ঢাকা ২০ আষাঢ় ১৪৩৩, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সর্বশেষ
ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা ৬ জুলাই থেকে ৬৪ জেলায় পদযাত্রা করবে এনসিপি সন্তানের কর্মসংস্থান চাই মোহসিন মিয়ার পুলিশ সংস্কার প্রস্তাব তৃতীয় কোনো ভাষা শেখানোর চিন্তা কতটা বাস্তবসম্মত! সিংড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর উত্তরা মোটর্স বাংলাদেশে নিয়ে এলো ইসুজু লাক্সারি এনকিউআর বাস দেবহাটায় ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, এরপর... ‘কে পাবেন ফ্যামিলি কার্ড, তা ঠিক করবে কম্পিউটার’ ধনবাড়ীতে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, হুমকিতে শতাধিক প্রজাতি টাকা খেলেন, জেল পেলেন! উখিয়ার ট্রে ওভেন প্রকল্প ঘুরে দেখলেন জাইকা প্রেসিডেন্ট আবারও বড় ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী The Grocer and the Fruit seller বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৮ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর ম্যাকডোনাল্ডস-বাস টার্মিনাল এখন ক্লিনিক অপহরণ-মানবপাচার রোধে টেকনাফে প্রশাসনের কঠোর পদক্ষেপ চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগাতে বাজেটে অনেক পরিকল্পনা রাখা হয়েছে: অর্থমন্ত্রী খামেনির দাফন, ট্রাম্পের কটাক্ষ আর ‘রফা’ প্রসঙ্গে নতুন বিতর্ক চকবাজারে আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে শ্যামনগরে ১৮ লাখ ৮৩ হাজার টাকার মাদক জব্দ স্বাস্থ্যখাতে খারাপ চর্চার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে: অর্থমন্ত্রী বাংলাদেশ-সৌদি আরবের সুসম্পর্ক স্থাপনে হজ পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ অধ্যায়ের ১৭টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র অপরিচ্ছন্ন টয়লেটে স্বাস্থ্যঝুঁকি, দুর্ভোগে বেরোবির শিক্ষার্থীরা ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচে বজ্রঝড়ের শঙ্কা কোটচাঁদপুরে হ্যান্ডকাফসহ পালিয়েও শেষ রক্ষা হলো না আসামির বিশ্ব নাগরিক হয়ে ওঠার প্রস্তুতি আর্জেন্টিনা-ব্রাজিল সেমিফাইনাল, আর্জেন্টিনা-পর্তুগাল ফাইনাল, হবে কি পাগলাটে বিশ্বকাপ? ২৪ ঘণ্টায় হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৩৩ ইসলামপুর সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ

নরওয়ে ম্যাচে রাফিনহাকে পাচ্ছে না ব্রাজিল

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:৩১ পিএম
নরওয়ে ম্যাচে রাফিনহাকে পাচ্ছে না ব্রাজিল
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের আগে ব্রাজিল শিবিরে মিলেছে স্বস্তির খবর। চোট কাটিয়ে অবশেষে দলের অনুশীলনে ফিরেছেন ফরোয়ার্ড রাফিনহা। তবে তার শারীরিক অবস্থার উন্নতি হলেও নরওয়ের বিপক্ষে শেষ ১৬-এর গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে মাঠে নামানোর ঝুঁকি নিতে রাজি নয় ব্রাজিলের কোচিং স্টাফ।

এক সংবাদ সম্মেলনে লেফট-ব্যাক দগলাস সান্তোস বলেন, ‘রাফিনহা আজ আমাদের সঙ্গে অনুশীলনে ফিরেছে। ও ধীরে ধীরে দলের সঙ্গে মানিয়ে নিচ্ছে দেখে খুব ভালো লাগছে। আমরা আশা করছি, খুব দ্রুত শতভাগ ফিট হয়ে উঠবে, যাতে আমরা কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে সে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত থাকে।’

তার এ বক্তব্য থেকেই স্পষ্ট যে নরওয়ের বিপক্ষে রাউন্ড অব ১৬-এর ম্যাচে রাফিনহার খেলার সম্ভাবনা নেই।

গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান রাফিনহা। সেই চোট থেকে সেরে উঠে শনিবার (৪ জুলাই) তিনি দলের সঙ্গে অনুশীলনে অংশ নেন। পরে চিকিৎসকদের পরামর্শে নির্ধারিত সূচি মেনে আলাদা ফিটনেস অনুশীলন করেন এই তারকা ফরোয়ার্ড।

ব্রাজিলের মেডিকেল ও কোচিং স্টাফ রাফিনহাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না। চোট পুরোপুরি সেরে না ওঠা পর্যন্ত তাকে মাঠে নামানো হবে না। ফলে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে না উঠলে এই বিশ্বকাপে তার আর খেলা নাও হতে পারে।

এদিকে কোচ কার্লো আনচেলত্তির দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছেন মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। বাম ঊরুর পেশিতে চোট পাওয়ায় তিনিও দলের বাইরে রয়েছেন। নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তার পরিবর্তে মাঝমাঠে কাকে খেলানো হবে, তা নিয়েই এখন ভাবনায় রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাপিয়নেরা।

পাপ্পু/এএফ

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচে বজ্রঝড়ের শঙ্কা

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম
ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচে বজ্রঝড়ের শঙ্কা
ছবি: সংগৃহীত

বিকেলে সম্ভাব্য বজ্রঝড় ও বন্যাজনিত বিঘ্নের আশঙ্কা থাকলেও মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচটি পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

রবিবার (৫ জুলাই) মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। 

পরিস্থিতি সম্পর্কে অবগত এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে সংবাদসংস্থা এপি-কে জানান, সম্ভাব্য দুর্যোগের কারণে ম্যাচটি নির্ধারিত সময়ের আগেই শুরু করা যায় কি না, তা খতিয়ে দেখছিল ফিফা। 

তবে আলোচনার পর ম্যাচের সময় অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মেক্সিকান ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা।

সময়সূচি পরিবর্তনের সম্ভাবনায় অসন্তোষ প্রকাশ করেছিলেন মেক্সিকোর কোচ হাভিয়ের আগুইরে। শুক্রবার রেডিও ফর্মুলাকে তিনি বলেন, ‘এটা বড় ধাক্কা। আমাদের সবকিছু বদলাতে হবে। ছয় ঘণ্টার পরিকল্পনা বাতিল করতে হচ্ছে। আমি বিষয়টি একেবারেই পছন্দ করছি না।’

তিনি আরও বলেন, ‘অবশ্যই ফিফা যা বলবে, আমরা তা মেনে চলব। কিন্তু আমার খেলোয়াড় বা আমি কেউই এতে খুশি নই।’

ম্যাচের সময় এগিয়ে আনা হলে ইংল্যান্ডের প্রস্তুতিও প্রভাবিত হতে পারত। থ্রি লায়ন্সদের শুক্রবার রাতে মেক্সিকো সিটিতে পৌঁছানোর কথা ছিল। রাজধানীর দক্ষিণাঞ্চলে ইউনাম পুমাসের মাঠে শনিবার তাদের অনুশীলনের সূচি রয়েছে। ফলে মেক্সিকো সিটির উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তাদের সময় কমে যেত।

এস্তাদিও আজতেকা সমুদ্রপৃষ্ঠ থেকে ৭ হাজার ৩০০ ফুটের বেশি উচ্চতায় অবস্থিত। এই উচ্চতায় বায়ুচাপ ও অক্সিজেনের মাত্রা কম থাকায় খেলোয়াড়দের ক্লান্তি ও শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ে।

ক্রীড়া বিজ্ঞানীদের মতে, উচ্চতার সঙ্গে মানিয়ে নিতে সাধারণত অন্তত দুই সপ্তাহ সময় প্রয়োজন। বিকল্প হিসেবে তীব্র উপসর্গ দেখা দেওয়ার আগেই ম্যাচের যতটা সম্ভব কাছাকাছি সময়ে পৌঁছানোর ‘ফ্লাই-ইন, ফ্লাই-আউট’ পদ্ধতিও ব্যবহার করা হয়।

ইংল্যান্ডের কোচ টমাস টুখেলও মেক্সিকো সিটির উচ্চতাকে দলের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। 

তিনি বলেন, ‘আমার বোঝাপড়া অনুযায়ী, আমরা উচ্চতার সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারব না। এটি মেক্সিকোর জন্য বড় সুবিধা হবে। মানিয়ে নিতে অনেক সময় লাগে।’

চলতি বিশ্বকাপে মেক্সিকো সিটিতে এটি হবে পঞ্চম ও শেষ ম্যাচ। সূত্র: এনডিটিভি

অমিয়/

আর্জেন্টিনা-ব্রাজিল সেমিফাইনাল, আর্জেন্টিনা-পর্তুগাল ফাইনাল, হবে কি পাগলাটে বিশ্বকাপ?

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৪:৪৮ পিএম
আর্জেন্টিনা-ব্রাজিল সেমিফাইনাল, আর্জেন্টিনা-পর্তুগাল ফাইনাল, হবে কি পাগলাটে বিশ্বকাপ?
ছবি: সংগৃহীত

ক্রীড়াঙ্গনে অসম্ভব বলে কিছু নেই, বিশেষ করে ফুটবলে। ৯০ মিনিটের খেলায় ঘটে যায় অনেক প্রত্যাশিত এবং অপ্রত্যাশিত ঘটনা। ২০২৬ বিশ্বকাপে ইতিমধ্যে ঘটেছে এমন অনেক কিছু। সামনে কি অপেক্ষা করছে? এটা সময়-ই বলে দিবে। তবে বিশ্বকাপের মঞ্চ এখনই যে বড় চিত্র ভেসে উঠেছে, সেটা যদি পুরোপুরি স্পষ্ট হয়ে উঠে তাহলে কিন্তু ফুটবল জ্বরে ফেটে পড়বে থার্মোমিটার!

কি সেই চিত্র? আসুন দেখে নেওয়া যাক তা। ধরা যাক, বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের কথা। কে হতে পারে এই ম্যাচের পক্ষ-প্রতিপক্ষ? সম্ভাবনা রয়েছে ব্রাজিল-নরওয়ে, মেক্সিকো-ইংল্যান্ড, আর্জেন্টিনা-মিসর এবং সুইজারল্যান্ড-কলম্বিয়ার। শেষ ষোলোর এই চার ম্যাচের চার জয়ী দল লড়বে কোয়ার্টার ফাইনালে। আর কোয়ার্টার ফাইনালে জয়ী দুই দলের দেখা হবে সেমিফাইনালে।

আগামী ১৫ জুলাই রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আটালান্টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। বিধাতা যদি চান ফুটবলের যুদ্ধ ছড়িয়ে দিবেন সারা বিশ্বে, তাহলে এই ম্যাচে দেখা হয়ে যেতে পারে আর্জেন্টিনা-ব্রাজিলের। সেক্ষেত্রে লাতিন আমেরিকার দুই দলকেই টপকাতে হবে শেষ ষোলো ও কোয়ার্টার ফাইনালের বাধা।

প্রথম যুদ্ধের পর কি দ্বিতীয় যুদ্ধও বাধিয়ে দিবেন ফুটবল ঈশ্বর? যদি তাই সৃষ্টিকর্তার ইচ্ছা, তাহলে বিশ্বকাপ ফাইনালে তিনি মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারেন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

আগামী ১৯ জুলাই ফাইনালের ভেন্যু নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম। শিরোপা সামনে রেখে লড়তে সব পথ পেরিয়ে এই সূচি নিশ্চিত করতে হবে আর্জেন্টিনা-পর্তুগালকে। যদি তাই হয়, তাহলে বিশ্বকাপে এটাই হবে মেসি-রোনালদোর প্রথম ও শেষ সাক্ষাৎ। বিশ্বকাপের ২৩তম আসরে কি হবে এমন পাগলাটে কিছু, যেখানে থাকবে আর্জেন্টিনা-ব্রাজিল সেমিফাইনাল এবং আর্জেন্টিনা-পর্তুগাল ফাইনাল।

অনিক/

প্যারাগুয়ে ম্যাচে নেই ফরাসি তারকা চুয়ামেনি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:৪৭ পিএম
প্যারাগুয়ে ম্যাচে নেই ফরাসি তারকা চুয়ামেনি
ফ্রান্সের মিডফিল্ডার অরেলিয়ান চুয়ামেনি। ছবি: সংগৃহীত

ঊরুর চোটের কারণে বিশ্বকাপের শেষ ১৬-এর লড়াইয়ে প্যারাগুয়ের বিপক্ষে খেলতে পারবেন না ফ্রান্সের মিডফিল্ডার অরেলিয়ান চুয়ামেনি। ফরাসি দৈনিক 'লেকিপ' এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

২৬ বছর বয়সী এই ফুটবলার চলতি টুর্নামেন্টে ফ্রান্সের চার ম্যাচের তিনটিতেই শুরুর একাদশে ছিলেন। তার অনুপস্থিতিতে দলের আরেক তারকা ‘মানু কোনে’ জায়গা পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

‘আই’ গ্রুপের তিনটি ম্যাচেই জয় পেয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে পা রাখে ফ্রান্স। এরপর শেষ ৩২-এর লড়াইয়ে সুইডেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের আধিপত্য বজায় রাখে তারা।

শেষ ১৬-এর ম্যাচে ফিলাডেলফিয়ায় শনিবার (৪ জুলাই) রাত ৩টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে ফরাসিরা।

পাপ্পু/এএফ

মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ড দলে ভায়াগ্রা ব্যবহারের অনুমতি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:১৩ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৩:২৫ পিএম
মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ড দলে ভায়াগ্রা ব্যবহারের অনুমতি
ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ইংল্যান্ড ও অন্যতম আয়োজক দেশ মেক্সিকোর লড়াই ফুটবলের বাইরেও আলোচনায় এসেছে। মেক্সিকো সিটির উচ্চতাজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনে ইংল্যান্ডের খেলোয়াড়দের সিলডেনাফিল (ভায়াগ্রা) ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

ভায়াগ্রা নামে পরিচিত এই ওষুধটি বিশ্ব ডোপিংবিরোধী সংস্থার (ওয়াডা) নিষিদ্ধ তালিকায় নেই।

ইংল্যান্ডের কোচ টমাস টুখেলের দল ৫ জুলাই মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় মেক্সিকোর মুখোমুখি হবে। 

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ২০০ মিটার উঁচুতে অবস্থিত এই ভেন্যুতে কম অক্সিজেনের কারণে খেলোয়াড়দের ক্লান্তি, শ্বাসকষ্ট ও উচ্চতাজনিত সমস্যার ঝুঁকি থাকে। ইংল্যান্ডের জন্য এটি বড় চ্যালেঞ্জ বলে স্বীকার করেছেন টুখেলও।

সিলডেনাফিল সাধারণত লিঙ্গোত্থানজনিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে এটি রক্তনালি প্রসারিত করতে সাহায্য করে এবং ফুসফুসে রক্তপ্রবাহে ভূমিকা রাখতে পারে। উচ্চভূমিতে শরীরে অক্সিজেন পরিবহনে এর সম্ভাব্য উপকারিতা নিয়ে গবেষণা রয়েছে। তবে ইংল্যান্ড দল ওষুধটি ব্যবহার করবে কি না, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।

ওয়াডার ২০২৬ সালের নিষিদ্ধ ওষুধের তালিকায় সিলডেনাফিল নেই। ফলে চিকিৎসকের পরামর্শ ও দলের চিকিৎসা ব্যবস্থাপনার আওতায় এটি ব্যবহার করলে ডোপিংবিরোধী নিয়ম ভাঙার প্রশ্ন উঠবে না। তবে কোনো ওষুধ ব্যবহারের ক্ষেত্রে খেলোয়াড়দের ব্যক্তিগত দায়ও থাকে এবং সংশ্লিষ্ট চিকিৎসা পরামর্শ মেনে চলতে হয়।

মেক্সিকো ঘরের মাঠে দুর্দান্ত ছন্দে আছে। চলতি বিশ্বকাপে চার ম্যাচে জয় পেয়েছে দলটি এবং কোনো গোলও হজম করেনি। 

অন্যদিকে, রাউন্ড অব ৩২-এ ডিআর কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে ইংল্যান্ড। ম্যাচের শেষ দিকে হ্যারি কেইনের জোড়া গোলে জয় নিশ্চিত করে তারা।

অমিয়/

কেপ ভার্দে ফুটবলারদের সঙ্গে ছবি তুলে মেসির দুষ্টুমি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০২:৫২ পিএম
কেপ ভার্দে ফুটবলারদের সঙ্গে ছবি তুলে মেসির দুষ্টুমি
ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে আর্জেন্টিনা। মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচ শেষে জয় উদযাপনের পাশাপাশি ক্রীড়াসুলভ আচরণেরও দৃষ্টান্ত স্থাপন করেন অধিনায়ক লিওনেল মেসি।

ম্যাচ শেষে মিক্সড জোনে যাওয়ার পথে কেপ ভার্দের কয়েকজন ফুটবলার মেসির সঙ্গে ছবি তোলার জন্য অপেক্ষা করছিলেন। আর্জেন্টাইন মহাতারকা কাউকেই নিরাশ করেননি। সবার সঙ্গে হাসিমুখে ছবি তোলার পাশাপাশি অটোগ্রাফও দেন।

এ সময় রসিকতা করে মেসি বলেন, ‘ওরা আমার জার্সি, সবকিছুই চাচ্ছিল। মাঠে তো ওরা আমাকে আচ্ছা মার দেয় (লাথি মারে), হা হা।’

ম্যাচেও দলের ভরসার নাম ছিলেন মেসি। এই ম্যাচের একটি গোলের মালিকও তিনি। এর মাধ্যমে বিশ্বকাপে তার গোলসংখ্যা পৌঁছেছে ২০। এছাড়া লিসান্দ্রো মার্তিনেসের গোল এবং প্রতিপক্ষের আত্মঘাতী গোল-দুটিতেই ক্রস বাড়িয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করে মেসি বলেন, ‘এই দলটা অনেক দিন ধরেই প্রমাণ করে আসছে যে তারা শেষ পর্যন্ত লড়াই করতে জানে। আজ আমরা সেট পিসগুলো ভালোভাবে কাজে লাগাতে পেরেছি, যা সাম্প্রতিক সময়ে ঠিকভাবে হচ্ছিল না। এ ধরনের ম্যাচে সেট পিস খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দলে বেশ কয়েকজন ভালো হেডার এবং আকাশে বলের লড়াইয়ে দক্ষ খেলোয়াড় রয়েছে।’

পাপ্পু/এএফ