ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
নজরুল বর্ষের উদ্বোধনী আয়োজনে দর্শক সংকট বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ ড্রেজার জব্দ ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা জাবিতে কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় তদন্ত কমিটি, চার শিক্ষার্থীকে শোকজ নৌবহরে যুক্ত হলো জাপানের পাঁচটি পেট্রোল বোট সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসলে নেমে নিখোঁজ চিকিৎসক টঙ্গীতে চাঁদা দাবি করায় যুবদল নেতাসহ ১৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১ ঈশ্বরগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত অন্তত ১৬ জুন মাসে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী অবশেষে ইরানকে ১২ বিলিয়ন ডলার ছাড়তে বাধ্য হলো যুক্তরাষ্ট্র কাতারে আটকে থাকা অর্থে প্রয়োজনীয় পণ্য কিনবে ইরান এইচএসসির আগেই থেমে যাচ্ছে শিক্ষা সোনারগাঁয় ফুটপাত দখল করে পার্কিং করায় ১৪ জনকে কারাদণ্ড মুক্তির আগেই বাজিমাত চট্টগ্রাম-৪ আসনের প্রার্থীর বিষয়ে আদালতের রায় দেখে সিদ্ধান্ত নেবে কমিশন আত্মিক প্রশান্তি লাভের দারুণ উপায় ৫৪ বছরে প্রথমবার জাতীয় স্বার্থে ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে চীন সেভাবে কাজ করবে: রাষ্ট্রদূত ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০ দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে হত্যা, স্ত্রীর মৃত্যুদণ্ড ভার্চুয়াল শত্রুতার বলি আমার প্রিয় ঠিকানা হালদা নদীর সব মাছেই মিলছে মাইক্রোপ্লাস্টিকের কণা বর্তমান কোচিং স্টাফ থাকলে দলে ফিরবেন না পেপে গুয়ে! ঢাবিতে ২৭৭ প্রজাতির ১৭ হাজারের বেশি গাছ আছে বর্ষাকালের ভাইরাল জ্বর বাংলাদেশের পর্যটনশিল্প বিষয়ক প্রবন্ধ রচনা, ১ম পর্ব, এইচএসসির বাংলা ২য় পত্র

বেলজিয়ামের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০২:৫৬ এএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৩:০২ এএম
বেলজিয়ামের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল
গোলের পর হাবিব দিয়ারার উদ্‌যাপন। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ১৬-তে যাওয়ার লড়াইয়ে এগিয়ে আছে সেনেগাল। বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে আফ্রিকান দলটি। দলের হয়ে একমাত্র গোলটি এসেছে হাবিব দিয়ারার পা থেকে।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় সিয়াটল স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

শুরুর দিকেই সুযোগ তৈরি করে সেনেগাল। ১৩ মিনিটে বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়া বল ঠিকভাবে বিপদমুক্ত করতে ব্যর্থ হন। তার হাত ছুঁইয়ে বল চলে যায় ইসমাইলা সারের সামনে। তিনি শট নিলেও বল পোস্টে লেগে ফিরে আসে এবং ফিরতি প্রচেষ্টাতেও লক্ষ্যভ্রষ্ট হন।

এরপর বক্সের বাইরে থেকে ইদ্রিসা গায়ের নেওয়া শট দারুণভাবে রুখে দেন কোর্তোয়া। তবে ২৪ মিনিটে আর রক্ষা করতে পারেনি বেলজিয়াম। সাদিও মানের ক্রস থেকে ইসমাইলা সার হেড করেন, যা পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে ফাঁকা জালে বল ঠেলে দেন হাবিব দিয়ারা। এই গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সেনেগাল।

ম্যাচের ৩৭ মিনিটে মানের নেওয়া শট ঠেকিয়ে দেন কোর্তোয়া। ম্যাচে ফিরতে আক্রমণ চালিয়ে বেলজিয়ামও। ৪৩ মিনিটে আক্রমণে উঠেন জেরেমি ডোকু। ম্যানচেস্টার সিটির উইঙ্গার বক্সের ভেতর শট নেওয়ার জায়গা তৈরি করলেও তিনি ক্রসের সিদ্ধান্ত নেন। তবে সেই ক্রস ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন করে উপরে উঠে যায়, আর গোলরক্ষক সহজেই সেটি ধরে ফেলেন।

প্রথমার্ধের শেষ মুহূর্তে ডি কুইপারের বাঁকানো শট যখন গোলের দিকে যাচ্ছিল, তখন অসাধারণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে এক হাতে বলটি কর্নারের দিকে ঠেলে দেন সেনেগালের গোলরক্ষক দিয়াও। এতে গোলবঞ্চিত হতে হয় তাদের। 

এসজি/

বর্তমান কোচিং স্টাফ থাকলে দলে ফিরবেন না পেপে গুয়ে!

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৬:০৩ পিএম
বর্তমান কোচিং স্টাফ থাকলে দলে ফিরবেন না পেপে গুয়ে!
সেনেগালের তারকা মিডফিল্ডার পেপে গুয়ে। ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ থেকে নাটকীয় বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অনির্দিষ্টকালের জন্য সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সেনেগালের তারকা মিডফিল্ডার পেপে গুয়ে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, বর্তমান টেকনিক্যাল স্টাফ দায়িত্বে থাকা পর্যন্ত তিনি জাতীয় দলে ফিরবেন না।

বিশ্বকাপের শেষ-৩২ পর্বে বেলজিয়ামের কাছে অতিরিক্ত সময়ে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সেনেগাল। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হার মেনে নিতে হয় আফ্রিকান চ্যাম্পিয়নদের। হৃদয়বিদারক এই হারের কয়েক ঘণ্টা পরই নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম স্টোরিতে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ২৭ বছর বয়সী এই ফুটবলার।

নিজের পোস্টে গুয়ে লেখেন, ‘আমাদের এই বিদায় নিয়ে পরে আরও বিস্তারিত বলব। তবে আজ এটুকু জানিয়ে রাখছি, বর্তমান টেকনিক্যাল স্টাফ দায়িত্বে থাকা পর্যন্ত আমি জাতীয় দল থেকে বিরতি নিচ্ছি।’

কোচিং স্টাফের সঙ্গে ঠিক কী ধরনের দ্বন্দ্বের জেরে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, কিংবা তার ক্ষোভ সরাসরি কোচ পেপে থিয়াওয়ের প্রতি কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

ম্যাচ শেষে কোচ থিয়াও বলেন, দ্বিতীয়ার্ধে গুয়েকে ক্লান্ত মনে হওয়ায় তাকে বদলি করা হয়েছিল। তবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেই ব্যাখ্যা নাকচ করে দেন গুয়ে।

তিনি বলেন, ‘শারীরিকভাবে আমি সম্পূর্ণ ফিট ছিলাম। কিন্তু কোচ তার সিদ্ধান্ত নিয়েছেন এবং আমাদের সেটিকে সম্মান করতে হবে। কেন আমাকে তুলে নেওয়া হয়েছে, সে প্রশ্নের উত্তর কোচই দিতে পারবেন।’

গুয়ের আকস্মিক আন্তর্জাতিক অবসর এবং টেকনিক্যাল স্টাফের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান সেনেগাল শিবিরের অভ্যন্তরীণ অস্থিরতাকে আরও স্পষ্ট করে তুলেছে। বিশ্বকাপ চলাকালে খেলোয়াড়দের বোনাস নিয়ে অসন্তোষ, কোচ থিয়াওয়ের চুক্তি নবায়ন নিয়ে জটিলতা এবং দলের আবাসন ও খাবার ব্যবস্থাপনা নিয়ে নানা বিতর্ক আলোচনায় ছিল।

পাপ্পু/নাঈম

রোনালদোর চেয়েও ছোট! পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচে কে এই রহস্যময় রেফারি?

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম
আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পিএম
রোনালদোর চেয়েও ছোট! পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচে কে এই রহস্যময় রেফারি?
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচে এসপেন এসকাস চতুর্থ অফিসিয়াল ছিলেন। ছবি: সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ-৩২ পর্বে টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া পর্তুগাল ও ক্রোয়েশিয়ার গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন নরওয়ের অভিজ্ঞ রেফারি এসপেন এসকাস।

‘কে’ গ্রুপ থেকে রানার্স-আপ হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে পর্তুগাল। গ্রুপ পর্বে কলম্বিয়া ও ডিআর কঙ্গোর বিপক্ষে গুরুত্বপূর্ণ পয়েন্ট হারিয়ে কিছুটা চাপে রয়েছে দলটি। অন্যদিকে, পানামা ও ঘানার বিপক্ষে টানা দুই জয়ে আত্মবিশ্বাসী ক্রোয়েশিয়া জয়ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়েই মাঠে নামবে।

৩৮ বছর বয়সী এসকাস ২০১৭ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকাভুক্ত। এরই মধ্যে তিনি উয়েফার অন্যতম নির্ভরযোগ্য ম্যাচ অফিসিয়াল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপা লিগ, উয়েফা নেশনস লিগ এবং ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বসহ ইউরোপের শীর্ষ পর্যায়ের অসংখ্য ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। চাপের মুহূর্তে শান্ত থেকে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার জন্য তিনি পরিচিত।

চলমান বিশ্বকাপে এর আগে ‘এইচ’ গ্রুপের স্পেন ও কেপ ভার্দের মধ্যকার ম্যাচেও রেফারির দায়িত্ব পালন করেছিলেন এসকাস। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনি পর্তুগালের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও বয়সে ছোট।

পরিসংখ্যান অনুযায়ী, সিনিয়র পর্যায়ে এখন পর্যন্ত ৪১৭টি ম্যাচ পরিচালনা করেছেন এসকাস। এ সময় তিনি ১,৩৫৩টি হলুদ কার্ড এবং ২৩টি সরাসরি লাল কার্ড দেখিয়েছেন। ম্যাচপ্রতি তার গড় কার্ড দেখানোর হার ৩.৩০।

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচের অন্য অফিশিয়ালরা হলেন:

সহকারী রেফারি: ইয়ান এরিক এনগান (নরওয়ে)

সহকারী রেফারি: ইসাক বাশেভকিন (নরওয়ে)

চতুর্থ অফিসিয়াল: অ্যাবোঙ্গিল টম (দক্ষিণ আফ্রিকা)

রিজার্ভ সহকারী রেফারি: জাখেলে সিওয়েলা (দক্ষিণ আফ্রিকা)

পাপ্পু/

আর্জেন্টিনার স্কোয়াডে ফিরছেন ক্রিশ্চিয়ান রোমেরো

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৪:১২ পিএম
আর্জেন্টিনার স্কোয়াডে ফিরছেন ক্রিশ্চিয়ান রোমেরো
ছবি: সংগৃহীত

মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের শেষ-৩২ এর ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর। দলের অন্যতম ভরসার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো চোট কাটিয়ে আবারও দলে ফিরছেন বলে জানিয়েছে ইএসপিএন।

টটেনহ্যামের এই সেন্টার-ব্যাক কানসাস সিটিতে সতীর্থদের সঙ্গে পুরো অনুশীলন সেশন সম্পন্ন করেছেন। ফলে ধারণা করা হচ্ছে, কেপ ভার্দের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই নকআউট ম্যাচে তিনি শুরুর একাদশেই থাকতে পারেন।

২৮ বছর বয়সী রোমেরো গত ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে হাঁটুতে আঘাত পান। সেই চোটের কারণে গত শনিবার জর্ডানের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে তিনি স্কোয়াডের বাইরে ছিলেন।

অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা দল মায়ামির ফোর্ট লডারডেলে পৌঁছেছে। বিশ্বচ্যাম্পিয়নরা বৃহস্পতিবার বিকেলে ইন্টার মায়ামির ট্রেনিং সেন্টারে নিজেদের পরবর্তী অনুশীলন করবে।

‘জে’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে মোট ৮টি গোলের মধ্যে ৬টিই এসেছে মেসির পা থেকে, যা দলটির আক্রমণভাগের ধার আরও স্পষ্ট করেছে।

পাপ্পু/অনিক/

রোনালাদোর চাওয়া ‘ঘরের মাঠের আবহ’

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০২:৫৪ পিএম
রোনালাদোর চাওয়া ‘ঘরের মাঠের আবহ’
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার আগে সমর্থকদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ সমর্থকদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়েছেন, স্টেডিয়ামে এমন পরিবেশ তৈরি করতে যাতে দলটি ঘরের মাঠে খেলার অনুভূতি পায়।

৪০ বছর বয়সী তারকা লুকা মদ্রিচের নেতৃত্বাধীন শক্তিশালী ও অভিজ্ঞ ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে মাঠে নামবে রবার্তো মার্তিনেসের দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে টরন্টোতে।

ম্যাচটির সঙ্গে পর্তুগিজ ফুটবলের আবেগও জড়িয়ে আছে। গত বছর স্পেনে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো পর্তুগিজ ফরোয়ার্ড দিওগো জোতার প্রথম মৃত্যুবার্ষিকী এই ম্যাচের দিনেই পড়েছে।

ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পর্তুগালের পতাকা ও প্রার্থনার ইমোজি দিয়ে একটি ছবি পোস্ট করেন রোনালদো। সেখানে তিনি লেখেন, ‘আমাদের ঘরের মাঠের অনুভূতি এনে দাও।’

এর আগে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমে বিশ্বকাপে নিজের ২৫তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন রোনালদো। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডে তিনি জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসের পাশে জায়গা করে নেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, যার বিশ্বকাপ ম্যাচসংখ্যা ২৯।

পাপ্পু/অনিক/

স্পেনকে হারাতে ইয়ামালকে থামানোই মূল লক্ষ্য: রাঙ্গনিক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০২:২১ পিএম
স্পেনকে হারাতে ইয়ামালকে থামানোই মূল লক্ষ্য: রাঙ্গনিক
ছবি: সংগৃহীত

আজ (২ জুলাই) মুখোমুখি হচ্ছে স্পেন এবং অস্ট্রিয়া। লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে রাউন্ড-৩২ এর ম্যাচটি। গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে অস্ট্রিয়ার কোচ রালফ রাঙ্গনিক জানিয়েছেন, স্পেনকে হারাতে ইয়ামালকে থামানোই তাদের মূল লক্ষ্য।

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফেরা ১৮ বছর বয়সী ইয়ামালকে সতর্কতার সঙ্গে খেলাচ্ছে স্পেন। গ্রুপ পর্বের তিন ম্যাচে তিনি খেলেছেন মোট ১৪১ মিনিট, করেছেন একটি গোল। তবে অস্ট্রিয়া ম্যাচ পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত এই তরুণ, এটা নিশ্চিত করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে।

ইয়ামালের সুস্থতার বার্তা পেয়ে অস্ট্রিয়াও প্রস্তত তরুণ স্প্যানিয়ার্ডকে আটকাতে। রাঙ্গনিক বলেন, ‘লামিনে ইয়ামাল অসাধারণ প্রতিভাবান একজন ফুটবলার। আগামী ১২ থেকে ১৪ বছর, এমনকি তারও বেশি সময় বিশ্ব ফুটবলে সে শীর্ষ পর্যায়ে থাকতে পারে। যদি সে চোটমুক্ত থাকে এবং সঠিক মানসিকতা ধরে রাখতে পারে, তাহলে সামনে তার জন্য আরও অসংখ্য ম্যাচ অপেক্ষা করছে।’

ইয়ামালকে ঠেকানোর কৌশল নিয়ে কোচ বলেন, ‘সে এমন একজন খেলোয়াড়, যাকে আমাদের খুব কাছ থেকে নজরে রাখতে হবে। তাকে ড্রিবলিং শুরু করার মতো জায়গা দেওয়া যাবে না। বিশ্বের ফুটবলপ্রেমীরা তার খেলা উপভোগ করেন, কিন্তু আমাদের দায়িত্ব হবে তার পায়ে যতটা সম্ভব কম বল পৌঁছাতে দেওয়া।’

গ্রুপ পর্বে তিন ম্যাচে ছয় গোল করে নকআউট পর্বে উঠেছে অস্ট্রিয়া, যা স্পেনের চেয়ে একটি বেশি। তবে ২০২৩ সালের মার্চ থেকে শেষ ৩৪ ম্যাচ অপরাজিত থাকা স্পেনের বিপক্ষে জয় পেতে নিজেদের সেরাটা উজাড় করে দিতে হবে বলেও মনে করেন রাঙ্গনিক।

পাপ্পু/অনিক/