ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
নকআউটের আগে মেন্ডিকে পাচ্ছে না সেনেগাল রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি, ঋণ পরিশোধ ২৫১৬ কোটি ছাদের সুরক্ষায় বাজারে এলো রেইনবো রুফ কোট এইচএসসি-সমমান পরীক্ষা শুরু ২ জুলাই সময় অপচয় রোধে ফিফার নতুন নিয়ম দারুণ সফল: কোলিনা দুপুরের মধ্যে ১৫ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা চট্টগ্রামে মাথায় গোলপোস্ট পড়ে শিক্ষার্থীর মৃত্যু মেহেরপুরে শিক্ষকের বাড়ি থেকে বোমাসদৃশ বস্তু ও হুমকির চিরকুট উদ্ধার নতুন নিয়মে লাল কার্ড দেখলেন ইকুয়েডরের হিনক্যাপিয়ে ‘এখন এআই দিয়ে যা হচ্ছে, হ্যারল্ড রশীদ তা আগেই করে ফেলেছেন’ পাবনায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দম্পতির মৃত্যু বিয়ের রাতে সবচেয়ে বড় অবিচার হয় যে কাজে ইকুয়েডরকে ২-০ গোলে হারাল মেক্সিকো সরকারি রাজস্ব জমায় ‘এ’ চালান বাধ্যতামূলক করা হয়েছে হোলি আর্টিজানে জঙ্গি হামলা: মামলা চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় ১০ বছর চবিতে খেলা দেখা নিয়ে মারামারি: প্রক্টর ও সহকারী প্রক্টরসহ আহত চট্টগ্রামে চিনিগুঁড়ার দাম কেজিতে বেড়েছে ৭০ টাকা যুক্তরাষ্ট্রের স্বপ্নযাত্রায় বসনিয়ার বাধা পোলাওয়ের চালে নৈরাজ্য নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ যুক্তরাষ্ট্রে সাংবাদিক হিসেবে ফুটবল বিশ্বকাপ কভার করার অদ্ভুত এক অভিজ্ঞতা কত সময় ব্যয় করছেন সোশ্যাল মিডিয়ায়? ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষ: গুলিতে যুবক নিহত, আহত ১৫ মানুষের বিকল্প হতে কতদূর বর্ণবাদের শিকার টাইব্রেকারে মিস করা ফুটবলাররা ভ্যান্স-রুবিওর ভিন্ন মন্তব্য, ট্রাম্প প্রশাসনে মতপার্থক্যের ইঙ্গিত! রেশন-ভাতা হারানোর শঙ্কায় মুসলিমরা উৎপাদনশীল খাতে ঋণ বাড়াতে বড় ছাড় ১০৬ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়

নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৯:৫৩ এএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ১০:১৫ এএম
নরসিংদীতে কিশোরী ও প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ
ছবি: খবরের কাগজ

নরসিংদীর সদর উপজেলার মাধবদী থানা এলাকায় এক কিশোরী (১৩) ও এক বাকপ্রতিবন্ধী তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার (২৯ জুন) দুপুরে মহিষাশুড়া ইউনিয়নের বরদেরকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম আওলাদ হোসেন (২৬)। ঘটনার পর থেকে অভিযুক্ত আওলাদ পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুন দুপুর আনুমানিক ১২টার দিকে অভিযুক্ত আওলাদ হোসেন একই গ্রামের এক কিশোরীকে ২০ টাকার প্রলোভন দেখিয়ে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে ওই কিশোরীর মাধ্যমে ডেকে এনে একই গ্রামের বাকপ্রতিবন্ধী এক তরুণীকে একইভাবে ধর্ষণ করেন।

ঘটনাটি জানাজানি হয় পরদিন মঙ্গলবার। প্রতিবন্ধী তরুণী পুরো বিষয়টি তার মাকে বললে পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে মঙ্গলবার রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী পরিবার ও এলাকার ১০-১২ জন মাধবদী থানায় এসে লিখিত অভিযোগ করেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভুক্তভোগীদের জবানবন্দি গ্রহণ ও প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত আওলাদ হোসেন এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তাকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

শাওন খন্দকার/আজহার/

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় ভ্যানচালক নিহত

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০১:১০ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ০১:১৩ পিএম
শৈলকুপায়  প্রতিপক্ষের হামলায় ভ্যানচালক নিহত
ছবি: খবরের কাগজ

ঝিনাইদহের শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালক একেন মোল্লা মারা গেছেন।

সোমবার (২৯ জুন) রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার বিএনপির সভাপতি আব্দুল আওয়ালের সমর্থকদের সঙ্গে সাধারণ সম্পাদক জামির হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিলো।

গত বৃহস্পতিবার জামির হোসেনের সমর্থক এনা শেখকে ইয়াবাসহ আটক করে পুলিশ। তথ্য দিয়ে ধরিয়ে দিয়েছে এমন অভিযোগ এনে আব্দুল আওয়ালের সমর্থক মতিয়ারের ওপর হামলা করে জামিরের লোকজন। পরে আওয়ালের লোকজন জামিরের অফিসে হামলা চালায়। এরই জের ধরে শনিবার সকালে জামিরের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে আওয়ালের লোকজনের ওপর ও বাড়িঘরে হামলা করে।

এ সময় ৫টি বাড়ি ভাঙচুর করা হয়। আহত হন বগুড়া গ্রামের ভ্যানচালক একেন মোল্লা।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্ল্যা জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনও কাউকে আটক করা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

মাহফুজুর রহমান/তামান্না রুপা/

সাতকানিয়ায় ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে যুবককে গুলি ও কুপিয়ে জখম

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:১২ এএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১০:১৮ এএম
সাতকানিয়ায় ব্রাজিলের খেলা দেখে ফেরার পথে যুবককে গুলি ও কুপিয়ে জখম
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের সাতকানিয়ায় ব্রাজিল-জাপানের খেলা দেখে রাতে বাড়িতে ফেরার পথে এনায়েত আলী ফকির (৪৬) নামে এক যুবককে গুলি ও কুপিয়ে গুরুতর জখম করেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় রায়হান রনি (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) রাত ১টার দিকে উপজেলার আমিলাইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত এনায়েত আলী ফকির একই এলাকার মৃত উকিল উদ্দিনের ছেলে। তার অবস্থা সংকটাপন্ন।

জানা যায়, এনায়েত আলী ফকির তার বাড়ির পাশে খাঁন মসজিদ এলাকা থেকে খেলা দেখে বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন। পরে তাকে কুপিয়ে জখম করা হয়।

খবর পেয়ে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠিয়ে দেন।

জানা যায়, একটি মারামারি মামলায় সম্প্রতি আদালত এনায়েত আলী ফকিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি তিনি কারাগার থেকে জামিনে মুক্ত হন।

কয়েকদিন আগেও রাতের আঁধারে মুখোশ পরিহিত দূর্বৃত্তরা তাকে লাঠি দিয়ে আঘাত করেন। পরিবার সূত্রে জানা যায়, জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে এ ঘটনাগুলো ঘটিয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী খবরের কাগজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করেছি। এ ঘটনায় আমরা একজনকে গ্রেপ্তার করেছি। এ ছাড়াও আমরা আহতের পরিবারের সঙ্গে কথা বলেছি। পুরো ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরিফুল ইসলাম/থিওটোনিয়াস.

ফুলগাজীতে গৃহবধূ কাজল হত্যা মামলার প্রধান আসামি  গ্রেপ্তার

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৩:৫৮ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০৫:০৬ পিএম
ফুলগাজীতে গৃহবধূ কাজল হত্যা মামলার প্রধান আসামি  গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য ফেনীর ফুলগাজীর তালবাড়িয়া গ্রামের গৃহবধূ কাজল আক্তারকে হত্যার ঘটনায় প্রধান আসামি পাশের বাড়ির বাসিন্দা মাদকাসক্ত আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল রবিবার ভোরে ফুলগাজীর উত্তর ধর্মপুর এলাকা থেকে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার (২৯ জুন) দুপুর সাড়ে ১২টায় এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং ঘটনার পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়।

র‍্যাবের জানায়, আরিফুল ইসলাম পেশায় একজন অটোরিকশাচালক এবং মাদকাসক্ত। কাজল আক্তার তার দূরসম্পর্কের মামি। দীর্ঘদিন ধরে ঋণগ্রস্ত আরিফুলকে প্রতি মাসে ১৫ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হতো। কিস্তির টাকা জোগাড় করতে ঘটনার দিন ভোরে আরিফুল কাজল আক্তারের ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় কাজল আক্তার ঘুম থেকে জেগে উঠলে দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে আরিফুল কাজলের মাথা দেয়ালের সঙ্গে আঘাত করে রক্তাক্ত করে এবং হাত-পা বেঁধে হত্যা করে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

র‍্যাব আরও জানায়, হত্যার উদ্দেশ্যে নয়, মূলত টাকা লুটের উদ্দেশ্যেই আরিফুল কাজলের ঘরে প্রবেশ করেছিল।

উল্লেখ্য, গত শুক্রবার ২৭ জুন গভীর রাতে দুর্বৃত্তরা বসতঘরের টিন কেটে ঘরে প্রবেশ করে কাজল আক্তারের হাত-পা বেঁধে নৃশংসভাবে হত্যা করে। কাজল আক্তার তালবাড়িয়া গ্রামের কুয়েতপ্রবাসী নুরুল আমিনের স্ত্রী।

এ ঘটনায় রবিবার রাতে কাজলের বাবা আবদুর রশীদ পাটোয়ারী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফুলগাজী থানায় মামলা করেন।

তোফায়েল আহাম্মদ/ আজহার/

বিয়ে না করায় যুবককে হত্যার অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে, আটক ২

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:২০ পিএম
আপডেট: ২৯ জুন ২০২৬, ০২:২৫ পিএম
বিয়ে না করায় যুবককে হত্যার অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে, আটক ২
সাইয়েদ আবদুল্লাহ সিয়াম

কুমিল্লার চৌদ্দগ্রামে ‘বিয়ে না করায়’ সাইয়েদ আবদুল্লাহ সিয়াম নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার প্রেমিকার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিকা নাইমা জাহান ও সিয়ামের বন্ধু আরিয়ান খান মাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) ভোরে পৌর এলাকার লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে।

স্থানীয় সূত্র ও নাইমার বয়ানের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, মোবাইল ফোনে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জলিল মৃধার মেয়ে নাইমা জাহানের সঙ্গে পৌর এলাকার হাজী এনামুলে হকের ছেলে সাইয়েদ আবদুল্লাহ সিয়ামের প্রেমের সম্পর্ক হয়। তারা ঢাকায় আবাসিক হোটেলে কয়েক বার রাতযাপনও করেন। সম্প্রতি নাইমা জাহানের গর্ভে তিন মাসের বাচ্চা নষ্ট করেন সিয়াম। বিয়ের জন্য চাপ দিলে সিয়াম টালবাহানা করতে থাকেন।

পুলিশ জানায়, এরই মধ্যে নাইমা জাহানকে ২০ হাজার টাকা নিয়ে লক্ষীপুরের বাড়িতে আসার জন্য চাপ দেন সিয়াম। টাকা জোগাড় করতে না পেরে সিয়ামের কথা রক্ষায় নাইমা রবিবার রাতে লক্ষীপুর গ্রামে সিয়ামের পুরাতন বাড়িতে আসেন। সেখানে একটি কক্ষে সিয়াম, নাইমা জাহান ও সিয়ামের বন্ধু আরিয়ান রাতযাপন করেন। পরে ভোরে সিয়াম প্রেমিকা নাইমাকে বাসা থেকে চলে যাওয়ার জন্য বলেন।

এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন নাইমা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন আরিয়ান। সিয়ামের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে নাইমা ও আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ ও দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।

চৌদ্দগ্রাম মডেল থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন খবরের কাগজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য প্রেমিকা ও তার বন্ধুসহ দুইজনকে আটক করা হয়েছে।

অমিয়/

জয়পুরহাটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

প্রকাশ: ২৮ জুন ২০২৬, ০২:৩২ পিএম
আপডেট: ২৮ জুন ২০২৬, ০২:৪৮ পিএম
জয়পুরহাটে স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ ঢুলিপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ বন্দনা রানি দাসের রহস্যজনক মৃত্যুর পর ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তে পুলিশ। ছবি: খবরের কাগজ

জয়পুরহাট সদর উপজেলার দূর্গাদহ ঢুলিপাড়া এলাকায় গৃহবধূ বন্দনা রানী দাস হত্যার অভিযোগে স্বামী রাজকুমার দাসকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে স্বামী রাজকুমার তাকে হত্যা করেছে। 

রবিবার (২৮ জুন) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাটে জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাজকুমার দাস বিভিন্ন সময় তার স্ত্রীকে নির্যাতন করতেন। গত রাতে সেলাই মেশিন কিনে চাইলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় স্বামী তার স্ত্রীকে মারধরও করেন। পরে ভোরে ঝুলন্ত মরদেহ দেখতে পান গৃহবধুর শ্বশুর। এ সময় পরিবারের লোকজন মরদেহ নামিয়ে স্থানীয়দের খবর দেন। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বন্দনার বাবার পরিবারের সদস্য ও এলাকাবাসীরা জানায়, রাজকুমারের অন্য মেয়ের সঙ্গে পরকীয়ায় আসক্ত। এ কারণে স্ত্রীকে বিভিন্ন সময় নির্যাতন করতেন। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহতের বোন সাধনা বলেন, ‘আমার বোনের স্বামী অন্য মেয়ের চক্করে পড়ে আমার বোনকে মেরে ফেলেছে। আমার বোনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সে আত্মহত্যা করেনি। তাকে হত্যা করা হয়েছে।’

নিহতের স্বামী রাজকুমার দাস হত্যার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমার স্ত্রী সেলাই মেশিন কিনে চেয়েছিল। কিন্তু আমার কাছে টাকা না থাকায় পরে দিতে চেয়েছি। এ নিয়ে কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়েছে। পরে ঘুমিয়ে যাওয়া পর রাত তিনটার দিকে জানতে পারি সে গলায় ফাঁস দিয়েছে। আমি তাকে হত্যা করিনি‘’

জয়পুরহাট থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মরদেহ নিচে নামানো। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। 

সাগর কুমার/আজহার/