ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
সেনেগাল ম্যাচের আগে সতর্ক বেলজিয়াম চমেক হাসপাতালে হামে আক্রান্ত রোগীরা পেল হাইজিন কিট ও আর্থিক অনুদান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে টেকনোলজি ট্রান্সফার অফিসের যাত্রা শুরু মাঠে ফেরার লড়াইয়ে পাকুয়েতা আইওএস ও অ্যান্ড্রয়েডে ওপেনক্ল অ্যাপ টাইব্রেকারে জার্মানির বিদায়ের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য রোগীদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে চিকিৎসকদের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর কুড়িগ্রামে তিস্তা ছাড়া সব নদ-নদীর পানি কমছে সন্তানরা ফিরিয়ে নিয়েছেন মুখ! অধিকার ফিরে পেতে প্রশাসনের শরণাপন্ন মা সমর্থকদের ভালোবাসাই আমাদের জয়ের মূল চালিকাশক্তি: আগুইরে কালুখালীতে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত সীতাকুণ্ডে মহাসড়কে গাছ কাটার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ রাজশাহীতে আরডিএ পার্ক উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আমি স্বেচ্ছায় নির্বাসনে গিয়েছি: সৈয়দ আব্দুল হাদী সিলেটে দুই সন্তান নিয়ে ১০ দিন ধরে ‘নিখোঁজ’ নারী সিংগাইরে পাটখেতে মিলল কিশোর অটোচালকের মরদেহ ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র এনবিআরের সক্ষমতা বাড়াতে হবে পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাছির উপদ্রব কমাতে কবরের ৩ পরীক্ষা ছাড়াই পার পেয়ে যাবেন যারা বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত বিশ্বকাপ শেষ ইকুয়েডের, পদত্যাগ করলেন কোচ নাফ নদীতে দুই বস্তায় মিলল ১ লাখ ২০ হাজার ইয়াবা, যুবক আটক আপনার অফিসের কর্মপরিবেশ কতটা উপযোগী? মেক্সিকোর জয়ের পর উল্লাসে প্রাণ গেল দুজনের ভেনেজুয়েলায় ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৩ বছরের শিশু শার্শায় সাংবাদিক পরিচয়ে সোহাগের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ

বিশ্বকাপ শেষ ইকুয়েডের, পদত্যাগ করলেন কোচ

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:৪৪ পিএম
বিশ্বকাপ শেষ ইকুয়েডের, পদত্যাগ করলেন কোচ
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের শেষ-৩২ এর ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ইকুয়েডর। আর এই পরাজয়ের পর আবেগঘন এক বিদায়বার্তায় ইকুয়েডরের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন সেবাস্তিয়ান বেকাসেসে। বিদায়বেলায় তিনি জানান, দলটির দায়িত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় সরে দাঁড়াচ্ছেন।

জার্মানির বিরুদ্ধে এক নাটকীয় প্রত্যাবর্তন ম্যাচ জিতে নকআউট পর্বে দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল ইকুয়েডর। তবে ম্যাচের শুরুতেই মেক্সিকোর আক্রমণাত্মক ফুটবল এবং তাদের শক্ত রক্ষণভাগের দেওয়াল ভাঙতে পারেনি ইকুয়েডর।

ম্যাচ শেষে বেকাসেসে বলেন, ‘বিশ্বকাপের সঙ্গেই আমাদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। আমার মনে হয় আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম- ইকুয়েডরের ইতিহাসের সেরা বিশ্বকাপ উপহার দেওয়ার তা আমরা অর্জন করতে পারিনি। তাই আজ আমার বিদায় নেওয়ার পালা।’

তিনি আরও বলেন, ‘আমি দায়িত্ব চালিয়ে যেতে চেয়েছিলাম। কারণ খেলোয়াড় ও ম্যানেজমেন্টের কাছ থেকে আমি যে সমর্থন পেয়েছি, তাতে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু ফুটবল দুনিয়া কীভাবে চলে তা আমি বুঝি। কষ্ট হচ্ছে, তবে সিদ্ধান্তটি একেবারেই স্পষ্ট ছিল।’

ম্যাচের প্রথমার্ধে মেক্সিকোর আধিপত্যের কথা স্বীকার করে এই আর্জেন্টাইন কোচ বলেন, ‘প্রথম অর্ধে ওরা আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে।’ টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার হতাশা থাকলেও, ইকুয়েডরের কোচ হিসেবে খেলোয়াড় এবং দেশটির মানুষের সঙ্গে গড়ে ওঠা আত্মিক সম্পর্কের দিকেই বেশি নজর দিতে চাইলেন এই আর্জেন্টাইন।

কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমার কোনো অভিযোগ নেই, কেবল দেশের মানুষ আর খেলোয়াড়দের প্রতি রইল গভীর কৃতজ্ঞতা। মনের গভীর থেকে আমি সবার ভালোবাসা ও শ্রদ্ধা পেয়েছি। ম্যাচ শেষে ছেলেরা আমাকে সুন্দর দুটি ঘণ্টা উপহার দিয়েছে, এটিই আমি চিরকাল মনে রাখব।’

পাপ্পু/অনিক/

টাইব্রেকারে জার্মানির বিদায়ের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:১৩ পিএম
টাইব্রেকারে জার্মানির বিদায়ের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য
ছবি: সংগৃহীত

প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে জার্মানি। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো টাইব্রেকারে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা হলো চার বারের বিশ্বচ্যাম্পিয়নদের। 

ম্যাচের পর সামনে এসেছে আরও চাঞ্চল্যকর একটি তথ্য। জানা গেছে, টাইব্রেকারের ষষ্ঠ শট নিতে রাজি হননি দলের চার ফুটবলার। শেষ পর্যন্ত বাধ্য হয়ে শট নেন জোনাথন তাহ, কিন্তু তিনি লক্ষ্যভ্রষ্ট হন। এরপরই জয় নিশ্চিত করে প্যারাগুয়ে।

জার্মান সংবাদপত্র বিল্ড জানায়, টাইব্রেকারের প্রথম পাঁচজন শুটারের তালিকা আগেই নির্ধারিত ছিল। তবে খেলা ষষ্ঠ শটে গড়াবে, এমনটা দলের পরিকল্পনায় ছিল না। ষষ্ঠ শটের জন্য লিয়ন গোরেৎজকা, ওয়ালদেমার আন্তন, নাথানিয়েল ব্রাউন এবং মালিক চাওকে অনুরোধ করা হলেও কেউই দায়িত্ব নিতে রাজি হননি।

তাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ ছিলেন লিয়ন গোরেৎজকা। জাতীয় দলের হয়ে ৭২টি ম্যাচ খেলা এই মিডফিল্ডারকে অধিনায়ক যোশুয়া কিমিখ দুবার শট নেওয়ার অনুরোধ করেন। কিন্তু তিনি তাতেও রাজি হননি বলে প্রতিবেদনে দাবি করা হয়।

শেষ পর্যন্ত দায়িত্ব পড়ে জোনাথন তাহের ওপর। কিন্তু পেশাদার ক্যারিয়ারে এর আগে কখনও ম্যাচে বা টাইব্রেকারে পেনাল্টি নেননি এই ডিফেন্ডার। আত্মবিশ্বাসের ঘাটতি স্পষ্ট ছিল তার শটে। তাহের নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। এরপর হোসে কানালে গোল করে প্যারাগুয়ের জয় এবং জার্মানির বিদায় নিশ্চিত করেন।

এ ঘটনার পর জার্মানির সংবাদমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। 

ফুটবল বিশ্লেষক মারিয়ন হর্ন লিখেছেন, ‘আমরা সব দিক থেকেই দ্বিতীয় সারির দেশে পরিণত হচ্ছি। অর্থনীতি প্রতিদিন দুর্বল হচ্ছে। দেউলিয়া হওয়ার খবর নিয়মিত শুনছি। ফুটবল দলও তাদের গৌরব হারাচ্ছে। লোথার ম্যাথাউসের কথা যদি সত্যি হয়, তাহলে এই দলের বেশি চিন্তা ছিল কার মা ব্যক্তিগত বিমানে করে যুক্তরাষ্ট্রে খেলা দেখতে যাবেন, আর কার মা যাবেন না। ম্যাচ নিয়ে তারা যথেষ্ট ভাবেনি। আমাদের সন্তানেরা এটাই জানবে, জার্মানি এখন পরাজিতদের একটি দল।’

অমিয়/

সমর্থকদের ভালোবাসাই আমাদের জয়ের মূল চালিকাশক্তি: আগুইরে

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:৫৩ পিএম
সমর্থকদের ভালোবাসাই আমাদের জয়ের মূল চালিকাশক্তি: আগুইরে
ছবি: সংগৃহীত

ঘরের মাঠে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার পর মেক্সিকোর কোচ হাভিয়ের আগুইরে জানিয়েছেন, সমর্থকদের সঙ্গে খেলোয়াড়দের গভীর আত্মিক সম্পর্কই তাদের সাফল্যের ভিত্তি হিসেবে কাজ করছে।

আজ (১ জুলাই) ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে যৌথ আয়োজক মেক্সিকো টুর্নামেন্টে টানা চতুর্থ জয় তুলে নেয়। এই চার ম্যাচেই কোনো গোল হজম করেনি দলটি। ম্যাচ শেষে আগুইরে বলেন, ‘সমর্থকদের সঙ্গে আমাদের যে নিবিড় সংযোগ তৈরি হয়েছে, সেটিই আমাদের এগিয়ে যাওয়ার মূল শক্তি।’

ম্যাচে আজতেকা স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। প্রায় ৮০ হাজারের বেশি দর্শক শুরু থেকে শেষ পর্যন্ত স্বাগতিকদের উজ্জীবিত করেছেন এবং প্রতিপক্ষ বল পেলেই জোরালো দুয়োধ্বনিতে মুখর করে তুলেছেন গ্যালারি।

২০০২ ও ২০১০ বিশ্বকাপে মেক্সিকোর দায়িত্ব পালন করা অভিজ্ঞ এই কোচ নিজের আবেগ প্রকাশ করে বলেন, ‘আমি ক্যারিয়ারে অনেক বড় জয় পেয়েছি, তবে আজকের জয় সবকিছুর ঊর্ধ্বে। কারণ এটি নিজেদের মাঠে, নিজেদের মানুষের সামনে এসেছে।’

ইকুয়েডরের প্রশংসাও করেন ৬৭ বছর বয়সী আগুইরে। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে ১৮ ম্যাচে মাত্র দুইটি হার নিয়ে দ্বিতীয় হওয়া দলটির শক্তিমত্তা তুলে ধরে তিনি বলেন, ‘ইকুয়েডরকে হারানো মোটেও সহজ ছিল না।’

পাপ্পু/অনিক/

বিশ্বকাপ শেষ ইকুয়েডের, পদত্যাগ করলেন কোচ

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:৪৪ পিএম
বিশ্বকাপ শেষ ইকুয়েডের, পদত্যাগ করলেন কোচ
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের শেষ-৩২ এর ম্যাচে মেক্সিকোর কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে ইকুয়েডর। আর এই পরাজয়ের পর আবেগঘন এক বিদায়বার্তায় ইকুয়েডরের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন সেবাস্তিয়ান বেকাসেসে। বিদায়বেলায় তিনি জানান, দলটির দায়িত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছা থাকলেও নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় সরে দাঁড়াচ্ছেন।

জার্মানির বিরুদ্ধে এক নাটকীয় প্রত্যাবর্তন ম্যাচ জিতে নকআউট পর্বে দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল ইকুয়েডর। তবে ম্যাচের শুরুতেই মেক্সিকোর আক্রমণাত্মক ফুটবল এবং তাদের শক্ত রক্ষণভাগের দেওয়াল ভাঙতে পারেনি ইকুয়েডর।

ম্যাচ শেষে বেকাসেসে বলেন, ‘বিশ্বকাপের সঙ্গেই আমাদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। আমার মনে হয় আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম- ইকুয়েডরের ইতিহাসের সেরা বিশ্বকাপ উপহার দেওয়ার তা আমরা অর্জন করতে পারিনি। তাই আজ আমার বিদায় নেওয়ার পালা।’

তিনি আরও বলেন, ‘আমি দায়িত্ব চালিয়ে যেতে চেয়েছিলাম। কারণ খেলোয়াড় ও ম্যানেজমেন্টের কাছ থেকে আমি যে সমর্থন পেয়েছি, তাতে কাজ চালিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু ফুটবল দুনিয়া কীভাবে চলে তা আমি বুঝি। কষ্ট হচ্ছে, তবে সিদ্ধান্তটি একেবারেই স্পষ্ট ছিল।’

ম্যাচের প্রথমার্ধে মেক্সিকোর আধিপত্যের কথা স্বীকার করে এই আর্জেন্টাইন কোচ বলেন, ‘প্রথম অর্ধে ওরা আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে।’ টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার হতাশা থাকলেও, ইকুয়েডরের কোচ হিসেবে খেলোয়াড় এবং দেশটির মানুষের সঙ্গে গড়ে ওঠা আত্মিক সম্পর্কের দিকেই বেশি নজর দিতে চাইলেন এই আর্জেন্টাইন।

কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমার কোনো অভিযোগ নেই, কেবল দেশের মানুষ আর খেলোয়াড়দের প্রতি রইল গভীর কৃতজ্ঞতা। মনের গভীর থেকে আমি সবার ভালোবাসা ও শ্রদ্ধা পেয়েছি। ম্যাচ শেষে ছেলেরা আমাকে সুন্দর দুটি ঘণ্টা উপহার দিয়েছে, এটিই আমি চিরকাল মনে রাখব।’

পাপ্পু/অনিক/

মেক্সিকোর জয়ের পর উল্লাসে প্রাণ গেল দুজনের

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:২৫ পিএম
মেক্সিকোর জয়ের পর উল্লাসে প্রাণ গেল দুজনের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপে শেষ ষোলো নিশ্চিত করেছে সহ-আয়োজক মেক্সিকো। রাউন্ড ৩২-এ তারা ইকুয়েডরকে হারিয়েছে ২-০ গোলে। প্রিয় দলের জয়ের পর উল্লাস করতে গিয়ে মেক্সিকো সিটিতে প্রাণ গেল দুজনের। বিষয়টি নিশ্চিত করেছে শহর কর্তৃপক্ষ।

মেক্সিকো সিটির স্বাস্থ্যসচিব জানান, জাতীয় দলের ইকুয়েডরের বিপক্ষে ২-০ গোলের জয় উদ্‌যাপন করতে বিপুল জনসমাগমের মধ্যে ১৯ বছর বয়সী এক নারী এবং ৪৪ বছর বয়সী এক পুরুষ শ্বাসরোধে মারা যান। জরুরি সেবাকর্মীরা তাদের বাঁচিয়ে তুলতে পারেননি।

স্থানীয় গণমাধ্যমে তৃতীয় একজনের মৃত্যুর যে খবর প্রকাশিত হয়েছে, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলমান রয়েছে।

অনিক/

সুইডেনকে বিধ্বস্ত করার পর যা বললেন এমবাপ্পে-দেশম

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:১৪ পিএম
সুইডেনকে বিধ্বস্ত করার পর যা বললেন এমবাপ্পে-দেশম
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে সুইডেনের বিপক্ষে ফ্রান্সের ৩-০ গোলে দুর্দান্ত জয়ে উজ্জ্বল পারফরম্যান্স দেখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এই জয়ের পর, পরবর্তী রাউন্ডে প্যারাগুয়ের মুখোমুখি হওয়ার আগে ম্যাচটি নিয়ে নিজের ভাবনা জানিয়েছেন তিনি এবং ফরাসি কোচ দিদিয়ের দেশম।

নিউ ইয়র্কের তীব্র গরমের মধ্যে ম্যাচে জোড়া গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির পাশে নাম লিখিয়েছেন এমবাপ্পে। ম্যাচ শেষে ক্লান্ত হয়ে তিনি বলেন, ‘আমি এয়ার কন্ডিশনিংয়ের মধ্যে লকার রুমে ফিরে যেতে চাই, কারণ এখানে বেশ গরম। তবে এখন থেকেই আমরা প্যারাগুয়ে ম্যাচ নিয়ে ভাবা শুরু করব।’

ফরাসি অধিনায়ক আরও বলেন, ‘তারা (প্যারাগুয়ে) প্রমাণ করেছে যে তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু তারা জার্মানিকে হারিয়েছে, তাই এটা স্পষ্ট যে বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়। আমরা সেখানে জয়ের উদ্দেশ্য নিয়েই মাঠে নামব।’

অন্যদিকে, ফরাসি কোচ দেশম বোস্টনে প্যারাগুয়ের খেলাগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। দলটির লড়াকু মানসিকতার প্রশংসা করে তিনি বলেন, ‘আমি তাদের খেলা দেখেছি, জার্মানিকে হারানোটা কোনো আকস্মিক ঘটনা ছিল না। জার্মানিও একটি দুর্দান্ত দল। এরপর রয়েছে তাদের সহজাত দক্ষিণ আমেরিকান ডিএনএ, যার কারণে তারা মাঠে অত্যন্ত আক্রমণাত্মক ও লড়াকু হয়ে ওঠে, বিশেষ করে ওয়ান-টু-ওয়ান দ্বৈরথগুলোতে। তবে এর পাশাপাশি তাদের দলে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড়ও রয়েছে।’

আগামী ৫ জুলাই ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে ফ্রান্স এবং প্যারাগুয়ে।

পাপ্পু/অনিক/