ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
সমর্থকদের ভালোবাসাই আমাদের জয়ের মূল চালিকাশক্তি: আগুইরে সীতাকুণ্ডে মহাসড়কে গাছ কাটার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ রাজশাহীতে আরডিএ পার্ক উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আমি স্বেচ্ছায় নির্বাসনে গিয়েছি: সৈয়দ আব্দুল হাদী সিলেটে দুই সন্তান নিয়ে ১০ দিন ধরে ‘নিখোঁজ’ নারী সিংগাইরে পাটখেতে মিলল কিশোর অটোচালকের মরদেহ ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র এনবিআরের সক্ষমতা বাড়াতে হবে পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাছির উপদ্রব কমাতে কবরের ৩ পরীক্ষা ছাড়াই পার পেয়ে যাবেন যারা বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত বিশ্বকাপ শেষ ইকুয়েডের, পদত্যাগ করলেন কোচ নাফ নদীতে দুই বস্তায় মিলল ১ লাখ ২০ হাজার ইয়াবা, যুবক আটক আপনার অফিসের কর্মপরিবেশ কতটা উপযোগী? মেক্সিকোর জয়ের পর উল্লাসে প্রাণ গেল দুজনের ভেনেজুয়েলায় ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৩ বছরের শিশু শার্শায় সাংবাদিক পরিচয়ে সোহাগের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের ৬০০ কেজি আম উপহার সুইডেনকে বিধ্বস্ত করার পর যা বললেন এমবাপ্পে-দেশম টেক্সটাইল খাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী শিশু আসমা হত্যা মামলার রায় ফের পেছাল জীবননগরে অবৈধভাবে গমের ভূষি তৈরি ও বাজারজাত করায় জরিমানা নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী গড়তে কাজ করছে আরএমপি: ভূমিমন্ত্রী চুয়াডাঙ্গায় মাছপট্টি থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার সিন্দুক পাহারা দেওয়ার চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী বর্ষাকালে নারীদের সাধারণ স্বাস্থ্যঝুঁকি ও সচেতনতা সখীপুরে ডোবা থেকে নারীর মরদেহ উদ্ধার

আপনার অফিসের কর্মপরিবেশ কতটা উপযোগী?

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:৩৭ পিএম
আপনার অফিসের কর্মপরিবেশ কতটা উপযোগী?
ছবি: খবরের কাগজ

কর্মক্ষেত্র বা অফিস হলো এমন একটি স্থান, যেখানে কর্মীরা তাদের পেশাগত দায়িত্ব পালন করেন। একটি অফিসের কাজের পরিবেশ বলতে এমন সব উপাদানের সমষ্টিকে বোঝায়, যা কর্মীদের শারীরিক স্বাচ্ছন্দ্য, মানসিক সুস্থতা এবং কাজের দক্ষতার ওপর সরাসরি প্রভাব ফেলে। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানের নিয়মনীতি, মানবসম্পদ (এইচআর) নীতিমালা, সাংগঠনিক মূল্যবোধ, অভ্যন্তরীণ অফিস-রাজনীতি, সহকর্মীদের পারস্পরিক সম্পর্ক, কর্মীদের নিরাপত্তা ও কল্যাণ, পাশাপাশি অফিসের অবকাঠামোগত সুবিধা—যেমন আরামদায়ক বসার ব্যবস্থা, পর্যাপ্ত আলো-বাতাস, পরিচ্ছন্ন বাথরুমসহ অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। এসব উপাদান মিলেই একটি প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মপরিবেশ গড়ে ওঠে। আর এসবের কোনো একটির ঘাটতি, অতিরিক্ত কঠোরতা বা ভারসাম্যহীনতা কর্মপরিবেশকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে এবং কর্মীদের উৎপাদনশীলতা ও সন্তুষ্টি কমিয়ে দিতে পারে।

আরো পড়ুন: চাকরি দেবে বাংলাদেশ সেনাবাহিনী

কর্মীদের জন্য কাজ করার পরিবেশ অনুপ্রেরণাদায়ক, উৎসাহজনক এবং শান্ত হওয়া উচিত। সমালোচনার মধ্যে কাজ করা, চরম চাপ কখনই যুক্তিযুক্ত নয়। তাই আপনার সব সময় এমন লক্ষণের দিকে নজর দেওয়া উচিত। অফিসে প্রথম দিন কাজ করতে গিয়েই আপনি কিছু বিষয় বুঝতে পারবেন। যদিও একদিনেই সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তবু শুরুতেই কিছু ধারণা পাওয়া যায়। চলুন জেনে নেওয়া যাক–

প্রথম দিনই একাকিত্ব বোধ করেন

অফিসে প্রথম দিনই আপনার নতুন সহকর্মী এবং ব্যবস্থাপকের উচিত এমন কিছু করা যাতে আপনি স্বাগত বোধ করেন। নতুন কাজগুলোতে আপনাকে তাদের সঙ্গে নেওয়া উচিত। প্রথম দিনেই যদি একা বোধ করেন, তা হলে নতুন অফিস সম্পর্কে সতর্ক হোন। যদি আপনার কর্মক্ষেত্র তাদের নতুন কর্মীকে প্রথম দিনেই যত্ন না করে, তা হলে বুঝে নেবেন সেখানে সমস্যা আছে।

অপেশাদার আচরণ

যদি দেখেন সহকর্মীদের মধ্যে ইমেইল, চ্যাট এবং এমনকি কথা বলার সময়ও প্রচুর কটূক্তি এবং অভদ্র আচরণ চলছে, তা হলে বুঝে নেবেন আপনার বস কর্মক্ষেত্রে এ ধরনের আচরণ বন্ধ করার জন্য কোনো পদক্ষেপ নেন না এবং এটাই তাদের কাছে স্বাভাবিক। কাজেই নতুন অফিস সম্পর্কে আপনার হয়তো আরেকটু ভেবে দেখা দরকার।

করতে হচ্ছে অন্য কাজ

আপনি যে চাকরির জন্য আবেদন করেছিলেন, চাকরি পাওয়ার পর দেখা গেল আপনাকে আসলে অন্য কাজ করতে দেওয়া হচ্ছে। এমন কোনো কাজ আপনাকে করতে হচ্ছে, যার সঙ্গে আপনার আবেদন করা কাজটির কোনো মিলই নেই। আপনার প্রত্যাশিত চাকরির বদলে যদি সম্পূর্ণ আলাদা কোনো চাকরি করতে দেওয়া হয় তবে সতর্ক হোন। হতে পারে এটি আপনার জন্য উপযুক্ত নয়।

পরের দিন নিয়ে ভয়

আপনি যদি প্রথম দিনে আপনার কাজ শেষ করেন এবং পরে কী ঘটবে তা নিয়ে মনে আতঙ্ক সৃষ্টি হয়, তবে এই চাকরি আপনার জন্য মোটেই স্বস্তিদায়ক নয়। আপনার প্রত্যাশা এবং প্রাপ্তিতে ব্যাপক ঘাটতি থাকলে সতর্ক হোন। অতিরিক্ত চাপ কিংবা দুশ্চিন্তা নিয়ে কাজ করা আপনার জন্য যন্ত্রণাদায়ক হতে পারে।

ব্যক্তিগত বিষয়ে আলোচনা

গসিপ আপনার কর্মক্ষেত্রে চারপাশে ছড়িয়ে পড়লে তা মোটেই ভালো লক্ষণ নয়। কর্মক্ষেত্রে অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা থাকা উচিত নয়। গসিপ এবং গুজবকে চারপাশে উড়তে না দিয়ে এ ব্যাপারে সতর্ক থাকুন।

তারেক/

ক্যারিয়ার গড়ুন ইস্টার্ন ব্যাংকে

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০১:১৯ পিএম
ক্যারিয়ার গড়ুন ইস্টার্ন ব্যাংকে
ছবি: সংগৃহীত

বেসরকারি আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসিতে ‘হেড অব রিলেশনশিপ ইউনিট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৯ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।

প্রতিষ্ঠানের নাম: ইস্টার্ন ব্যাংক পিএলসি

বিভাগের নাম: করপোরেট ব্যাংকিং

পদের নাম: হেড অব রিলেশনশিপ ইউনিট

আরো পড়ুন: চাকরি দেবে বাংলাদেশ সেনাবাহিনী

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমান

অভিজ্ঞতা: ১২ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ  

বয়স: নির্ধারিত নয়

কর্মস্থল: চট্টগ্রাম ও ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা এখানে ভিজিট করে ইস্টার্ন ব্যাংক পিএলসি-তে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৯ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

তারেক/

 

২০ জনকে নিয়োগ দেবে সরকারি বিদ্যুৎ কোম্পানি

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৪:৩০ পিএম
২০ জনকে নিয়োগ দেবে সরকারি বিদ্যুৎ কোম্পানি
ছবি: সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে ইলেক্ট্রিসিটি জেনারেশন বাংলাদেশ পিএলসি (ইজিবি)। প্রতিষ্ঠানটি ৭টি পদে ২০ জনকে নিয়োগ দেবে। ১ জুলাই সকাল ১০টায় আবেদন শুরু হবে। আগ্রহীরা প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। 

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

আরো পড়ুন: নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, বয়সসীমা নেই

কর্মস্থল: ঢাকা

বয়স

১৫ জুলাই ২০২৬ তারিখ সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর। তবে ৭ নং পদের ক্ষেত্রে ৪৮ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি

টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৩ নং পদের জন্য ২২৩ টাকা, ৪-৭ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়

১৫ জুলাই ২০২৬ তারিখ বিকেল ৪টা।

তারেক/

নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, বয়সসীমা নেই

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১২:৫৪ পিএম
নিয়োগ দেবে ব্র্যাক ব্যাংক, বয়সসীমা নেই
ছবি: সংগৃহীত

ব্র্যাক ব্যাংক পিএলসি সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত ২৪ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৭ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি

পদের নাম: সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার

বিভাগ: রিলেশনশিপ ইউনিট ৯ ও ১০

আরো পড়ুন: এনসিসি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামে জনবল নিয়োগ

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি বা ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অন্যান্য যোগ্যতা: করপোরেট খাতের ঋণসংক্রান্ত নীতিমালা, আর্থিক বিশ্লেষণ, ট্রেড প্রোডাক্ট এবং সংশ্লিষ্ট শিল্পখাত সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান। ইংরেজি ও বাংলা ভাষায় কার্যকর লিখিত ও মৌখিক যোগাযোগে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করতে হবে। 

আবেদনের শেষ সময়: ২৭ জুলাই ২০২৬

তারেক/

এনসিসি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামে জনবল নিয়োগ

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৩:০৯ পিএম
এনসিসি ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামে জনবল নিয়োগ
ছবি: সংগৃহীত

বেসরকারি ব্যাংক এনসিসি ব্যাংক পিএলসিতে ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামের আওতায় জনবল নিয়োগ দেওয়া হবে। প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার পদে নিয়োগপ্রাপ্ত হওয়ার সুযোগ রয়েছে। আগ্রহী প্রার্থীরা ৩০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি

আরো পড়ুন: আকিজ গ্রুপে চাকরির সুযোগ, চলছে অনলাইনে আবেদন

পদসংখ্যা: অনির্দিষ্ট

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক। শিক্ষাজীবনে অন্তত তিনটি প্রথম বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে ইউজিসি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমমান সনদ জমা দিতে হবে।

বয়সসীমা

৩০ জুন ২০২৬ তারিখে ২১ থেকে ৩২ বছর হতে হবে।

বেতন-ভাতা

প্রবেশনকালীন সময়ে (১ বছর) ৬০,০০০ টাকা। সমন্বিত বেতন পাবেন। প্রবেশন শেষে ৭০,০০০ টাকা।

আবেদনের নিয়ম

এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ

৩০ জুন ২০২৬

তারেক/

চাকরি দেবে বাংলাদেশ সেনাবাহিনী

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:১৪ পিএম
চাকরি দেবে বাংলাদেশ সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনীতে ১৩ থেকে ২০ গ্রেডে বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বেসামরিক শাখায় ৩২১ ক্যাটাগরিতে মোট ৫৪৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৩ জুলাই ২০২৬।

চাকরির বিবরণ

মোট পদসংখ্যা: ৫৪৮

গ্রেড: ১৩তম থেকে ২০তম

আরো পড়ুন: জনবল নেবে মধুমতি ব্যাংক, আবেদন করুন অনলাইনে

বয়সসীমা: ১ জুন ২০২৬ তারিখে ১৮-৩২ বছর।

আবেদনের নিয়ম

প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা সরাসরি আবেদন করতে হবে। খামের ওপর পদের নাম, নিজ জেলা ও কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি

২০০ টাকা (পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট)

আবেদনের শেষ তারিখ: ২৩ জুলাই ২০২৬

তারেক/