প্রথম অধ্যায় : ব্যবস্থাপনার ধারণা
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
২৯। শিল্পক্ষেত্রে অগ্রগতির মাধ্যমে ব্যবস্থাপনা-
ক. মুনাফা বৃদ্ধি করে
খ. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে
গ. বিদেশ নির্ভরতা হ্রাস করে
ঘ. উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা করে
৩০। নিচের কে ব্যবস্থাপনার নীতি কৌশল নির্ধারণের সঙ্গে সম্পৃক্ত থাকে?
ক. ব্যবস্থাপনা পরিচালক খ. উৎপাদন ব্যবস্থাপক
গ. বিক্রয় ব্যবস্থাপক ঘ. যন্ত্রপাতি ব্যবস্থাপক
৩১। ব্যবস্থাপনার বৈশিষ্ট্য হলো-
i. এটি লক্ষ্যকেন্দ্রিক
ii. এটি একটি প্রক্রিয়া
iii. এটি মুনাফা অর্জনের উপায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩২। ব্যবস্থাপনার গুরুত্বের মধ্যে পড়ে-
i. উপকরণের সুষ্ঠু ব্যবহার
ii. দক্ষতা বৃদ্ধি
iii. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৩। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার মধ্যে পড়ে-
i. বিভাগীয় ব্যবস্থাপক
ii. ব্যবস্থাপনা পরিচালক
iii. পরিচালনা পর্ষদ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৪। মধ্য পর্যায়ের ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত হলো-
i. ব্যবস্থাপনা পরিচালক
ii. বিভাগীয় ব্যবস্থাপক
iii. আঞ্চলিক ব্যবস্থাপক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫। প্রতিষ্ঠানের নির্দেশনা ব্যবস্থাপনার কোন স্তর থেকে প্রবাহিত হয়?
i. উচ্চ স্তর ii. মধ্য স্তর iii. নিম্ন স্তর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ২৯. ঘ, ৩০. ক, ৩১. ক, ৩২. ঘ, ৩৩. গ, ৩৪. গ, ৩৫. ঘ।
লেখক : সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
ব্যবস্থাপনা বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা
কবীর