ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
চমেক হাসপাতালে হামে আক্রান্ত রোগীরা পেল হাইজিন কিট ও আর্থিক অনুদান সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে টেকনোলজি ট্রান্সফার অফিসের যাত্রা শুরু মাঠে ফেরার লড়াইয়ে পাকুয়েতা আইওএস ও অ্যান্ড্রয়েডে ওপেনক্ল অ্যাপ টাইব্রেকারে জার্মানির বিদায়ের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য রোগীদের প্রতি যথাযথ দায়িত্ব পালন করতে চিকিৎসকদের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর কুড়িগ্রামে তিস্তা ছাড়া সব নদ-নদীর পানি কমছে সন্তানরা ফিরিয়ে নিয়েছেন মুখ! অধিকার ফিরে পেতে প্রশাসনের শরণাপন্ন মা সমর্থকদের ভালোবাসাই আমাদের জয়ের মূল চালিকাশক্তি: আগুইরে কালুখালীতে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত সীতাকুণ্ডে মহাসড়কে গাছ কাটার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২ রাজশাহীতে আরডিএ পার্ক উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার আমি স্বেচ্ছায় নির্বাসনে গিয়েছি: সৈয়দ আব্দুল হাদী সিলেটে দুই সন্তান নিয়ে ১০ দিন ধরে ‘নিখোঁজ’ নারী সিংগাইরে পাটখেতে মিলল কিশোর অটোচালকের মরদেহ ব্যবস্থাপনার ধারণা অধ্যায়ের ৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৩য় পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র এনবিআরের সক্ষমতা বাড়াতে হবে পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাছির উপদ্রব কমাতে কবরের ৩ পরীক্ষা ছাড়াই পার পেয়ে যাবেন যারা বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত বিশ্বকাপ শেষ ইকুয়েডের, পদত্যাগ করলেন কোচ নাফ নদীতে দুই বস্তায় মিলল ১ লাখ ২০ হাজার ইয়াবা, যুবক আটক আপনার অফিসের কর্মপরিবেশ কতটা উপযোগী? মেক্সিকোর জয়ের পর উল্লাসে প্রাণ গেল দুজনের ভেনেজুয়েলায় ছয় দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৩ বছরের শিশু শার্শায় সাংবাদিক পরিচয়ে সোহাগের বিরুদ্ধে ফের চাঁদাবাজির অভিযোগ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের ৬০০ কেজি আম উপহার

সিংগাইরে পাটখেতে মিলল কিশোর অটোচালকের মরদেহ

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:২৫ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৩:৪২ পিএম
সিংগাইরে পাটখেতে মিলল কিশোর অটোচালকের মরদেহ
নিহত অটোরিকশাচালক ‘মো. সাকিব’। ছবি: খবরের কাগজ

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একটি পাটখেত থেকে মো. সাকিব (১৬) নামে এক কিশোর অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বপন (২২) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) দুপুরে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সাকিব মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের নাথুরা গ্রামের টুলুর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় সাকিব। রাত গভীর হলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে মধ্যরাতের পর পুলিশ তাদের জানায়, উপজেলার বলধারা ইউনিয়নের নবগ্রাম কাশতা গোলাই এলাকার একটি পাটখেতে এক কিশোরের মরদেহ পড়ে রয়েছে। পরে সেখানে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।

পুলিশ জানায়, প্রথমে পরিত্যক্ত অবস্থায় পাওয়া অটোরিকশার সূত্র ধরে ঘটনাস্থলে অনুসন্ধান চালানো হয়। পরে নিহতের কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। ঘটনাস্থল থেকে তিনটি স্যান্ডেলও জব্দ করা হয়েছে। এসব আলামত গুরুত্বের সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না থাকলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে স্বপন নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আসাদ জামান/আজহার/

নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম
নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
আওলাদ হোসেন। ছবি: খবরের কাগজ

নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানা এলাকায় এক কিশোরী (১৩) ও আরেক বাক-প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে।  

সোমবার (২৯ জুন) দুপুরে মহিষাশুড়া ইউনিয়নের বরদেরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবন্ধী তরুণীর মা মমতাজ বেগম মাধবদী থানায় মামলা করেছেন। 

বুধবার (১ জুলাই) অভিযুক্ত আওলাদ হোসেন (২৬) কে দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বরদেরকান্দি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোশারফ হোসেনের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৯ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত আওলাদ হোসেন একই গ্রামের এক কিশোরীকে ২০ টাকার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ওই কিশোরীর মাধ্যমে ডেকে এনে একই গ্রামের বাকপ্রতিবন্ধী এক তরুণীকে একইভাবে ধর্ষণ করেন।

ঘটনাটি জানাজানি হয় পরদিন মঙ্গলবার। প্রতিবন্ধী তরুণী পুরো বিষয়টি তার মাকে বললে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানায়, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভুক্তভোগীদের জবানবন্দি গ্রহণ করে মামলায় নথি ভুক্ত করা হয়।

তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত আওলাদ হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায়, পরে জড়ালো অভিযান চালিয়ে তা অভিযুক্ত আওলাদ হোসেন কে আজ দুপুরে গ্রেপ্তার করা হয়।

শাওন খন্দকার/অন্তরা/

পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৩:০৭ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৩:১৮ পিএম
পাংশায় শিশু ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
ছবি: খবরের কাগজ

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউ‌নিয়নে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর বিশ্বাস (৬০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) গ্রেপ্তারের বিষয়টি পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম খবরের কাগজকে নিশ্চিত করেন।

গ্রেপ্তার লুৎফর পেশায় ঝালমুড়ির দোকানি।

জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি ঝালমুড়ি কিনতে লুৎফরের বাড়িতে যায়। এ সময় লুৎফর তার ঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়ি গেলে তার শারীরিক অবস্থা দেখে তার মায়ের জিজ্ঞাসাবাদে প্রথমে ভয়ে কিছু না বললেও পরে সব বলে দেয়। পরে পরিবারের লোকজন শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করেন।

শিশু‌টির ফুফু খবরের কাগজকে বলেন, গতকাল দুপুরে ওর মা দেখে বুকের উপর ক্ষত। তারপর ক্ষতের কারণ জানতে চাইলে তখন সব বলে। এরপর রক্তক্ষরণও হয়। তখন শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পাংশা মডেল থানার ওসি খবরের কাগজকে বলেন, অভিযুক্তকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে আটকে রেখে খবর দিলে আমরা তাকে থানায় নিয়ে আ‌সি। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

তিনি আরও বলেন, এটি ধর্ষণ কিনা তা এখনই বলা যাচ্ছে না। মেডিকেল রির্পোট পেলে নিশ্চিত হওয়া যাবে।

সুমন বিশ্বাস/থিওটোনিয়াস/

বাঁশখালীতে আদম ব্যবসার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০১:০০ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০১:২৫ পিএম
বাঁশখালীতে আদম ব্যবসার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
মিজানুর রহমান

চট্টগ্রামের বাঁশখালীতে লাইসেন্সবিহীন অ্যাজেন্সি খুলে মিজানুর রহমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে মানবপাচার ও আদম ব্যবসার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগে বলা হয়, ভালো ভিসা দেওয়ার নাম করে হাফেজ মুহিব্বুল্লাহ নামে এক সৌদি প্রবাসী ইমামের কাছ থেকে ৩৭ লাখ ৮২ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন মিজানুর রহমান।

এ ঘটনায় মঙ্গলবার (৩০ জুন) বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাঁশখালীর পুকুরিয়া এলাকার হাফেজ মুহিব্বুল্লাহ মামলা করেছেন। আদালত মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল ৩নং ওয়ার্ড এলাকার জাফর আহমদের ছেলে মিজানুর রহমান (৩৫) দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীন অ্যাজেন্সি খুলে আদমব্যবসা চালিয়ে আসছিলেন। সম্প্রতি পুকুরিয়া এলাকার ১নং ওয়ার্ড এলাকার মোহাম্মদ হোসনের ছেলে প্রবাসী হাফেজ মোহাম্মদ মুহিব্বুল্লাহ গত বছর দেশে এলে মিজানুর রহমানের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে সুসম্পর্ক সৃষ্টির মাধ্যমে তার কাছে ভালো বেতনে মক্কা আফগানি মসজিদের সামনে আবাসিক হোটেলের সুবিধাজনক ভিসা আছে বলে বিক্রির প্রস্তাব দেন। কম দামে পরিচিতজনের কাছে ওই সুবিধাজনক ভিসা বিক্রি করে দিতে নানা প্রস্তাব দিতে থাকেন। এক পর্যায়ে কলেমা পড়ে মুহিব্বুল্লাহকে ভাই ডাকেন প্রতারক মিজান।

এসবে প্রলুব্ধ হয়ে সৌদি ইমাম চাম্বলের মিজানুর রহমানের কাছে ৩ লাখ ৭০ হাজার করে ১১টি ভিসার জন্য ব্যাংক, বিকাশ ও নগদ মাধ্যমে সর্বমোট ৩৭ লাখ ৮২ হাজার টাকা দেন। কথা ছিল আবাসিক হোটেল ভিসা এবং ১৫০০/১৬০০ টাকা সৌদি রিয়ালের বেতন হবে। কিন্তু দেখা গেল ১১ জনের মধ্যে ছয়জনকে টুরিস্ট ভিসায় সৌদি আরব পাঠান মিজান। 

পরে বিষয়টি জানাজানি হয়। এর মধ্যে ভিসার মেয়াদ শেষ হওয়ায় ওই ছয়জন সৌদি আরবে অবৈধ হয়ে যান। মুহিব্বুল্লাহ তাদের ভিসা করে দেওয়ার জন্য মিজানকে বললেও মিজান নানা টালবাহানা করেন।

অপরদিকে যে ৫ জন দেশে আছেন, তাদেরও আর বিদেশ নিয়ে যাননি মিজান। ঘটনার পর ইমাম হাফেজ মুহিব্বুল্লাহ এ আর ইন্টারন্যাশনালের মালিক মোহাম্মদ মিজানকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি ক্ষিপ্ত হয়ে হুমকি দিতে থাকেন। এ বিষয়ে সমঝোতা না হওয়ায় অবশেষে মামলা করেন মুহিব্বুল্লাহ।

অভিযুক্ত মিজানুর রহমান বলেন, ‘আমার সাথে যেভাবে কথা ছিল সেভাবেই হয়েছে। সাড়ে ৪ লাখ করে ভিসার দাম ছিল। আমি আরও ১০-১২ লাখ টাকা পাব।’

মামলার আইনজীবী অ্যাডভোকেট হেলাল উদ্দিন বলেন, ‘মিজান একজন ভিসা প্রতারক ও মানবপাচারকারী। সৌদি ইমাম মুহিব্বুল্লাহ তার খপ্পরে পড়েছেন। আদালত মামলাটি নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।’

শফকত/হীরা/

নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:৫৩ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৩:২৯ পিএম
নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
ছবি: খবরের কাগজ

নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানা এলাকায় এক কিশোরী (১৩) ও আরেক বাক-প্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে। 

সোমবার (২৯ জুন) দুপুরে মহিষাশুড়া ইউনিয়নের বরদেরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত যুবকের নাম আওলাদ হোসেন (২৬)। তিনি বরদেরকান্দি গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোশারফ হোসেনের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত আওলাদ পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (২৯ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত আওলাদ হোসেন একই গ্রামের এক কিশোরীকে ২০ টাকার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ওই কিশোরীর মাধ্যমে ডেকে এনে একই গ্রামের বাকপ্রতিবন্ধী এক তরুণীকে একইভাবে ধর্ষণ করেন।

ঘটনাটি জানাজানি হয় মঙ্গলবার (৩০ জুন)। প্রতিবন্ধী তরুণী পুরো বিষয়টি তার মাকে খুলে বললে রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী পরিবার ও এলাকার ১০-১২ জন বাসিন্দা মাধবদী থানায় এসে লিখিত অভিযোগ করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানায়, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভুক্তভোগীদের জবানবন্দি গ্রহণ ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত আওলাদ হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শাওন খন্দকার/আজহার/

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় ভ্যানচালক নিহত

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০১:১০ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০১:১৩ পিএম
শৈলকুপায়  প্রতিপক্ষের হামলায় ভ্যানচালক নিহত
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালক একেন মোল্লা মারা গেছেন।

সোমবার (২৯ জুন) রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার বিএনপির সভাপতি আব্দুল আওয়ালের সমর্থকদের সঙ্গে সাধারণ সম্পাদক জামির হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিলো।

গত বৃহস্পতিবার জামির হোসেনের সমর্থক এনা শেখকে ইয়াবাসহ আটক করে পুলিশ। তথ্য দিয়ে ধরিয়ে দিয়েছে এমন অভিযোগ এনে আব্দুল আওয়ালের সমর্থক মতিয়ারের ওপর হামলা করে জামিরের লোকজন। পরে আওয়ালের লোকজন জামিরের অফিসে হামলা চালায়। এরই জের ধরে শনিবার সকালে জামিরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আওয়ালের লোকজনের ওপর ও বাড়িঘরে হামলা করে।

এ সময় ৫টি বাড়ি ভাঙচুর করা হয়। আহত হন বগুড়া গ্রামের ভ্যানচালক একেন মোল্লা।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্ল্যা জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কাউকে আটক করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

মাহফুজুর রহমান/তামান্না রুপা/