ঢাকা ১৯ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সর্বশেষ
পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো বিশ্বকাপে ইতিহাস গড়লেন উনাই সিমন মেসিকে চিঠি লিখে মানুর স্বপ্নপূরণ গোলহীন প্রথমার্ধে পর্তুগাল-ক্রোয়েশিয়া ১৬ বছরের জট খুলল স্পেনের ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের একাদশে পরিবর্তন শেষ ষোলোতে স্পেনের প্রতিপক্ষ কারা? আর্জেন্টিনাকে কেপ ভার্দে কোচের হুঁশিয়ারি অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী কেন বাতিল হলো কুকুরেয়ার গোল? ওয়ারজাবালের গোলে এগিয়ে বিরতিতে স্পেন স্পেন-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের একাদশে ২ পরিবর্তন আলিয়ঁস ফ্রঁসেজে জাকিয়া খান চন্দনার পরাবাস্তববাদী চিত্রপ্রদর্শনী নজরুল বর্ষের উদ্বোধনী আয়োজনে দর্শক সংকট বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ ড্রেজার জব্দ ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা জাবিতে কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় তদন্ত কমিটি, চার শিক্ষার্থীকে শোকজ নৌবহরে যুক্ত হলো জাপানের পাঁচটি পেট্রোল বোট সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসলে নেমে নিখোঁজ চিকিৎসক টঙ্গীতে চাঁদা দাবি করায় যুবদল নেতাসহ ১৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১ ঈশ্বরগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত অন্তত ১৬ জুন মাসে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী অবশেষে ইরানকে ১২ বিলিয়ন ডলার ছাড়তে বাধ্য হলো যুক্তরাষ্ট্র কাতারে আটকে থাকা অর্থে প্রয়োজনীয় পণ্য কিনবে ইরান

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৩:০৮ এএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৩:১৬ এএম
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
গোলের পর মিকেল ওয়ারজাবালের উদ্‌যাপন। ছবি: সংগৃহীত

স্পেনের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেনি অস্ট্রিয়া। বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ইউরোপের এই দলটিকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় রাতে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। শুরু থেকেই বল দখল ও পাসিংয়ে আধিপত্য দেখায় তারা।

সপ্তম মিনিটে ডান প্রান্ত থেকে দারুণ একটি ক্রস ভাসান পেদ্রো পোরো। সেই বল পেয়ে বক্সের ভেতর থেকেই দুর্দান্ত ভলিতে শট নেন দানি ওলমো। তবে বলটি সতীর্থ মিকেল ওয়ারজাবালের গায়ে লেগে দিক বদলে বাইরে চলে যায়, তাতে নষ্ট হয় নিশ্চিত সুযোগ।

হাইড্রেশন বিরতির পর মাঝমাঠ থেকে পেদ্রির নিখুঁত পাস পেয়ে বক্সে অসাধারণ টার্নে ডিফেন্ডারকে কাটিয়ে শট নেওয়ার অবস্থায় পৌঁছে গিয়েছিলেন দানি ওলমো। তবে শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে বল ক্লিয়ার করে দেন স্টেফান পসচ। এতে নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা পায় অস্ট্রিয়া।

এই আক্রমণ থেকেই কর্নার পায় স্পেন। কর্নার থেকে আসা বল পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগার। ফিরতি বলে জালে বল পাঠান মার্ক কুকুরেয়া। তবে কর্নার নেওয়ার সময় পাউ কুবারসি গোলরক্ষককে ফাউল করায় গোলটি বাতিল করেন রেফারি।

৩৩ মিনিটে আবারও গোলের খুব কাছে পৌঁছে যায় স্পেন। লামিনে ইয়ামালের দারুণ ব্যক্তিগত নৈপুণ্যে তৈরি আক্রমণ থেকে মিকেল ওয়ারজাবালের শট দারুণ সেভে রুখে দেন শ্লাগার।

অবশেষে ৩৬ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় স্পেন। বাঁ প্রান্ত থেকে মার্ক কুকুরেয়ার নিচু ক্রসে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান মিকেল ওয়ারজাবাল। এই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ আসে ওয়ারজাবালের সামনে, তবে তার শট রুখে দেন শ্লাগার। ৬০ মিনিটে মার্সেল সাবিতজারের ক্রস থেকে সাশা কালাইদজিচের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

অস্ট্রিয়া যখন ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করছিল, ঠিক তখনই দ্রুত পাল্টা আক্রমণে দ্বিতীয় গোল পায় স্পেন। আক্রমণের সূচনা কুকুরেয়া থেকে, যিনি বায়েনাকে খুঁজে নেন বাঁ প্রান্তে। সেখান থেকে আসা নিখুঁত ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন পেদ্রো পোরো। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

৮২ মিনিটে স্টেফান পসচের হেড লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হয় অস্ট্রিয়া। দুই মিনিট পর বক্সে বল পেয়ে ঘুরে শট নেন লামিনে ইয়ামাল, তবে গোললাইন থেকে বল ঠেকিয়ে দেন ডেভিড আলাবা।

ম্যাচের শেষ দিকে আবারও আক্রমণাত্মক হয়ে ওঠে স্পেন। ৮৯ মিনিটে অস্ট্রিয়ার রক্ষণভাগকে ফাঁকি দিয়ে কুকুরেয়ার নিখুঁত ক্রস বক্সে পান ওয়ারজাবাল। গোলরক্ষককে একা পেয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। তার জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন। হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো অস্ট্রিয়াকে।

পুরো ম্যাচজুড়েই ছিল স্পেনের একচ্ছত্র আধিপত্য। ২২টি শটের মধ্যে ১০টি লক্ষ্যে রাখে তারা। অন্যদিকে অস্ট্রিয়া ৫টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

এসজি/ 

পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৩ এএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৭ এএম
পর্তুগালকে সমতায় ফেরালেন রোনালদো
ছবি: সংগৃহীত

প্রথমার্ধে আধিপত্য দেখিয়েও গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরে আসে ক্রোয়েশিয়া। ৫৩ মিনিটে ইভান পেরিসিচের গোলে এগিয়ে যায় তারা। তবে ম্যাচের ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পর্তুগালকে সমতায় ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো।

শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় টরন্টো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়। প্রথমার্ধে বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল পর্তুগাল, তবে একের পর এক সুযোগ নষ্ট হওয়ায় গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের গতি বদলে যায়। আগের চেয়ে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ক্রোয়েশিয়া। এক পর্যায়ে বক্সের ভেতরে কয়েকজন ডিফেন্ডারের মাঝ দিয়ে এগিয়ে যান মাতেও কোভাচিচ। তবে তার শট দারুণভাবে ঠেকিয়ে দেন পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা।

চাপ অব্যাহত রেখেই সফলতা পায় ক্রোয়েশিয়া। ডান দিক থেকে জোসিপ স্তানিসিচের নিখুঁত ক্রসে ইভান পেরিসিচ বল নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত শটে পর্তুগালকে পিছিয়ে দেন। এতে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।

গোলের পর আরও আক্রমণে যায় তারা। ৫৭ মিনিটে আবারও বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। অন্যদিকে ৬০ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো গোল করলেও সেটিও অফসাইডের কারণে বাতিল করে দেন রেফারি।

এরপর ম্যাচে আসে বড় মোড়। কর্নারের সময় বক্সের ভেতর রেনাটো ভেইগাকে অব দ্য বল অবস্থায় আটকে দেন ক্রোয়েশিয়ার নিকোলা ভ্লাশিচ। ঘটনাটি ভিএআর-এ পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

স্পট-কিক থেকে কোনো ভুল করেননি রোনালদো। নিখুঁত শটে বল জালে পাঠিয়ে পর্তুগালকে সমতায় ফেরান তিনি।

এসজি/

বিশ্বকাপে ইতিহাস গড়লেন উনাই সিমন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৬:০৬ এএম
বিশ্বকাপে ইতিহাস গড়লেন উনাই সিমন
উনাই সিমন। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ইতিহাসে নাম লেখালেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নেমেই তিনি ভেঙে দিয়েছেন স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের দীর্ঘদিনের রেকর্ড। শুধু তাই নয়, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার রেকর্ডও এখন তার দখলে।

স্পেনের জার্সিতে ৬৩তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমে টানা ৫১৮ মিনিট গোল হজম না করার অনন্য কীর্তি গড়েছেন সিমন। এর মধ্য দিয়ে তিনি ভেঙে দিয়েছেন ক্যাসিয়াসের ৪৬৩ মিনিট গোল না খাওয়ার রেকর্ড। ২০১০ বিশ্বকাপে চিলির বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ থেকে শুরু করে ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪৩তম মিনিট পর্যন্ত গোল হজম না করে এই রেকর্ড গড়েছিলেন ক্যাসিয়াস।

শুধু জাতীয় পর্যায়েই নয়, বিশ্বকাপের ইতিহাসেও নতুন মানদণ্ড স্থাপন করেছেন এই স্প্যানিশ গোলরক্ষক। এতদিন টুর্নামেন্টে সবচেয়ে বেশি সময় গোল না খাওয়ার রেকর্ড ছিল ইতালির সাবেক গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গার দখলে। এবার তাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে শীর্ষে উঠে এসেছেন সিমন।

তার এই অবিশ্বাস্য ধারাবাহিকতার শুরু কাতার বিশ্বকাপে। জাপানের বিপক্ষে গোল হজম করার পর মরক্কোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময়ে নিজের জাল অক্ষত রাখেন তিনি। সেই ধারাবাহিকতা বজায় রেখে চলতি বিশ্বকাপে কেপ ভার্দে, সৌদি আরব ও উরুগুয়ের বিপক্ষে কোনো গোল হজম করেননি। অস্ট্রিয়ার বিপক্ষেও অপরাজেয় থাকেন স্পেনের এই গোলরক্ষক।

গত কয়েক মাসে স্পেনের গোলপোস্টে তার অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। তবে মাঠের পারফরম্যান্স দিয়েই সব বিতর্কের জবাব দিয়েছেন উনাই সিমন। বিশ্বকাপের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে তিনি প্রমাণ করেছেন, স্পেনের গোলবারের নিচে তিনিই এখন সবচেয়ে নির্ভরযোগ্য নাম।

এসজি/

গোলহীন প্রথমার্ধে পর্তুগাল-ক্রোয়েশিয়া

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৯ এএম
গোলহীন প্রথমার্ধে পর্তুগাল-ক্রোয়েশিয়া
ছবি: সংগৃহীত

ক্রোয়েশিয়ার বিপক্ষে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি পর্তুগাল। ফলে শেষ ৩২-এর ম্যাচের প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য সমতায়।

শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় টরন্টো স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। 

ম্যাচের চতুর্থ মিনিটে বাঁ প্রান্ত থেকে দারুণ এক সুযোগ তৈরি করেন রাফায়েল লিয়াও। তার সেই আক্রমণ থেকে বক্সের ভেতর পরপর দুইবার শট নেন ব্রুনো ফার্নান্দেজ, তবে দুইবারই তাকে থামিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। 

ম্যাচের নবম মিনিটে ডান প্রান্ত থেকে বক্সে দারুণ একটি ক্রস ভাসিয়ে দেন পেদ্রো নেটো। দূরের পোস্টের কাছে লাফিয়ে উঠেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। এর কিছুক্ষণ পর ফ্রি-কিক থেকে তার নেওয়া শটটি প্রতিহত করে ক্রোয়েশিয়ার ডিফেন্ডার। 

এরপর কর্নার থেকে আরেকটি বড় সুযোগ আসে পর্তুগালের সামনে। ভেসে আসা বলে শক্তিশালী হেড নেন রেনাটো ভেইগা, তবে বল গোলবারের অনেক ওপর দিয়ে চলে যায়।

৩০ মিনিটে ডান প্রান্ত থেকে জোয়াও কানসেলোর বিপজ্জনক ইনসুইং ক্রস বক্সে পৌঁছায়। বলের খুব কাছাকাছি ছিলেন ব্রুনো ফার্নান্দেজ ও ক্রিশ্চিয়ানো রোনালদো, কিন্তু শেষ মুহূর্তে কেউই স্পর্শ করতে না পারায় সম্ভাবনাময় আক্রমণটি নষ্ট হয়ে যায়।

প্রথমার্ধের শেষ দিকে আবারও কানসেলোর ক্রস থেকে সুযোগ তৈরি হয়। ব্রুনো ফার্নান্দেজকে লক্ষ্য করে পাঠানো বলটি জোসিপ শুতালো হেড করে সরিয়ে দেন। তবে ক্লিয়ার করা বল গিয়ে পড়ে রাফায়েল লিয়াওর সামনে। সুযোগ পেয়েই শট নেন তিনি, কিন্তু সেটি অনেক ওপর দিয়ে চলে যায়।

এভাবে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি পর্তুগাল। অন্যদিকে ক্রোয়েশিয়াও কয়েকটি আক্রমণ গড়লেও সেগুলো তেমন বিপজ্জনক হয়ে ওঠেনি। ফলে গোলশূন্য সমতায়ই বিরতিতে যায় দুই দল।

প্রথমার্ধে ৭০ শতাংশ বলের দখল ছিল পর্তুগালের। তারা ৯টি শট নিলেও লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র একটি। বিপরীতে ক্রোয়েশিয়া ৩টি শট নিয়ে একটি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

এসজি/

১৬ বছরের জট খুলল স্পেনের

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:৫৫ এএম
১৬ বছরের জট খুলল স্পেনের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে স্পেন। এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর পর কোনো নকআউট ম্যাচে জয় পেল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এই প্রথম নকআউট ম্যাচে জয় দেখল স্পেন। সেই বিশ্বকাপেই শেষবার তারা নকআউটে জয় পেয়েছিল। এরপর তিনটি বিশ্বকাপ আসরে তাদের নকআউট ভাগ্য ছিল হতাশাজনক। ২০১৪ সালে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের, আর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে শেষ ষোলোতেই রাশিয়া ও মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় স্পেন।

চলতি বিশ্বকাপে ফেবারিট হিসেবে শুরু করলেও প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি স্পেন। নবাগত কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা। তবে পরবর্তী দুই ম্যাচে সৌদি আরব ও উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ জায়গা করে নেয় তারা।

শেষ ষোলোতে ওঠার ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্স দেখাল স্পেন। ম্যাচে জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল এবং একটি গোল করেন পেদ্রো পোরো। এই জয়ের মাধ্যমে দীর্ঘদিনের নকআউট হতাশা কাটিয়ে আবারও শিরোপার দৌড়ে শক্ত অবস্থানে ফিরেছে স্পেন।

এসজি/

ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের একাদশে পরিবর্তন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:২৬ এএম
ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের একাদশে পরিবর্তন
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে মাঠে নামছে পর্তুগাল-ক্রোয়েশিয়া। শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় টরন্টো স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। 

এই ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে পর্তুগাল। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করা দলের শুরুর একাদশ থেকে বাদ পড়েছেন জোয়াও ফেলিক্স। তার জায়গায় ঢুকেছেন রাফায়েল লিয়াও। 

অন্যদিকে, ঘানাকে ২-১ গোলে হারানো একাদশ নিয়েই মাঠে নামছে ক্রোয়েশিয়া। 

পর্তুগাল একাদশ: দিয়োগো কস্তা (গোলরক্ষক), জোয়াও কানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো, ক্রিশ্চিয়ানো রোনালদো।

ক্রোয়েশিয়া একাদশ: ডমিনিক লিভাকোভিচ (গোলরক্ষক), জোসিপ স্তানিসিচ, মেরিন পংগ্রাচিচ, জোসিপ শুতালো, ইভান পেরিসিচ, লুকা মদ্রিচ, মাতেও কোভাচিচ, পেতার সুচিচ, নিকোলা ভ্লাশিচ, মার্টিন বাতুরিনা, আন্তে বুদিমির। 

এসজি/