ঢাকা ২০ আষাঢ় ১৪৩৩, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সর্বশেষ
আমেরিকা: ২৫০ বছরের স্বাধীনতার আলো, সংগ্রাম আর স্বপ্নের এক অনন্য ইতিহাস প্যারাগুয়ে ম্যাচে নেই ফরাসি তারকা চুয়ামেনি স্বৈরাচারী পথেই বর্তমান সরকার, বড় ধরনের পরিবর্তন আসন্ন: জিএম কাদের কৃষক কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না : কৃষিমন্ত্রী ধামরাইয়ে বিদ্যুৎসংকটেও বাড়তি বিল! দিশেহারা গ্রাহক সরকার মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আখাউড়ার যুবক নিহত স্ত্রী, সন্তান ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব মেক্সিকোর বিরুদ্ধে ম্যাচে ইংল্যান্ড দলে ভায়াগ্রা ব্যবহারের অনুমতি চকবাজারে আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কেপ ভার্দে ফুটবলারদের সঙ্গে ছবি তুলে মেসির দুষ্টুমি দিনাজপুরে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা মাদারীপুরে ৬২ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ জুলাই গণঅভ্যুত্থানে হতাহতরা রাষ্ট্রীয় মূল্যায়ন পাবে’ সোনারগাঁয় আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যসহ চারজনকে কুপিয়ে জখম জাবিতে নবীন শিক্ষার্থীদের ‘র‌্যাগিং’, জড়িতদের দায় স্বীকার সৌদি আরবে হামলার হুমকি হুথিদের কক্সবাজারে হাম উপসর্গে মৃত্যু বেড়ে ২০ ফ্রান্সের জার্সিতে কেন থাকে মোরগের প্রতীক? আনোয়ারায় ১৪ ঘণ্টার ব্যবধানে দুই মরদেহ উদ্ধার রজতজয়ন্তীতে গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় অফার জীবননগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভ্যানচালকের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রাতভর পুশইনের চেষ্টা করেও ব্যর্থ বিএসএফ খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের জন্য খুলে দেওয়া হলো ৫০০০ স্কুল জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক থেকে টাকা তুললেন? প্রতারকদের সুযোগ দেবেন না প্যারাগুয়ে ম্যাচের আগে সতর্ক ফ্রান্স কোচ দেশম, বড় বাধা তীব্র গরম শাহজাদপুরে বিদ্যালয়ে মদ্যপান করা সেই প্রধান শিক্ষককে শোকজ জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে জইশ-ই-মোহাম্মদের ৮ সদস্য গ্রেপ্তার

‘স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ জুলাই গণঅভ্যুত্থানে হতাহতরা রাষ্ট্রীয় মূল্যায়ন পাবে’

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০২:৩৮ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০২:৪১ পিএম
‘স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ জুলাই গণঅভ্যুত্থানে হতাহতরা রাষ্ট্রীয় মূল্যায়ন পাবে’
ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে

১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে হতাহতসহ, জুলাই গণঅভ্যুত্থানে হতাহতরা অবশ্যই রাষ্ট্রীয় মূল্যায়ন পাবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তিনি বলেছেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে হতাহত সবাইকে রাষ্ট্র অবশ্যই মূল্যায়ন করবে। স্বৈরাচারের যথার্থ বিচার করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কোনো বিভক্তি নয়, সবাইকে ঐকবদ্ধ থেকে দেশকে এগিয়ে নিতে হবে।’

শনিবার (৪ জুলাই) গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে  রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘গেলো ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে হতাহতসহ, জুলাই গণঅভ্যুত্থানে হতাহত সবাই অবশ্যই রাষ্ট্রীয় মূল্যায়ন পাবে।’

তিনি বলেন, ‘৫ আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা কোনো একক রাজনৈতিক দলের নয়। স্বৈরাচারের অবশ্যই বিচার হবে। তবে বিচারের নামে কোনো অবিচার করবে না বর্তমান সরকার।’

কোনো বিভক্তি নয়, সবাই ঐকবদ্ধ থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে- এ আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

এর আগে, সম্মেলনের শুরুতে বক্তব্য রাখেন চব্বিশের গণঅভ্যুত্থানের নিহতদের, স্বজনরা।

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আহতরা অভিযোগ করেন, জুলাইকে ব্যবহার করে একটি মহল নানা সুবিধা নিয়েছে। জুলাইকে পণ্য না ভেবে, ধারণ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আশুলিয়া, চাঙ্খারপুল, রামপুরা, উত্তরা, যাত্রাবাড়ীসহ ২৪ এর নারকীয় হত্যাকাণ্ডে সাজার বিষয়ে সরকারের অগ্রগতি তুলে ধরেন বলেন, ‘শিগগিরই সন্ত্রাসবিরোধী আইনে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে।’

সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল ‘সবার আগে বাংলাদেশ’। মঞ্চের ব্যানারে লেখা, ‘গর্বিত ইতিহাস, অদম্য চেতনা; ৪ জুলাইয়ের এই দিন হোক সবার অনুপ্রেরণা; যে আত্মত্যাগ ইতিহাসকে বদলে দিয়েছে।’

এর আগে সকাল সোয়া ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে শহিদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জুলাই আন্দোলনের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান শহিদ পরিবারের সদস্যদের হাতে ‘জুলাই স্মৃতি স্মারক’ তুলে দেন।

পরে শহিদ পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেও একটি স্মৃতি স্মারক তুলে দেওয়া হয়।

জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সরকারের মন্ত্রী, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন।

সরকারের প্রকাশিত গেজেট অনুযায়ী, জুলাই অভ্যুত্থানে শহিদের সংখ্যা ৮৩৪। তবে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে বলা হয়, ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় ১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ নিহত হয়ে থাকতে পারেন।

কৃষক কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না : কৃষিমন্ত্রী

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:২৬ পিএম
কৃষক কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না : কৃষিমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ছবি: সংগৃহীত

কৃষক কার্ড চালুর ফলে মধ্যস্বত্বভোগীরা আর সুবিধা নিতে পারবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

‎তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে দেশের কৃষকদের একটি ডেটাবেস তৈরি হবে। ফলে যেসব এলাকায় আলুর ফলন বেশি  হয় তাদেরকে আগ থেকেই চাহিদার পরিমাণ জানাতে পারবো। ফলে চাহিদা যোগান ঠিক রেখে উৎপাদন করা হলে আর মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না।

শনিবার (৪ জুলাই) চট্টগ্রাম সার্কিট হাউসে কৃষি বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভিন্ন ভিন্ন মৌসুমে ফসল কম বেশি উৎপাদিত হয়। তখন কৃষক ফসলের ভালো দাম পান না।‎ ফলে কৃষক ক্ষতিগ্রস্থ আর মধ্যস্বত্বভোগীরা লাভবান হয়। ঠিক এই বিষয়টি ভাঙতে কৃষক কার্ড ভূমিকা রাখবে বলে জানান তিনি।

এই ডাটাবেসের পাশাপাশি সরকার ইউনিয়ন পর্যায়ে মিনি কোল্ডস্টোরেজ করার পরিকল্পনা করেছেন। তবে এই কোল্ডস্টোরেজ সোলার প্যানেলের মাধ্যমে চলবে এবং কৃষকরা কম ক্ষতিগ্রস্থ হবে না।

‎কৃষিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। হতদরিদ্র কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ সহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

সরকার কৃষিকে আধুনিক ও তথ্যভিত্তিক ব্যবস্থাপনায় আনতে কৃষক কার্ড চালু করেছে। এই কার্ডের আওতায় শুধু ধান, গম বা পাট চাষিই নন; লবণ, সুপারি, নারিকেল, পান, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সঙ্গে সংশ্লিষ্টরাও অন্তর্ভুক্ত হবেন। এতে প্রকৃত কৃষকের সংখ্যা, উৎপাদনের ধরন ও ফসলভিত্তিক তথ্য সরকারের কাছে থাকবে। ভবিষ্যতে কৃষি ভর্তুকি, প্রণোদনা ও অন্যান্য সরকারি সহায়তাও এই কার্ডের মাধ্যমেই প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে।

এএফ/

সরকার মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:২৩ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৩:৩৬ পিএম
সরকার মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে: বাণিজ্যমন্ত্রী
পর্যালোচনা সভায় বক্তব্য দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। -খবরের কাগজ

বর্তমান সরকার মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং সেই লক্ষ্যেই স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

স্বাস্থ্য খাতে সরকারের বিনিয়োগের সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে পরিকল্পিত ব্যয়, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং জবাবদিহিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (৪ জুলাই) সিলেটে স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে এক পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, চলতি বাজেটে স্বাস্থ্য খাতে প্রায় ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা মোট বাজেটের প্রায় ৬ শতাংশ। অতীতে এ হার ছিল প্রায় ৪ শতাংশ। ভবিষ্যতে স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ পর্যন্ত বিনিয়োগ নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে এই সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহের সার্বিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।

সভায় মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের অন্যতম বড় সমস্যা হলো চিকিৎসা ব্যয়ের বড় অংশই সাধারণ মানুষকে নিজের পকেট থেকে বহন করতে হয়। একই সঙ্গে বরাদ্দের একটি উল্লেখযোগ্য অংশ যথাযথভাবে ব্যয় না হওয়ায় প্রত্যাশিত সুফল পাওয়া যায় না। পরিকল্পনার দুর্বলতা, জনবল সংকট এবং প্রয়োজন নির্ধারণ ছাড়াই অবকাঠামো নির্মাণের কারণে অনেক হাসপাতাল ও ভবন পুরোপুরি ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, শুধু অবকাঠামো নির্মাণ করলেই হবে না, সেগুলোকে কার্যকরভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। কোথায় জরুরি ভিত্তিতে জনবল প্রয়োজন এবং কোথায় আদর্শ জনবল কাঠামো গড়ে তুলতে হবে- এ দুটি বিষয়কে সামনে রেখে কাজ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর চাহিদাপত্র সংগ্রহ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন। পাশাপাশি প্রতি দুই মাস অন্তর পর্যালোচনা সভা আয়োজন এবং সভার আগে স্বাস্থ্য প্রতিষ্ঠানে সরেজমিন পরিদর্শনের প্রস্তাব দেন, যাতে অগ্রগতি ও সীমাবদ্ধতা বাস্তবভাবে মূল্যায়ন করা যায়।

মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আরও বলেন, সীমিত সম্পদের দেশ হিসেবে বরাদ্দকৃত প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দক্ষতা, সমন্বয় ও সুশাসনের মাধ্যমে স্বাস্থ্য খাতের বিনিয়োগের প্রকৃত সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

পর্যালোচনা সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মনির প্রমুখ অংশ নেন।

আজহার/

চকবাজারে আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০২:৫৯ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৩:২২ পিএম
চকবাজারে আশিক টাওয়ারে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
ছবি: সংগৃহীত

রাজধানীর চকবাজার খাজা মার্কেটের আশিক টাওয়ারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ৬টি ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিস।

শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস বলে জানান মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম।

তিনি জানান, চকবাজার খাজা মার্কেটের আশিক টাওয়ারের পাঁচতলা ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে লালবাগ ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ছয়টি ইউনিট পাঠানো হয়।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

অন্তরা/

মাদারীপুরে ৬২ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০২:৪৩ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০২:৫৮ পিএম
মাদারীপুরে ৬২ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ
ছবি: খবরের কাগজ

মাদারীপুরে ৬২ কোটি টাকা সম্ভাব্য ব্যয়ে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণ করা হচ্ছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে সদর উপজেলার চর ব্রাহ্মমদী মৌজার তিন একর জায়গা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য জাহান্দারী আলী মিয়া। এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, দেড় শ বছরের পুরোনো প্রথম শ্রেণির মাদারীপুর পৌরসভায় কোনো ডাম্পিং স্টেশন নেই। ফলে দীর্ঘদিন ধরে শহরের বাসাবাড়ির ময়লা-আবর্জনা বিভিন্ন সড়কের পাশে ফেলা হচ্ছে। এতে চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং রোগবালাই বাড়ছে।

জনসাধারণের ভোগান্তির কথা বিবেচনা করে সরকারি খাসজমিতে ডাম্পিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেয় পৌরসভা। এরই মধ্যে জেলা প্রশাসন সাড়ে ৫ একর জমি পৌরসভাকে মালিকানা হিসেবে বুঝিয়ে দিয়েছে। সেখান থেকে তিন একর জমিতে নির্মাণ করা হচ্ছে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ইউনিট।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্যের উপস্থিতিতে সার্ভেয়ার ও ভূমি-সংশ্লিষ্ট কর্মকর্তারা জায়গা পরিমাপ করেন। পরে নির্ধারিত স্থানে খুঁটি স্থাপন করে লাল নিশানা টানানো হয়। প্রকল্পটি বাস্তবায়ন হলে বহু মানুষের কর্মসংস্থান হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দারী আলী মিয়া বলেন, ‘ডাম্পিং স্টেশনের নির্মাণকাজ শেষ হলে চর ব্রাহ্মমদীর আড়িয়াল খাঁ নদের পাড়ে একটি ইকোপার্কও তৈরি করা হবে। সেখানে সাধারণ মানুষ বিনোদন উপভোগ করতে পারবেন। মুক্ত বাতাসে ঘুরতে পারবেন ভ্রমণ ও বিনোদনপিপাসুরা। পাশাপাশি এটি পুরোপুরি চালু হলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সেই লক্ষ্য নিয়ে দ্রুত কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।’

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার প্রশাসক জেসমিন আক্তার বানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহম্মদ ফিরোজ ইলিয়াস, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদসহ অনেকে।

রফিকুল/খাদিজা রুমি/