ঢাকা ২০ আষাঢ় ১৪৩৩, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সর্বশেষ
ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা, যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি কামনা টেইলর সুইফট-ট্রাভিস কেলসি’র রাজকীয় বিয়ে সব বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী থানায় অভিযোগ নিয়ে যা বললেন শাওন কুমিল্লার সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর নজর থাকবে: গণপূর্তমন্ত্রী মা হচ্ছেন মৌসুমী হামিদ নোয়াখালীতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগকর্মী আটক বিএসবিআরএ নির্বাচনে সভাপতি মহসিন চৌধুরী ও সিনিয়র সহসভাপতি সেলিম উদ্দিন আয়াতুল কুরসির জীবনমুখী শিক্ষা সিলেটে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘CFMOTO Fiesta Football Tournament 2026’ ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা ৬ জুলাই থেকে ৬৪ জেলায় পদযাত্রা করবে এনসিপি সন্তানের কর্মসংস্থান চাই মোহসিন মিয়ার পুলিশ সংস্কার প্রস্তাব তৃতীয় কোনো ভাষা শেখানোর চিন্তা কতটা বাস্তবসম্মত! সিংড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর উত্তরা মোটর্স বাংলাদেশে নিয়ে এলো ইসুজু লাক্সারি এনকিউআর বাস দেবহাটায় ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, এরপর... ‘কে পাবেন ফ্যামিলি কার্ড, তা ঠিক করবে কম্পিউটার’ ধনবাড়ীতে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, হুমকিতে শতাধিক প্রজাতি টাকা খেলেন, জেল পেলেন! উখিয়ার ট্রে ওভেন প্রকল্প ঘুরে দেখলেন জাইকা প্রেসিডেন্ট আবারও বড় ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী The Grocer and the Fruit seller বিষয়ক Story Writing নিয়ে আলোচনা, ৮ম পর্ব, এইচএসসির ইংরেজি ১ম পত্র ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর ম্যাকডোনাল্ডস-বাস টার্মিনাল এখন ক্লিনিক অপহরণ-মানবপাচার রোধে টেকনাফে প্রশাসনের কঠোর পদক্ষেপ চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগাতে বাজেটে অনেক পরিকল্পনা রাখা হয়েছে: অর্থমন্ত্রী খামেনির দাফন, ট্রাম্পের কটাক্ষ আর ‘রফা’ প্রসঙ্গে নতুন বিতর্ক চকবাজারে আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

চকবাজারে আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম
চকবাজারে আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজারের হাজী আবুল বাশার সুপার মার্কেট (খাজা মার্কেট) এলাকার আশিক টাওয়ারের আটতলা ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়ে দুপুর ১টা ৪৬ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, পরে সহায়তার জন্য সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে পথে তীব্র যানজটের কারণে ইউনিটগুলোর চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।

তিনি বলেন, মোট ছয়টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বিকাল ৩টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা, যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি কামনা

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৭:৪৮ পিএম
ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা, যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি কামনা
ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে পাঠানো এক চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের জনগণকে অভিনন্দন জানান এবং তাদের অব্যাহত অগ্রগতি কামনা করেন।

 শনিবার (৪ জুলাই) মার্কিন প্রেসিডেন্টকে লেখা এক চিঠিতে তিনি তাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর কার্যায়ের প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

চিঠিতে তারেক রহমান উল্লেখ করেন, বাংলাদেশের সরকার, জনগণ ও আমার নিজের পক্ষ থেকে আপনাকে এবং আপনার মহান দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে ২৫০তম স্বাধীনতা দিবসের গুরুত্বপূর্ণ মাইলফলক উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা আশাবাদী যে, আপনার বাস্তববাদী নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দশকগুলোতে আরও মহানতার পথে এগিয়ে চলেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র যখন এই গৌরবময় উপলক্ষটি সারা দেশে উদযাপন করছে, আমেরিকা ২৫০ আমেরিকান স্বপ্ন, ত্যাগ, স্বাধীনতা, মূল্যবোধ, ঐতিহ্য, নৈতিকতা এবং বাকি বিশ্বে আমেরিকার অবদান থেকে অনুপ্রেরণা নেওয়ার জন্য বিশ্বজুড়ে মানুষের সেবা করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

স্বাধীনতার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রায় মূল্যবান বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে তারেক রহমান চিঠিতে লিখেছেন, গত পাঁচ দশক ধরে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং মানুষে মানুষে বিস্তৃত যোগাযোগকে অন্তর্ভুক্ত করে একটি শক্তিশালী ও বহুমুখী অংশীদারত্বে পরিণত হয়েছে। বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে এ বছরের শুরু থেকে উল্লেখযোগ্য অগ্রগতির মাধ্যমে আমরা আমাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও উদারতার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞতা জানাই।

অভিন্ন স্বার্থের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্বকে আরও জোরদার ও গভীর করতে প্রধানমন্ত্রী ও তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন চিঠিতে। তিনি আরও লেখেন, এই আনন্দময় মুহূর্তে আমি আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অব্যাহত সাফল্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুভাবাপন্ন জনগণের দীর্ঘস্থায়ী শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করি।

এসএন/

সব বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৭:৪৫ পিএম
সব বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

‘জগতের সব ধরনের বৈচিত্র্য, ভিন্নমত ও আদর্শের অবাধ আদান-প্রদান এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই কেবল শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব; আর সেজন্য মুক্ত ও দায়িত্বশীল বুদ্ধিচর্চা প্রয়োজন বলে মন্তব্য করেছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, বর্তমান বিশ্ব এক গভীর ও জটিল সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে কোনোভাবেই একক কোনো আদর্শ, দর্শন বা চিন্তার আধিপত্য মানব সভ্যতার জন্য স্থায়ী সমাধান আনতে পারে না।

শনিবার (৪ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ের একটি অভিজাত হোটেলে বৈশ্বিক গবেষণা, সংলাপ ও জ্ঞানচর্চার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে আল-উম্মাহ ফাউন্ডেশন।

অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্মবিষয়ক উপদেষ্টা ড. এ এফ এম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশ্বখ্যাত তুর্কি লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ইয়াসিন আকতাই।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, আল-উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জার্নালের সম্পাদক ইন চিফ মোহাম্মদ জাকির হোসেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘ডিজিটাল প্ল্যাটফর্মে যখন বিভ্রান্তি, বিভাজন ও ভাসাভাসা আলোচনা দ্রুত বাড়ছে, তখন জ্ঞান, নৈতিকতা ও দায়িত্বশীলতার ভিত্তিতে গড়ে ওঠা বিশ্বাসযোগ্য বুদ্ধিবৃত্তিক উদ্যোগ অত্যন্ত জরুরি। আল-উম্মাহ জার্নাল ও ওয়েবসাইট জ্ঞানভিত্তিক আলোচনা ও গবেষণামূলক অবদানের একটি গুরুত্বপূর্ণ বিশ্বস্ত মাধ্যম হয়ে উঠতে পারে।’

তিনি বলেন, ভাষা, ‘জাতিসত্তা, ধর্ম, সংস্কৃতি ও ভৌগোলিক বৈচিত্র্য হল প্রকৃতির অমোঘ নিয়ম। কোনো সুনির্দিষ্ট পরিচয় বা গোষ্ঠী এককভাবে বিশ্বকে শাসন বা আধিপত্য বিস্তার করতে পারে না। সব মতাদর্শের স্কলার বা গবেষকদের এমন এক সাধারণ সমাধান খুঁজে বের করতে হবে, যা সভ্যতার কল্যাণ বয়ে আনবে। অতীতের কোনো একক বীর কিংবা সমাজ একা বিশ্ব সংকটের স্থায়ী সমাধান করতে পারেনি।’

দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সবচেয়ে গ্রহণযোগ্য ও সমাদৃত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আমাদের সরকার গঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন আমাদের এই সরকার সব ধরনের বৈচিত্র্য এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিতে দৃঢ়ভাবে বিশ্বাসী। আমাদের নীতি হলো- যে যার অবস্থান থেকে নিজের কথা বলবেন এবং সুস্থভাবে সেই মতাদর্শের আদান-প্রদান হবে। এটিই প্রকৃত গণতান্ত্রিক মূল্যবোধ ও গণতান্ত্রিক সংস্কৃতি। আল-উম্মাহ জার্নালের ঘোষিত উদ্দেশ্য আমাদের এই রাষ্ট্রীয় ও রাজনৈতিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

তিনি বাংলা, ইংরেজি, আরবি ও তুর্কি- এই চারটি ভাষায় জার্নালটি প্রকাশের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, পারস্পরিক সংস্কৃতির গভীর বোঝাপড়া আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ পর্যায়ের সব ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করে।

অধ্যাপক ইয়াসিন আকতাই বলেন, ‘মুসলিম বিশ্বের একটি সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য রয়েছে। সমসাময়িক বৈশ্বিক বাস্তবতার সঙ্গে সেই জ্ঞানচর্চার সংযোগ ঘটানো এখন সময়ের দাবি। আল-উম্মাহ বিশ্বজুড়ে চিন্তাবিদদের সংযুক্ত করার একটি কার্যকর প্ল্যাটফর্ম হবে।’

ড. এ এফ এম খালিদ হোসেন বলেন, এই প্ল্যাটফর্মটি ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর মধ্যে কৌশলগত সংযোগ ও সহযোগিতা গড়ে তুলতে এবং মুসলিম উম্মাহর সমসাময়িক চ্যালেঞ্জগুলোর জ্ঞানভিত্তিক ও বুদ্ধিবৃত্তিক সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে দেশ-বিদেশের বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ ও বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

এতে মুসলিম উম্মাহর বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব, গণমাধ্যম, শিক্ষা, প্রযুক্তি এবং বৈশ্বিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

নাঈম/

‘কে পাবেন ফ্যামিলি কার্ড, তা ঠিক করবে কম্পিউটার’

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:০৪ পিএম
‘কে পাবেন ফ্যামিলি কার্ড, তা ঠিক করবে কম্পিউটার’
রংপুর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি: খবরের কাগজ

ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ করা হবে এবং সেই তথ্যের ভিত্তিতে কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে উপকারভোগী নির্বাচন করবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ফ্যামিলি কার্ড পেতে কাউকে কোথাও যেতে হবে না; বরং সংশ্লিষ্ট কর্মীরাই প্রতিটি বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন।

শনিবার (৪ জুলাই) রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয় পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণ ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। জনগণ ও সংসদের কাছেই সরকারের জবাবদিহিতা উল্লেখ করে তিনি বলেন, “দুর্নীতি করলে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। দুর্নীতি প্রতিরোধ ও তদন্তে দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে।”

প্রতিবন্ধী শিক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের প্রায় ১ হাজার ৭০০টি স্কুল পর্যালোচনা করা হয়েছে এবং সেগুলোকে নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, প্রতিটি জেলায় একটি করে মানসম্মত প্রতিবন্ধী বিদ্যালয় এবং প্রতিটি উপজেলায় অন্তত একটি করে প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ চলছে।

তিনি আরও বলেন, বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দক্ষ শিক্ষকের সংকট। দেশে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত শিক্ষক তৈরির উদ্দেশ্যে মাত্র একটি কলেজে এ ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই এ খাতে দক্ষ জনবল তৈরিতে সরকার গুরুত্ব দিচ্ছে।

বিগত সরকারের সমালোচনা করে সমাজকল্যাণ ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, অতীতে নির্বাচন নিয়ে জনমনে আস্থার সংকট ছিল। তার ভাষায়, ভোটার উপস্থিতি ছাড়াই ভোট সম্পন্ন হয়েছে, এমনকি প্রতিদ্বন্দ্বিতাহীন বা ‘ডামি’ নির্বাচনও হয়েছে। সে সময় জনপ্রতিনিধিদের জনগণের প্রতি জবাবদিহিতার পরিবর্তে কিছু কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীলতা বেশি ছিল বলে তিনি মন্তব্য করেন। ফলে স্থানীয় পর্যায়ে কী পরিমাণ বরাদ্দ আসছে, সে সম্পর্কেও অনেক জনপ্রতিনিধি অবগত থাকতেন না বলে দাবি করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, চলতি অর্থবছরে সরকার ১ লাখ ৪৪ হাজার কোটি টাকা সামাজিক সুরক্ষা ও জনকল্যাণমূলক খাতে বরাদ্দ রেখেছে, যা আগের সময়ের তুলনায় বেশি। তিনি বলেন, “যারা সরকারি সহায়তা পাওয়ার উপযুক্ত, তারা যেন তাদের ন্যায্য অধিকার পান, সেটিই সরকারের লক্ষ্য। এটি প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গীকার ছিল এবং বর্তমান সরকার সেই অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।”

মন্ত্রী বলেন, “বিগত সময়ে কী ধরনের সহযোগিতা পাওয়া গেছে এবং চলতি বছরের ৩০ জুন পর্যন্ত কী কী সহায়তা মিলেছে, তার মূল্যায়ন করতে হবে। একই সঙ্গে কর্মকর্তাদের আরও ভালো কাজ করতে উৎসাহিত করতে হবে। আপনারা যত বেশি মানুষের পাশে দাঁড়াবেন, সরকারও তত বেশি আপনাদের পাশে থাকবে। কিন্তু আপনারা যদি নিষ্ক্রিয় থাকেন, তাহলে সরকারও কার্যকরভাবে এগোতে পারবে না। নিজ নিজ এলাকার সমস্যাগুলো তুলে ধরতে হবে। উপজেলা পর্যায়ের সমস্যা উপজেলা থেকে, জেলা পর্যায়ের সমস্যা জেলা থেকে যথাযথভাবে উপস্থাপন করা হলে সেগুলো কেন্দ্র পর্যন্ত পৌঁছাবে এবং কার্যকর সমাধানের পথ তৈরি হবে।”

এর আগে সরকারী শিশু পরিবার বালিকা, অঞ্চিলিক প্রশিক্ষণ কেন্দ্রসহ সমাজকল্যাণ মন্ত্রনালয়ের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন মন্ত্রী। এসময় নারী সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারী কর্তকর্তা উপস্থিত ছিলেন।

সেলিম সরকার/এসএন

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগাতে বাজেটে অনেক পরিকল্পনা রাখা হয়েছে: অর্থমন্ত্রী

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম
চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগাতে বাজেটে অনেক পরিকল্পনা রাখা হয়েছে: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও মেয়র শাহাদাত। ছবি: খবরের কাগজ

জাতীয় বাজেটে চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনার বিষয়টিকে গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে চট্টগ্রাম লজিস্টিক্যাল হাবে পরিণত হবে বলে জানিয়েছেন, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

শনিবার (৪ জুলাই) সকালে চট্টগ্রাম পৌঁছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলের সম্ভাবনাকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে বাজেট করা হয়েছে। বন্দর থাকার কারণে চট্টগ্রামের সম্ভাবনা স্বভাবতই অনেক বেশি। শুধু সমুদ্র বন্দর নয়, চট্টগ্রামের একটা ভৌগলিক অবস্থান আছে। স্ট্র্যাটেজিক একটা অবস্থান আছে। সবকিছু মিলিয়ে চট্টগ্রামের সম্ভাবনাকে মাথায় রেখে আমাদের পরিকল্পনায় অনেক কিছু নিয়ে এসেছি।

মন্ত্রী বলেন, নদীর (কর্ণফুলী) ওপারে ৬০০ একর জমি নিয়ে একটা ফ্রি (ট্রেড) জোনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চট্টগ্রামে অনেকগুলো পোর্ট আমরা
একসঙ্গে করতে যাচ্ছি। আমি আগে বারবার বলেছি, চট্টগ্রামকে একটা লজিস্টিক্যাল হাব করার জন্য। বাজেটে সেটার প্রতিফলন ঘটেছে।

চট্টগ্রাম বিমানবন্দর নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, এটাকে কার্গো হাব ও প্যাসেঞ্জার হাব করার পরিকল্পনা আছে। এখানে চাইনিজ ইকোনমিক জোন হতে যাচ্ছে। ঢাকা-চট্টগ্রাম লিংকের জন্য লাকসামের যে বিষয়টা আছে (কর্ডলাইন) এতে ট্রেনের দুই ঘণ্টা ট্র্যাভেল টাইম কমে আসবে, পরিকল্পনায় সেটাও বলা আছে।

অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রাম যখন লজিস্টিক্যাল হাব হবে, তখন বন্দরগুলো অনেক বেশি কাজ করতে পারবে। আবার ওদিকে মাতারবাড়িতে বড় ধরণের একটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সবমিলিয়ে এই অঞ্চলের যে অর্থনৈতিক সম্ভাবনা আছে তা মাথায় রেখে বাজেটে পরিকল্পনা করা হয়েছে। তবে এই কাজ করতে কয়েক বছর সময় লাগবে। কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব শুরু করার চেষ্টা চলছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, কঠিন সময়ে এত বড় একটা বাজেট, আমরা যেটা বিগত সরকারগুলো থেকে ইনহেরিট করেছি। মধ্যপ্রাচ্য যুদ্ধসহ নানা কারণে অর্থনীতিটা এখন খুবই খারাপ অবস্থায় আছে, যেটা আমারা পেয়েছি। এখান থেকে আগে বেরিয়ে আসতে হবে। ভঙ্গুর অর্থনীতি থেকে বেরিয়ে পরিস্থিতি স্থিতিশীল করতে হবে, তারপর সম্ভাবনার দিকে যাব। অর্থনীতির যে প্রসপেরিটি সেটা শুরু হয়ে যাবে তৃতীয়-চতুর্থ বছর থেকে এবং তখন অর্থনীতি ঘুরে দাঁড়াবে। দেশের সব সম্ভাবনাকে কাজে লাগিয়ে ওয়ান ট্রিলিয়ন ডলার অর্থনীতির যে ফোরকাস্ট আমরা করেছি, সেদিকে এগিয়ে যাব।

এ সময় উপস্থিত ছিলেন, সিটি মেয়র শাহাদাত হোসেন, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন, বিএনপি নেতা আবুল হাশেম বক্কর ও আইনজীবী আবদুস সাত্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অর্থমন্ত্রী হিসেবে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশের পর শনিবার সকালে প্রথম বারের মতো নিজ শহর চট্টগ্রাম আসেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার আগমন উপলক্ষে দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী বিমানবন্দরে উপস্থিত হন।

নাঈম/

চকবাজারে আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৫:১৩ পিএম
চকবাজারে আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজারের হাজী আবুল বাশার সুপার মার্কেট (খাজা মার্কেট) এলাকার আশিক টাওয়ারের আটতলা ভবনের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়ে দুপুর ১টা ৪৬ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম জানান, পরে সহায়তার জন্য সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। তবে পথে তীব্র যানজটের কারণে ইউনিটগুলোর চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।

তিনি বলেন, মোট ছয়টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় বিকাল ৩টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।