ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
লিটন-তাসকিনকে ছাড়াই বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, অধিনায়ক হৃদয় বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন শেষ ষোলোয় মেক্সিকোর মুখোমুখি ইংল্যান্ড, ম্যাচ কবে? জোড়া গোল করে ইংল্যান্ডকে শেষ ষোলোয় তুললেন হ্যারি কেইন ইংল্যান্ডের সামনে ৬০ বছরের দুঃস্বপ্ন সোনারগাঁয় সেতুর নিচের ময়লার ভাগাড়, অতিষ্ট জনজীবন এমপাসির সেভে স্তব্ধ ইংল্যান্ড, প্রথমার্ধে এগিয়ে ডিআর কঙ্গো ইবির আইসিটি বিভাগে প্রভাষক নিয়োগে অনিয়মের অভিযোগ বর্ষার আগেই ডেঙ্গুর অশনিসংকেত: বাড়ছে রোগী, ভয়াবহতার আশঙ্কা বিশেষজ্ঞদের শুভেন্দু অধিকারীকে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ সপ্তম মিনিটেই ইংল্যান্ডের জালে কঙ্গোর গোল টঙ্গীতে অস্ত্র নিয়ে মোটরসাইকেল মহড়া, গ্রেপ্তার ৩ নকআউটে ডিআর কঙ্গোর মুখোমুখি ইংল্যান্ড, একাদশে কারা? ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন উদ্ধারে ধীরগতি, ভেনেজুয়েলায় গভীর মানবিক বিপর্যয় জন্মহার বাড়াতে মা-বাবার জন্য অতিরিক্ত ছুটি চালু করল ফ্রান্স ভুয়া ইঞ্জিনিয়ার সেজে মোবাইল টাওয়ারে ডাকাতির ছক, গ্রেপ্তার ৪ টেকনাফে জেলের জালে মিলল ৫ কোটি ১০ লাখ টাকা মূল্যের ইয়াবা ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে : ট্রাম্প চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায় ৮১৪৭১ কোটি টাকা, প্রবৃদ্ধি ১২.৩৭ শতাংশ আখাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ জয়পুরহাটে প্রায় ৫৩ লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ ধ্বংস রেমিট্যান্সে নতুন রেকর্ড, এক বছরে ৩৫.৫৬ বিলিয়ন ডলার চীন-উত্তর কোরিয়া সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ঘোষণা কিম জং উনের সিলেটে ধর্ষণ মামলার ১৪ বছর পর আসামিদের মৃত্যুদণ্ড দিলেন আদালত নোবিপ্রবির সঙ্গে জাপানের শিজুওকা বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর টাঙ্গাইলে নিখোঁজ ব্যক্তির মরদেহ মিলল পাটখেতে নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন, পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত ইউআইইউ স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের উদ্যোগে ‘নেক্সাস সেমিনার সিরিজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন বর্ণাঢ্য আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

নকআউটে ডিআর কঙ্গোর মুখোমুখি ইংল্যান্ড, একাদশে কারা?

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১০:০২ পিএম
আপডেট: ০১ জুলাই ২০২৬, ১০:১৮ পিএম
নকআউটে ডিআর কঙ্গোর মুখোমুখি ইংল্যান্ড, একাদশে কারা?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে নেমেছে ইংল্যান্ড। বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। 

শেষ বত্রিশের এই ম্যাচে কাগজে-কলমে পরিষ্কার ফেভারিট ইংল্যান্ড। তবে বিশ্বকাপের নকআউটে চমকের গল্প নতুন নয়, আর সেই অঘটনের স্বপ্ন নিয়েই মাঠে নেমেছে আফ্রিকার প্রতিনিধিরা।

ইংল্যান্ডের একাদশ: জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), জেড স্পেন্স, এজরি কনসা, নিকো ও’রাইলি, মার্ক গেহি, ডেকলান রাইস, এলিয়ট অ্যান্ডারসন, জুড বেলিংহাম, মার্কাস রাশফোর্ড, নোনি মাদুয়েকে, হ্যারি কেইন।

ডিআর কঙ্গোর একাদশ: লিওনেল এমপাসি (গোলরক্ষক), আর্থার মাসুয়াকু, অ্যাক্সেল তুয়ানজেবে, শ্যান্সেল মবেম্বা, অ্যারন ওয়ান-বিসাকা, নোয়া সাদিকি, স্যামুয়েল মুতুসামি, নগাল’আয়েল মুকাউ, ব্রায়ান সিপেঙ্গা, ইয়োয়ানে উইসা, নাথানায়েল এমবুকু। 

এসজি/

লিটন-তাসকিনকে ছাড়াই বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, অধিনায়ক হৃদয়

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:৪৭ এএম
লিটন-তাসকিনকে ছাড়াই বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, অধিনায়ক হৃদয়
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্টে বাংলাদেশ দল হেরেছে বাজেভাবে। ইনিংস ব্যবধানে হারের পথে খেলা শেষ হয়েছে আড়াই দিনে। সফরে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচও আছে। কিন্তু টি-টোয়েন্টি সিরিজের জন্য সেখানে পূর্ণ শক্তির দল ঘোষণা করা হয়নি। লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার জন্য নিয়মিত অধিনায়ক লিটন দাস ও তাসকিন আহমেদকে ছেড়ে দেওয়াতে তাদের রাখা হয়নি দলে। লিটন দাসের পরিবর্তে অধিনায়কত্ব করবেন তাওহিদ হৃদয়। অস্ট্রেলিয়ার বিপক্ষেও তিনি লিটনের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করেছিলেন। ঘোষিত দলে চমক হলো মোসাদ্দেক হোসেন সৈকতের আবার টি-টোয়েন্টি দলে ফেরা। তার মতোই করে ফিরেছেন ইয়াসির আলী চৌধুরী ও মোহাম্মদ সাইফউদ্দিন। বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারী ও সৌম্য সরকার।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ইনজুরিতে পড়ায় লিটন দাস পরে টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেননি। একইভাবে তিনি জিম্বাবুয়ে সফরে টেস্ট দলেও ছিলেন না। কিন্তু তাকে আবার ওয়ানডে সিরিজে রাখা হয়। এলপিএল খেলতে ছুটি নেওয়ার কারণে তিনি ওয়ানডে সিরিজ খেলে চলে আসবেন। সঙ্গে তানকিন আহমেদও।

মোসাদ্দেক হোসেন সৈকত দীর্ঘ বিরতি দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ফিরে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে তিনি সিরিজসেরা হন। এবার তার জন্য আবার খুলেছে টি-টোয়েন্টিরও দরজা। ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাডলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি খেলেছিলেন সর্বশেষ ম্যাচ। ইয়াসির আলী চৌধুরী ২০২৩ সালের মার্চের সিলেটে আয়ারল্যান্ড এবং মোহাম্মদ সাইফউদ্দিন এ বছর মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। শামীম ও সৌম্য বাদ পড়েছেন ভালো করতে না পারার কারণে। বুলাওয়েতে ১৫, ১৭ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে ম্যাচ তিনটি।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল: তাওহিদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী চৌধুরী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, আব্দুল গাফফার সাকলাইন, মোহাম্মদ সাইফউদ্দিন।

বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০১:১৫ এএম
বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন
গোলের পর হ্যারি কেইনের উচ্ছ্বাস। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে ডিআর কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ইংল্যান্ড। ৭৪ মিনিট পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে ছিল ইংল্যান্ড। সেখান থেকে দারুণ দুই গোলে দলকে জয় এনে দিলেন অধিনায়ক হ্যারি কেইন। জোড়া গোলের সুবাদে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের একটি রেকর্ড ভেঙেছেন কেইন।

ডিআর কঙ্গোর বিপক্ষে কেইনের প্রথম গোলটি ছিল বিশ্বকাপে তার ১২তম গোল। এই গোলের সুবাদে বিশ্বকাপে পেলের করা ১২ গোলের রেকর্ডে ভাগ বসান কেইন। আর দলের জয়সূচক গোলটি করেই পেলেকে ছাড়িয়ে যান ইংলিশ অধিনায়ক।

বিশ্বকাপে হ্যারি কেইনের গোলসংখ্যা এখন ১৩। বিশ্বকাপে কেইনের সমান গোল আছে জাস্ট ফনটেইনের। ১৯ গোল নিয়ে এ তালিকায় শীর্ষে আছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। মেসির চেয়ে এক গোল কম কিলিয়ান এমবাপ্পের। তিনি আছেন দুইয়ে। 

তালিকায় এরপর যথাক্রমে আছেন মিরোস্লাভ ক্লোসা (১৬), রোনালদো নাজারিও (১৫), গার্ড মুলার (১৪)।

এসজি/

শেষ ষোলোয় মেক্সিকোর মুখোমুখি ইংল্যান্ড, ম্যাচ কবে?

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:২৫ এএম
শেষ ষোলোয় মেক্সিকোর মুখোমুখি ইংল্যান্ড, ম্যাচ কবে?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে ডিআর কঙ্গোকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড।

বুধবার (১ জুলাই) আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে ইংলিশরা। সপ্তম মিনিটে গোল করে এগিয়ে যায় ডিআর কঙ্গো। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি কেইনের জোড়া গোলে জয় নিশ্চিত করে থ্রি লায়ন্সরা।

এই জয়ের ফলে রাউন্ড অব ১৬-তে ইংল্যান্ডের প্রতিপক্ষ হিসেবে থাকছে মেক্সিকো। আগামী সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ।

এসজি/

জোড়া গোল করে ইংল্যান্ডকে শেষ ষোলোয় তুললেন হ্যারি কেইন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:০৫ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ১২:১৬ এএম
জোড়া গোল করে ইংল্যান্ডকে শেষ ষোলোয় তুললেন হ্যারি কেইন
ছবি: সংগৃহীত

ম্যাচের সপ্তম মিনিটেই ডিআর কঙ্গোর বিপক্ষে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। তবে সেখান থেকে দলকে একাই টেনে তোলেন অধিনায়ক হ্যারি কেইন। তার জোড়া গোলে শেষ পর্যন্ত জয় তুলে নিয়ে রাউন্ড অব ১৬-তে জায়গা করে নেয় ১৯৬৬ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ডিআর কঙ্গো। শ্যান্সেল মবেম্বার হেড থেকে বল বক্সের ভেতরে গেলে সুযোগ কাজে লাগান ব্রায়ান সিপেঙ্গা। কাছ থেকে নেওয়া শটে তিনি জালে বল পাঠান। ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড চেষ্টা করেও ঠেকাতে পারেননি।

১৭ মিনিটে সমতায় ফেরার সুযোগ তৈরি করে ইংল্যান্ড। মার্কাস রাশফোর্ডের ক্রসে জুড বেলিংহ্যাম হেড করতে গেলেও কঙ্গোর গোলরক্ষক লিওনেল এমপাসি দ্রুত এগিয়ে এসে বল পাঞ্চ করে বিপদমুক্ত করেন।

ম্যাচের ৩০ মিনিটে আবারও গোলের সুযোগ পায় ইংল্যান্ড। ডেকলান রাইসের নিখুঁত ক্রসে বেলিংহামের হেড দারুণভাবে ঠেকিয়ে দেন এমপাসি।

এরপর একের পর এক আক্রমণে চাপ বাড়ায় ইংল্যান্ড। হ্যারি কেইনের স্লাইডিং শট আটকে দেন রক্ষণভাগের খেলোয়াড়রা। অন্যদিকে রাশফোর্ডের শট গোললাইনের সামনে থেকে ব্লক করেন অ্যারন ওয়ান-বিসাকা।

ডিআর কঙ্গোও সুযোগ তৈরি করে। ইয়োয়ানে উইসার শট পোস্টে লেগে ফিরে আসে। ৪৩তম মিনিটে হ্যারি কেইনকে বক্সে ফাউল করা হলেও পেনাল্টি দেননি রেফারি।

প্রথমার্ধের যোগ করা সময়েও (৪৫+২) ইংল্যান্ডের হতাশা বাড়ে। বেলিংহামের হেড ও এরপর কেইনের শট—দুটিই দুর্দান্তভাবে রুখে দেন এমপাসি। ফলে বিরতিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকে ডিআর কঙ্গো।

দ্বিতীয়ার্ধেও এমপাসি ছিলেন দুর্ভেদ্য। ৫৪ মিনিটে বেলিংহামের শট ডিফ্লেকশন হয়ে জালে ঢোকার সম্ভাবনা তৈরি হলেও দারুণ সেভ করেন তিনি।

তবে ৭৫ মিনিটে অবশেষে ভাঙে কঙ্গোর প্রতিরোধ। অ্যান্থনি গর্ডনের ক্রসে দারুণ হেডে গোল করেন হ্যারি কেইন। বল হাতে লাগলেও জালে যাওয়া ঠেকাতে পারেননি এমপাসি।

ম্যাচের ৮৬ মিনিটে আবারও জ্বলে উঠেন ইংলিশ অধিনায়ক। অ্যান্থনি গর্ডনের পাস পেয়ে বক্সের ভেতর ঢুকে জায়গা করে নিয়ে ডান পায়ের নিখুঁত শটে বল জালে পাঠান তিনি। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড। 

ইনজুরি সময়ের শেষ দিকে ফ্রি-কিক পায় ডিআর কঙ্গো। তবে ইয়োয়ানে উইসার শট সামান্য বাইরে চলে গেলে শেষ হয় তাদের লড়াই।

শেষ পর্যন্ত রেফারির বাঁশির সঙ্গে সঙ্গে জয় নিশ্চিত করে ইংল্যান্ড। ইংলিশ শিবিরের পাশাপাশি উল্লাসে মাতে পুরো স্টেডিয়াম। জোড়া গোল করে দলের নায়ক হয়ে রাউন্ড অব ১৬-তে তুললেন হ্যারি কেইন।

এসজি/ 

ইংল্যান্ডের সামনে ৬০ বছরের দুঃস্বপ্ন

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:২৭ পিএম
ইংল্যান্ডের সামনে ৬০ বছরের দুঃস্বপ্ন
ছবি: সংগৃহীত

শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার লড়াইয়ে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। ডি আর কঙ্গোর বিপক্ষে ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে থ্রি-লায়ন্সরা।

এই পরিস্থিতি থেকে ম্যাচে ফেরা ইংল্যান্ডের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ব্যবধান ১-০ হলেও ইতিহাস ইংলিশদের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়।

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে প্রথমে গোল হজম করার পর দীর্ঘ সময় ধরে এমন পরিস্থিতি থেকে ম্যাচ জিতে ফেরা ইংল্যান্ডের জন্য বিরল ঘটনা। ১৯৬৬ সালের ফাইনালে জার্মানির বিপক্ষে পিছিয়ে পড়েও শিরোপা জিতেছিল তারা। ম্যাচটি ৪-২ ব্যবধানে জিতে ইংলিশরা। 

এরপর কেটে গেছে ৬০ বছর। এরপর কেটে গেছে ৬০ বছর। বিশ্বকাপে প্রথমে গোল হজম করে পরে আর জিততে পারেনি থ্রি-লায়ন্সরা। 

এই ম্যাচে অবশ্য কাগজে-কলমে স্পষ্ট ফেভারিট ছিল ইংল্যান্ড। কিন্তু শুরুতেই তাদের চমকে দেয় ডিআর কঙ্গো।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় আফ্রিকার দলটি। শ্যান্সেল মবেম্বার হেড থেকে বল বক্সের মাঝখানে পৌঁছালে সুযোগটি দারুণভাবে কাজে লাগান ব্রায়ান সিপেঙ্গা। কাছ থেকে নেওয়া শটে তিনি বল জালে জড়িয়ে দেন। ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ঝাঁপিয়ে পড়েও বল ঠেকাতে পারেননি।

এখন প্রশ্ন একটাই-ইতিহাস কি আবারও ইংল্যান্ডের পক্ষে নতুন করে লেখা হবে, নাকি ডিআর কঙ্গোই তৈরি করবে বড় অঘটন?

এসজি/