ঢাকা ২০ আষাঢ় ১৪৩৩, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সর্বশেষ
ফুলবাড়িয়া সুপার মার্কেটে জামায়াত-বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ১ যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করল বাংলাদেশ প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামালের জীবনাবসান স্মার্টফোনের দাম কমাল টেকনো পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজও বাস্তবায়ন করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জলবায়ু সংকটে ইউরোপের অগ্নিদহন সিঙ্গাপুরসহ তিন দেশে এনআইডি কার্যক্রম চলতি মাসে শুরু অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ত্যাগের কথা তুলে ধরলেন মির্জা ফখরুল একটি বিকেল, তিনটি প্রাণ, আজীবনের শোক ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, আরও ১৩৯ জন হাসপাতালে ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা, যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি কামনা টেইলর সুইফট-ট্রাভিস কেলসি’র রাজকীয় বিয়ে সব বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী থানায় অভিযোগ নিয়ে যা বললেন শাওন কুমিল্লার সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর নজর থাকবে: গণপূর্তমন্ত্রী মা হচ্ছেন মৌসুমী হামিদ নোয়াখালীতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগকর্মী আটক বিএসবিআরএ নির্বাচনে সভাপতি মহসিন চৌধুরী ও সিনিয়র সহসভাপতি সেলিম উদ্দিন আয়াতুল কুরসির জীবনমুখী শিক্ষা সিলেটে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘CFMOTO Fiesta Football Tournament 2026’ ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা ৬ জুলাই থেকে ৬৪ জেলায় পদযাত্রা করবে এনসিপি সন্তানের কর্মসংস্থান চাই মোহসিন মিয়ার পুলিশ সংস্কার প্রস্তাব তৃতীয় কোনো ভাষা শেখানোর চিন্তা কতটা বাস্তবসম্মত! সিংড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর উত্তরা মোটর্স বাংলাদেশে নিয়ে এলো ইসুজু লাক্সারি এনকিউআর বাস

টেইলর সুইফট-ট্রাভিস কেলসি’র রাজকীয় বিয়ে

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৭:৪৬ পিএম
টেইলর সুইফট-ট্রাভিস কেলসি’র রাজকীয় বিয়ে
ছবি: সংগৃহীত

অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে গোপনেই বিয়ের কাজ সেরেছেন বিশ্বখ্যাত পপ সুপারস্টার টেইলর সুইফট ও মার্কিন ফুটবল তারকা ট্রাভিস কেলসি। নিউইয়র্কের ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ব্যাপক উৎসবের প্রস্তুতির মাঝেই তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। ম্যাডিসন স্কয়ার গার্ডেনে শুক্রবার জমকালো উদযাপনে এই দুই তারকার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। টেইলর সুইফটের দীর্ঘদিনের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন তাদের বিয়ের ঘোষণার একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, অনুষ্ঠানে বর ও কনে দুজনেই বিয়ের বিশেষ পোশাক পরেছিলেন। বিয়ের আনুষ্ঠানিকতার পর ম্যাডিসন স্কয়ার গার্ডেনে টেইলর ও কেলসির নামের আদ্যাক্ষরসহ বিয়ের খবর দিয়ে একটি সাইনবোর্ড তুলতে দেখা যায়। ওই সাইনবোর্ডে ‘জাস্ট টিঅ্যান্ডটি, ম্যারিড’ লেখা দেখা গেছে। সেখানে সুইফটের জনপ্রিয় গানের কথা ‘একটি প্রেমের গল্প’ লেখা ছিল। 
তিনি আরও জানিয়েছেন, বিয়েতে বর-কনের ঘনিষ্ঠ বন্ধুরা ছিলেন না। টেইলর সুইফটের ভাই অস্টিন সুইফট তার ‘ম্যান অফ অনার’ এবং কেলসির ভাই জেসন তার ‘বেস্ট ম্যান’ হিসেবে দায়িত্ব পালন করেন।
বলা হয়েছে, এই অনুষ্ঠানের মাধ্যমে দুই পরিবার একত্রিত হয়েছে। বন্ধু কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন।
শুক্রবার ম্যাডিসন স্কয়ার গার্ডেনের চারপাশের রাস্তাগুলোতে সুইফট-কেলসির নানা বয়সের ভক্ত, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ পথচারীর ভিড় করেন। বিয়ের আনুষ্ঠানিকতা শুরু হয় বৃহস্পতিবার থেকে। জমকালো এই আয়োজনকে বিবিসি, সিএনএনসহ একাধিক সংবাদমাধ্যমে ‘রাজকীয় বিয়ে’ হিসেবে বর্ণনা করেছে। শতাব্দীর সেরা আয়োজনের বিয়ে হিসেবেও তুলে ধরা হয়েছে কোনো কোনো সংবাদমাধ্যমে। অনুষ্ঠান দুই দিনব্যাপী-বৃহস্পতিবার ও শুক্রবার। প্রথমদিন অতিথি ছিলেন ১০০ জন, কিছুটা ঘরোয়া আয়োজনে। অর্থাৎ যাদের সুইফট ও কেলসি ভাবেন ঘনিষ্ঠজন, তারাই ছিলেন ওই অনুষ্ঠানে। আর শুক্রবার সেই সংখ্যা বেড়ে হাজারজনে দাঁড়ায়। বিশ্বের অন্যতম বৃহত্তম একটি শহরের কেন্দ্রস্থলে আয়োজিত এই বিশাল অনুষ্ঠানটিকে ঘিরে অবিশ্বাস্য পর্যায়ের গোপনীয়তা বজায় রাখা হয়, যা নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। এর মধ্যে খবর আসে যুক্তরাষ্ট্রের পপসংগীতের তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবলার তারকা ট্রাভিস কেলসি নাকি বিয়ে আগেই গোপনে সেরে নিয়েছেন।
এদিকে নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬ বছর বয়সী এই দম্পতি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ‘অল্প কিছু প্রিয়জনের’ উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। তবে ঠিক কবে বা কোথায় এই বিয়ে হয়েছে, তা নিশ্চিত করা হয়নি। ধারণা করা হচ্ছে, সুইফটের ব্যক্তিগত জেট বিমানটি সম্প্রতি ন্যাশভিলে দীর্ঘ সময় অবস্থান করায় সেখানেই হয়তো গোপন এই আয়োজনটি সম্পন্ন হয়েছিল।
নিউইয়র্ক পোস্টের পেজ সিক্স বলছে, ৩৬ বছর বয়সী এই তারকা জুটি ইতোমধ্যেই খুব সীমিত পরিসরে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন। গত বছরের ২৬ আগস্ট বাগদান সারেন টেইলর ও কেলসি।

থানায় অভিযোগ নিয়ে যা বললেন শাওন

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৭:৩১ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৭:৩১ পিএম
থানায় অভিযোগ নিয়ে যা বললেন শাওন
ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনকে কটাক্ষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান তিনি বলেন, ‘একটি জিডি হয়েছে বিষয়ে তদন্ত চলছে তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে

শুক্রবার সকালেরাষ্ট্র সংলাপ ফোরাম নামে একটি সংগঠনের তিন ব্যক্তি তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তারা হলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্যসচিব আয়াস, কেন্দ্রীয় সংগঠক তুহিন ফরাজী কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনকে অবমাননা কটাক্ষ করে বিভিন্ন বক্তব্য পোস্ট করেছেন, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং আন্দোলনের চেতনাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা এসব বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে

জানা গেছে, অভিযোগের বিষয়টি নিয়ে তদন্ত চলছে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য অভিযোগটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে (ডিবি সাইবার) পাঠানো হয়েছে অভিযোগে উল্লিখিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, বক্তব্য সংশ্লিষ্ট লিংকগুলো সাইবার বিভাগ যাচাই-বাছাই করবে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে

বিষয়ে জানতে মেহের আফরোজ শাওনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলব না আমি আসলে কোনো বিষয় নিয়েই কিছু বলতে চাই না

এদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে আমেরিকার নিউইয়র্কে বসবাস করছেন কিছুদিন আগে ভারতের কলকাতায় এসেছিলেন তিনি সেখানে কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আবারও আমেরিকায় ফিরে যান এই আলোচিত নায়িকা

মা হচ্ছেন মৌসুমী হামিদ

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৭:২৫ পিএম
মা হচ্ছেন মৌসুমী হামিদ
ছবি: সংগৃহীত

লাক্স তারকা অভিনেত্রী মৌসুমী হামিদ। অভিনয়ের বাইরেও ব্যক্তিজীবন নিয়ে বেশ আলোচিত তিনি। কারণ কিছুদিন আগেই তার বিবাহবিচ্ছেদের খবর দিয়েছিলেন এই অভিনেত্রী। এ খবরে মন ভেঙেছিল ভক্ত-অনুরাগীদের। বিয়ের দুই বছর হতে না হতেই লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সংসার ভাঙার বিষয়টি গণমাধ্যমকে মৌসুমী নিজেই নিশ্চিত করেন। বিচ্ছেদের খবরের মাঝেই এবার মৌসুমী হামিদ জানালেন, মা হতে চলেছেন তিনি। আর এ খবরে মৌসুমীকে শুভেচ্ছাবার্তা দিচ্ছেন তার ভক্ত ও সহকর্মীরা। শুধু তাই নয়, মা হওয়ার খবর দেওয়ার পাশাপাশি একই সঙ্গে প্রকাশ্যে আনলেন নিজের দ্বিতীয় বিয়ের খবরও।
গত শুক্রবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্ত-অনুরাগীদের এই চমক দেন মৌসুমী হামিদ। সেখানেই প্রথমবারের মতো স্বামীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন তিনি। মৌসুমীর স্বামীর নাম আবদুল ওয়াদুদ। এটি মৌসুমী হামিদের দ্বিতীয় বিয়ে। তবে কবে এবং কোথায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাতে চাননি তিনি। 
মা হওয়ার খবর জানিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘আমি সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম বাইরে এসেছি। জানতাম এখানে অনেকেই থাকবে। সবার সঙ্গে দেখা হবে। এ জন্য স্বামীসহ এসেছি মা হওয়ার খবর দিতে।’
কেন এতদিন বিষয়টি গোপন রেখেছিলেন, সেটিও ব্যাখ্যা করেন এই আলোচিত অভিনেত্রী। 
এ সম্পর্কে তিনি বলেন, ‘অনেকেই ভুলভাবে খবর প্রকাশ করবে। এ জন্য আমি এত দিন কাউকে কিছু বলিনি। যে কারণে আজ এই কার্নিভ্যালে এসেছি। আমার কাছে মনে হয়েছে, এই অনুষ্ঠানের মাধ্যমে সঠিকভাবেই মা হওয়ার খবরটা জানবে সবাই। আমি এবং আমার অনাগত সন্তান ভালো আছে, নতুন একটা অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। এ জন্য সবার কাছে দোয়া চাই। বেশ আগেই আমাদের বিয়ে হয়েছে। আপাতত নতুন অতিথিকে ঘিরেই সময় কাটাতে চাই।’
স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘আমরা দীর্ঘ ১৪ বছরের পুরোনো বেস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অনেক বিষয়ে মিল ছিল। যে কারণেই বিয়ে সিদ্ধান্ত নিই। সবকিছুর জন্য দোয়া চাই।’

বিয়ে করছেন আমির খান

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৫:১২ পিএম
বিয়ে করছেন আমির খান
ছবি: সংগৃহীত

বিয়ে করছেন বলিউডের মিস্টার পারফেশনিস্ট খ্যাত তারকা আমির খান। ইতোমধ্যেই বিয়ের ঘোষণা দিয়েছেন তিনি। আগামী ৫ জুলাই তার দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গী গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন আমির খান। মুম্বাইয়ে নিজের বাসভবনে অত্যন্ত ঘরোয়া পরিবেশে দুই পরিবারের উপস্থিতিতে এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন এই তারকা।
গত বৃহস্পতিবার মুম্বাইয়ে ‘প্রীতম অ্যান্ড পেড্রো’ চলচ্চিত্রের বিশেষ স্ক্রিনিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ৬১ বছর বয়সী এই অভিনেতা নিজেই বিয়ের খবরটি নিশ্চিত করেন।
ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খান বলেন, ‘হ্যাঁ, আগামী ৫ জুলাই আমার বিয়ে। এটি অত্যন্ত ছোট এবং পারিবারিক একটি আয়োজন হতে যাচ্ছে। আমরা দুই পরিবারের উপস্থিতিতে ঘরেই বিয়ের আনুষ্ঠানিকতা সারছি।’
দিনটিকে নিজেদের জন্য অত্যন্ত বিশেষ উল্লেখ করে আমির খান আরও বলেন, ‘আমাদের জন্য এটি অত্যন্ত বিশেষ একটি দিন। আমরা সবার আশীর্বাদ ও ভালোবাসা প্রত্যাশা করছি। আমাদের সুখী জীবন ও সুন্দর পথচলার জন্য সবাই প্রার্থনা করবেন।’
বিয়ের ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন তার বড় ছেলে জুনায়েদ খান। বাবার এই ঘোষণার সময় তাকে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
গত বছর মার্চ মাসে নিজের ৬০তম জন্মদিন উদ্যাপনের সময় গৌরীর সঙ্গে সম্পর্কের কথা প্রথম গণমাধ্যমের সামনে এনেছিলেন আমির খান। সে সময় তিনি মুম্বাইয়ের সাংবাদিকদের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দেন।
উল্লেখ্য, এটি আমির খানের তৃতীয় বিয়ে হতে যাচ্ছে। এর আগে ১৯৮৬ সালে তিনি রিনা দত্তকে বিয়ে করেছিলেন। দীর্ঘ ১৬ বছরের দাম্পত্য জীবনের পর ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। এই সংসারে জুনায়েদ খান ও ইরা খান নামের দুই সন্তান রয়েছে। পরবর্তীতে ২০০৫ সালে আমির খান চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। প্রায় ১৫ বছর সংসার করার পর ২০২১ সালে তারা আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন। তবে বিচ্ছেদের পরও তাদের একমাত্র সন্তান আজাদ রাও খানের সহঅভিভাবক হিসেবে তারা যৌথভাবে দায়িত্ব পালন করছেন।

আলিয়ঁস ফ্রঁসেজে জাকিয়া খান চন্দনার পরাবাস্তববাদী চিত্রপ্রদর্শনী

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:০৫ এএম
আলিয়ঁস ফ্রঁসেজে জাকিয়া খান চন্দনার পরাবাস্তববাদী চিত্রপ্রদর্শনী
ছবি: জাকিয়া খান চন্দনা

দীর্ঘ বিরতির পর আবারও শিল্পাঙ্গনে ফিরছেন পরাবাস্তববাদী ধারার শিল্পী জাকিয়া খান চন্দনা। আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হচ্ছে তার তৃতীয় একক চিত্রপ্রদর্শনী। ‘রিয়েলিটি অব দ্য সাবকনশাস মাইন্ড’ শীর্ষক এই প্রদর্শনী চলবে ৮ জুলাই পর্যন্ত।

সন্ধ্যা ৬টায় উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিল্পী মনিরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. আজহারুল ইসলাম শেখ।

‘রিয়েলিটি অব দ্য সাবকনশাস মাইন্ড’ শিরোনামের এই প্রদর্শনীতে শিল্পী জাকিয়া খান চন্দনার সাম্প্রতিক সৃষ্টিকর্মের মধ্য দিয়ে দর্শক প্রবেশ করবেন এক স্বপ্নময়, রহস্যঘেরা ও কল্পনার জগতে। যেখানে চেতনা ও অবচেতনের মিলনে তৈরি হয়েছে নতুন এক দৃশ্যভাষা।
বাংলাদেশের সমকালীন শিল্পচর্চায় যে কয়েকজন শিল্পী নিয়মিতভাবে পরাবাস্তবতার ভাষায় মানুষের অস্তিত্ব, প্রকৃতি ও পুনর্জন্মের ভাবনা প্রকাশ করছেন, জাকিয়া খান চন্দনা তাদের অন্যতম। আয়োজকরা জানান, শিল্পীর সাম্প্রতিক কাজগুলোয় ধ্বংস ও সৃষ্টির মধ্যকার চিরন্তন দ্বন্দ্ব এবং প্রকৃতির পরিবর্তনশীলতা ফুটে উঠেছে। অ্যাক্রিলিক মাধ্যমে ক্যানভাসে আঁকা ছবিগুলোয় বাদামি, ওকার, কমলা, অফ-হোয়াইট, কালো ও নীলের সংযত ব্যবহার দর্শকদের এক স্বপ্নময় কল্পনার জগতে নিয়ে যায়।

নিজের শিল্পকর্ম সম্পর্কে জাকিয়া খান চন্দনা বলেন, ‘প্রকৃতিকে উপজীব্য করে আমার চিত্রকর্মে টিকে থাকা ও রূপান্তরের বিষয়গুলো ফুটে ওঠে। আমার আঁকা বিভিন্ন আকৃতি ও খণ্ডিত ভূদৃশ্য সৃষ্টি ও ধ্বংসের মধ্যকার টানাপোড়েনকে তুলে ধরে। পরাবাস্তববাদী শিল্পের বৈশিষ্ট্যমণ্ডিত টেক্সচার ও তুলির আঁচড়ের মধ্য দিয়ে আমি দর্শকদের জীবন ও নবায়নের চক্র নিয়ে ভাবনার আহ্বান জানাই।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করা এই শিল্পী ১৯৯৮ সালে ‘বার্জার ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ড’ এবং ২০০০ সালে পরীক্ষামূলক কাজের জন্য বিভাগীয় পুরস্কার লাভ করেন। ২০০২ সালে জয়নুল গ্যালারিতে তার প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে কানাডার টরন্টোতে তার দ্বিতীয় একক প্রদর্শনী আয়োজিত হয়। শিল্পসমালোচক জাহিদ মোস্তফা মনে করেন, দীর্ঘ বিরতির পর জাকিয়া খান চন্দনার এই প্রত্যাবর্তন দেশের সমকালীন শিল্পভুবনে একটি তাৎপর্যপূর্ণ সংযোজন।

আয়োজকরা জানিয়েছেন, প্রদর্শনীটি ৩ থেকে ৮ জুলাই পর্যন্ত প্রতিদিন শিল্পপ্রেমী, সংগ্রাহক ও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।