ঢাকা ১৯ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সর্বশেষ
মেসিকে নিয়ে আবেগ-পেশাদারত্বে কেপ ভার্দে শেষ ষোলোতে স্পেনের মুখোমুখি পর্তুগাল, ম্যাচ কবে-কখন? নরওয়ের বিপক্ষে নামার আগে ব্রাজিল শিবিরে ধাক্কা অফসাইডে কপাল পুড়ল ক্রোয়েশিয়ার, শেষ ষোলোতে পর্তুগাল ব্রাজিলের চেয়ে এবার আর্জেন্টিনাই এগিয়ে ৩ জুলাই  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো বিশ্বকাপে ইতিহাস গড়লেন উনাই সিমন মেসিকে চিঠি লিখে মানুর স্বপ্নপূরণ গোলহীন প্রথমার্ধে পর্তুগাল-ক্রোয়েশিয়া ১৬ বছরের জট খুলল স্পেনের ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের একাদশে পরিবর্তন শেষ ষোলোতে স্পেনের প্রতিপক্ষ কারা? আর্জেন্টিনাকে কেপ ভার্দে কোচের হুঁশিয়ারি অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী কেন বাতিল হলো কুকুরেয়ার গোল? ওয়ারজাবালের গোলে এগিয়ে বিরতিতে স্পেন স্পেন-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের একাদশে ২ পরিবর্তন আলিয়ঁস ফ্রঁসেজে জাকিয়া খান চন্দনার পরাবাস্তববাদী চিত্রপ্রদর্শনী নজরুল বর্ষের উদ্বোধনী আয়োজনে দর্শক সংকট বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ ড্রেজার জব্দ ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা জাবিতে কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় তদন্ত কমিটি, চার শিক্ষার্থীকে শোকজ নৌবহরে যুক্ত হলো জাপানের পাঁচটি পেট্রোল বোট সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসলে নেমে নিখোঁজ চিকিৎসক টঙ্গীতে চাঁদা দাবি করায় যুবদল নেতাসহ ১৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১

অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের একাদশে ২ পরিবর্তন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:২৮ এএম
অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের একাদশে ২ পরিবর্তন
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ১৬-তে জায়গা করে নেওয়ার লড়াইয়ে মাঠে নামছে স্পেন ও অস্ট্রিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুদলই একাদশে পরিবর্তন এনেছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

স্পেন তাদের সর্বশেষ ম্যাচে উরুগুয়েকে হারানো একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে। রাইট-ব্যাকে পেদ্রো পোরো দলে ফিরেছেন। ফলে মারকোস লোরেন্তেকে বেঞ্চে বসতে হচ্ছে। আর মিকেল মেরিনোর জায়গায় শুরু থেকেই খেলবেন দানি ওলমো।

এদিকে তরুণ তারকা লামিনে ইয়ামাল টুর্নামেন্টে টানা তৃতীয় ম্যাচেও স্পেনের শুরুর একাদশে জায়গা ধরে রেখেছেন।

অন্যদিকে, আগের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করা অস্ট্রিয়া তাদের দলে তিনটি পরিবর্তন এনেছে। রক্ষণভাগে কেভিন দানসো ও পল ভানার একাদশে ফিরেছেন। তাদের জায়গা করে দিতে বাইরে গেছেন ফিলিপ লিনহার্ট ও ফিলিপ মভেনে। আক্রমণভাগে মাইকেল গ্রেগরিশকে প্রাধান্য দেওয়া হয়েছে, ফলে বেঞ্চে থাকছেন মার্কো আরনাউটোভিচ।

স্পেনের একাদশ: উনাই সিমোন, পেদ্রো পোরো, পাও কুবারসি, এমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, পেদ্রি, লামিনে ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।

অস্ট্রিয়ার একাদশ: আলেকজান্ডার শ্লাগার, স্টেফান পশ, কেভিন দানসো, ডেভিড আলাবা, কনরাড লামের, নিকোলাস সাইভাল্ড, সাভের শ্লাগার, রোমানো স্মিড, পল ভানার, মার্সেল সাবিটসার, মাইকেল গ্রেগরিশ।

এসজি/

শেষ ষোলোতে স্পেনের মুখোমুখি পর্তুগাল, ম্যাচ কবে-কখন?

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:৪১ এএম
শেষ ষোলোতে স্পেনের মুখোমুখি পর্তুগাল, ম্যাচ কবে-কখন?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল। টরন্টোতে নাটকীয় এক ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে দলটি।

ম্যাচের শুরুতে ইভান পেরিসিচের গোলে পিছিয়ে পড়ে পর্তুগাল। তবে পেনাল্টি থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে সমতা ফেরে পর্তুগাল। এরপর ইনজুরি টাইমে গনসালো রামোসের গোল ম্যাচ ঘুরিয়ে দেয় পর্তুগালের পক্ষে। শেষ মিনিটে ক্রোয়েশিয়া বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

এই জয়ের পর শেষ ষোলোতে পর্তুগালের পরবর্তী প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। শেষ ষোলোতে পর্তুগাল মুখোমুখি হবে স্পেনের, যারা অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয়।

আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের আরলিংটন, টেক্সাসে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচ।

এসজি/

নরওয়ের বিপক্ষে নামার আগে ব্রাজিল শিবিরে ধাক্কা

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:৩১ এএম
নরওয়ের বিপক্ষে নামার আগে ব্রাজিল শিবিরে ধাক্কা
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। মিডফিল্ডার লুকাস পাকেতা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ম্যাচ থেকে ছিটকে গেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)-এর একটি সূত্র জানিয়েছে, ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার কার্যত বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। যদি ব্রাজিল ফাইনালে যেতে পারে তাহলে আগামী ১৯ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে তার ফেরার সম্ভাবনা রয়েছে।

জাপানের বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান পাকেতা। সেই ম্যাচেই তিনি কাসেমিরো ও ব্রুনো গুইমারাইসের সঙ্গে মিডফিল্ডে শুরু করেছিলেন।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি এখন তার জায়গায় ড্যানিলো সান্তোসকে খেলানোর কথা ভাবতে পারেন, অথবা আক্রমণভাগে পরিবর্তন এনে এন্দ্রিক কিংবা গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে সুযোগ দিতে পারেন।

অন্যদিকে, ইনজুরি কাটিয়ে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছেন রাফিনিয়া। হাইতির বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে চোট পাওয়ার পর তিনি মাঠের বাইরে ছিলেন। এখন তার অবস্থা বিবেচনা করে প্রয়োজন হলে তাকে বেঞ্চে রাখা হতে পারে বলে জানিয়েছে সূত্রটি।

এসজি/ 

অফসাইডে কপাল পুড়ল ক্রোয়েশিয়ার, শেষ ষোলোতে পর্তুগাল

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:১০ এএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৭:৫৮ এএম
অফসাইডে কপাল পুড়ল ক্রোয়েশিয়ার, শেষ ষোলোতে পর্তুগাল
ছবি: সংগৃহীত

নাটকীয় এক ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল। ইনজুরি টাইমে অফসাইডের কারণে গোল বাতিল হওয়ায় শেষ মুহূর্তে ভেঙে পড়ে ক্রোয়েশিয়ার স্বপ্ন।

শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় টরন্টো স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল পর্তুগাল। তবে একের পর এক সুযোগ নষ্ট হওয়ায় বিরতিতে ম্যাচ থাকে গোলশূন্য।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের গতি বদলে দেয় ক্রোয়েশিয়া। আগের চেয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা। এক পর্যায়ে বক্সের ভেতরে ডিফেন্ডারদের মাঝ দিয়ে এগিয়ে যান মাতেও কোভাচিচ, তবে তার শট দারুণভাবে ঠেকিয়ে দেন পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা।

চাপ অব্যাহত রেখেই ম্যাচের ৫৩ মিনিটে সফলতা পায় ক্রোয়েশিয়া। ডান দিক থেকে জোসিপ স্তানিসিচের নিখুঁত ক্রসে ইভান পেরিসিচ বল নিয়ন্ত্রণে নিয়ে জোরালো শটে পর্তুগালকে পিছিয়ে দেন। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।

এরপর আরও আক্রমণ চালায় তারা। ৫৭ মিনিটে আবারও বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। অন্যদিকে ৬০ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করলে সেটিও অফসাইডে বাতিল করে দেন রেফারি।

ম্যাচে বড় মোড় আসে কর্নারের সময়। বক্সে রেনাটো ভেইগাকে অব দ্য বল অবস্থায় আটকে দেন ক্রোয়েশিয়ার নিকোলা ভ্লাশিচ। ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান রোনালদো।

৭৫ মিনিটে আবারও সুযোগ পায় ক্রোয়েশিয়া। মাঝমাঠ থেকে দারুণ ড্রাইভে এগিয়ে গিয়ে শট নেন কোভাচিচ, যা পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে দ্বিতীয় শটেও তাকে রুখে দেন পর্তুগিজ গোলরক্ষক।

এরপর আবারও অফসাইডের ফাঁদে পড়ে ক্রোয়েশিয়া। পেতার সুচিচ বল জালে পাঠালেও লাইন্সম্যানের পতাকা উঠতেই গোল বাতিল হয়ে যায়। ৮১ মিনিটে রোনালদোর পরিবর্তে মাঠে নামেন রুবেন নেভেস।

ইনজুরি টাইমে (৯০+৪) পর্তুগালের ব্যবধান বাড়ান গনজালো রামোস। বাঁ প্রান্তে দারুণ নৈপুণ্য দেখান রাফায়েল লিয়াও। তার নিখুঁত ও পিন-পয়েন্ট ক্রস বক্সে পৌঁছে যায় সোজা রামোসের মাথায়। তিনি কোনো ভুল করেননি। চমৎকার এক হেডে বল জালে পাঠিয়ে পর্তুগালকে এগিয়ে দেন। 

শেষ সময়ে একাধিকবার চেষ্টা চালিয়ে যায় ক্রোয়েশিয়া। অতিরিক্ত সময়ের ১২ মিনিটে ইয়োস্কো গার্দিওল বল জালে জড়িয়ে ক্রোয়েশিয়াকে উল্লাসে ভাসান। এতে সমতায় ফেরে তারা। কিন্তু ভিএআর পর্যালোচনা করে অফসাইডের কারণে গোলটি বাতিল করেন রেফারি। আর রেফারি শেষ বাঁশি বাজালে কান্নায় ভেঙে পড়েন খেলোয়াড়-সমর্থকরা। শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে ক্রোয়েশিয়াকে।

এসজি/

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৩ এএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৭ এএম
পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো
ছবি: সংগৃহীত

প্রথমার্ধে আধিপত্য দেখিয়েও গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসে ক্রোয়েশিয়া। ৫৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় তারা। তবে ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো।

শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় টরন্টো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল পর্তুগাল, তবে একের পর এক সুযোগ নষ্ট হওয়ায় গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের গতি বদলে যায়। আগের চেয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ক্রোয়েশিয়া। এক পর্যায়ে বক্সের ভেতরে কয়েকজন ডিফেন্ডারের মাঝ দিয়ে এগিয়ে যান মাতেও কোভাচিচ। তবে তার শট দারুণভাবে ঠেকিয়ে দেন পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা।

চাপ অব্যাহত রেখেই সফলতা পায় ক্রোয়েশিয়া। ডান দিক থেকে জোসিপ স্তানিসিচের নিখুঁত ক্রসে ইভান পেরিসিচ বল নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত শটে পর্তুগালকে পিছিয়ে দেন। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।

গোলের পর আরও আক্রমণে যায় তারা। ৫৭ মিনিটে আবারও বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। অন্যদিকে ৬০ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করলেও সেটিও অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি।

এরপর ম্যাচে আসে বড় মোড়। কর্নারের সময় বক্সের ভেতর রেনাটো ভেইগাকে অব দ্য বল অবস্থায় আটকে দেন ক্রোয়েশিয়ার নিকোলা ভ্লাশিচ। ঘটনাটি ভিএআর-এ পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

স্পট-কিক থেকে কোনো ভুল করেননি রোনালদো। নিখুঁত শটে বল জালে পাঠিয়ে পর্তুগালকে সমতায় ফেরান তিনি।

এসজি/

বিশ্বকাপে ইতিহাস গড়লেন উনাই সিমন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:০৬ এএম
বিশ্বকাপে ইতিহাস গড়লেন উনাই সিমন
উনাই সিমন। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ইতিহাসে নাম লেখালেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নেমেই তিনি ভেঙে দিয়েছেন স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের দীর্ঘদিনের রেকর্ড। শুধু তাই নয়, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার রেকর্ডও এখন তার দখলে।

স্পেনের জার্সিতে ৬৩তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে টানা ৫১৮ মিনিট গোল হজম না করার অনন্য কীর্তি গড়েছেন সিমন। এর মধ্য দিয়ে তিনি ভেঙে দিয়েছেন ক্যাসিয়াসের ৪৬৩ মিনিট গোল না খাওয়ার রেকর্ড। ২০১০ বিশ্বকাপে চিলির বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ থেকে শুরু করে ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৩তম মিনিট পর্যন্ত গোল হজম না করে এই রেকর্ড গড়েছিলেন ক্যাসিয়াস।

শুধু জাতীয় পর্যায়েই নয়, বিশ্বকাপের ইতিহাসেও নতুন মানদণ্ড স্থাপন করেছেন এই স্প্যানিশ গোলরক্ষক। এতদিন টুর্নামেন্টে সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার রেকর্ড ছিল ইতালির সাবেক গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গার দখলে। এবার তাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে শীর্ষে উঠে এসেছেন সিমন।

তার এই অবিশ্বাস্য ধারাবাহিকতার শুরু কাতার বিশ্বকাপে। জাপানের বিপক্ষে গোল হজম করার পর মরক্কোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে নিজের জাল অক্ষত রাখেন তিনি। সেই ধারাবাহিকতা বজায় রেখে চলতি বিশ্বকাপে কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ের বিপক্ষে কোনো গোল হজম করেননি। অস্ট্রিয়ার বিপক্ষেও অপরাজেয় থাকেন স্পেনের এই গোলরক্ষক।

গত কয়েক মাসে স্পেনের গোলপোস্টে তার অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তবে মাঠের পারফরম্যান্স দিয়েই সব বিতর্কের জবাব দিয়েছেন উনাই সিমন। বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে তিনি প্রমাণ করেছেন, স্পেনের গোলবারের নিচে তিনিই এখন সবচেয়ে নির্ভরযোগ্য নাম।

এসজি/