ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
জাবিতে কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় তদন্ত কমিটি, চার শিক্ষার্থীকে শোকজ নৌবহরে যুক্ত হলো জাপানের পাঁচটি পেট্রোল বোট সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসলে নেমে নিখোঁজ চিকিৎসক টঙ্গীতে চাঁদা দাবি করায় যুবদল নেতাসহ ১৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১ ঈশ্বরগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত অন্তত ১৬ জুন মাসে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী অবশেষে ইরানকে ১২ বিলিয়ন ডলার ছাড়তে বাধ্য হলো যুক্তরাষ্ট্র কাতারে আটকে থাকা অর্থে প্রয়োজনীয় পণ্য কিনবে ইরান এইচএসসির আগেই থেমে যাচ্ছে শিক্ষা সোনারগাঁয় ফুটপাত দখল করে পার্কিং করায় ১৪ জনকে কারাদণ্ড মুক্তির আগেই বাজিমাত চট্টগ্রাম-৪ আসনের প্রার্থীর বিষয়ে আদালতের রায় দেখে সিদ্ধান্ত নেবে কমিশন আত্মিক প্রশান্তি লাভের দারুণ উপায় ৫৪ বছরে প্রথমবার জাতীয় স্বার্থে ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে চীন সেভাবে কাজ করবে: রাষ্ট্রদূত ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০ দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা, স্ত্রীর মৃত্যুদণ্ড ভার্চুয়াল শত্রুতার বলি আমার প্রিয় ঠিকানা হালদা নদীর সব মাছেই মিলছে মাইক্রোপ্লাস্টিকের কণা বর্তমান কোচিং স্টাফ থাকলে দলে ফিরবেন না পেপে গুয়ে! ঢাবিতে ২৭৭ প্রজাতির ১৭ হাজারের বেশি গাছ আছে বর্ষাকালের ভাইরাল জ্বর বাংলাদেশের পর্যটনশিল্প বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র ফিনিক্স সামিটে দেশের সেরা জাককানইবি সাইবার সিকিউরিটি ক্লাব এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক আসামি বরিশালের সাবেক ডিসির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ঝাড়ু মিছিল ভূমিরূপ পরিবর্তন অধ্যায়ের ১৪টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, এইচএসসির ভূগোল ১ম পত্র সন্তানের সবচেয়ে বড় যা প্রয়োজন

বিশ্বকাপের উন্মাদনার গল্প বলবে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:০০ পিএম
বিশ্বকাপের উন্মাদনার গল্প বলবে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

বিশ্বকাপ শুরু হলেই দেশের পাড়া-মহল্লা থেকে শহরের অলিগলি—সবখানেই ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের উন্মাদনা শুরু হয়। ছাদজুড়ে বিশাল পতাকা, প্রিয় দলকে ঘিরে তর্ক-বিতর্ক, খুনসুটি আর আবেগে যেন পুরো দেশই পরিণত হয় এক টুকরো উৎসবে।

বাংলাদেশের এই চিরচেনা বিশ্বকাপ-সংস্কৃতিকেই পর্দায় তুলে আনছে নতুন ওয়েব সিরিজ ‘ব্রাজেন্টিনা ক্লাব’। এবারের ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশের সমর্থকদের উন্মাদনা, প্রতিদ্বন্দ্বিতা এবং মজার সব ঘটনাই উঠে আসবে আট পর্বের এই সিরিজে। বিশ্বকাপের আসর বসবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়, কিন্তু সমর্থকদের আবেগে যেন আরেকটি বিশ্বকাপ বসবে বাংলাদেশের পাড়া-মহল্লায়—এমন গল্পই বলা হবে হাস্যরসের মোড়কে।

সিরিজটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মাদ হাসান। এতে অভিনয় করেছেন ফুটবলার জামাল ভূঁইয়া, তাসনুভা তিশা, লামিমা লাম, শরাফ আহমেদ জীবন, সহীদ উন নবী ও ইশতিয়াক আহমেদ রোমেল। 

নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান বলেন, বাংলাদেশের মহল্লাগুলোতে বিশ্বকাপ এলেই যে মজার মজার ঘটনা ঘটে, সেগুলোই সিরিজে তুলে ধরা হয়েছে। 
তার কথায়, ‘ওয়ার্ল্ডকাপ উত্তেজনার মধ্যে বাংলাদেশের মহল্লায় মহল্লায় মজার মজার যে কাণ্ড ঘটে তাই দেখানো হয়েছে এতে। খুব সাধারণ গল্পগুলো আমরা মজা করে তুলে এনেছি।’

‘ব্রাজেন্টিনা ক্লাব’-এর মাধ্যমে প্রথমবার অভিনয়ে নাম লিখিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। অভিনয়ের নতুন অভিজ্ঞতা নিয়ে তিনি জানান, এর আগে বিজ্ঞাপনে কাজ করলেও নাটক বা সিরিজে অভিনয় এবারই প্রথম।

জামাল বলেন, ‘এর আগে কয়েকটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকলেও নাটকে বা সিরিজে অভিনয়ের অভিজ্ঞতা এবারই প্রথম।’অভিনয়ের অভিজ্ঞতাকে ‘ম্যাজিক্যাল’ উল্লেখ করে তিনি আরো বলেন, ‘পুরো বিষয়টি বেশ ম্যাজিক্যাল লাগছে। ক্যামেরার সামনের অভিনয়ের ব্যাপারটা সহজ নয়।’

নিজের অভিনয় নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া নিয়েও বেশ খোলামেলা জামাল। তিনি বলেন, ‘আমার অভিনয় দেখে দর্শকরা মজা করুক, মিমস বানাক, ট্রল করুক—তাতে আমার কোনো আপত্তি নেই।’

জানা গেছে, ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আগামী ৭ জুলাই থেকে সিরিজটি স্ট্রিমিং শুরু হবে। আট পর্বের এই সিরিজের প্রতিটি পর্বের দৈর্ঘ্য প্রায় ২৫ মিনিট।

/এসএল

মুক্তির আগেই বাজিমাত

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৭:২৭ পিএম
মুক্তির আগেই বাজিমাত
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সংগৃহীত

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের নতুন সিনেমা ‘আলফা’ মুক্তির আগেই দর্শকদের আগ্রহের কেন্দ্রে চলে এসেছে। অ্যাকশনধর্মী এই সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই মিলছে দারুণ সাড়া। বক্স অফিস বিশ্লেষকদের মতে, আগাম বুকিংয়ের এই গতি সিনেমাটির জন্য ইতিবাচক বার্তাই দিচ্ছে।

শুক্রবার (৩ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আলফা’। শিব রাওয়াইল পরিচালিত এ সিনেমাতে আলিয়া ভাটের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শর্বরী। ট্রেলার প্রকাশের পর থেকেই ছবির অ্যাকশন, নির্মাণশৈলী ও দুই অভিনেত্রীর উপস্থিতি দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

স্যাকনিকের তথ্য অনুযায়ী, দেশজুড়ে ‘আলফা’র জন্য প্রায় ২ হাজার ৩৯০টি শো নির্ধারণ করা হয়েছে। অগ্রিম বুকিংয়ের প্রথম ২৪ ঘণ্টায় বিক্রি হয়েছে ১০ হাজার ২৯৩টি টিকিট। এতে আয় হয়েছে প্রায় ৪১ লাখ ৫ হাজার রুপি।

এদিকে ব্লক করা আসনের হিসাব যোগ করলে সিনেমাটির অগ্রিম বুকিংয়ের পরিমাণ এরই মধ্যে প্রায় ১ কোটি ৫২ লাখ রুপিতে পৌঁছেছে। মুক্তির আগেই এমন সাড়া পাওয়ায় সিনেমাটির নির্মাতা ও পরিবেশকদের মধ্যে বাড়ছে আশাবাদ।

রাজ্যভিত্তিক বুকিংয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে মহারাষ্ট্র। সেখানে ব্লক করা আসনসহ প্রায় ৩৪ লাখ ৭৬ হাজার রুপির টিকিট বুকিং হয়েছে। এরপর রয়েছে দিল্লি, যেখানে বুকিংয়ের পরিমাণ প্রায় ৩৪ লাখ ৩৫ হাজার রুপি। এছাড়া গুজরাট থেকেও এসেছে প্রায় ১০ লাখ ৬৬ হাজার রুপির অগ্রিম বুকিং।

বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, মুক্তির প্রথম দিনে ভারতে ‘আলফা’ ৭ থেকে ৮ কোটি রুপি আয় করতে পারে। তবে দর্শকদের মুখে মুখে ইতিবাচক প্রচার এবং মুক্তির দিন স্পট টিকিট বিক্রির ওপর সিনেমাটির প্রথম দিনের চূড়ান্ত আয় অনেকটাই নির্ভর করবে।

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে এটি প্রথম নারী-কেন্দ্রিক সিনেমা। ফলে শুরু থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল তুঙ্গে। এখন দেখার বিষয়, অগ্রিম বুকিংয়ের এই ইতিবাচক ধারা বক্স অফিসে বড় সাফল্যে রূপ নেয় কি না।

এ মাসেই ‘শিকার’ শুরু করছেন অপু বিশ্বাস

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:২৫ পিএম
এ মাসেই ‘শিকার’ শুরু করছেন অপু বিশ্বাস

ঢালিউড কু্ইন অপু বিশ্বাসকে নিয়ে বছরের শুরুতে নির্মাতা কামরুজ্জামান রোমান ‘শিকার’ নামের ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন। গত মার্চে শুটিং শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। নির্মাতা জানালেন প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় পূর্বনির্ধারিত সময়ে কাজ শুরু করতে পারেননি তাঁরা। অবশেষে এ মাসে শুরু হচ্ছে শিকারের শুটিং। তবে ওয়েব ফিল্ম নয়, এটি নির্মিত হবে পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে, যা মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।

ওয়েব ফিল্মের পরিবর্তে সিনেমা নির্মাণের পরিকল্পনা প্রসঙ্গে নির্মাতা কামরুজ্জামান রোমান বলেন, ‘প্রি-প্রোডাকশনের কাজ করার সময় বাজেট, গল্প, অভিনয়শিল্পী সব মিলিয়ে আমাদের মনে হলো এটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হলে ভালো হবে। বিষয়টি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান রেজা ফিল্মসের সঙ্গে আলোচনা করলে তারা সম্মতি দেয়। এরপর সবাই মিলে সিনেমা বানানোর সিদ্ধান্ত নিই।’

নির্মাতা জানান, শিকার সিনেমার বেশির ভাগ শুটিং হবে নেপালে। এ মাসের মাঝামাঝি সময়ে দৃশ্যধারণের জন্য নেপালের উদ্দেশে রওনা দেবেন তাঁরা। ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সিনেমার একটি গানের রেকর্ডিং। ‘দুজন মিলে বাঁচব এক জীবন’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও নাজমুন মুনিরা ন্যান্সি। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত আয়োজন করেছেন ইমরান। এ ছাড়া আজ আকাশ মাহমুদের সুর করা একটি গানের রেকর্ডিং হওয়ার কথা। স্যাড ঘরানার গানটিতে কণ্ঠও দিয়েছেন আকাশ।

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানার সিনেমা শিকার। নির্মাতা জানান, সিনেমায় অপু বিশ্বাসকে দেখা যাবে গ্ল্যামারাস একটি চরিত্রে। পরিচালক বলেন, ‘গল্পই এই সিনেমার মূল আকর্ষণ। ইতিমধ্যে কলাকুশলীরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। আশা করছি দর্শকদের ভালো একটি কাজ উপহার দিতে পারব।’

শিকার সিনেমায় অপু বিশ্বাসের সঙ্গে দেখা যাবে ছোট পর্দার অভিনেতা মুরতজা পলাশকে। নির্মাতা জানান, নাটকে পলাশের অভিনয় দেখে এই সিনেমায় তাঁকে যুক্ত করা হয়েছে। শিকার সিনেমার গল্প ও চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

/এসএল

বিশ্বকাপের গানে ‘টুডে শো’র মঞ্চ মাতালেন সানজয় ও নোরা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:১৩ পিএম
বিশ্বকাপের গানে ‘টুডে শো’র মঞ্চ মাতালেন সানজয় ও নোরা

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘টুডে শো’র মঞ্চে ফুটবল বিশ্বকাপের আবহ ছড়িয়ে দিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত প্রযোজক ও ডিজে সানজয় এবং বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহি। তাদের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে।

এনবিসির বহুল জনপ্রিয় ‘টুডে শো’র ‘থার্ড আওয়ার’ পর্বে অতিথি হিসেবে অংশ নিয়ে বিশ্বকাপের থিমসং ‘সির সির’ পরিবেশন করেন তারা। ক্রীড়া উৎসবকে কেন্দ্র করে সাজানো বিশেষ পর্বে সানজয়ের সংগীতায়োজন এবং নোরার নাচ-গান মিলিয়ে তৈরি হয় এক বর্ণিল আয়োজন।

মঞ্চে সানজয়ের ইলেকট্রনিক ড্যান্স মিউজিক ও পপ ঘরানার সংমিশ্রণে তৈরি সুরে পারফর্ম করেন নোরা। পরিবেশনার আগে অনুষ্ঠানের উপস্থাপকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনের অংশ হতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত।

নোরা বলেন, ফুটবল এমন একটি খেলা যা পৃথিবীর নানা প্রান্তের মানুষকে একত্রিত করে। সেই উৎসবের সঙ্গে সংগীতের মাধ্যমে যুক্ত হতে পারা তার জন্য বিশেষ অভিজ্ঞতা।

পরিবেশনার সময় সানজয়কে কিবোর্ড ও মিক্সিং কনসোলের মাধ্যমে সরাসরি সংগীত পরিচালনা করতে দেখা যায়। তার সংগীতের তালে তালে নৃত্যশিল্পীদের অংশগ্রহণে পুরো স্টুডিও উৎসবমুখর হয়ে ওঠে। বিভিন্ন দেশের পতাকা হাতে নৃত্যশিল্পীদের উপস্থিতি বিশ্বকাপের বৈশ্বিক আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।

গানের ছন্দ ও উদ্দীপনা এতটাই সংক্রামক ছিল যে, একপর্যায়ে অনুষ্ঠানের উপস্থাপকেরাও মঞ্চে উঠে নাচে যোগ দেন। এতে পুরো পরিবেশনা আরও প্রাণবন্ত হয়ে ওঠে এবং দর্শকদের করতালিতে মুখরিত হয় স্টুডিও।

বাংলাদেশে জন্ম নেওয়া সানজয় পরবর্তীতে যুক্তরাষ্ট্রে স্থায়ী হন। পশ্চিমা সংগীতের সঙ্গে দক্ষিণ এশিয়ার সুর ও সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়ে তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন। বিশ্বব্যাপী জনপ্রিয় বিভিন্ন সংগীত প্রযোজনার মাধ্যমে তিনি ইতোমধ্যেই সংগীতাঙ্গনে শক্ত অবস্থান তৈরি করেছেন।

মার্কিন মূলধারার টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠানে এই পরিবেশনা সানজয়ের আন্তর্জাতিক সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করল বলেই মনে করছেন সংগীতসংশ্লিষ্টরা। অন্যদিকে নোরা ফাতেহির উপস্থিতি ও পারফরম্যান্সও বিশ্বকাপের উচ্ছ্বাসকে আরও এক ধাপ উঁচুতে নিয়ে গেছে।

/এমটি

এমবাপ্পেকে ঘিরে গুঞ্জনের কেন্দ্রে স্প্যানিশ অভিনেত্রী এস্টার

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৩৯ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:৫৬ পিএম
এমবাপ্পেকে ঘিরে গুঞ্জনের কেন্দ্রে স্প্যানিশ অভিনেত্রী এস্টার

ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে নতুন করে আলোচনায় উঠে এসেছেন স্পেনের জনপ্রিয় অভিনেত্রী এস্টার এক্সপোসিতো। যদিও দুজনের কেউই তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি, তবু সাম্প্রতিক সময়ে একাধিকবার একসঙ্গে দেখা যাওয়ায় ভক্তদের কৌতূহল বেড়েই চলেছে।

স্পেনের রাজধানী মাদ্রিদে জন্ম নেওয়া এস্টার অভিনয়জগতে পথচলা শুরু করেন অল্প বয়সেই। মঞ্চনাটকে অভিনয়ের মধ্য দিয়ে যাত্রা শুরু হলেও আন্তর্জাতিক পরিচিতি পান জনপ্রিয় ধারাবাহিক ‘এলিট’-এ কার্লা রোসোন চরিত্রে অভিনয় করে। ধারাবাহিকটির সাফল্য তাকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয় এবং পরবর্তীতে তিনি একাধিক আলোচিত চলচ্চিত্র ও ধারাবাহিকে অভিনয় করেন।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন জগতেও বেশ পরিচিত মুখ এস্টার। বিশ্বের বিভিন্ন খ্যাতনামা ফ্যাশন ও সৌন্দর্যবিষয়ক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার জনপ্রিয়তা ঈর্ষণীয়, অনুসারীর সংখ্যাও কয়েক কোটির বেশি।

এদিকে চলতি বছরের শুরু থেকে এমবাপ্পে ও এস্টারকে ঘিরে সম্পর্কের গুঞ্জন ছড়াতে শুরু করে। প্রথমে প্যারিসে একসঙ্গে সময় কাটাতে দেখা যায় তাদের। পরে ইতালির সার্ডিনিয়া এবং স্পেনের ইবিজায়ও তাদের উপস্থিতি নিয়ে নানা ছবি ও তথ্য প্রকাশিত হয়। এসব ঘটনার পর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে আলোচনা তুঙ্গে ওঠে।

তবে এ বিষয়ে এখনো নীরব রয়েছেন এমবাপ্পে। অন্যদিকে এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে এস্টার সরাসরি কোনো মন্তব্য না করে শুধু বলেন, তিনি ভালো আছেন।

মজার বিষয় হলো, ফুটবল বিশ্বের অন্যতম বড় তারকার সঙ্গে নাম জড়ালেও ফুটবল সম্পর্কে খুব বেশি জানেন না বলে স্বীকার করেছেন এস্টার। তার ভাষ্য, ছোটবেলা থেকে পরিবারে ফুটবল দেখার প্রচলন না থাকায় খেলাটির সঙ্গে তেমন পরিচয় ছিল না। তবে এখন ধীরে ধীরে ফুটবলকে নতুনভাবে চিনতে শুরু করেছেন তিনি।

বর্তমানে অভিনয় ক্যারিয়ার নিয়েই সবচেয়ে বেশি মনোযোগী এস্টার। নিজেকে কোনো নির্দিষ্ট ধরনের চরিত্রে সীমাবদ্ধ না রেখে বৈচিত্র্যময় কাজ করতে চান তিনি। ভবিষ্যতে স্প্যানিশ ভাষার পাশাপাশি অন্যান্য ভাষার চলচ্চিত্রেও কাজ করার আগ্রহ রয়েছে তার।

/এমটি

 

জন্মদিনে ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত জয়া আহসান

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:৫৫ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ০৬:৩৩ পিএম
জন্মদিনে ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন আজ। বিশেষ এই দিনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও অসংখ্য ভক্তের ভালোবাসা এবং শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে প্রিয় এই অভিনেত্রীকে ঘিরে শুভেচ্ছার বন্যা বইছে।

জন্মদিন উপলক্ষে অভিনেতা চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যমে জয়ার সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা যায়, স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে জয়ার হাতে ফুল তুলে দিচ্ছেন তিনি। ছবির সঙ্গে দেওয়া বার্তায় চঞ্চল লিখেছেন, “শুভ জন্মদিন বন্ধু। তুমি আমাদের গর্ব। তুমি জয়া আহসান, একজনই।” বন্ধুর এমন শুভেচ্ছার জবাবে জয়া লিখেছেন, “ভালোবাসা বন্ধু।”

এদিকে জয়ার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতাও ভক্তদের শুভেচ্ছা বার্তায় মুখর হয়ে উঠেছে। অভিনয়জীবনের দীর্ঘ পথচলায় তিনি যেমন দর্শকের ভালোবাসা অর্জন করেছেন, তেমনি সহকর্মীদের কাছেও হয়েছেন শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ।

জন্মদিনের আনন্দঘন মুহূর্তের মধ্যেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন জয়া। খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘আজও অর্ধাঙ্গিনী’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা কৌশিক গাঙ্গুলি। আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’র সাফল্যের পর নতুন এই ছবিটি নিয়েও দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। বর্তমানে সিনেমাটির প্রচারণার কাজ নিয়ে কলকাতায় ব্যস্ত রয়েছেন জয়া।

টেলিভিশন নাটক ও মডেলিংয়ের মাধ্যমে যাত্রা শুরু হলেও চলচ্চিত্রেই নিজের অভিনয় প্রতিভার পূর্ণ বিকাশ ঘটিয়েছেন তিনি। ‘গেরিলা’ চলচ্চিত্রে বিলকিস বানু চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন জয়া। এরপর ‘চোরাবালি’, ‘জিরো ডিগ্রি’, ‘বিউটি সার্কাস’, ‘দেবী’ ও ‘অলাতচক্র’সহ একাধিক চলচ্চিত্রে শক্তিশালী অভিনয়ের মাধ্যমে তিনি দেশের অন্যতম সেরা অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

শুধু দেশের চলচ্চিত্রেই নয়, কলকাতার চলচ্চিত্র অঙ্গনেও সমান সফল জয়া আহসান। সেখানে একের পর এক প্রশংসিত চলচ্চিত্রে অভিনয় করে তিনি বিশেষ স্বীকৃতি অর্জন করেছেন। অভিনয়গুণের জন্য একাধিকবার সেরা অভিনেত্রীর সম্মাননাও পেয়েছেন।

অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও সফল জয়া। সমাজসচেতনতামূলক নানা কর্মকাণ্ড ও পরিবেশ সংরক্ষণ বিষয়েও তিনি সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

/এমটি