ঢাকা ১৯ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সর্বশেষ
‘মাদক ছাড়ুন, না হলে বিপদে পাশে কাউকে পাবেন না’ শিয়াল ও ছাগল বিশ্বকাপের তারকা ট্রিওন্ডা প্রজাপতির অভিমান মেসির গল্প এখনো শেষ হয়নি: কার্লোস তেভেজ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু শ্রীপুরে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত পড়াশোনা ও শখের চমৎকার ভারসাম্য মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়ায় খুন, অবশেষে ধরা মূল আসামি এলপিজি সিলিন্ডারের মতো তেলের দামও কমবে: প্রতিমন্ত্রী অমিত পক্ষপাতিত্বের প্রশ্নের আর্জেন্টিনা কোচের কড়া জবাব নিয়োগ দেবে মীনা বাজার ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু আগস্টে শিবচরে কাভার্ড ভ্যানেরচাপায় নিহত ২, আহত ২ মাতামুহুরীতে ৬ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প শক্তিশালী এল নিনোর আশঙ্কা করছে জাতিসংঘ ‘প্রাকৃতিক সুস্থতার জন্য হিজামা একটি অনন্য সুন্নত’ প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক নেতায় পরিণত হয়েছেন: এমপি ফখরুল স্বাধীন সাংবাদিকতায় অপতথ্য ও গুজব বড় চ্যালেঞ্জ: প্রধান তথ্য কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র তৈরি, পরীক্ষার্থীসহ সহযোগীকে অর্থদণ্ড চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ৬ লেখক নিয়োগ দেবে এসএমসি, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা মতলবে ছেলের হাতে মা খুন প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক যুবদল নেতা বহিষ্কার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রিয়াদ মাহরেজ জার্মানি-নাগেলসম্যানের বিচ্ছেদ! থাইল্যান্ডে ধর্মীয় শোভাযাত্রা দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১০ সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত অন্তত ৪০

শেষ ষোলোতে স্পেনের মুখোমুখি পর্তুগাল, ম্যাচ কবে-কখন?

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৭:৪১ এএম
শেষ ষোলোতে স্পেনের মুখোমুখি পর্তুগাল, ম্যাচ কবে-কখন?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল। টরন্টোতে নাটকীয় এক ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে উঠেছে দলটি।

ম্যাচের শুরুতে ইভান পেরিসিচের গোলে পিছিয়ে পড়ে পর্তুগাল। তবে পেনাল্টি থেকে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে সমতা ফেরে পর্তুগাল। এরপর ইনজুরি টাইমে গনসালো রামোসের গোল ম্যাচ ঘুরিয়ে দেয় পর্তুগালের পক্ষে। শেষ মিনিটে ক্রোয়েশিয়া বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়।

এই জয়ের পর শেষ ষোলোতে পর্তুগালের পরবর্তী প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। শেষ ষোলোতে পর্তুগাল মুখোমুখি হবে স্পেনের, যারা অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয়।

আগামী ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের আরলিংটন, টেক্সাসে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ ম্যাচ।

এসজি/

পক্ষপাতিত্বের প্রশ্নের আর্জেন্টিনা কোচের কড়া জবাব

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:০৮ পিএম
পক্ষপাতিত্বের প্রশ্নের আর্জেন্টিনা কোচের কড়া জবাব
ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপে লিওনেল মেসির এক ফাউল সমালোচনার ঝড় তুলে। সেই ঘটনায় আর্জেন্টাইন তারকাকে কার্ড না দেখানোয় পক্ষপাতিত্বের অভিযোগ আনে অনেকেই। এমনকি আরও বিতর্ক উঠেছে গ্রুপ পর্বে আর্জেন্টিনার পেনাল্টি পাওয়া নিয়ে। এসব প্রশ্ন যখন করা হয় লিওনেল স্কালোনিকে তখন কড়া ভাষায় জবাব দেন আর্জেন্টাইন কোচ।

মায়ামিতে টুর্নামেন্টের চমক কেপ ভার্দের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্কালোনির কাছে জানতে চাওয়া হয়, বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে- এমন অভিযোগ নিয়ে দল কীভাবে প্রতিক্রিয়া জানায়। জবাবে আর্জেন্টাইন কোচ বলেন, ‘সোশ্যাল মিডিয়া না দেখে। ব্যস, এটুকুই। আপনি যদি ওসব না দেখেন, তবে আপনার কান পর্যন্ত কিছু পৌঁছাবেও না।’

তিনি বলেন, বর্তমান সময়ে প্রমাণ ছাড়াই যেকোনো তথ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যেতে পারে এবং ছোট একটি বিষয়ও অযথা বড় বিতর্কে পরিণত হয়। স্কালোনির ভাষ্যে, ‘আজকাল যে কেউ কোনো প্রমাণ ছাড়াই কিছু একটা পোস্ট করে দিতে পারে এবং ছোট একটা বিষয়কে বিশাল আকার দিতে পারে। আমার মনে হয়, এসবকে আমাদের মোটেও গুরুত্ব দেওয়া উচিত নয়।’

আর্জেন্টিনা দলের সাফল্যকে তিনি পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেন। অধিনায়ক লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিট ম্যান মারিও দে স্টেফানো-সবার অবদানই সমান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন স্কালোনি। তিনি আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়ার ভালো দিক যেমন আছে, তেমনি দুর্ভাগ্যজনক কিছু দিকও রয়েছে। ইতিবাচক বা নেতিবাচক যেকোনো পোস্ট এক সেকেন্ডের মধ্যে সবার কাছে পৌঁছে যায়। আমরা এসবের দিকে বিন্দুমাত্র মনোযোগ দিই না।’

বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে পক্ষপাতিত্বের অভিযোগের বাস্তবতা নিয়েও প্রশ্ন উঠেছে। গ্রুপ পর্বে দলটি আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে। তিন ম্যাচে তাদের পক্ষে মাত্র একটি স্পষ্ট পেনাল্টি দেওয়া হয়েছে। এছাড়া পুরো গ্রুপ পর্বে দলের মাত্র দুজন খেলোয়াড়- লিয়ান্দ্রো পারেদেস ও ফাকুন্দো মেদিনা হলুদ কার্ড দেখেছেন।

এমন পরিসংখ্যানের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনকে গুরুত্ব না দিয়ে মাঠের খেলাতেই মনোযোগ ধরে রাখতে চাইছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

পাপ্পু/অনিক/

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রিয়াদ মাহরেজ

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০১:৩৯ পিএম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রিয়াদ মাহরেজ
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সুইজারল্যান্ডের কাছে হেরে আলজেরিয়া বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রিয়াদ মাহরেজ। আজ (৩ জুলাই) ভ্যাঙ্কুভারে শেষ বত্রিশের ম্যাচে ব্রিল এম্বোলো ও দান এনদোয়ের গোলে আলজেরিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে সুইজারল্যান্ড।

বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল-আহলির হয়ে খেলা মাহরেজ ১১৩টি আন্তর্জাতিক ম্যাচ এবং ৩৯টি গোল করে জাতীয় দলের ক্যারিয়ারের ইতি টানলেন। ফ্রান্সের ক্লিশিতে জন্ম নেওয়া মাহরেজ ২০১৩ সালে আন্তর্জাতিক ফুটবলে আলজেরিয়ার প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। তার মা ও বাবা-উভয়ের দিক থেকেই তিনি আলজেরীয় বংশোদ্ভূত।

২০১৬ সালে তিনি আফ্রিকান ফুটবলার অব দ্য ইয়ার পুরস্কার জেতেন। ২০১৯ সালে অধিনায়ক হিসেবে আলজেরিয়াকে আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জেতান। ২০২৬ বিশ্বকাপে মাহরেজ আলজেরিয়ার হয়ে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে একটি ম্যাচে দুটি গোল করেছিলেন।

অনিক/

জার্মানি-নাগেলসম্যানের বিচ্ছেদ!

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০১:২৮ পিএম
জার্মানি-নাগেলসম্যানের বিচ্ছেদ!
ছবি: সংগৃহীত

জার্মানি এখন বিশ্বকাপের দর্শক। রাউন্ড-৩২ এ প্যারাগুয়ের কাছে হেরে বিদায় নিয়েছে চারবারের চ্যাম্পিয়নরা। এই বিদায়ে নাকি বিচ্ছেদ হয়েছে জার্মানি এবং জুলিয়ান নাগেলসম্যানের! আজ (৩ জুলাই) একাধিক বিদেশি সংবাদমাধ্যম জানিয়েছে, জার্মানির কোচ জুলিয়ান নাগেলসম্যান পদত্যাগ করেছেন।

বিল্ড ও স্কাই জার্মানির খবরে বলা হয়েছে, ২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ পর্যন্ত চুক্তিবদ্ধ থাকা নাগেলসম্যান জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) পদ ছাড়ার অনুরোধ মেনে নিয়েছেন। তার বিদায়ে জার্মানির কোচ হওয়ার পথ খুলে যেতে পারে লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপের জন্য। ফেডারেশনের পছন্দের প্রার্থী হিসেবে ক্লপের নামই সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে।

২০২৪ সালে লিভারপুল ছেড়ে যাওয়া ক্লপ সেখানে অত্যন্ত সফল সময় কাটিয়েছেন। তার অধীনেই ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগ জিতেছিল। বর্তমানে তিনি রেড বুলের গ্লোবাল হেড অব ফুটবল হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, তার চুক্তিতে এমন একটি রিলিজ ক্লজ রয়েছে, যা তাকে জার্মানির কোচের দায়িত্ব গ্রহণের সুযোগ করে দিতে পারে।

৫৯ বছর বয়সী ক্লপ এখনও জার্মানিতে অত্যন্ত জনপ্রিয়। পুরো বিশ্বকাপজুড়ে তিনি জার্মান টেলিভিশনে বিশ্লেষক হিসেবেও কাজ করেছেন।

বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টে ডিএফবির সদর দপ্তরে তিন ঘণ্টার এক বৈঠকে অংশ নেন নাগেলসম্যান। সেখানে তাকে পদ ছাড়ার জন্য প্রায় ৭০ লাখ ইউরো (৮০ লাখ মার্কিন ডলার) ক্ষতিপূরণ প্রস্তাব করা হয়েছে বলে খবর। এই অর্থ প্রায় তার এক বছরের বেতনের সমান।

নাগেলসম্যানের বিদায় নিশ্চিত হলে, তিনি হবেন জার্মানির ইতিহাসে বরখাস্ত হওয়া মাত্র দ্বিতীয় জাতীয় দলের কোচ। এর আগে ২০২৩ সালে তার পূর্বসূরি হান্সি ফ্লিক একই পরিণতির শিকার হয়েছিলেন।

গত সোমবার বোস্টনে প্যারাগুয়ের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে অতিরিক্ত সময় শেষে ১-১ সমতা থাকার পর টাইব্রেকারে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় জার্মানি। বিশ্বকাপের ইতিহাসে টাইব্রেকারে এটি ছিল জার্মানির প্রথম পরাজয়।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ ও ২০২২ সালের কাতার বিশ্বকাপ- দুই আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর পর থেকে বিশ্বকাপে জার্মানি আর কোনো নকআউট ম্যাচ জিততে পারেনি, এমনকি একটি ম্যাচেও ক্লিন শিট রাখতে পারেনি।

অনিক/

‘আত্মতুষ্টি আপনাকে শেষ করে দিতে পারে’, অস্ট্রিয়াকে উড়িয়ে দেওয়ার পর স্পেন কোচ

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:০০ পিএম
‘আত্মতুষ্টি আপনাকে শেষ করে দিতে পারে’, অস্ট্রিয়াকে উড়িয়ে দেওয়ার পর স্পেন কোচ
ছবি: সংগৃহীত

অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করলেও স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে উচ্ছ্বাসে ভেসে যেতে রাজি নন। তার মতে, দলের উন্নতির এখনও অনেক জায়গা রয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, ‘আত্মতুষ্টি আপনাকে শেষ করে দিতে পারে।’

এই টুর্নামেন্টে এখনো কোনো গোল না খাওয়া স্পেন দারুণ আধিপত্যপূর্ণ পারফরম্যান্স উপহার দেয়। মিকেল ওইয়ারসাবাল দুটি এবং পেদ্রো পোরো একটি গোল করে স্পেনকে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করেন।

দে লা ফুয়েন্তে সাংবাদিকদের বলেন, ‘খুশি হওয়ার অনেক কারণ রয়েছে। প্রথমত, জয়ের কারণে। আমরা দাপটের সঙ্গে জিতেছি এবং দলের যে চিত্র আমরা তুলে ধরেছি, তা ছিল অসাধারণ। তবে এখনও উন্নতির জায়গা রয়েছে। হয়তো আপনারা মনে করছেন আমাদের সেরাটা দেখে ফেলেছেন, কিন্তু এই দল এখনও নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়নি। এখনও আরও অনেক কিছু করার বাকি আছে।’

দে লা ফুয়েন্তে বলেন, স্পেনের এই অগ্রগতি কোনো একটি অসাধারণ পারফরম্যান্সের ওপর দাঁড়িয়ে নয়, বরং দীর্ঘমেয়াদি একটি প্রক্রিয়ার ফল। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, নকআউট পর্বে আরও উঁচু মানের পারফরম্যান্সের প্রয়োজন হবে।

তিনি বলেন, ‘আজকের পারফরম্যান্সই সামনে যা আসছে, তার ভিত্তি হওয়া উচিত। আমরা আরও উন্নতি করব এবং আরও ভালোভাবে খেলব... আমরা এখনো সন্তুষ্ট নই, আমরা আরও বেশি কিছু অর্জন করতে চাই।’

দে লা ফুয়েন্তে সতর্ক করে বলেন, অস্ট্রিয়া যেখানে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি, সেই দারুণ রক্ষণাত্মক পারফরম্যান্সের পরও স্পেনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে- এমনটা বিশ্বাস করা উচিত নয়। তিনি বলেন, ‘কিছু পরিস্থিতিতে আমাদের উচ্চচাপ প্রয়োগে ঘাটতি ছিল। সব সময়ই উন্নতি করে যেতে হবে। যখন মানুষ আপনার প্রশংসা করে এবং আপনি সেটি বিশ্বাস করতে শুরু করেন, তখন আপনি আরও দুর্বল হয়ে পড়েন। আত্মতুষ্টি আপনাকে শেষ করে দিতে পারে।’

৬৫ বছর বয়সী এই কোচ তার বাঁ প্রান্তের ডিফেন্ডার মার্ক কুকুরেল্লার ভূয়সী প্রশংসা করেন। ওইয়ারসাবালের দুই গোলেই অ্যাসিস্ট করা কুকুরেল্লাকে তিনি ‘অমূল্য’ এবং ‘সর্বোচ্চ মানের একজন খেলোয়াড়’ বলে আখ্যা দেন।

দে লা ফুয়েন্তে আরও বলেন, ‘পরবর্তী ধাপ আরও কঠিন হতে চলেছে। আমাদের দারুণ সব খেলোয়াড় রয়েছে, কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য হলো নিজেদের প্রত্যাশাকেও ছাড়িয়ে যাওয়া।’

অনিক/

শেষ ষোলোতে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ কে?

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১১:২২ এএম
শেষ ষোলোতে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ কে?
ছবি: সংগৃহীত

আজ (৩ জুলাই) ভ্যাঙ্কুভারে আলজেরিয়াকে ২-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলো নিশ্চিত করেছে সুইজারল্যান্ড। প্রথমার্ধে ব্রিল এম্বোলোর গোলের পর দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দান এনদোয়ে আরেকটি গোল করেন। এতেই জয় নিশ্চিত করে তারা।

মুরাত ইয়াকিনের দল এখন শেষ ষোলোয় শুক্রবার কানসাস সিটিতে অনুষ্ঠিত হতে যাওয়া কলম্বিয়া ও ঘানার মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে। গ্রুপ ‘বি’-এর শীর্ষ দল হিসেবে নকআউটে উঠেছে সুইজারল্যান্ড। উদ্বোধনী ম্যাচে কাতারের সঙ্গে অপ্রত্যাশিত ১-১ ড্র করার পর তারা বসনিয়া ও হার্জেগোভিনা এবং সহ-আয়োজক কানাডার বিপক্ষে দাপুটে জয় তুলে নেয়।

অনিক/