ঢাকা ১৯ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সর্বশেষ
১৬ বছরের জট খুলল স্পেনের ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের একাদশে পরিবর্তন শেষ ষোলোতে স্পেনের প্রতিপক্ষ কারা? আর্জেন্টিনাকে কেপ ভার্দে কোচের হুঁশিয়ারি অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী কেন বাতিল হলো কুকুরেয়ার গোল? ওয়ারজাবালের গোলে এগিয়ে বিরতিতে স্পেন স্পেন-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের একাদশে ২ পরিবর্তন আলিয়ঁস ফ্রঁসেজে জাকিয়া খান চন্দনার পরাবাস্তববাদী চিত্রপ্রদর্শনী নজরুল বর্ষের উদ্বোধনী আয়োজনে দর্শক সংকট বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ ড্রেজার জব্দ ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা জাবিতে কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় তদন্ত কমিটি, চার শিক্ষার্থীকে শোকজ নৌবহরে যুক্ত হলো জাপানের পাঁচটি পেট্রোল বোট সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসলে নেমে নিখোঁজ চিকিৎসক টঙ্গীতে চাঁদা দাবি করায় যুবদল নেতাসহ ১৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১ ঈশ্বরগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত অন্তত ১৬ জুন মাসে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী অবশেষে ইরানকে ১২ বিলিয়ন ডলার ছাড়তে বাধ্য হলো যুক্তরাষ্ট্র কাতারে আটকে থাকা অর্থে প্রয়োজনীয় পণ্য কিনবে ইরান এইচএসসির আগেই থেমে যাচ্ছে শিক্ষা সোনারগাঁয় ফুটপাত দখল করে পার্কিং করায় ১৪ জনকে কারাদণ্ড মুক্তির আগেই বাজিমাত চট্টগ্রাম-৪ আসনের প্রার্থীর বিষয়ে আদালতের রায় দেখে সিদ্ধান্ত নেবে কমিশন

আর্জেন্টিনাকে কেপ ভার্দে কোচের হুঁশিয়ারি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৩:৩৮ এএম
আর্জেন্টিনাকে কেপ ভার্দে কোচের হুঁশিয়ারি
কেপ ভার্দের কোচ পেদ্রো লেইতাও ব্রিতো (বুবিস্তা)। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে কেপ ভার্দে। এই ম্যাচের আগে আর্জেন্টিনাকে হুঁশিয়ারি দিয়ে দলটির কোচ পেদ্রো লেইতাও ব্রিতো (বুবিস্তা) বলেছেন, আমরা জানি ম্যাচটি কঠিন হবে, কিন্তু আমরা প্রতিপক্ষকে আঘাত করতে পারি।

মায়ামিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচে আর্জেন্টিনাই স্পষ্ট ফেভারিট। তবে কেপ ভার্দে কোচের মতে, তার দল সাহসী ও আত্মবিশ্বাসী ফুটবল খেলবে।

তিনি বলেন, ‘আমাদের মধ্যে বিশ্বাস ও দৃঢ়তা আছে। আমরা সাহস নিয়ে খেলব এবং পরের পর্বে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমরা জানি ম্যাচটি কঠিন হবে, কিন্তু আমরা প্রতিপক্ষকে আঘাত করতে পারি।’

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপপর্ব পেরিয়ে নকআউটে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে, যা তাদের দেশের ফুটবলে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। মাত্র পাঁচ লাখ জনসংখ্যার এই দেশটি গ্রুপে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে শেষ ষোলোতে জায়গা করে নেয়।

কোচ বুবিস্তা আরও জানিয়েছেন, তাদের পরিকল্পনা শুধু লিওনেল মেসিকে ঘিরে নয়, বরং পুরো আর্জেন্টিনা দলকে মোকাবিলা করাই মূল লক্ষ্য।

তিনি বলেন, ‘আমরা শুধু মেসিকে থামানোর কথা ভাবছি না। তারা বিশ্বচ্যাম্পিয়ন এবং খুব শক্তিশালী দল। আমরা পুরো দলের বিপক্ষে খেলব।’

অন্যদিকে, মেসি এখন পর্যন্ত বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন। তিন ম্যাচে করেছেন ৬ গোল। তবুও কেপ ভার্দের কোচের বিশ্বাস, বড় দল হলেও আর্জেন্টিনাকে চাপে ফেলা সম্ভব।

তিনি আরও বলেন, ‘ছোট দলগুলো দেখিয়ে দিয়েছে তারা বড় দলের বিপক্ষেও সমানভাবে লড়তে পারে। আমরা এখানে যোগ্যতা নিয়েই এসেছি। আর্জেন্টিনার জন্যও ম্যাচটি কঠিন হতে পারে।’

এসজি/

১৬ বছরের জট খুলল স্পেনের

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:৫৫ এএম
১৬ বছরের জট খুলল স্পেনের
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে স্পেন। এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছর পর কোনো নকআউট ম্যাচে জয় পেল সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এই প্রথম নকআউট ম্যাচে জয় দেখল স্পেন। সেই বিশ্বকাপেই শেষবার তারা নকআউটে জয় পেয়েছিল। এরপর তিনটি বিশ্বকাপ আসরে তাদের নকআউট ভাগ্য ছিল হতাশাজনক। ২০১৪ সালে গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয় তাদের, আর ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে শেষ ষোলোতেই রাশিয়া ও মরক্কোর কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় স্পেন।

চলতি বিশ্বকাপে ফেবারিট হিসেবে শুরু করলেও প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেনি স্পেন। নবাগত কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা। তবে পরবর্তী দুই ম্যাচে সৌদি আরব ও উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ জায়গা করে নেয় তারা।

শেষ ষোলোতে ওঠার ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্স দেখাল স্পেন। ম্যাচে জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল এবং একটি গোল করেন পেদ্রো পোরো। এই জয়ের মাধ্যমে দীর্ঘদিনের নকআউট হতাশা কাটিয়ে আবারও শিরোপার দৌড়ে শক্ত অবস্থানে ফিরেছে স্পেন।

এসজি/

ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের একাদশে পরিবর্তন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:২৬ এএম
ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের একাদশে পরিবর্তন
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে মাঠে নামছে পর্তুগাল-ক্রোয়েশিয়া। শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় টরন্টো স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। 

এই ম্যাচের একাদশে একটি পরিবর্তন এনেছে পর্তুগাল। কলম্বিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করা দলের শুরুর একাদশ থেকে বাদ পড়েছেন জোয়াও ফেলিক্স। তার জায়গায় ঢুকেছেন রাফায়েল লিয়াও। 

অন্যদিকে, ঘানাকে ২-১ গোলে হারানো একাদশ নিয়েই মাঠে নামছে ক্রোয়েশিয়া। 

পর্তুগাল একাদশ: দিয়োগো কস্তা (গোলরক্ষক), জোয়াও কানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো, ক্রিশ্চিয়ানো রোনালদো।

ক্রোয়েশিয়া একাদশ: ডমিনিক লিভাকোভিচ (গোলরক্ষক), জোসিপ স্তানিসিচ, মেরিন পংগ্রাচিচ, জোসিপ শুতালো, ইভান পেরিসিচ, লুকা মদ্রিচ, মাতেও কোভাচিচ, পেতার সুচিচ, নিকোলা ভ্লাশিচ, মার্টিন বাতুরিনা, আন্তে বুদিমির। 

এসজি/

শেষ ষোলোতে স্পেনের প্রতিপক্ষ কারা?

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:০৬ এএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৪:০৮ এএম
শেষ ষোলোতে স্পেনের প্রতিপক্ষ কারা?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে স্পেন। বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় রাতে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল এবং একটি গোল করেন পেদ্রো পোরো।

এই জয়ের পর স্পেনের সামনে এখন শেষ ষোলোতে অপেক্ষা করছে আরও কঠিন চ্যালেঞ্জ।

শেষ ষোলোতে স্পেনের প্রতিপক্ষ হবে পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া ম্যাচের বিজয়ী দল। অর্থাৎ, ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল কিংবা লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া-এই দুই দলের যেকোনো একটির মুখোমুখি হতে হবে স্পেনকে।

পর্তুগাল ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় শুক্রবার (৩ জুলাই) ভোর ৫টায় টরন্টো স্টেডিয়ামে শুরু হবে। ওই ম্যাচের জয়ী দলই স্পেনের বিপক্ষে শেষ ষোলোতে মাঠে নামবে। আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।  

এসজি/

আর্জেন্টিনাকে কেপ ভার্দে কোচের হুঁশিয়ারি

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৩:৩৮ এএম
আর্জেন্টিনাকে কেপ ভার্দে কোচের হুঁশিয়ারি
কেপ ভার্দের কোচ পেদ্রো লেইতাও ব্রিতো (বুবিস্তা)। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে কেপ ভার্দে। এই ম্যাচের আগে আর্জেন্টিনাকে হুঁশিয়ারি দিয়ে দলটির কোচ পেদ্রো লেইতাও ব্রিতো (বুবিস্তা) বলেছেন, আমরা জানি ম্যাচটি কঠিন হবে, কিন্তু আমরা প্রতিপক্ষকে আঘাত করতে পারি।

মায়ামিতে অনুষ্ঠিতব্য এই ম্যাচে আর্জেন্টিনাই স্পষ্ট ফেভারিট। তবে কেপ ভার্দে কোচের মতে, তার দল সাহসী ও আত্মবিশ্বাসী ফুটবল খেলবে।

তিনি বলেন, ‘আমাদের মধ্যে বিশ্বাস ও দৃঢ়তা আছে। আমরা সাহস নিয়ে খেলব এবং পরের পর্বে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমরা জানি ম্যাচটি কঠিন হবে, কিন্তু আমরা প্রতিপক্ষকে আঘাত করতে পারি।’

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপপর্ব পেরিয়ে নকআউটে জায়গা করে নিয়েছে কেপ ভার্দে, যা তাদের দেশের ফুটবলে বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। মাত্র পাঁচ লাখ জনসংখ্যার এই দেশটি গ্রুপে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে শেষ ষোলোতে জায়গা করে নেয়।

কোচ বুবিস্তা আরও জানিয়েছেন, তাদের পরিকল্পনা শুধু লিওনেল মেসিকে ঘিরে নয়, বরং পুরো আর্জেন্টিনা দলকে মোকাবিলা করাই মূল লক্ষ্য।

তিনি বলেন, ‘আমরা শুধু মেসিকে থামানোর কথা ভাবছি না। তারা বিশ্বচ্যাম্পিয়ন এবং খুব শক্তিশালী দল। আমরা পুরো দলের বিপক্ষে খেলব।’

অন্যদিকে, মেসি এখন পর্যন্ত বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন। তিন ম্যাচে করেছেন ৬ গোল। তবুও কেপ ভার্দের কোচের বিশ্বাস, বড় দল হলেও আর্জেন্টিনাকে চাপে ফেলা সম্ভব।

তিনি আরও বলেন, ‘ছোট দলগুলো দেখিয়ে দিয়েছে তারা বড় দলের বিপক্ষেও সমানভাবে লড়তে পারে। আমরা এখানে যোগ্যতা নিয়েই এসেছি। আর্জেন্টিনার জন্যও ম্যাচটি কঠিন হতে পারে।’

এসজি/

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৩:০৮ এএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৩:১৬ এএম
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
গোলের পর মিকেল ওয়ারজাবালের উদ্‌যাপন। ছবি: সংগৃহীত

স্পেনের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেনি অস্ট্রিয়া। বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ইউরোপের এই দলটিকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় রাতে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। শুরু থেকেই বল দখল ও পাসিংয়ে আধিপত্য দেখায় তারা।

সপ্তম মিনিটে ডান প্রান্ত থেকে দারুণ একটি ক্রস ভাসান পেদ্রো পোরো। সেই বল পেয়ে বক্সের ভেতর থেকেই দুর্দান্ত ভলিতে শট নেন দানি ওলমো। তবে বলটি সতীর্থ মিকেল ওয়ারজাবালের গায়ে লেগে দিক বদলে বাইরে চলে যায়, তাতে নষ্ট হয় নিশ্চিত সুযোগ।

হাইড্রেশন বিরতির পর মাঝমাঠ থেকে পেদ্রির নিখুঁত পাস পেয়ে বক্সে অসাধারণ টার্নে ডিফেন্ডারকে কাটিয়ে শট নেওয়ার অবস্থায় পৌঁছে গিয়েছিলেন দানি ওলমো। তবে শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে বল ক্লিয়ার করে দেন স্টেফান পসচ। এতে নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা পায় অস্ট্রিয়া।

এই আক্রমণ থেকেই কর্নার পায় স্পেন। কর্নার থেকে আসা বল পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগার। ফিরতি বলে জালে বল পাঠান মার্ক কুকুরেয়া। তবে কর্নার নেওয়ার সময় পাউ কুবারসি গোলরক্ষককে ফাউল করায় গোলটি বাতিল করেন রেফারি।

৩৩ মিনিটে আবারও গোলের খুব কাছে পৌঁছে যায় স্পেন। লামিনে ইয়ামালের দারুণ ব্যক্তিগত নৈপুণ্যে তৈরি আক্রমণ থেকে মিকেল ওয়ারজাবালের শট দারুণ সেভে রুখে দেন শ্লাগার।

অবশেষে ৩৬ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় স্পেন। বাঁ প্রান্ত থেকে মার্ক কুকুরেয়ার নিচু ক্রসে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান মিকেল ওয়ারজাবাল। এই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ আসে ওয়ারজাবালের সামনে, তবে তার শট রুখে দেন শ্লাগার। ৬০ মিনিটে মার্সেল সাবিতজারের ক্রস থেকে সাশা কালাইদজিচের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

অস্ট্রিয়া যখন ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করছিল, ঠিক তখনই দ্রুত পাল্টা আক্রমণে দ্বিতীয় গোল পায় স্পেন। আক্রমণের সূচনা কুকুরেয়া থেকে, যিনি বায়েনাকে খুঁজে নেন বাঁ প্রান্তে। সেখান থেকে আসা নিখুঁত ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন পেদ্রো পোরো। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

৮২ মিনিটে স্টেফান পসচের হেড লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হয় অস্ট্রিয়া। দুই মিনিট পর বক্সে বল পেয়ে ঘুরে শট নেন লামিনে ইয়ামাল, তবে গোললাইন থেকে বল ঠেকিয়ে দেন ডেভিড আলাবা।

ম্যাচের শেষ দিকে আবারও আক্রমণাত্মক হয়ে ওঠে স্পেন। ৮৯ মিনিটে অস্ট্রিয়ার রক্ষণভাগকে ফাঁকি দিয়ে কুকুরেয়ার নিখুঁত ক্রস বক্সে পান ওয়ারজাবাল। গোলরক্ষককে একা পেয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। তার জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন। হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো অস্ট্রিয়াকে।

পুরো ম্যাচজুড়েই ছিল স্পেনের একচ্ছত্র আধিপত্য। ২২টি শটের মধ্যে ১০টি লক্ষ্যে রাখে তারা। অন্যদিকে অস্ট্রিয়া ৫টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

এসজি/