মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের শেষ-৩২ এর ম্যাচের আগে আর্জেন্টিনা শিবিরে বড় সুখবর। দলের অন্যতম ভরসার ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো চোট কাটিয়ে আবারও দলে ফিরছেন বলে জানিয়েছে ইএসপিএন।
টটেনহ্যামের এই সেন্টার-ব্যাক কানসাস সিটিতে সতীর্থদের সঙ্গে পুরো অনুশীলন সেশন সম্পন্ন করেছেন। ফলে ধারণা করা হচ্ছে, কেপ ভার্দের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই নকআউট ম্যাচে তিনি শুরুর একাদশেই থাকতে পারেন।
২৮ বছর বয়সী রোমেরো গত ২২ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে হাঁটুতে আঘাত পান। সেই চোটের কারণে গত শনিবার জর্ডানের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচে তিনি স্কোয়াডের বাইরে ছিলেন।
অধিনায়ক লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা দল মায়ামির ফোর্ট লডারডেলে পৌঁছেছে। বিশ্বচ্যাম্পিয়নরা বৃহস্পতিবার বিকেলে ইন্টার মায়ামির ট্রেনিং সেন্টারে নিজেদের পরবর্তী অনুশীলন করবে।
‘জে’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া, আলজেরিয়া ও জর্ডানের বিপক্ষে মোট ৮টি গোলের মধ্যে ৬টিই এসেছে মেসির পা থেকে, যা দলটির আক্রমণভাগের ধার আরও স্পষ্ট করেছে।
পাপ্পু/অনিক/