ঢাকা ১৯ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সর্বশেষ
কেন বাতিল হলো কুকুরেয়ার গোল? ওয়ারজাবালের গোলে এগিয়ে বিরতিতে স্পেন স্পেন-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের একাদশে ২ পরিবর্তন আলিয়ঁস ফ্রঁসেজে জাকিয়া খান চন্দনার পরাবাস্তববাদী চিত্রপ্রদর্শনী নজরুল বর্ষের উদ্বোধনী আয়োজনে দর্শক সংকট বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ ড্রেজার জব্দ ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা জাবিতে কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় তদন্ত কমিটি, চার শিক্ষার্থীকে শোকজ নৌবহরে যুক্ত হলো জাপানের পাঁচটি পেট্রোল বোট সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসলে নেমে নিখোঁজ চিকিৎসক টঙ্গীতে চাঁদা দাবি করায় যুবদল নেতাসহ ১৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১ ঈশ্বরগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত অন্তত ১৬ জুন মাসে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী অবশেষে ইরানকে ১২ বিলিয়ন ডলার ছাড়তে বাধ্য হলো যুক্তরাষ্ট্র কাতারে আটকে থাকা অর্থে প্রয়োজনীয় পণ্য কিনবে ইরান এইচএসসির আগেই থেমে যাচ্ছে শিক্ষা সোনারগাঁয় ফুটপাত দখল করে পার্কিং করায় ১৪ জনকে কারাদণ্ড মুক্তির আগেই বাজিমাত চট্টগ্রাম-৪ আসনের প্রার্থীর বিষয়ে আদালতের রায় দেখে সিদ্ধান্ত নেবে কমিশন আত্মিক প্রশান্তি লাভের দারুণ উপায় ৫৪ বছরে প্রথমবার জাতীয় স্বার্থে ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে চীন সেভাবে কাজ করবে: রাষ্ট্রদূত ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০ দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা, স্ত্রীর মৃত্যুদণ্ড ভার্চুয়াল শত্রুতার বলি আমার প্রিয় ঠিকানা

মরুর যোদ্ধাদের সামনে সুইস দেয়াল

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:০০ এএম
মরুর যোদ্ধাদের সামনে সুইস দেয়াল
ছবি: সংগৃহীত

একদিকে ইউরোপীয় শৃঙ্খলা ও ট্যাকটিক্যাল ফুটবলের প্রতীক সুইজারল্যান্ড। অন্যদিকে আফ্রিকার গতি, আবেগ ও সাহসী আক্রমণের প্রতিনিধি আলজেরিয়া। শেষ ষোলোতে খেলার অভিন্ন স্বপ্ন নিয়ে বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে মখোমুখি হচ্ছে দেশ দুটি। কানাডার ভ্যাঙ্কুভারের বিসি প্লেসে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টায়। এই ম্যাচটি শুধু দুই দলের জন্য নয়; বরং দুই মহাদেশের ফুটবল দর্শনেরও এক আকর্ষণীয় দ্বৈরথ। 

সুইজারল্যান্ড বরাবরই বিশ্বকাপে ‘ডার্ক হর্স’ হিসেবে পরিচিত। বড় তারকার ছড়াছড়ি না থাকলেও দলগত সমন্বয়, রক্ষণে দৃঢ়তা এবং মাঝমাঠের নিয়ন্ত্রণ তাদের সবচেয়ে বড় শক্তি। এবার ১৩তম বারের মতো বিশ্বকাপে খেলছে সুইসরা। তারা ১৯৩৪, ১৯৩৮ ও ১৯৫৪ সালে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠেছিল। সাম্প্রতিক বছরগুলোতে দলটি নিয়মিত নকআউটে উঠলেও শেষ ষোলো পেরোনোই বড় চ্যালেঞ্জ হয়ে আছে। ২০১৪, ২০১৮ ও ২০২২ টানা তিন আসরেই নকআউটে উঠেছিল তারা। এবারের ২৩তম বিশ্বকাপেও গ্রুপ পর্বে তারা দারুণ ছন্দে ছিল। ‘বি’ গ্রুপে ৩ ম্যাচে ২ জয় ও ১ ড্র নিয়ে গ্রুপসেরা হয়ে নকআউটে এসেছে সুইসরা। রক্ষণে ম্যানুয়েল অ্যাকাঞ্জি ও আক্রমণে রুবেন ভারগেস দলকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছেন।

অন্যদিকে ইতিহাস গড়ার স্বপ্নে বিভোর আলজেরিয়া। দেশটি এবার বিশ্বকাপে ফিরেছে দীর্ঘ ১২ বছর পর। অর্থাৎ ২০১৪ সালের পর এই প্রথম বিশ্বমঞ্চে খেলছে মরুর যোদ্ধারা। এবার আলজেরিয়া পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলছে। তাদের সেরা সাফল্য ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে শেষ ষোলোতে ওঠা। ওই আসরে জার্মানির মতো পরাশক্তিকে অতিরিক্ত সময়ে নিয়ে গিয়েছিল তারা। ১৯৮২ সালে ঐতিহাসিকভাবে পশ্চিম জার্মানিকে হারিয়েও বিতর্কিত কারণে বিদায় নিতে হয়েছিল। এবার ‘জে’ গ্রুপ থেকে সেরা তৃতীয় দল হিসেবে নকআউটে এসেছে আলজেরিয়া। গ্রুপ পর্বে তারা লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছে। বিশেষ করে অস্ট্রিয়ার বিপক্ষে ৩-৩ ড্র তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। অভিজ্ঞ অধিনায়ক, তারকা ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ এখনো দলটির সবচেয়ে বড় ভরসা। তার নেতৃত্বে আলজেরিয়া স্বপ্ন দেখছে প্রথমবারের মতো বিশ্বকাপ নকআউটে জয় পাওয়ার।

মজার বিষয় হলো আন্তর্জাতিক ফুটবলে এই দুই দলের আগে কখনো মুখোমুখি দেখা হয়নি। অর্থাৎ ২০২৬ বিশ্বকাপের এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে তাদের দ্বৈরথ। এই ম্যাচের সবচেয়ে নাটকীয় দিক হলো আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ। কারণ তিনি একসময় সুইজারল্যান্ডের কোচ ছিলেন। ফলে সুইস ফুটবলের শক্তি-দুর্বলতা তার খুব ভালো জানা। পেতকোভিচের বার্তা পরিষ্কার, ‘আমরা এখানে শুধু অংশ নিতে আসিনি, ইতিহাস গড়তে এসেছি।’ অন্যদিকে সুইস কোচ মুরাত ইয়াকিন বলেন, ‘নকআউট ম্যাচে ছোট দল বলে কিছু নেই। আলজেরিয়া ভয়ংকর প্রতিপক্ষ।’

সুইজারল্যান্ড অধিনায়ক গ্রানিত জাকা মনে করেন, অভিজ্ঞতাই তাদের বড় শক্তি, ‘আমরা জানি নকআউট ম্যাচে কীভাবে চাপ সামলাতে হয়। আমার দল নিয়ে আমি আশাবাদী।’ 

অন্যদিকে আলজেরিয়ার অধিনায়ক রিয়াদ মাহরেজও আত্মবিশ্বাসী, ‘আমরা ভয় পাই না। আমরা সুযোগ তৈরি করব এবং লড়াই করব শেষ মিনিট পর্যন্ত। আমাদেরও ভালো সুযোগ আছে পরের রাউন্ডে যাওয়ার। এখন মাঠে নিজেদের মেলে ধরার পালা।’

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০২:০৮ এএম
কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?
ছবি: সংগৃহীত

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে কর্নার থেকে গোল করে উদযাপন শুরু করেছিলেন স্পেনের মার্ক কুকুরেয়া। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই রেফারি সেই গোল বাতিল করেন, আর তাতেই মাঠে ও গ্যালারিতে বিভ্রান্তি তৈরি হয়।

ঘটনাটি ঘটে প্রথমার্ধের ২৯ মিনিটে। কর্নার কিক থেকে আসা বল বক্সের ভেতরে এক জটলার মধ্যে পড়ে যায়। সেখান থেকেই জোরালো শটে বল জালে পাঠান কুকুরেয়া।

তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ও ম্যাচ রেফারি গ্লেন নিবার্গ সিদ্ধান্ত দেন যে গোলের আগে ফাউল হয়েছিল। রিপ্লেতে দেখা যায়, কর্নারের সময় স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসি অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারকে বাধা দেন।

ফিফার নিয়ম (আইএএবি ল’ ১০.১) অনুযায়ী, গোল হওয়ার আগে যদি আক্রমণকারী দলের কোনো ফাউল ধরা পড়ে, তাহলে সেই গোলটি বৈধ হয় না। 

সেই নিয়মের ভিত্তিতেই কুকুরেয়ার গোলটি বাতিল করা হয়।

এসজি/

ওয়ারজাবালের গোলে এগিয়ে বিরতিতে স্পেন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০১:৫৫ এএম
ওয়ারজাবালের গোলে এগিয়ে বিরতিতে স্পেন
ছবি: সংগৃহীত

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্পেন। একের পর এক আক্রমণে অস্ট্রিয়ার রক্ষণভাগকে চাপে রাখলেও দীর্ঘ সময় গোলের দেখা পাচ্ছিল না তারা। শেষ পর্যন্ত ৩৬ মিনিটে মিকেল ওয়ারজাবালের গোলে কাঙ্ক্ষিত সাফল্য আসে। তাতেই অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে স্পেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে শুরু হয় বিশ্বকাপের শেষ বত্রিশের এই ম্যাচ।

শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে স্পেন। ম্যাচের প্রথম মিনিটেই পাল্টা আক্রমণ থেকে সুযোগ তৈরি করেন লামিনে ইয়ামাল। তবে বক্সের বাইরে থেকে নেওয়া তার বাঁ পায়ের শটটি সহজেই আটকে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগার।

সপ্তম মিনিটে ডান প্রান্ত থেকে দারুণ একটি ক্রস ভাসিয়ে দেন পেদ্রো পোরো। বল পেয়ে বক্সের ভেতর থেকেই দুর্দান্ত ভলিতে শট নেন দানি ওলমো। কিন্তু বলটি সতীর্থ মিকেল ওয়ারজাবালের গায়ে লেগে দিক বদলে গোলের বাইরে চলে যায়। এতে নিশ্চিত একটি গোলের সুযোগ হাতছাড়া হয় স্পেনের।

১২ মিনিটে কনরাড লাইমারের সঙ্গে বলের দখল নিয়ে লড়াই করতে গিয়ে পেনাল্টি বক্সের ভেতরে পড়ে যান ইয়ামাল। সঙ্গে সঙ্গে পেনাল্টির আবেদন জানালেও কোনো ফাউল দেখেননি রেফারি। ফলে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।

হাইড্রেশন বিরতির পর আবারও আক্রমণের ঝড় তোলে স্পেন। মাঝমাঠ থেকে পেদ্রির নিখুঁত পাস পেয়ে বক্সে অসাধারণ টার্নে ডিফেন্ডারকে কাটিয়ে শট নেওয়ার অবস্থায় পৌঁছে গিয়েছিলেন দানি ওলমো। তবে শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে বল ক্লিয়ার করে দেন স্টেফান পসচ। এতে নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা পায় অস্ট্রিয়া।

এই আক্রমণ থেকেই কর্নার আদায় করে স্পেন। কর্নার থেকে ভেসে আসা বল পাঞ্চ করলেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি গোলরক্ষক শ্লাগার। ফিরতি বলে কাছ থেকে জোরালো শটে জাল খুঁজে নেন মার্ক কুকুরেয়া। কিন্তু কর্নার নেওয়ার সময় পাউ কুবারসি গোলরক্ষক শ্লাগারকে ফাউল করেছেন বলে গোল বাতিল করেন রেফারি।

৩৩ মিনিটে আবারও গোলের খুব কাছে পৌঁছে যায় স্পেন। লামিনে ইয়ামালের দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে তৈরি হওয়া আক্রমণ থেকে মিকেল ওয়ারজাবালের শট বাঁ দিকের নিচে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ সেভে ঠেকিয়ে দেন শ্লাগার।

তবে ৩৬ মিনিটে আর রক্ষা হয়নি অস্ট্রিয়ার। বাঁ প্রান্ত থেকে মার্ক কুকুরেয়ার নিচু ক্রস নিখুঁতভাবে জালে জড়িয়ে দেন মিকেল ওয়ারজাবাল। বিশ্বকাপে নিজের তৃতীয় গোল করে স্পেনকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের বাকি সময়েও আক্রমণ অব্যাহত রাখে স্পেন। ইনজুরি সময়ের প্রথম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া আলেক্স বায়েনার দারুণ বাঁকানো ফ্রি-কিক গিয়ে লাগে ক্রসবারে। ফিরতি বল পেয়ে কঠিন কোণ থেকে বাঁ পায়ে শট নেন ইয়ামাল। কিন্তু আবারও দুর্দান্ত সেভে স্পেনকে দ্বিতীয় গোল থেকে বঞ্চিত করেন শ্লাগার।

প্রথমার্ধে পুরোপুরি আধিপত্য ছিল স্পেনের। তারা ১০টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অন্যদিকে অস্ট্রিয়া দুটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

এসজি/

স্পেন-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:৫৬ এএম
স্পেন-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ১৬-তে জায়গা করে নেওয়ার লড়াইয়ে মাঠে নামছে স্পেন ও অস্ট্রিয়া। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

আর এই ম্যাচে স্পেনকেই পরিষ্কার ফেবারিট হিসেবে দেখছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার।

সুপারকম্পিউটারের হিসাব অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যেই স্পেনের জয়ের সম্ভাবনা ৭০.৬ শতাংশ। অন্যদিকে, একই সময়ে অস্ট্রিয়ার জয়ের সম্ভাবনা মাত্র ১২.২ শতাংশ।

এদিকে ম্যাচটি যদি নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হয়, তবে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ১৭.৩ শতাংশ বলে পূর্বাভাস দিয়েছে সুপারকম্পিউটার।

এসজি/

অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের একাদশে ২ পরিবর্তন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:২৮ এএম
অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের একাদশে ২ পরিবর্তন
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ১৬-তে জায়গা করে নেওয়ার লড়াইয়ে মাঠে নামছে স্পেন ও অস্ট্রিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুদলই একাদশে পরিবর্তন এনেছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

স্পেন তাদের সর্বশেষ ম্যাচে উরুগুয়েকে হারানো একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে। রাইট-ব্যাকে পেদ্রো পোরো দলে ফিরেছেন। ফলে মারকোস লোরেন্তেকে বেঞ্চে বসতে হচ্ছে। আর মিকেল মেরিনোর জায়গায় শুরু থেকেই খেলবেন দানি ওলমো।

এদিকে তরুণ তারকা লামিনে ইয়ামাল টুর্নামেন্টে টানা তৃতীয় ম্যাচেও স্পেনের শুরুর একাদশে জায়গা ধরে রেখেছেন।

অন্যদিকে, আগের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করা অস্ট্রিয়া তাদের দলে তিনটি পরিবর্তন এনেছে। রক্ষণভাগে কেভিন দানসো ও পল ভানার একাদশে ফিরেছেন। তাদের জায়গা করে দিতে বাইরে গেছেন ফিলিপ লিনহার্ট ও ফিলিপ মভেনে। আক্রমণভাগে মাইকেল গ্রেগরিশকে প্রাধান্য দেওয়া হয়েছে, ফলে বেঞ্চে থাকছেন মার্কো আরনাউটোভিচ।

স্পেনের একাদশ: উনাই সিমোন, পেদ্রো পোরো, পাও কুবারসি, এমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, পেদ্রি, লামিনে ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।

অস্ট্রিয়ার একাদশ: আলেকজান্ডার শ্লাগার, স্টেফান পশ, কেভিন দানসো, ডেভিড আলাবা, কনরাড লামের, নিকোলাস সাইভাল্ড, সাভের শ্লাগার, রোমানো স্মিড, পল ভানার, মার্সেল সাবিটসার, মাইকেল গ্রেগরিশ।

এসজি/

বর্তমান কোচিং স্টাফ থাকলে দলে ফিরবেন না পেপে গুয়ে!

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৬:০৩ পিএম
বর্তমান কোচিং স্টাফ থাকলে দলে ফিরবেন না পেপে গুয়ে!
সেনেগালের তারকা মিডফিল্ডার পেপে গুয়ে। ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ থেকে নাটকীয় বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সেনেগালের তারকা মিডফিল্ডার পেপে গুয়ে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বর্তমান টেকনিক্যাল স্টাফ দায়িত্বে থাকা পর্যন্ত তিনি জাতীয় দলে ফিরবেন না।

বিশ্বকাপের শেষ-৩২ পর্বে বেলজিয়ামের কাছে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সেনেগাল। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হার মেনে নিতে হয় আফ্রিকান চ্যাম্পিয়নদের। হৃদয়বিদারক এই হারের কয়েক ঘণ্টা পরই নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম স্টোরিতে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

নিজের পোস্টে গুয়ে লেখেন, ‘আমাদের এই বিদায় নিয়ে পরে আরও বিস্তারিত বলব। তবে আজ এটুকু জানিয়ে রাখছি, বর্তমান টেকনিক্যাল স্টাফ দায়িত্বে থাকা পর্যন্ত আমি জাতীয় দল থেকে বিরতি নিচ্ছি।’

কোচিং স্টাফের সঙ্গে ঠিক কী ধরনের দ্বন্দ্বের জেরে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, কিংবা তার ক্ষোভ সরাসরি কোচ পেপে থিয়াওয়ের প্রতি কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

ম্যাচ শেষে কোচ থিয়াও বলেন, দ্বিতীয়ার্ধে গুয়েকে ক্লান্ত মনে হওয়ায় তাকে বদলি করা হয়েছিল। তবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেই ব্যাখ্যা নাকচ করে দেন গুয়ে।

তিনি বলেন, ‘শারীরিকভাবে আমি সম্পূর্ণ ফিট ছিলাম। কিন্তু কোচ তার সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাদের সেটিকে সম্মান করতে হবে। কেন আমাকে তুলে নেওয়া হয়েছে, সে প্রশ্নের উত্তর কোচই দিতে পারবেন।’

গুয়ের আকস্মিক আন্তর্জাতিক অবসর এবং টেকনিক্যাল স্টাফের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান সেনেগাল শিবিরের অভ্যন্তরীণ অস্থিরতাকে আরও স্পষ্ট করে তুলেছে। বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়দের বোনাস নিয়ে অসন্তোষ, কোচ থিয়াওয়ের চুক্তি নবায়ন নিয়ে জটিলতা এবং দলের আবাসন ও খাবার ব্যবস্থাপনা নিয়ে নানা বিতর্ক আলোচনায় ছিল।

পাপ্পু/নাঈম