ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
চমেক হাসপাতালে হামে আক্রান্ত রোগীরা পেল হাইজিন কিট ও আর্থিক অনুদান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে টেকনোলজি ট্রান্সফার অফিসের যাত্রা শুরু মাঠে ফেরার লড়াইয়ে পাকুয়েতা আইওএস ও অ্যান্ড্রয়েডে ওপেনক্ল অ্যাপ টাইব্রেকারে জার্মানির বিদায়ের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য রোগীদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে চিকিৎসকদের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর কুড়িগ্রামে তিস্তা ছাড়া সব নদ-নদীর পানি কমছে সন্তানরা ফিরিয়ে নিয়েছেন মুখ! অধিকার ফিরে পেতে প্রশাসনের শরণাপন্ন মা সমর্থকদের ভালোবাসাই আমাদের জয়ের মূল চালিকাশক্তি: আগুইরে কালুখালীতে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত সীতাকুণ্ডে মহাসড়কে গাছ কাটার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ রাজশাহীতে আরডিএ পার্ক উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আমি স্বেচ্ছায় নির্বাসনে গিয়েছি: সৈয়দ আব্দুল হাদী সিলেটে দুই সন্তান নিয়ে ১০ দিন ধরে ‘নিখোঁজ’ নারী সিংগাইরে পাটখেতে মিলল কিশোর অটোচালকের মরদেহ ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র এনবিআরের সক্ষমতা বাড়াতে হবে পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাছির উপদ্রব কমাতে কবরের ৩ পরীক্ষা ছাড়াই পার পেয়ে যাবেন যারা বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত বিশ্বকাপ শেষ ইকুয়েডের, পদত্যাগ করলেন কোচ নাফ নদীতে দুই বস্তায় মিলল ১ লাখ ২০ হাজার ইয়াবা, যুবক আটক আপনার অফিসের কর্মপরিবেশ কতটা উপযোগী? মেক্সিকোর জয়ের পর উল্লাসে প্রাণ গেল দুজনের ভেনেজুয়েলায় ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৩ বছরের শিশু শার্শায় সাংবাদিক পরিচয়ে সোহাগের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের ৬০০ কেজি আম উপহার

সিলেটে দুই সন্তান নিয়ে ১০ দিন ধরে ‘নিখোঁজ’ নারী

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম
সিলেটে দুই সন্তান নিয়ে ১০ দিন ধরে ‘নিখোঁজ’ নারী
নিখোঁজ তিনজনের ছবি। ছবি: সংগৃহীত

সিলেটে ১৬ বছরের মেয়ে ও তিন বছরের ছেলেসহ ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন জুলি বেগম (৩০) নামে এক নারী। 

মঙ্গলবার (২৩ জুন) সিলেটের দক্ষিণ সুরমা থানায় স্ত্রী ও ছেলে-মেয়ে নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়রি করেছেন তার স্বামী আজাদ মিয়া।  

পুলিশ বলছে, দাম্পত্য কলহ বা পরিবারিক কোনো সমস্যার কারণে এই নিখোঁজের ঘটনা ঘটতে পারে।

তবে আজাদ মিয়া সাধারণ ডায়রিতে উল্লেখ করেছেন, স্ত্রীর সঙ্গে তার কোনো ঝগড়া বা মনমালিন্য নেই। তাই এ ঘটনা আত্মগোপন নাকি নিখোঁজ, এটা নিয়ে পুলিশের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সাধারণ ডায়রিতে নিখোঁজ তিনজন হলেন আজাদ মিয়ার স্ত্রী জুলি বেগম (৩০), তার মেয়ে ফাবিহাতুন নেছা ফাইজা (১৬) ও ছেলে আজান আহমদ (৩)।

আজাদ মিয়া জিজিতে উল্লেখ করেন, ২১ জুন রাতে তার অনুমতি ছাড়া ছেলে ও মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়ে যান জুলি বেগম। যা সিসিটিভি ফুটেজের মাধ্যমে তিনি নিশ্চিত হন। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও স্ত্রী-সন্তানদের সন্ধান পাননি তিনি। 

এ দিকে জুলি বেগমের বাবার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। তবে বর্তমানে তারা সিলেট নগরীর উপশহর এলাকার বাসিন্দা। সন্তানসহ জুলি বেগমের নিখোঁজের পর তার স্বামী ও বাবার বাড়ির পরিবারের সদস্যদের মধ্যে একাধিক বৈঠকও হয়েছে। জুলি বেগম তার বাবার বাড়িতে না থাকলেও তার সবশেষ লোকেশন তার বাবার বাড়ির আশেপাশে পাওয়া গেছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান।

এই জিডির তদন্ত কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশীদ খবরের কাগজকে বলেন, ঘটনাটি বেশ রহস্যজনক মনে হচ্ছে। তদন্ত চলছে। আজাদ মিয়ার স্ত্রী জুলি বেগমের পরিবারের সঙ্গে তার পরিবারের কোনো বিষয়ে সমস্যা থাকতে পারে। নিখোঁজ জুলি বেগমের বাবার বাড়িতে গিয়ে কথা বলেছি। তারাও মেয়ে ও নাতি-নাতনিকে খোঁজাখুঁজি করছেন। স্বামী-স্ত্রীর পরিবারের মধ্যে এ ব্যাপারে একাধিক বৈঠকও হয়েছে। তবে আমরা তাদের উদ্ধার করতে সব ধরনের চেষ্টা করছি।

থিওটোনিয়াস/

কুড়িগ্রামে তিস্তা ছাড়া সব নদ-নদীর পানি কমছে

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৪:৩৬ পিএম
কুড়িগ্রামে তিস্তা ছাড়া সব নদ-নদীর পানি কমছে
ছবি: খবরের কাগজ

কুড়িগ্রামে উজানের ঢল কমে আসা এবং গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত না হওয়ায় কুড়িগ্রামের প্রধান নদ-নদীর পানি কমতে শুরু করেছে। ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি নিম্নমুখী থাকায় জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে তিস্তা নদীর পানি সামান‌্য বেড়েছে।

বুধবার (১ জুলাই) কু‌ড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) এ তথ্য নিশ্চিত করেন।

পাউবো জানায়, সকাল ৯টা পর্যন্ত কুড়িগ্রাম পয়েন্টে ধরলা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৩১ মিটার, যা বিপৎসীমার ৭৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবা‌হিত হচ্ছে। সকাল ৬টার তুলনায় পানি ২ সেন্টিমিটার কমেছে। একইভাবে তালুক শিমুলবাড়ী পয়েন্টে ধরলার নদী পানি ৫ সেন্টিমিটার কমে ২৯ দশমিক ৮২ ‌সে‌ন্টিমিটারে নেমেছে, যা বিপদসীমার ১ দশমিক ০৫ ‌মিটার নিচে রয়েছে।

এ দি‌কে দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টে সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ২৯ দশমিক ৩৩ মিটার। এটি বিপদসীমার ২৭ সে‌ন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল ৬টার তুলনায় এ পয়েন্টে পানি ৩ সেন্টিমিটার কমেছে।

ব্রহ্মপুত্র নদের নুনখাওয়া পয়েন্টে পানির উচ্চতা ২৫ দশমিক ০৭ মিটারে স্থির রয়েছে। অন্যদিকে হাতিয়া পয়েন্টে পানি ২ সেন্টিমিটার কমে ২৩ দশমিক ৫৩ মিটার এবং চিলমারী পয়েন্টে ২ সেন্টিমিটার কমে ২২ দশমিক ৪৯ মিটারে নেমেছে। দুটি পয়েন্টেই পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি ৫‌ সে‌ন্টি‌মিটার বৃদ্ধি পেয়েছে। সকাল ৯টায় সেখানে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ২৯ মিটার। যা বিপদসীমার ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবা‌হিত হ‌চ্ছে। তবে উজানে ভারী বৃষ্টিপাত হলে তিস্তার পানি আবারও বাড়তে পারে বলে পাউবো জা‌নিয়েছে।

এ দিকে পানি কমার সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। বাড়ি, ঘর বিলীন হচ্ছে নদ-নদীতে। ভাঙনের ঝুঁকিতে বাড়ি, ঘর, রাস্তা, সরকারি প্রতিষ্ঠান। 

কু‌ড়িগ্রাম পা‌নি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রা‌কিবুল হাসান খবরের কাগজকে বলেন, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে কোনো বৃষ্টিপাত না হওয়ায়, মঙ্গলবার থেকে নদ-নদীর পা‌নি কমতে শুরু করছে। তবে তি‌স্তা নদীর পা‌নি সামান‌্য বৃ‌দ্ধি পেয়েছে।

জিএম সিরাজ/থিওটোনিয়াস/

সন্তানরা ফিরিয়ে নিয়েছেন মুখ! অধিকার ফিরে পেতে প্রশাসনের শরণাপন্ন মা

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:৫৯ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৪:৪০ পিএম
সন্তানরা ফিরিয়ে নিয়েছেন মুখ! অধিকার ফিরে পেতে প্রশাসনের শরণাপন্ন মা
ভরণপোষণ থেকে বঞ্চিত ছয় সন্তানের জননী মোছা. চম্পা বেগম। ছবি: খবরের কাগজ
টাঙ্গাইলের ধনবাড়ির মোছা. চম্পা বেগম (৮০)। চার ছেলে থাকা সত্বেও ভরণপোষণ থেকে বঞ্চিত এই বৃদ্ধা এবার নিজের ভিটায় থাকার অধিকার ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
 
এই বৃদ্ধার অভিযোগ, ছেলেরা তাকে নিয়মিত ভরণপোষণ দেন না। এমনকি বসবাসের ঘর ভেঙে দিয়ে তাকে বাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে স্বামী ইউনুছ আলীর মৃত্যুর পর থেকেই পরিবারে বিরোধ শুরু হয়। বয়সের ভারে চলাফেরায় অক্ষম চম্পা বেগমের দাবি, তার তিন ছেলে আব্দুল কাদের, আব্দুল আজিজ ও ইব্রাহিম দীর্ঘদিন ধরে তার দেখাশোনা ও ভরণপোষণের দায়িত্ব পালন করছেন না।

তিনি জানান, প্রথমে দ্বিতীয় ছেলে আব্দুল কাদেরের জায়গায় একটি ঘরে থাকতেন। সেখানে বিভিন্ন সময় মানসিক নির্যাতনের শিকার হন। একপর্যায়ে নাতি পারভেজের লাঠির আঘাতে আহত হওয়ার পর ছোট ছেলে ইব্রাহিম ও নাতি সেলিম তার ঘরটি সরিয়ে আরেক ছেলে আব্দুল আজিজের জায়গায় নির্মাণ করে দেন।

চম্পা বেগমের অভিযোগ, প্রায় ১০ দিন আগে আব্দুল আজিজ ঘরটি ভেঙে ফেলেন এবং তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করেন। বর্তমানে তিনি বড় ছেলে চাঁন মিয়ার বাড়িতে অবস্থান করছেন। তবে শেষ জীবনে নিজের স্বামীর ভিটাতেই থাকতে চান বলে জানান তিনি।

সরেজমিনে দেখা যায়, পরিবারের পক্ষ থেকে বৃদ্ধার জন্য একটি জরাজীর্ণ ঘর নির্মাণ করা হয়েছে, যা একটি পরিত্যক্ত নর্দমার পাশে অবস্থিত।

স্থানীয়দের ভাষ্য, ঘরটি বসবাসের অনুপযোগী এবং একজন বৃদ্ধ নারীর জন্য সেখানে থাকা অত্যন্ত কষ্টকর।

ঘটনার পর চম্পা বেগমের দুই মেয়ে ও তাদের স্বামীরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার সালিশের উদ্যোগ নিলেও অভিযুক্ত ছেলেরা উপস্থিত না হওয়ায় কোনো সমাধান হয়নি। পরে তিনি প্রশাসনের শরণাপন্ন হন।

চম্পা বেগম বলেন, ’স্বামী মারা যাওয়ার পর থেকেই কষ্টে আছি। ছেলেরা আমার ভরণপোষণ দেয় না, থাকার ঘরও ভেঙে দিয়েছে। এখন অন্যের বাড়িতে থাকতে হচ্ছে। আমি শুধু নিজের স্বামীর ভিটায় শেষ জীবনটা কাটাতে চাই।’

অভিযোগের বিষয়ে আব্দুল কাদের ও ইব্রাহিম বলেন, ’চার ভাই মিলে বাবার কবরের পাশে তাদের মায়ের জন্য নতুন একটি ঘর নির্মাণ করবেন। পাশাপাশি দুই বোনের প্রাপ্য জমিও নিয়ম অনুযায়ী বুঝিয়ে দেওয়া হবে।’

তবে অভিযুক্ত আব্দুল আজিজের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে চলে যান। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, মৃত ইউনুছ আলীর নামে প্রায় ৩৬ শতাংশ জমি থাকলেও এখনো তা উত্তরাধিকারীদের নামে বণ্টন হয়নি। আইন অনুযায়ী চম্পা বেগম ও তার দুই মেয়েরও ওই সম্পত্তিতে অধিকার রয়েছে। অথচ জমি থাকা সত্ত্বেও বৃদ্ধা মায়ের স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা হয়নি।

এ বিষয়ে ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের আশা, প্রশাসনের হস্তক্ষেপে বৃদ্ধা মা তার ন্যায্য অধিকার ফিরে পাবেন এবং নিরাপদে নিজ ভিটায় বসবাসের সুযোগ নিশ্চিত হবে।

জুয়েল রানা/আজহার/

কালুখালীতে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:৪৯ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৪:১১ পিএম
কালুখালীতে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত
ছবি: খবরের কাগজ

রাজবাড়ীর কালুখালী উপজেলায় যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের সংঘর্ষে পিকআপের চালক নিহত হয়েছেন। তার পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে খাগজানা এলাকার পাইকারা মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাজ্জাত দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পাংশা থেকে দৌলতদিয়াগামী পিকআপটির সঙ্গে কুষ্টিয়াগামী যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি সড়কের পাশে ছিটকে পড়ে এর চালক ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর বাসটি সড়কে আড়াআড়িভাবে থাকায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় বাসটি সরিয়ে নেওয়া হলে দুপুর ২টার দিকে দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

পাংশা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. সাজ্জাত খবরের কাগজকে বলেন, বাস ও পিকআপের সংঘর্ষে পিকআপচালক ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

সুমন বিশ্বাস/থিওটোনিয়াস/

সিলেটে দুই সন্তান নিয়ে ১০ দিন ধরে ‘নিখোঁজ’ নারী

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম
সিলেটে দুই সন্তান নিয়ে ১০ দিন ধরে ‘নিখোঁজ’ নারী
নিখোঁজ তিনজনের ছবি। ছবি: সংগৃহীত

সিলেটে ১৬ বছরের মেয়ে ও তিন বছরের ছেলেসহ ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন জুলি বেগম (৩০) নামে এক নারী। 

মঙ্গলবার (২৩ জুন) সিলেটের দক্ষিণ সুরমা থানায় স্ত্রী ও ছেলে-মেয়ে নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়রি করেছেন তার স্বামী আজাদ মিয়া।  

পুলিশ বলছে, দাম্পত্য কলহ বা পরিবারিক কোনো সমস্যার কারণে এই নিখোঁজের ঘটনা ঘটতে পারে।

তবে আজাদ মিয়া সাধারণ ডায়রিতে উল্লেখ করেছেন, স্ত্রীর সঙ্গে তার কোনো ঝগড়া বা মনমালিন্য নেই। তাই এ ঘটনা আত্মগোপন নাকি নিখোঁজ, এটা নিয়ে পুলিশের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

সাধারণ ডায়রিতে নিখোঁজ তিনজন হলেন আজাদ মিয়ার স্ত্রী জুলি বেগম (৩০), তার মেয়ে ফাবিহাতুন নেছা ফাইজা (১৬) ও ছেলে আজান আহমদ (৩)।

আজাদ মিয়া জিজিতে উল্লেখ করেন, ২১ জুন রাতে তার অনুমতি ছাড়া ছেলে ও মেয়েকে নিয়ে বাসা থেকে বের হয়ে যান জুলি বেগম। যা সিসিটিভি ফুটেজের মাধ্যমে তিনি নিশ্চিত হন। এরপর সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও স্ত্রী-সন্তানদের সন্ধান পাননি তিনি। 

এ দিকে জুলি বেগমের বাবার বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। তবে বর্তমানে তারা সিলেট নগরীর উপশহর এলাকার বাসিন্দা। সন্তানসহ জুলি বেগমের নিখোঁজের পর তার স্বামী ও বাবার বাড়ির পরিবারের সদস্যদের মধ্যে একাধিক বৈঠকও হয়েছে। জুলি বেগম তার বাবার বাড়িতে না থাকলেও তার সবশেষ লোকেশন তার বাবার বাড়ির আশেপাশে পাওয়া গেছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান।

এই জিডির তদন্ত কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশীদ খবরের কাগজকে বলেন, ঘটনাটি বেশ রহস্যজনক মনে হচ্ছে। তদন্ত চলছে। আজাদ মিয়ার স্ত্রী জুলি বেগমের পরিবারের সঙ্গে তার পরিবারের কোনো বিষয়ে সমস্যা থাকতে পারে। নিখোঁজ জুলি বেগমের বাবার বাড়িতে গিয়ে কথা বলেছি। তারাও মেয়ে ও নাতি-নাতনিকে খোঁজাখুঁজি করছেন। স্বামী-স্ত্রীর পরিবারের মধ্যে এ ব্যাপারে একাধিক বৈঠকও হয়েছে। তবে আমরা তাদের উদ্ধার করতে সব ধরনের চেষ্টা করছি।

থিওটোনিয়াস/

নাফ নদীতে দুই বস্তায় মিলল ১ লাখ ২০ হাজার ইয়াবা, যুবক আটক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:৪০ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৩:১৪ পিএম
নাফ নদীতে দুই বস্তায় মিলল ১ লাখ ২০ হাজার ইয়াবা, যুবক আটক
আটক ব্যক্তি ও উদ্ধর করা মালামাল

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় জাগীর হোসেন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

মঙ্গলবার (১ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, মায়ানমার থেকে নাফ নদী পেরিয়ে শাহপরীর দ্বীপ দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আসনে এমন খবরে বিজিবির সদস্যরা রাত ১২টা ১০ মিনিটের দিকে নাফ নদীর শাহপরীর দ্বীপ জেটি থেকে প্রায় ৯০০ মিটার দক্ষিণে গোপনে অবস্থান নেন। পরে রাত ১২টা ৪৫ মিনিটের দিকে মায়ানমারের দিকে একটি সন্দেহজনক নৌকার চলাচল দেখা যায়।

একপর্যায়ে চাঁদের আলোয় দেখা যায়, এক ব্যক্তি দুটি বস্তা নিয়ে সাঁতরে বাংলাদেশের দিকে আসছেন। তখন বিজিবির সদস্যরা তাকে আটক করে তার সঙ্গে থাকা দুটি বস্তা তল্লাশি করে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

আটক জাগীর হোসেন টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে বিজিবি সবসময় সতর্ক রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

শাহীন/আজহার/