ঢাকা ১৯ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সর্বশেষ
কোচের সিদ্ধান্তে আস্থা রাখছেন এনড্রিক রাজশাহীতে নদী রক্ষায় ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন অনুষ্ঠিত হরিণাকুণ্ডুতে মাদরাসাছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, ৩৫ দিনেও সন্ধান মেলেনি বিয়ে করছেন আমির খান সিংগাইরে রাজমিস্ত্রির ঠিকাদারের মরদেহ মিললো পেঁপে খেতে নরওয়ে ম্যাচে খেলবে না পাকুয়েতা মতলবে ২ মাস ধরে গ্যাস পাইপ লিকেজ, আতঙ্কে এলাকাবাসী ‘মাদক ছাড়ুন, না হলে বিপদে পাশে কাউকে পাবেন না’ শিয়াল ও ছাগল বিশ্বকাপের তারকা ট্রিওন্ডা প্রজাপতির অভিমান মেসির গল্প এখনো শেষ হয়নি: কার্লোস তেভেজ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু শ্রীপুরে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত পড়াশোনা ও শখের চমৎকার ভারসাম্য মাত্র ১০ টাকা চাঁদা না দেওয়ায় খুন, অবশেষে ধরা মূল আসামি এলপিজি সিলিন্ডারের মতো তেলের দামও কমবে: জ্বালানি প্রতিমন্ত্রী পক্ষপাতিত্বের প্রশ্নের আর্জেন্টিনা কোচের কড়া জবাব নিয়োগ দেবে মীনা বাজার ভাতা ও শিক্ষা উপবৃত্তির আবেদন শুরু আগস্টে শিবচরে কাভার্ড ভ্যানেরচাপায় নিহত ২, আহত ২ মাতামুহুরীতে ৬ ঘণ্টার ব্যবধানে দুই সহোদরের মৃত্যু জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প শক্তিশালী এল নিনোর আশঙ্কা করছে জাতিসংঘ ‘প্রাকৃতিক সুস্থতার জন্য হিজামা একটি অনন্য সুন্নত’ প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক নেতায় পরিণত হয়েছেন: এমপি ফখরুল স্বাধীন সাংবাদিকতায় অপতথ্য ও গুজব বড় চ্যালেঞ্জ: প্রধান তথ্য কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়ায় এআই দিয়ে প্রবেশপত্র তৈরি, পরীক্ষার্থীসহ সহযোগীকে অর্থদণ্ড চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ৬ লেখক নিয়োগ দেবে এসএমসি, রয়েছে বিভিন্ন সুযোগ-সুবিধা

মেসির গল্প এখনো শেষ হয়নি: কার্লোস তেভেজ

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৬ পিএম
মেসির গল্প এখনো শেষ হয়নি: কার্লোস তেভেজ
ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ক্যারিয়ারে যেন নতুন কীর্তির শেষ নেই। প্রতিটি টুর্নামেন্টেই তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করছেন। মেসির গল্প এখনো শেষ হয়নি; বরং প্রতিবারই তিনি ফুটবল বিশ্বকে নতুন কিছু উপহার দিচ্ছেন। ঠিক এমনটাই মন্তব্য করেছেন আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড কার্লোস তেভেজ।

গত জুনে ৩৯ বছরে পা দেওয়া মেসি সম্প্রতি অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসেকে ছাড়িয়ে গেছেন। তিনি এখন বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এরপর জর্ডানের বিপক্ষে আরও একটি গোল করে নিজের মোট বিশ্বকাপ গোলসংখ্যা নিয়ে গেছেন ১৯ এ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নকআউট পর্বে ওঠার চালক আসনে ছিলেন এই মহাতারকা। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়ে এবারের গোল্ডেন বুটের দৌড়েও সবার চেয়ে এগিয়ে আছেন তিনি।

ইএসপিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, ‘আমরা-বিশেষ করে আমার ফুটবলার সতীর্থরা-সবসময় মেসির কীর্তিতে বিস্মিত হই। মনে হয় ওর ঝুলিতে বলার মতো সবসময় আরও একটা গল্প বাকি থাকে। সে ক্যারিয়ারে এত কিছু অর্জন করার পরও প্রতিনিয়ত আমাদের নতুন কিছু উপহার দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শুধু আমরা আর্জেন্টাইনরাই নয়, পুরো বিশ্বের মানুষই এখন লিওকে নিয়ে মেতে আছে, আর আমরা সেটা দারুণভাবে উপভোগ করছি। আমরা আর্জেন্টাইনরা সত্যিই ভাগ্যবান যে প্রথমে ম্যারাডোনা এবং পরে লিও মেসির মতো ফুটবলার পেয়েছি। ব্রাজিলের কাছে পেলে বা অন্য সুপারস্টাররা যেমন, আমাদের কাছে ম্যারাডোনা এবং মেসি তেমনি অনন্য।’

কাতারে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে যখন আর্জেন্টিনার হাতে বিশ্বকাপ উঠেছিল, তখন পুরো বিশ্ব মেসির সেই স্বপ্নপূরণ দেখেছিল। তেভেজ বিশ্বাস করেন, সেই বিশ্বজয়ের আত্মবিশ্বাসই এবারও আর্জেন্টিনাকে টুর্নামেন্টে বাড়তি সুবিধা দিচ্ছে।

পাপ্পু/রিফাত/

কোচের সিদ্ধান্তে আস্থা রাখছেন এনড্রিক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৫:২৯ পিএম
কোচের সিদ্ধান্তে আস্থা রাখছেন এনড্রিক
এনড্রিক। ছবি: সংগৃংহীত

নিজের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপে কিছুটা ধৈর্যই ধরতে হচ্ছে এনড্রিককে। স্পটলাইটে থাকার চেয়ে আপাতত বদলি খেলোয়াড় হিসেবেই মাঠ মাতাচ্ছেন ১৯ বছর বয়সী এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। তবে কোচ কার্লো আনচেলত্তির এই সিদ্ধান্তগুলো নিয়ে তিনি বেশ স্বস্তিতে আছেন বলে জানিয়েছেন তিনি।

রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি। এরপর হাইতির বিপক্ষে ২৬ মিনিট এবং স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের শেষ মুহূর্তে মাঠে নামেন। আর জাপানের বিপক্ষে খেলেছেন ৪৫ মিনিট।

টুর্নামেন্টের শুরু থেকেই সমর্থকরা এনড্রিককে আরও বেশি সময় খেলানোর দাবি জানিয়ে আসছিলেন।

 তবে নরওয়ের বিপক্ষে শেষ ১৬-এর লড়াইয়ের আগে এই তরুণ স্ট্রাইকার কোচের প্রশংসা করে বলেন, ‘তিনি (আনচেলত্তি) আমার জন্য যা ভালো তা করবেন না, বরং দলের জন্য যা ভালো তিনিই সেটাই করবেন। কঠিন সিদ্ধান্ত নিতে তিনি বিন্দুমাত্র ভয় পান না; যা সঠিক মনে করেন সেটাই করেন এবং এর ফলও পাওয়া যায়। মনে হয় যেন ঈশ্বর সবসময় তার সহায় থাকেন। কারণ কার্লো যা-ই করেন, শেষ পর্যন্ত সবকিছু ঠিকঠাক মিলে যায়।’

তিনি আরও বলেন, ‘কোচ যখন আমাকে কিছু করতে বলেন, আমি পেছনে ফিরে তাকাই না; স্রেফ তার নির্দেশ পালন করি।’

মাত্র ১৯ বছর বয়সে ব্রাজিলের ২৬ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পাওয়া নিয়ে এনড্রিক বলেন, ‘এখানে থাকতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার জন্য এই স্কোয়াডের অংশ হওয়া এবং বিশ্বকাপে অংশ নিতে পারাটাই একটা বড় জয়। আমি এই মুহূর্তটির জন্য পুরোপুরি প্রস্তুত, তবে আমাদের দলে ২৬ জন খেলোয়াড় আছেন এবং সবাই নিজের সুযোগের অপেক্ষায় আছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সুযোগ আসার সাথে সাথে নিজেকে উজার করে দেওয়া।’

পাপ্পু/রিফাত/

নরওয়ে ম্যাচে খেলবে না পাকুয়েতা

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:৫২ পিএম
নরওয়ে ম্যাচে খেলবে না পাকুয়েতা
পাকুয়েতা। ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের মুখোমুখি হচ্ছে ব্রাজিল। তবে এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই বড় ধাক্কা খেয়েছে সেলেকাওরা। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নরওয়ের বিপক্ষে মাঠের বাইরে থাকতে হচ্ছে দলটির অভিজ্ঞ মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি বিশ্বস্ত সূত্র সংবাদ সংস্থা এএফপি-কে এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটি আরও জানিয়েছে, এই টুর্নামেন্টে পাকুয়েতার পুনরায় মাঠে নামার সম্ভাবনা খুবই কম। তবে ব্রাজিল যদি আগামী ১৯ জুলাই ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল নিশ্চিত করতে পারে, কেবল তখনই তাকে আবার দলে দেখা যেতে পারে।

হিউস্টনে জাপানের বিপক্ষে ব্রাজিলের শ্বাসরুদ্ধকর ২-১ গোলের জয়ের ম্যাচটিতে ইনজুরিতে পড়েন পাকুয়েতা। চলতি বিশ্বকাপে ক্যাসেমিরো এবং ব্রুনো গিমারায়েসের সাথে মাঝমাঠ সামলানোর মূল দায়িত্ব ছিল তারই কাঁধে।

ইনজুরির পর থেকেই নিবিড় চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছেন এই মিডফিল্ডার। এই সপ্তাহান্তে আর্লিং হালান্ডের নরওয়ের মুখোমুখি হওয়ার আগে কোচ কার্লো আনচেলত্তির স্কোয়াডে একমাত্র নিশ্চিত অনুপস্থিতি তিনিই।

এদিকে বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনহাকে নিয়ে কিছুটা স্বস্তির খবর রয়েছে। গ্রুপ পর্বে হাইতির বিপক্ষে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে উরুর ইনজুরিতে পড়ে ছিটকে গিয়েছিলেন তিনি। তবে সম্প্রতি মূল দলের বাইরে ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করেছেন এই তারকা।

সিবিএফ-এর সূত্রটি জানায়, ম্যাচের আগে তার শারীরিক অবস্থার উন্নতির ওপর নির্ভর করছে সবকিছু। ফিটনেস সন্তোষজনক হলে তাকে নরওয়ে ম্যাচের বদলি খেলোয়াড়দের তালিকায় রাখা হতে পারে।

পাপ্পু/রিফাত/

মেসির গল্প এখনো শেষ হয়নি: কার্লোস তেভেজ

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:৩৬ পিএম
মেসির গল্প এখনো শেষ হয়নি: কার্লোস তেভেজ
ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির ক্যারিয়ারে যেন নতুন কীর্তির শেষ নেই। প্রতিটি টুর্নামেন্টেই তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করছেন। মেসির গল্প এখনো শেষ হয়নি; বরং প্রতিবারই তিনি ফুটবল বিশ্বকে নতুন কিছু উপহার দিচ্ছেন। ঠিক এমনটাই মন্তব্য করেছেন আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড কার্লোস তেভেজ।

গত জুনে ৩৯ বছরে পা দেওয়া মেসি সম্প্রতি অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে জার্মানির মিরোস্লাভ ক্লোসেকে ছাড়িয়ে গেছেন। তিনি এখন বিশ্বকাপের ইতিহাসে এককভাবে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। এরপর জর্ডানের বিপক্ষে আরও একটি গোল করে নিজের মোট বিশ্বকাপ গোলসংখ্যা নিয়ে গেছেন ১৯ এ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার নকআউট পর্বে ওঠার চালক আসনে ছিলেন এই মহাতারকা। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজের প্রথম হ্যাটট্রিক তুলে নিয়ে এবারের গোল্ডেন বুটের দৌড়েও সবার চেয়ে এগিয়ে আছেন তিনি।

ইএসপিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে তেভেজ বলেন, ‘আমরা-বিশেষ করে আমার ফুটবলার সতীর্থরা-সবসময় মেসির কীর্তিতে বিস্মিত হই। মনে হয় ওর ঝুলিতে বলার মতো সবসময় আরও একটা গল্প বাকি থাকে। সে ক্যারিয়ারে এত কিছু অর্জন করার পরও প্রতিনিয়ত আমাদের নতুন কিছু উপহার দিচ্ছে।’

তিনি আরও বলেন, ‘শুধু আমরা আর্জেন্টাইনরাই নয়, পুরো বিশ্বের মানুষই এখন লিওকে নিয়ে মেতে আছে, আর আমরা সেটা দারুণভাবে উপভোগ করছি। আমরা আর্জেন্টাইনরা সত্যিই ভাগ্যবান যে প্রথমে ম্যারাডোনা এবং পরে লিও মেসির মতো ফুটবলার পেয়েছি। ব্রাজিলের কাছে পেলে বা অন্য সুপারস্টাররা যেমন, আমাদের কাছে ম্যারাডোনা এবং মেসি তেমনি অনন্য।’

কাতারে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে যখন আর্জেন্টিনার হাতে বিশ্বকাপ উঠেছিল, তখন পুরো বিশ্ব মেসির সেই স্বপ্নপূরণ দেখেছিল। তেভেজ বিশ্বাস করেন, সেই বিশ্বজয়ের আত্মবিশ্বাসই এবারও আর্জেন্টিনাকে টুর্নামেন্টে বাড়তি সুবিধা দিচ্ছে।

পাপ্পু/রিফাত/

পক্ষপাতিত্বের প্রশ্নের আর্জেন্টিনা কোচের কড়া জবাব

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৪:০৮ পিএম
পক্ষপাতিত্বের প্রশ্নের আর্জেন্টিনা কোচের কড়া জবাব
ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপে লিওনেল মেসির এক ফাউল সমালোচনার ঝড় তুলে। সেই ঘটনায় আর্জেন্টাইন তারকাকে কার্ড না দেখানোয় পক্ষপাতিত্বের অভিযোগ আনে অনেকেই। এমনকি আরও বিতর্ক উঠেছে গ্রুপ পর্বে আর্জেন্টিনার পেনাল্টি পাওয়া নিয়ে। এসব প্রশ্ন যখন করা হয় লিওনেল স্কালোনিকে তখন কড়া ভাষায় জবাব দেন আর্জেন্টাইন কোচ।

মায়ামিতে টুর্নামেন্টের চমক কেপ ভার্দের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্কালোনির কাছে জানতে চাওয়া হয়, বিশ্বকাপে আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে- এমন অভিযোগ নিয়ে দল কীভাবে প্রতিক্রিয়া জানায়। জবাবে আর্জেন্টাইন কোচ বলেন, ‘সোশ্যাল মিডিয়া না দেখে। ব্যস, এটুকুই। আপনি যদি ওসব না দেখেন, তবে আপনার কান পর্যন্ত কিছু পৌঁছাবেও না।’

তিনি বলেন, বর্তমান সময়ে প্রমাণ ছাড়াই যেকোনো তথ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যেতে পারে এবং ছোট একটি বিষয়ও অযথা বড় বিতর্কে পরিণত হয়। স্কালোনির ভাষ্যে, ‘আজকাল যে কেউ কোনো প্রমাণ ছাড়াই কিছু একটা পোস্ট করে দিতে পারে এবং ছোট একটা বিষয়কে বিশাল আকার দিতে পারে। আমার মনে হয়, এসবকে আমাদের মোটেও গুরুত্ব দেওয়া উচিত নয়।’

আর্জেন্টিনা দলের সাফল্যকে তিনি পুরো দলের সম্মিলিত প্রচেষ্টার ফল বলে উল্লেখ করেন। অধিনায়ক লিওনেল মেসি থেকে শুরু করে দলের কিট ম্যান মারিও দে স্টেফানো-সবার অবদানই সমান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন স্কালোনি। তিনি আরও বলেন, ‘সোশ্যাল মিডিয়ার ভালো দিক যেমন আছে, তেমনি দুর্ভাগ্যজনক কিছু দিকও রয়েছে। ইতিবাচক বা নেতিবাচক যেকোনো পোস্ট এক সেকেন্ডের মধ্যে সবার কাছে পৌঁছে যায়। আমরা এসবের দিকে বিন্দুমাত্র মনোযোগ দিই না।’

বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে পক্ষপাতিত্বের অভিযোগের বাস্তবতা নিয়েও প্রশ্ন উঠেছে। গ্রুপ পর্বে দলটি আলজেরিয়াকে ৩-০, অস্ট্রিয়াকে ২-০ এবং জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে। তিন ম্যাচে তাদের পক্ষে মাত্র একটি স্পষ্ট পেনাল্টি দেওয়া হয়েছে। এছাড়া পুরো গ্রুপ পর্বে দলের মাত্র দুজন খেলোয়াড়- লিয়ান্দ্রো পারেদেস ও ফাকুন্দো মেদিনা হলুদ কার্ড দেখেছেন।

এমন পরিসংখ্যানের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা গুঞ্জনকে গুরুত্ব না দিয়ে মাঠের খেলাতেই মনোযোগ ধরে রাখতে চাইছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

পাপ্পু/অনিক/

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রিয়াদ মাহরেজ

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০১:৩৯ পিএম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন রিয়াদ মাহরেজ
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সুইজারল্যান্ডের কাছে হেরে আলজেরিয়া বিদায় নেওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রিয়াদ মাহরেজ। আজ (৩ জুলাই) ভ্যাঙ্কুভারে শেষ বত্রিশের ম্যাচে ব্রিল এম্বোলো ও দান এনদোয়ের গোলে আলজেরিয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করে সুইজারল্যান্ড।

বর্তমানে সৌদি প্রো লিগের ক্লাব আল-আহলির হয়ে খেলা মাহরেজ ১১৩টি আন্তর্জাতিক ম্যাচ এবং ৩৯টি গোল করে জাতীয় দলের ক্যারিয়ারের ইতি টানলেন। ফ্রান্সের ক্লিশিতে জন্ম নেওয়া মাহরেজ ২০১৩ সালে আন্তর্জাতিক ফুটবলে আলজেরিয়ার প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। তার মা ও বাবা-উভয়ের দিক থেকেই তিনি আলজেরীয় বংশোদ্ভূত।

২০১৬ সালে তিনি আফ্রিকান ফুটবলার অব দ্য ইয়ার পুরস্কার জেতেন। ২০১৯ সালে অধিনায়ক হিসেবে আলজেরিয়াকে আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা জেতান। ২০২৬ বিশ্বকাপে মাহরেজ আলজেরিয়ার হয়ে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে একটি ম্যাচে দুটি গোল করেছিলেন।

অনিক/