মাস্টারকার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং সমাধান সার্ভিসেস লিমিটেড (জিপে) যৌথভাবে কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড চালু করেছে। ডিজিটাল ওয়ালেটের সুবিধার সঙ্গে কার্ডের বহুমুখী ব্যবহার নিশ্চিত করে এই উদ্যোগ বাংলাদেশের জন্য আর্থিক সেবায় আরও সুবিধা তৈরি করবে।
নতুন এই কার্ডটি জিপে ওয়ালেটের সুবিধাকে দৈনন্দিন লেনদেনে আরও সহজলভ্য করে তুলবে। ওয়ালেটের ব্যালেন্সের সঙ্গে রিয়েল-টাইমে সংযুক্ত থাকায় কার্ডহোল্ডাররা একই ব্যালেন্স ব্যবহার করে ডিজিটাল ও সরাসরি—উভয় ধরনের লেনদেন নির্বিঘ্নে করতে পারবেন। এর ফলে দৈনন্দিন আর্থিক লেনদেন আরও সহজ, দ্রুত ও সুবিধাজনক হবে।
বিভিন্ন ধরনের পেমেন্ট প্রয়োজন বিবেচনায় রেখে তৈরি করা এই কার্ডের মাধ্যমে ই-কমার্স লেনদেন, দোকান থেকে কেনাকাটা, কিউআর পেমেন্ট, এটিএম থেকে নগদ উত্তোলন এবং কন্ট্যাক্টলেস ট্যাপ অ্যান্ড গো পেমেন্টসহ বিভিন্ন ধরনের লেনদেন করা যাবে। পাশাপাশি, প্রতিটি লেনদেনের রিয়েল-টাইম নোটিফিকেশন ও তাৎক্ষণিক ব্যালেন্স আপডেটের সুবিধা থাকায় কার্ডহোল্ডাররা তাদের আর্থিক লেনদেন আরও কার্যকরভাবে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারবেন।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “এমটিবিতে উদ্ভাবন এবং গ্রাহককেন্দ্রিক সেবাই আমাদের প্রতিটি উদ্যোগের মূল ভিত্তি। এই অংশীদারিত্বের মাধ্যমে আমরা এমন একটি আধুনিক প্রিপেইড সল্যুশন চালু করতে চাই, যা ব্যাংকিং সেবা ও ডিজিটাল ওয়ালেটকে একত্রিত করে গ্রাহকদের আর্থিক ব্যবস্থাপনায় আরও বেশি সুবিধা এবং নিরাপত্তা নিশ্চিত করবে।”
এই অংশীদারিত্বের মাধ্যমে তিনটি প্রতিষ্ঠান একটি সহজ ও কার্যকর পেমেন্ট সল্যুশন নিশ্চিত করতে কাজ করবে, যা ডিজিটাল ও সরাসরি লেনদেনের অভিজ্ঞতার মধ্যে সংযোগ তৈরি করার পাশাপাশি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবার আরও বিস্তৃত সুযোগ নিশ্চিত করবে।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা বলেন, “বর্তমানে গ্রাহকরা এমন পেমেন্ট অভিজ্ঞতা প্রত্যাশা করেন, যা তাদের ডিজিটাল জীবনধারার সঙ্গে সহজেই সমন্বিত হয়। এই অংশীদারিত্বের মাধ্যমে ডিজিটাল ওয়ালেটের সুবিধার সঙ্গে মাস্টারকার্ড নেটওয়ার্কের বৈশ্বিক গ্রহণযোগ্যতা ও নিরাপত্তা একত্রিত করা হয়েছে, যাতে ব্যবহারকারীরা আরও সহজে ও আত্মবিশ্বাসের সঙ্গে তাদের অর্থ ব্যবস্থাপনা করতে পারেন।”
সমাধান সার্ভিসেস লিমিটেডের চিফ এক্সেকিউটিভ অফিসার ড. আহমেদ আরমান সিদ্দিকী বলেন, “এই কো- ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড চালুর মাধ্যমে ডিজিটাল আর্থিক সেবাকে আরও সহজলভ্য ও সুবিধাজনক করাই সমাধানের অঙ্গীকার । জিপে ওয়ালেটের সঙ্গে এই প্রিপেইড কার্ড সংযুক্ত করার মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য একটি সমন্বিত পেমেন্ট অভিজ্ঞতা নিশ্চিত করতে চাই, যাতে তারা রিয়েল-টাইমে অর্থ ব্যবহারের সুবিধা এবং আরও স্বাধীনভাবে লেনদেন করার সুযোগ পান।”
বিজ্ঞপ্তি/