ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
মুখোমুখি রোনালদো-মদ্রিচ: বিদায় নেবেন কে? মেসির কাঁধে এমবাপ্পের গরম নিশ্বাস বেরোবিতে জুলাই শহিদদের স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন এনসিপি নেতা ভূমি অফিসের দালালকে ছাড়াতে ম্যাজিস্ট্রেটকে ফোন, অডিও ভাইরাল ক্রিপ্টো থেকেই বছরে ট্রাম্পের আয় ১৪০ কোটি ডলার বিলুপ্তির পথে ‘জীবন্ত জীবাশ্ম’ গিটারফিশ ফ্রি কিকে গোল, কে এই মার্কিন গোলস্কোরার? বাজেট পাস: চূড়ান্ত বাজেটে কী বদলাল, কী বদলাল না? নকশাদার উল্কি গান্ধিপোকা মঙ্গোলিয়ার ‘নাদাম ফেস্টিভ্যালে’ সিলেটের রাজীব চৌধুরী আগামীতেও  পথ দেখাবে ঢাকা বিশ্ববিদ্যালয়: ড. সিরাজুল ইসলাম চৌধুরী কেন মাঠ ছাড়তে হলো মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে? লোকোমোটিভ, ক্যারেজসংকট: ২৬৭৮১ কোটির মহাক্রয় প্রকল্প নিচ্ছে রেলওয়ে পাসিংয়ের শিল্প ও প্রেসিংয়ের ঝড় শেষ ষোলোয় কার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র? ২ জুলাই: তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীনের আজকের রাশিফল ২ জুলাই: মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ ও কন্যার আজকের রাশিফল এইচএসসি-সমমান পরীক্ষা আজ, পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজার মরুর যোদ্ধাদের সামনে সুইস দেয়াল টরন্টোয় পর্তুগাল-ক্রোয়েশিয়ার আগুন লড়াই ২ জুলাই  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি আর্লিং নয়, ব্রাউট হালান্ড ’৯৮-এর বন্ধন ফিরেছে ’২৬-এ শেষ মুহূর্তের নাটকীয়তায় সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম ৩ মিনিটে দুই গোল শোধ, অতিরিক্ত সময়ে গড়াল বেলজিয়াম-সেনেগাল ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল কোর্তোয়াকে পরাস্ত করে বেলজিয়ামের জালে সেনেগালের গোল লিটন-তাসকিনকে ছাড়াই বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, অধিনায়ক হৃদয় বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন শেষ ষোলোয় মেক্সিকোর মুখোমুখি ইংল্যান্ড, ম্যাচ কবে?

ইংল্যান্ডের সামনে ৬০ বছরের দুঃস্বপ্ন

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:২৭ পিএম
ইংল্যান্ডের সামনে ৬০ বছরের দুঃস্বপ্ন
ছবি: সংগৃহীত

শেষ ষোলোর টিকিট নিশ্চিত করার লড়াইয়ে শুরুতেই বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। ডি আর কঙ্গোর বিপক্ষে ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই গোল হজম করে পিছিয়ে পড়ে থ্রি-লায়ন্সরা।

এই পরিস্থিতি থেকে ম্যাচে ফেরা ইংল্যান্ডের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ব্যবধান ১-০ হলেও ইতিহাস ইংলিশদের জন্য খুব একটা স্বস্তিদায়ক নয়।

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে প্রথমে গোল হজম করার পর দীর্ঘ সময় ধরে এমন পরিস্থিতি থেকে ম্যাচ জিতে ফেরা ইংল্যান্ডের জন্য বিরল ঘটনা। ১৯৬৬ সালের ফাইনালে জার্মানির বিপক্ষে পিছিয়ে পড়েও শিরোপা জিতেছিল তারা। ম্যাচটি ৪-২ ব্যবধানে জিতে ইংলিশরা। 

এরপর কেটে গেছে ৬০ বছর। এরপর কেটে গেছে ৬০ বছর। বিশ্বকাপে প্রথমে গোল হজম করে পরে আর জিততে পারেনি থ্রি-লায়ন্সরা। 

এই ম্যাচে অবশ্য কাগজে-কলমে স্পষ্ট ফেভারিট ছিল ইংল্যান্ড। কিন্তু শুরুতেই তাদের চমকে দেয় ডিআর কঙ্গো।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় আফ্রিকার দলটি। শ্যান্সেল মবেম্বার হেড থেকে বল বক্সের মাঝখানে পৌঁছালে সুযোগটি দারুণভাবে কাজে লাগান ব্রায়ান সিপেঙ্গা। কাছ থেকে নেওয়া শটে তিনি বল জালে জড়িয়ে দেন। ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড ঝাঁপিয়ে পড়েও বল ঠেকাতে পারেননি।

এখন প্রশ্ন একটাই-ইতিহাস কি আবারও ইংল্যান্ডের পক্ষে নতুন করে লেখা হবে, নাকি ডিআর কঙ্গোই তৈরি করবে বড় অঘটন?

এসজি/

মেসির কাঁধে এমবাপ্পের গরম নিশ্বাস

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:৫৫ এএম
মেসির কাঁধে এমবাপ্পের গরম নিশ্বাস
ছবি: সংগৃহীত

আকাশে চাঁদ থাকে একটিই, কিন্তু তারা থাকে অনেক। মেসি যদি ফুটবল আকাশের চাঁদ হয়ে থাকেন, তবে তো সেখানে আর কারও চাঁদ হওয়ার সুযোগ নেই। তাহলে এমবাপ্পের অবস্থান কোথায় থাকবে? তিনি তারা। যেভাবে খেলছেন, তাতে মেসির বিদায়ের পর আকাশের চাঁদ হয়তো এমবাপ্পেই হবেন! মেসি খেলছেন শেষ বিশ্বকাপ। এমবাপ্পে আছেন মধ্যগগনে।

বিশ্বকাপ ফুটবলে সবার নজর থাকে শিরোপার দিকে। শিরোপাপ্রত্যাশী দলগুলোকে নিয়ে সবার থাকে বাড়তি আকর্ষণ। কিন্তু এবারের বিশ্বকাপের আবহ যেন অন্যরকম। সেখানে পরিবর্তনের আভাস। দলগত সাফল্য আড়ালে পড়ে যাচ্ছে ব্যক্তিগত নৈপুণ্যের ঝলকানিতে। বিশ্বকাপের সবুজ গালিচায় মেসি হ্যাটট্রিক দিয়ে আসর শুরু করে সব আলো নিজের দিকে করে নিয়েছিলেন। পরে সেখানে ভাগ বসান নিজ নিজ প্রথম ম্যাচে দুটি করে গোল করে এমবাপ্পে-হালান্ড। এরপর সামনে চলে আসেন ত্রিরত্ন। ম্যাচ হয় আর তাদের নামের পাশে গোল লেখা হতে থাকে। একেকটি গোলও দৃষ্টিনন্দন। স্মৃতিপটে ধরে রাখার মতো। গোল্ডেন বলের লড়াইও জমে উঠেছে তাদের মাঝে। ছয় গোল করে মেসি-এমবাপ্পে সমানে সমান। এক গোল কম দিয়ে তাদের ঠিক পেছনেই হালান্ড। মেসি ষষ্ঠ, এমবাপ্পের তৃতীয় এবং হালান্ড প্রথম বিশ্বকাপ খেলছেন।

এই তিনজনের মাঝে আবার এগিয়ে মেসি-এমবাপ্পে। কারণ তারা রেকর্ডের পর রেকর্ড গড়েই চলেছেন। রেকর্ড গড়ে নিজেদের নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। রেকর্ড ভাঙা-গড়ার খেলায় শামিল হয়ে এখন তারা একে অপরকে স্পর্শ করছেন, আবার ছাড়িয়ে যাওয়ার মিশনেও নেমেছেন। এই লড়াইটা সামনে চলে এসেছে শেষ বত্রিশে সুইডেনের বিপক্ষে ফ্রান্সের জয়ে এমবাপ্পের দুরন্তপনায়। চোখ ধাঁধানো নৈপুণ্যের সঙ্গে ছিল মনে রাখার মতো দুটি গোল। আরেকটি গোল অফসাইডের কারণে বাতিল হয়েছে। আবার কয়েকটি সুযোগ নষ্ট হয়েছে। ম্যাচে দুই গোল করেই এমবাপ্পে এবারের আসরে প্রথমবারের মতো সর্বোচ্চ গোলদাতার আসনে চড়ে বসেছেন। যদিও সেখানে আগে থেকেই বসে আছেন ফুটবলের খুদে জাদুকর মেসি। দুজনেরই গোল ছয়টি করে। মেসি অবশ্য একটি ম্যাচ কম খেলেছেন। শেষ বত্রিশে মেসির এখনো মাঠে নামা হয়নি। কেপ ভার্দের বিপক্ষে সেই ম্যাচে মেসি গোল পেলে আবার এমবাপ্পেকে ছাড়িয়ে যাবেন। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, এবারের বিশ্বকাপে মেসি-এমবাপ্পের গোলের লড়াই বেশ ভালোভাবেই জমে উঠবে। কে কাকে ছাড়িয়ে যান, সেটিই এখন দেখার বিষয়। 

বিশ্বকাপ এলেই যেন এমবাপ্পেকে গোলের নেশায় পেয়ে বসে। গোলের নেশা তার এতটাই বেড়ে যায় যে, তাকে আটকে রাখাই অসম্ভব হয়ে পড়ে। দুরন্ত গতি, ড্রিবলিং, ডজ, পাওয়ারফুল শট সবকিছুর সমন্বয় ঘটে তার মাঝে। ২০১৮ সালে নিজের প্রথম বিশ্বকাপে তিনি গোল করেন চারটি। দল হয় চ্যাম্পিয়ন। পরের আসরে আট গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়ে জিতে নেন গোল্ডেন বুট। কিন্তু আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে হ্যাটট্রিক করেও দলকে জেতাতে পারেননি ট্রফি। এবার তার যথারীতি গোলক্ষুধা বিদ্যমান। যারা তার বিপক্ষে খেলতে নামছে, তারাই টের পাচ্ছে! আসর শুরুই করেন সেনেগালের বিপক্ষে জোড়া গোল করে। তারপর শুরু করেছেন জোড়া গোলের নামতা পড়া। জোড়া গোল ছাড়া যেন তার বুটজোড়া কথাই বলছে না। চার ম্যাচ খেলে তিন ম্যাচে জোড়া গোলে তার মোট গোল ছয়টি। শুধু গ্রুপ পর্বের শেষ ম্যাচে নরওয়ের বিপক্ষে তিনি গোল করতে পারেননি। ম্যাচটিতে জ্বলে উঠেছিলেন উসমান দেম্বেলে। তার হ্যাটট্রিকে ফ্রান্স জয়ী হয়েছিল ৪-১ গোলে।

এমবাপ্পের মাথায় কিন্তু তার জোড়া গোল কিংবা মেসির সঙ্গে গোল্ডেন বুটের লড়াইয়ের বিষয়টি তার মাথায় নেই। তার লক্ষ্য দলের জন্য কিছু একটা করা। শিরোপা আবার এনে দেওয়া। সুইডেনের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তার কথায় ফুটে উঠেছিল সে রকমই। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলকে আরও সামনে এগিয়ে নিয়ে যাওয়াই তার প্রধানতম লক্ষ্য।

তিনি বলেন, ‘আমি জানি আমি কে, কীভাবে খেলি এবং আমার কী করা উচিত। এটা শুধু আমি নয়, আমাদের গোটা দলই জানে তাদের কী করতে হবে। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলকে সামনে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য।’ সুইডেনের বিপক্ষে জয়ের পর তিনি বলেন, ‘নতুন একটি প্রতিযোগিতা শুরু হলো। আমরা ভালো খেলেছি। সামনে আমাদের আরও ভালো করতে হবে।’

শেষ বত্রিশে সুইডেনের বিপক্ষে এমবাপ্পের জোড়া গোলের প্রদর্শনীতে এমবাপ্পে ছয় গোল করে শুধু মেসিকে স্পর্শই করেননি, মোট ১৮ গোল করে জার্মানির ক্লসাকে (১৭ গোল) ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হয়ে মেসির ঘাড়ে গরম নিশ্বাস ফেলেছেন। মেসির গোল সর্বোচ্চ ১৯টি। দুজনেই যেভাবে খেলছেন এবং তাদের দল যেভাবে একেকটি ম্যাচের প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে চলেছে, তাতে করে চলতি আসরেই তাদের কাছ থেকে আরও একাধিক গোল দেখা যাবে। কে জানে তখন মেসিকে এমবাপ্পে ছাড়িয়ে যান কি না কিংবা মেসি নিজেকে আরও এগিয়ে নিয়ে যান? মেসি যদি নিজেকে আরও এগিয়ে নিয়ে যান, তবে তা হবে স্বল্প সময়ের জন্য। কারণ তিনি খেলছেন শেষ বিশ্বকাপ। এমবাপ্পে আছেন মধ্যগগনে। বয়স ২৭। ফর্ম ধরে রাখতে পারলে এবং ইনজুরি বাসা না বাঁধলে একাধিক বিশ্বকাপ খেলার হাতছানি তার সামনে। তখন তিনি শুধু মেসিকেই টপকাবেন না, সর্বোচ্চ গোলদাতার সংখ্যাটি অনেকেরই ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাবেন। যা শুধু দেখা যাবে, কিন্তু সহজে স্পর্শ করা যাবে না। ফ্রান্সের হয়ে ইতোমধ্যে তিনি এটি নিজের করে নিয়েছেন। তার বর্তমান গোল ৬১টি। তার পেছনে পড়ে আছেন অলিভার জিরো ৫৭ গোল ও থিয়েরি অরি ৫১ গোল করে। এমবাপ্পে যেভাবে নিজেকে গোল মেশিনে পরিণত করেছেন, তাতে করে জাতীয় দলের হয়েও তিনি গোল করায় নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন।

ফ্রি কিকে গোল, কে এই মার্কিন গোলস্কোরার?

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:১৫ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৯:১৬ এএম
ফ্রি কিকে গোল, কে এই মার্কিন গোলস্কোরার?
মালিক টিলম্যান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হয়ে ফ্রি কিকে নিজের প্রথম বিশ্বকাপ গোলটি করেন মালিক টিলম্যান।

বুধবার (১ জুলাই) সান ফ্রান্সিসকো বে এরিনায় অনুষ্ঠিত ম্যাচে তার অসাধারণ নৈপুণ্যে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে জয় সুনিশ্চিত করে এ স্বাগতিক দেশ।

ম্যাচের ৮২তম মিনিটে ডেডবল পরিস্থিতি থেকে এক চোখ ধাঁধানো ‘নাকলবল’ স্ট্রাইকে গোল করে দলের লিড দ্বিগুণ করেন টিলম্যান। তার এই দুর্দান্ত গোলের পর স্টেডিয়ামের গ্যালারিতে উল্লাসের জোয়ার বয়ে যায়।

জার্মানি থেকে যুক্তরাষ্ট্রের জার্সিতে

২৪ বছর বয়সি এই অ্যাটাকিং মিডফিল্ডারের জন্ম জার্মানির নুরেমবার্গে। তার বাবা আমেরিকান এবং মা জার্মান। জন্মসূত্রে যুব পর্যায়ে জার্মানির প্রতিনিধিত্ব করলেও, ২০২২ সালে আন্তর্জাতিক ফুটবলে নিজের সিনিয়র ক্যারিয়ারের জন্য যুক্তরাষ্ট্রকে বেছে নেন টিলম্যান।

ক্লাব ফুটবলে উত্থান

মালিক টিলম্যানের ফুটবলে হাতেখড়ি বায়ার্ন মিউনিখের যুব দলে। বাভারিয়ানদের সিনিয়র দলের হয়ে চারটি ম্যাচও খেলেন তিনি। এরপর ২০২৪ সালে নেদারল্যান্ডসের ইরেডিভিসির ক্লাব পিএসভি আইন্দহোভেনে যোগ দেন। সেখানে ধারে খেলার সময় চিত্তাকর্ষক পারফরম্যান্সের পর, পাকাপাকি যোগ দিয়ে ১২টি গোল করে নজর কাড়েন ফুটবল বিশ্বে।

২০২৫ সালে ৩৫ মিলিয়ন ইউরোর একটি বড় চুক্তিতে বায়ার লেভারকুসেনের হাত ধরে আবারও জার্মানির ঘরোয়া ফুটবলে ফিরে আসেন এই প্রতিভাবান মিডফিল্ডার। জাতীয় দলের হয়ে তার এই সাম্প্রতিক ফর্ম যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ অভিযানে বড় শক্তি হিসেবে কাজ করবে বলে আশা করছেন ফুটবল বিশ্লেষকরা।

থিওটোনিয়াস/

কেন মাঠ ছাড়তে হলো মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে?

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:০১ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৯:০৬ এএম
কেন মাঠ ছাড়তে হলো মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগানকে?
যুক্তরাষ্ট্র ও বসনিয়ার মধ্যে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ফুটবল ম্যাচ চলাকালীন ফোলারিন বালোগানকে (ডানে) লাল কার্ড দেখাচ্ছেন ব্রাজিলের রেফারি রাফায়েল ক্লজ। | ছবি: এপি

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের (রাউন্ড অব ৩২) ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতে শেষ ষোলো নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। তবে স্বাগতিকদের এই জয় উদযাপনের আনন্দে বড় ধাক্কা দিয়েছে দলের প্রধান স্ট্রাইকার ফোলারিন বালোগানের দেখা সরাসরি লালকার্ড। ম্যাচের ৬৪ মিনিটে ঘটা এই ঘটনাটি ফুটবল মহলে বেশ বিতর্কের জন্ম দিয়েছে।

ম্যাচের প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা যুক্তরাষ্ট্র যখন লিড দ্বিগুণ করার চেষ্টা করছিল, ঠিক তখনই মাঝমাঠে একটি ভাসমান বল দখলের লড়াইয়ে জড়ান বালোগান ও বসনিয়ার ডিফেন্ডার তারিক মুহারেমিভিচ। বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করার সময় বালোগানের বুটের স্টাড সরাসরি মুহারেমিভিচের অ্যাকিলিস টেন্ডন বা গোড়ালির পেছনের অংশে আঘাত করে।

মাঠে থাকা ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লজ প্রাথমিকভাবে এটিকে ফাউল মনে করলেও কোনো কার্ড দেখাননি। তবে পরবর্তীতে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তাকে অন-ফিল্ড রিভিউ বা মনিটরে ভিডিও ফুটেজটি দেখার জন্য অনুরোধ জানান। মনিটরে ফুটেজটি পুনরায় পরীক্ষা করার পর রেফারি নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং স্টেডিয়ামে উপস্থিত ৬৮,৮২৭ জন দর্শকের সামনে বালোগানকে সরাসরি লালকার্ড দেখান। অন-ফিল্ড ব্যাখ্যায় রেফারি ক্লজ জানান, বালোগানের এই চ্যালেঞ্জটি ফুটবলের নিয়ম অনুযায়ী গুরুতর ফাউল এর আওতায় পড়েছে।

ম্যাচ পরবর্তী বিশ্লেষণে এই লালকার্ডের সিদ্ধান্তটিকে বেশ কঠোর ও বিতর্কিত বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। রিপ্লেতে দেখা যায়, বালোগান ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষ খেলোয়াড়কে আঘাত করতে চাননি। মূলত ভারসাম্য বজায় রাখতে গিয়ে তার ডান পা-টি মাঠের ঘাসের ওপর না পড়ে অসাবধানতাবশত মুহারেমিভিচের গোড়ালির ওপর গিয়ে পড়ে। ফুটবল আইনের ১২ নম্বর ধারা অনুযায়ী— কোনো ট্যাকল বা চ্যালেঞ্জ যদি প্রতিপক্ষের নিরাপত্তা বিপন্ন করে কিংবা অতিরিক্ত বলপ্রয়োগের উদাহরণ তৈরি করে, তবে তাকে গুরুতর ফাউল হিসেবে গণ্য করা হয়। মুহারেমিভিচ মাঠে প্রাথমিক চিকিৎসার পর খেলা চালিয়ে যেতে পারলেও, তার গোড়ালি যেভাবে মচকে গিয়েছিল তা বিবেচনায় রেফারি লালকার্ড দেওয়ার সিদ্ধান্ত নেন।

এই লালকার্ডের ফলে ম্যাচের বাকি সময়টা ১০ জনের দল নিয়ে খেলতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। যদিও ৮২ মিনিটে মালিক টিলম্যানের গোলে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে তারা। তবে ফিফার নিয়ম অনুযায়ী সরাসরি লালকার্ড পাওয়ায় পরবর্তী ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে অটোমেটিক নিষিদ্ধ থাকবেন বালোগান। টুর্নামেন্টে ইতোমধ্যে ৩টি গোল করা এই ইন-ফর্ম স্ট্রাইকারের অনুপস্থিতি শেষ ১৬-র লড়াইয়ে কোচ মরিসিও পচেত্তিনোর দলের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে।

আজহার/

শেষ ষোলোয় কার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র?

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:৪৭ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৮:৪৭ এএম
শেষ ষোলোয় কার মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র?
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর সহ-আয়োজক যুক্তরাষ্ট্র বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

বুধবার (১ জুলাই) সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফোলারিন বালোগুন এবং মালিক টিলম্যানের গোলই পরবর্তী পর্বে যাওয়ার জন্য যথেষ্ট ছিল, কিন্তু ৬৪তম মিনিটে বালোগুনের লাল কার্ড দেখার পর ১০ জনের দলে পরিণত হওয়ায় যুক্তরাষ্ট্রকে কঠিন লড়াই করতে হয়েছে।

এ ফলাফলের অর্থ হলো তিনটি আয়োজক দেশই- যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো, শেষ ষোলোতে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্র শেষ ষোলোতে বেলজিয়ামের মুখোমুখি হবে, ম্যাচটি ৬ জুলাই সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

উল্লেখ্য, অতিরিক্ত সময়ে দুই গোলে পিছিয়ে থেকেও সেনেগালকে হারিয়ে বেলজিয়াম শেষ ষোলোতে নিজেদের জায়গা নিশ্চিত করেছে।

থিওটোনিয়াস/

শেষ মুহূর্তের নাটকীয়তায় সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:৫৩ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৫:০৬ এএম
শেষ মুহূর্তের নাটকীয়তায় সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম
ছবি: সংগৃহীত

ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল সেনেগাল। তবে শেষ পাঁচ মিনিটে রোমেলু লুকাকু ও ইউরি টিলেমানসের জোড়া গোলে অবিশ্বাস্যভাবে ম্যাচে ফিরে আসে বেলজিয়াম। নির্ধারিত সময়ে ২-২ সমতায় শেষ হওয়া ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানে শেষ মুহূর্তে পাওয়া পেনাল্টি থেকে গোল করে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়ে বিশ্বকাপের রাউন্ড অব ১৬ নিশ্চিত করেছে ইউরোপের দলটি।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাতে সিয়াটল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত সময়ে ২-২ গোলে শেষ হয়।

অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে ১০৮ মিনিটে ব্যবধান ফের বাড়ানোর দারুণ সুযোগ পেয়েছিল সেনেগাল। বক্সের ভেতরে ইব্রাহিম এমবায়ের বাঁ পায়ের শট অল্পের জন্য পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। কিছুক্ষণ পর সেনেগালের আরেকটি প্রচেষ্টা রুখে দেন বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া।

১১৬  মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি ডডি লুকাবাকিও। টিমোথি কাস্তানের নিচু ক্রস থেকে বক্সের ভেতরে বল পেয়ে ডান পায়ের শট নেন তিনি। কিন্তু তার শট ক্রসবারে লাগে।

এরপরই নাটকীয় মুহূর্ত। ক্রসটি আসার সময় ইউরি টিলেমানসকে ফাউল করা হয়েছে বলে পেনাল্টির দাবি তোলে বেলজিয়াম। রিপ্লেতে দেখা যায়, লামিন কামারা বল স্পর্শ না করে টিলেমানসকে ফেলে দেন। ভিএআর পর্যালোচনার পর রেফারি হেক্টর সোর্তো পেনাল্টির বাঁশি বাজান।

অতিরিক্ত সময়ের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে (১২০+৫) স্পট কিক থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠান ইউরি টিলেমানস। তার গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় বেলজিয়াম।

গোল হজমের পর শেষ সুযোগ হিসেবে বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পায় সেনেগাল। কিন্তু মাতার সারের নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হলে সমতায় ফেরার শেষ আশাটুকুও শেষ হয়ে যায়। এরপরই শেষ বাঁশি বাজান রেফারি।

নাটকীয় এই জয়ে ৩-২ ব্যবধানে সেনেগালকে হারিয়ে বিশ্বকাপের রাউন্ড অব ১৬-তে জায়গা করে নেয় বেলজিয়াম। অন্যদিকে দুই গোলে এগিয়েও শেষ পর্যন্ত হার মেনে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় আফ্রিকার দেশটিকে।

এসজি/