

বক্তব্যে দীপেন দেওয়ান এমপি বলেন-বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। আর এবার বরদাস্ত করবো না। আমি তৃণমূল ভাইদের সাথে আছি, তৃণমূল ভাইদের সাথে থাকবো। এই তৃণমূল হচ্ছে বিএনপির শক্তি, বিএনপির প্রাণ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন- 'আমি এখনও সংসদ সদস্য আছি। আপনারা কোন কিছু ভুলে যাবেন না। বিএনপিতে যারা ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন'। 

দলের প্রতি আকুন্ঠ সমর্থন জানিয়ে দীপেন দেওয়ান বলেন -'তারেক রহমান আমাদের নেতা। আমাদের সম্মানিত চেয়ারম্যান। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী।  উনার বাইরে আমরা কোন কিছু করবো না। উনার আদেশ হচ্ছে সর্বশেষ আদেশ'।

তিনি বলেন-'বিএনপি আমার শেষ ঠিকানা।  বিএনপি হচ্ছে আমার শেষ বাংলাদেশ। বিএনপি হচ্ছে আমার প্রথম বাংলাদেশ। পাহাড়ি বাঙালি ভাই ভাই থাকবেন, যাতে কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে'। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াত আহ্বান জানান তিনি।

রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান শারীরিক অসুস্থতা দেখিয়ে পার্বত্যমন্ত্রী থেকে পদত্যাগ করেন গত ১ জুন। এর ঠিক একমাস পর ১ জুলাই নিজের এলাকায় ফেরেন তিনি। তবে মন্ত্রীত্ব হারালেও দলীয় নেতাকর্মীদের রাজকীয় অভ্যর্থনায় ফিরেছেন তিনি। আর এই ফেরার মধ্যদিয়ে নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস -চাঙ্গাভাব। 

দলের সহসভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির বলেন, 'মন্ত্রী দীপেন দেওয়ানের চাইতে সংসদ সদস্য দীপেন দেওয়ান অনেক শক্তিশালী। এতো বিপুলসংখ্যক নেতাকর্মীদের উপস্থিতি আর ভালোবাসা এখনও অটুট আছে'।

জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো বলেন, দীপেন দেওয়ানকে ঘিরেই রাঙামাটি বিএনপি সুসংগঠিত। মন্ত্রীত্ব ছাড়াও নেতাকর্মীদের এই আকুন্ঠ সমর্থন তারই প্রমাণ।

জিয়াউর রহমান জুয়েল/এসএন

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:৩৬ পিএম
চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা
খবরের কাগজ গ্রাফিকস

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকায় এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে।  

বুধবার (১ জুলাই) বিকাল পৌনে ৪টার দিকে ঘটনাটি ঘটে। 

নিহত যুবকের নাম- আজাদ (২৫)। সে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির রশীদের ছেলে।

জানা গেছে, নগরের মুরাদপুরে ফরেস্ট গেইট এলাকায় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আজাদ। এসময় পেছন থেকে অজ্ঞাত ব্যক্তিরা তাকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা আজাদকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন জানিয়েছেন, বুধবার বিকাল সোয়া ৪টার দিকে আমরা ঘটনার বিষয়ে জানতে পারি। সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান শুরু করেছে। তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার কারণ ও অন্যান্য তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করা হচ্ছে।  

এসএন/

রোটারি ইন্টারন্যাশনালের বর্ষবরণ উপলক্ষ্যে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:৩০ পিএম
রোটারি ইন্টারন্যাশনালের বর্ষবরণ উপলক্ষ্যে কুমিল্লায় বর্ণাঢ্য র‍্যালি
ছবি: খবরের কাগজ

রোটারি ইন্টারন্যাশনাল (ডিস্ট্রিক্ট -৬৫ রিপসা) কুমিল্লা জোনের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে রোটারি ২০২৬-২৭ বর্ষবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, বেলুন উড়িয়ে  উদ্বোধন এবং নতুন বর্ষের বিভিন্ন কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়।

বুধবার (১ জুলাই) কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রোগ্রাম চেয়ারম্যান ও রোটারি ক্লাব অব ময়নামতির সাবেক সভাপতি রোটারিয়ান বিকাশ সাহা।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-এর অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর রোটারিয়ান প্রফেসর ডা. তৃপ্তিশ চন্দ্র ঘোষ, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর (পিডিজি) দিলনাশি মোহসেন এবং পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর (পিডিজি) আবু ফয়েজ খান চৌধুরী। 

অতিথিগণ বেলুন উড়িয়ে ২০২৬-২৭ বর্ষব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং রোটারির মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নে অবদান আরও বিস্তৃত করার আহ্বান জানান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কুমিল্লা জোনের ২৪টি রোটারি ক্লাবের সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‍্যালি। রোটারিয়ানরা একই রঙের টি-শার্ট পরে টাউন হল প্রাঙ্গণে র‍্যালিতে অংশ নেন। এ সময় নতুন রোটারি বর্ষকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান ও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ অনুষ্ঠানে রিপসা টিমের কুমিল্লা জোনের নেতৃবৃন্দ ছাড়াও জেলার ২৪টি রোটারি ক্লাবের রোটারিয়ান, রোটার‌্যাক্টর ও ইন্টার‌্যাক্টররা অংশগ্রহণ করেন। বর্ষবরণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন রোটারি বর্ষে সমাজসেবা, মানবকল্যাণ ও জনসচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, নতুন রোটারি বর্ষে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, দারিদ্র্য বিমোচন এবং মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কুমিল্লা জোনের আওতাধীন ক্লাবগুলো বছরজুড়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে।

জহির শান্ত/নাঈম

বালুর নিচে মিলল বিদেশি মদের মজুত, আটক বাড়ির মালিক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৬:১৯ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৬:২১ পিএম
বালুর নিচে মিলল বিদেশি মদের মজুত, আটক বাড়ির মালিক
ছবি: খবরের কাগজ

নোয়াখালীর বেগমগঞ্জে ৫৮ বোতল বিদেশি মদসহ মো. মামুন (৪২) নামে এক বাড়ির মালিককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৩০ জুন) রাতে নরোত্তমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছাতারপাইয়া রোডের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক মো. মামুন ওই ইউনিয়নের গণিপুর গ্রামের মৃত দ্বীন মোহাম্মদের ছেলে। তার কাছ থেকে ৫৮ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদক ব্যবসায়ী মো. মামুনকে তার বাড়ি থেকে আটক করা হয়। কিন্তু মাদকের বিষয়টি তিনি কিছুতেই স্বীকার করেননি। পরে গভীররাতে ব্যাপক তল্লাশি চালিয়ে তার বাড়ি উঠানে স্তুপ করা বালুর ভেতর থরে থরে রাখা ৫৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসব মদ বিক্রির জন্য মজুদ করেছেন বলে মামুন স্বীকার করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামি মামুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসএন