ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
সোনারগাঁয় সেতুর নিচের ময়লার ভাগাড়, অতিষ্ট জনজীবন এমপাসির সেভে স্তব্ধ ইংল্যান্ড, প্রথমার্ধে এগিয়ে ডিআর কঙ্গো ইবির আইসিটি বিভাগে প্রভাষক নিয়োগে অনিয়মের অভিযোগ বর্ষার আগেই ডেঙ্গুর অশনিসংকেত: বাড়ছে রোগী, ভয়াবহতার আশঙ্কা বিশেষজ্ঞদের শুভেন্দু অধিকারীকে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ সপ্তম মিনিটেই ইংল্যান্ডের জালে কঙ্গোর গোল টঙ্গীতে অস্ত্র নিয়ে মোটরসাইকেল মহড়া, গ্রেপ্তার ৩ নকআউটে ডিআর কঙ্গোর মুখোমুখি ইংল্যান্ড, একাদশে কারা? ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন উদ্ধারে ধীরগতি, ভেনেজুয়েলায় গভীর মানবিক বিপর্যয় জন্মহার বাড়াতে মা-বাবার জন্য অতিরিক্ত ছুটি চালু করল ফ্রান্স ভুয়া ইঞ্জিনিয়ার সেজে মোবাইল টাওয়ারে ডাকাতির ছক, গ্রেপ্তার ৪ টেকনাফে জেলের জালে মিলল ৫ কোটি ১০ লাখ টাকা মূল্যের ইয়াবা ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে : ট্রাম্প চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায় ৮১৪৭১ কোটি টাকা, প্রবৃদ্ধি ১২.৩৭ শতাংশ আখাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ জয়পুরহাটে প্রায় ৫৩ লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ ধ্বংস রেমিট্যান্সে নতুন রেকর্ড, এক বছরে ৩৫.৫৬ বিলিয়ন ডলার চীন-উত্তর কোরিয়া সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ঘোষণা কিম জং উনের সিলেটে ধর্ষণ মামলার ১৪ বছর পর আসামিদের মৃত্যুদণ্ড দিলেন আদালত নোবিপ্রবির সঙ্গে জাপানের শিজুওকা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর টাঙ্গাইলে নিখোঁজ ব্যক্তির মরদেহ মিলল পাটখেতে নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন, পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের উদ্যোগে ‘নেক্সাস সেমিনার সিরিজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন যেভাবে চিনবেন একজন অহংকারী মানুষকে বখাটেদের ছত্রভঙ্গ ও ফুটপাত দখলমুক্তে ডিএসসিসির অভিযান মন্ত্রীত্ব হারিয়েও উষ্ণ অভ্যর্থনায় দীপেন দুর্নীতির মামলায় বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ছয়জন সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারত্ব ও নৈতিক মান বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির

সপ্তম মিনিটেই ইংল্যান্ডের জালে কঙ্গোর গোল

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:১৬ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ১০:২৪ পিএম
সপ্তম মিনিটেই ইংল্যান্ডের জালে কঙ্গোর গোল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে শুরুতেই চমকে দিয়েছে ডিআর কঙ্গো। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটেই গোল করে এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

গোলের সূচনা করেন শ্যান্সেল মবেম্বা। তার হেড থেকে বল বক্সের মাঝখানে পৌঁছালে সুযোগটি দারুণভাবে কাজে লাগান ব্রায়ান সিপেঙ্গা। কাছ থেকে নেওয়া শটে তিনি বল জালে জড়ান। ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ঝাঁপিয়ে পড়েও গোলটি ঠেকাতে পারেননি।

শুরুর দিকেই রক্ষণভাগে এলোমেলো ফুটবলের খেসারত দিতে হয়েছে ইংল্যান্ডকে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ লিড তুলে নেয় ডিআর কঙ্গো।

ইংল্যান্ডের একাদশ: জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), জেড স্পেন্স, এজরি কনসা, নিকো ও’রাইলি, মার্ক গেহি, ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহ্যাম, মার্কাস রাশফোর্ড, নোনি মাদুয়েকে ও হ্যারি কেইন।

ডিআর কঙ্গোর একাদশ: লিওনেল এমপাসি (গোলরক্ষক), আর্থার মাসুয়াকু, অ্যাক্সেল তুয়ানজেবে, শ্যান্সেল মবেম্বা, অ্যারন ওয়ান-বিসাকা, নোয়া সাদিকি, স্যামুয়েল মুতুসামি, নগাল’আয়েল মুকাউ, ব্রায়ান সিপেঙ্গা, ইয়োয়ানে উইসা ও নাথানায়েল এমবুকু।

এসজি/

এমপাসির সেভে স্তব্ধ ইংল্যান্ড, প্রথমার্ধে এগিয়ে ডিআর কঙ্গো

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:০১ পিএম
এমপাসির সেভে স্তব্ধ ইংল্যান্ড, প্রথমার্ধে এগিয়ে ডিআর কঙ্গো
গোলের পর ব্রায়ান সিপেঙ্গার উদ্‌যাপন। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে প্রথমার্ধজুড়ে দারুণ লড়াইয়ে এগিয়ে রয়েছে ডিআর কঙ্গো। শুরুতেই গোল করার পর গোলরক্ষক লিওনেল এমপাসি ইংল্যান্ডের একের পর এক আক্রমণ রুখে দেয়। তাতে ইংল্যান্ডের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আফ্রিকার দলটি।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় ডিআর কঙ্গো। শ্যান্সেল মবেম্বার হেড থেকে বল বক্সের মাঝখানে পৌঁছালে দারুণভাবে সুযোগ কাজে লাগান ব্রায়ান সিপেঙ্গা। কাছ থেকে নেওয়া শটে তিনি বল জালে জড়ান। ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ঝাঁপিয়েও বল ঠেকাতে ব্যর্থ হন।

১৭তম মিনিটে সমতায় ফেরার চেষ্টা করে ইংল্যান্ড। মার্কাস রাশফোর্ডের বাম প্রান্তের ক্রসে জুড বেলিংহ্যাম হেড করতে গেলেও তার আগেই দ্রুত এগিয়ে এসে বল পাঞ্চ করে বিপদমুক্ত করেন ডিআর কঙ্গোর গোলরক্ষক।

এর কিছুক্ষণ পর রক্ষণভাগের ভুলে বল হারায় ইংল্যান্ড। হতাশা থেকে নাথানায়েল এমবুকুর ওপর বেপরোয়া ট্যাকল করে হলুদ কার্ড দেখেন জুড বেলিংহ্যাম। পরে বাজে ফাউলের কারণে হলুদ কার্ড দেখেন ডিআর কঙ্গোর নোয়া সাদিকিও।

৩০তম মিনিটে ইংল্যান্ডের সামনে আসে বড় সুযোগ। ডেকলান রাইসের নিখুঁত ক্রসে ডাইভিং হেড করেন বেলিংহাম। তবে অসাধারণ ক্ষিপ্রতায় এক হাতে বল ফিরিয়ে দিয়ে নিশ্চিত গোল বাঁচান এমপাসি।

এরপর ডিআর কঙ্গোর বক্সে চাপ বাড়ায় ইংল্যান্ড। হ্যারি কেইনের স্লাইডিং শট আটকে দেওয়া হয়। ফিরতি আক্রমণে রাশফোর্ডের নিচু শট গোললাইনের সামনে থেকে ব্লক করেন অ্যারন ওয়ান-বিসাকা।

অন্যদিকে ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল ডিআর কঙ্গো। ডান প্রান্তে ওয়ান-বিসাকার দারুণ দৌড়ের পর ইয়োয়ানে উইসার শট পোস্টে লেগে ফিরে আসে। ৪৩তম মিনিটে পাল্টা আক্রমণে ডিআর কঙ্গোর বক্সে ঢুকে গোলরক্ষক লিওনেল এমপাসির সংস্পর্শে এসে পড়ে যান হ্যারি কেইন। সঙ্গে সঙ্গেই পেনাল্টির জোরালো আবেদন জানান ইংলিশ অধিনায়ক। তবে রেফারি তাতে সাড়া দেননি।

প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+২) আবারও হতাশ হয় ইংল্যান্ড। রাশফোর্ডের ক্রসে বেলিংহামের দারুণ হেড গোলমুখে যাচ্ছিল, কিন্তু আবারও দুর্দান্ত সেভ করেন এমপাসি। এরপর কর্নার থেকে কেইনের নেওয়া শটও রুখে দেন তিনি।

প্রথমার্ধজুড়ে একের পর এক অসাধারণ সেভে ইংল্যান্ডকে রুখে দেন লিওনেল এমপাসি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় ডিআর কঙ্গো।

এসজি/

সপ্তম মিনিটেই ইংল্যান্ডের জালে কঙ্গোর গোল

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:১৬ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ১০:২৪ পিএম
সপ্তম মিনিটেই ইংল্যান্ডের জালে কঙ্গোর গোল
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে শুরুতেই চমকে দিয়েছে ডিআর কঙ্গো। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটেই গোল করে এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

গোলের সূচনা করেন শ্যান্সেল মবেম্বা। তার হেড থেকে বল বক্সের মাঝখানে পৌঁছালে সুযোগটি দারুণভাবে কাজে লাগান ব্রায়ান সিপেঙ্গা। কাছ থেকে নেওয়া শটে তিনি বল জালে জড়ান। ইংল্যান্ড গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ঝাঁপিয়ে পড়েও গোলটি ঠেকাতে পারেননি।

শুরুর দিকেই রক্ষণভাগে এলোমেলো ফুটবলের খেসারত দিতে হয়েছে ইংল্যান্ডকে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ লিড তুলে নেয় ডিআর কঙ্গো।

ইংল্যান্ডের একাদশ: জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), জেড স্পেন্স, এজরি কনসা, নিকো ও’রাইলি, মার্ক গেহি, ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহ্যাম, মার্কাস রাশফোর্ড, নোনি মাদুয়েকে ও হ্যারি কেইন।

ডিআর কঙ্গোর একাদশ: লিওনেল এমপাসি (গোলরক্ষক), আর্থার মাসুয়াকু, অ্যাক্সেল তুয়ানজেবে, শ্যান্সেল মবেম্বা, অ্যারন ওয়ান-বিসাকা, নোয়া সাদিকি, স্যামুয়েল মুতুসামি, নগাল’আয়েল মুকাউ, ব্রায়ান সিপেঙ্গা, ইয়োয়ানে উইসা ও নাথানায়েল এমবুকু।

এসজি/

নকআউটে ডিআর কঙ্গোর মুখোমুখি ইংল্যান্ড, একাদশে কারা?

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:০২ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ১০:১৮ পিএম
নকআউটে ডিআর কঙ্গোর মুখোমুখি ইংল্যান্ড, একাদশে কারা?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে নেমেছে ইংল্যান্ড। বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। 

শেষ বত্রিশের এই ম্যাচে কাগজে-কলমে পরিষ্কার ফেভারিট ইংল্যান্ড। তবে বিশ্বকাপের নকআউটে চমকের গল্প নতুন নয়, আর সেই অঘটনের স্বপ্ন নিয়েই মাঠে নেমেছে আফ্রিকার প্রতিনিধিরা।

ইংল্যান্ডের একাদশ: জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), জেড স্পেন্স, এজরি কনসা, নিকো ও’রাইলি, মার্ক গেহি, ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহাম, মার্কাস রাশফোর্ড, নোনি মাদুয়েকে, হ্যারি কেইন।

ডিআর কঙ্গোর একাদশ: লিওনেল এমপাসি (গোলরক্ষক), আর্থার মাসুয়াকু, অ্যাক্সেল তুয়ানজেবে, শ্যান্সেল মবেম্বা, অ্যারন ওয়ান-বিসাকা, নোয়া সাদিকি, স্যামুয়েল মুতুসামি, নগাল’আয়েল মুকাউ, ব্রায়ান সিপেঙ্গা, ইয়োয়ানে উইসা, নাথানায়েল এমবুকু। 

এসজি/

সেনেগাল ম্যাচের আগে সতর্ক বেলজিয়াম

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:৫৬ পিএম
সেনেগাল ম্যাচের আগে সতর্ক বেলজিয়াম
বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া। ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপের নকআউট পর্বের শেষ-৩২-এর ম্যাচে বেলজিয়াম মুখোমুখি হতে যাচ্ছে সেনেগালের। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সতর্ক বার্তা দিয়েছেন বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া, যিনি স্পষ্ট করে জানিয়েছেন-ফেভারিট হওয়া মানেই জয় নিশ্চিত নয়।

গ্রুপ পর্বে ওঠানামার মধ্য দিয়ে যাত্রা শুরু করলেও শেষ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বেলজিয়াম। নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে থেকে নকআউটে ওঠে তারা। এর ফলে সিয়াটলেই অবস্থান ধরে রাখার সুবিধাও পাচ্ছে দলটি।

কোচ গার্সিয়া জানান, এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো পুরো স্কোয়াডকে একসঙ্গে পাচ্ছেন তিনি। উইঙ্গার জেরেমি ডকু পারিবারিক কারণে এবং সামান্য অসুস্থতায় কিছুদিন দলের বাইরে থাকলেও এখন ফিরেছেন দলে। একইভাবে ইনজুরি থেকে সেরে ওঠা ডিফেন্ডার জেনো ডেবাস্টও খেলার জন্য প্রস্তুত।

গ্রুপ পর্বে মাত্র দুটি গোল হজম করায় রক্ষণভাগ নিয়ে আশাবাদী গার্সিয়া বলেন,‘ দল হিসেবে রক্ষণে বেলজিয়াম এখন অনেক সংগঠিত।’ 
দলের বেঞ্চ শক্তিশালী হওয়ায় বিকল্প পরিকল্পনায়ও স্বস্তিতে আছেন কোচ। বিশেষ করে বেলজিয়ামের তারকা ফরোয়ার্ড রমেলু লুকা প্রভাবের কথাও উঠে আসে আলোচনায়। মিশরের বিপক্ষে ম্যাচে বদলি নেমেই তার চাপের ফলে আত্মঘাতী গোল আসে, যা দলের জন্য গুরুত্বপূর্ণ ফল এনে দিয়েছিল।

আবহাওয়ার দিক থেকেও এবার ম্যাচ তুলনামূলকভাবে আরামদায়ক পরিবেশে হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে মিশরের বিপক্ষে প্রচণ্ড গরম ও শুষ্ক মাঠে খেলতে হওয়ায় নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে না পারার অভিযোগ করেছিলেন কোচ।

টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে জার্মানির বিদায় এবং মরক্কোর কাছে নেদারল্যান্ডসের পরাজয় প্রমাণ করে যে, টুর্নামেন্টের এই পর্যায়ে 'ফেভারিট' তকমার কোনো মূল্য নেই।

গার্সিয়া বলেন, ‘ফুটবলে এখন আর কোনো ছোট দল নেই। কাগজে-কলমে আপনি ফেভারিট হলেও, জার্মানির মতো যে-কোনো মুহূর্তে হেরে যেতে পারেন।’

পাপ্পু/নাঈম

মাঠে ফেরার লড়াইয়ে পাকুয়েতা

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:৩৭ পিএম
মাঠে ফেরার লড়াইয়ে পাকুয়েতা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ চলাকালীন হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন লুকাস পাকুয়েতা। জাপানের বিপক্ষে নকআউট ম্যাচে ২-১ গোলে জয়ের ম্যাচে, প্রথমার্ধের পর খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছেড়েছিলেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। চোট সারিয়ে মাঠে ফেরার লড়াইয়ে এখন তিনি।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, ‘পাকুয়েতার মেডিকেল টেস্ট করা হয়েছে। তার বাম ঊরুর পেছনের পেশিতে চোট ধরা পড়েছে। জাতীয় দলের মেডিকেল টিমের তত্ত্বাবধানে এই ফুটবলার একটি নিবিড় চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন, যাতে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন।’

এটা নিশ্চিত যে নিউ জার্সিতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচে পাকুয়তার খেলা হচ্ছে না। তবে বিশ্বকাপের ২৩তম আসরে তিনি ব্রাজিলের হয়ে আর মাঠে নামতে পারবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। পাকুয়েতার ইনজুরিটি ‘গ্রেড ২’ পর্যায়ের, যা তাকে অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে রাখতে পারে।

চলতি টুর্নামেন্টে ব্রাজিলের হয়ে চার ম্যাচের সবকটিতেই মূল একাদশে খেলা ২৮ বছর বয়সী পাকুয়েতা অবশ্য আশাবাদী। নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘বিশ্বাস রাখুন... আমি আগেও এমন পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছি।’

এদিকে চোটে জর্জরিত ব্রাজিল দলে পাকুয়েতা ছাড়াও মাঠের বাইরে আছেন রাফিনহা। গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। তার অনুপস্থিতিতে বর্তমানে একাদশে খেলছেন উইঙ্গার রায়ান।

পাপ্পু/অনিক/