ঢাকা ১৯ আষাঢ় ১৪৩৩, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সর্বশেষ
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী কেন বাতিল হলো কুকুরেয়ার গোল? ওয়ারজাবালের গোলে এগিয়ে বিরতিতে স্পেন স্পেন-অস্ট্রিয়া ম্যাচে কে জিতবে, জানাল সুপারকম্পিউটার অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের একাদশে ২ পরিবর্তন আলিয়ঁস ফ্রঁসেজে জাকিয়া খান চন্দনার পরাবাস্তববাদী চিত্রপ্রদর্শনী নজরুল বর্ষের উদ্বোধনী আয়োজনে দর্শক সংকট বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫ ড্রেজার জব্দ ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা জাবিতে কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় তদন্ত কমিটি, চার শিক্ষার্থীকে শোকজ নৌবহরে যুক্ত হলো জাপানের পাঁচটি পেট্রোল বোট সাদাপাথর পর্যটনকেন্দ্রে গোসলে নেমে নিখোঁজ চিকিৎসক টঙ্গীতে চাঁদা দাবি করায় যুবদল নেতাসহ ১৯ জনের নামে মামলা, গ্রেপ্তার ১১ ঈশ্বরগঞ্জে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৫, আহত অন্তত ১৬ জুন মাসে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ ‘বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী অবশেষে ইরানকে ১২ বিলিয়ন ডলার ছাড়তে বাধ্য হলো যুক্তরাষ্ট্র কাতারে আটকে থাকা অর্থে প্রয়োজনীয় পণ্য কিনবে ইরান এইচএসসির আগেই থেমে যাচ্ছে শিক্ষা সোনারগাঁয় ফুটপাত দখল করে পার্কিং করায় ১৪ জনকে কারাদণ্ড মুক্তির আগেই বাজিমাত চট্টগ্রাম-৪ আসনের প্রার্থীর বিষয়ে আদালতের রায় দেখে সিদ্ধান্ত নেবে কমিশন আত্মিক প্রশান্তি লাভের দারুণ উপায় ৫৪ বছরে প্রথমবার জাতীয় স্বার্থে ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে চীন সেভাবে কাজ করবে: রাষ্ট্রদূত ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০

পাসিংয়ের শিল্প ও প্রেসিংয়ের ঝড়

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৯:০০ এএম
পাসিংয়ের শিল্প ও প্রেসিংয়ের ঝড়
ছবি: সংগৃহীত

ইউরো-বিশ্বকাপ-ইউরো। ২০০৮, ২০১০, ২০১২ সালে ঐতিহাসিক ট্রেবল জয় করে বিশ্ব ফুটবলে নতুন করে নিজেদের আগমনী বার্তা জানান দিয়েছিল স্পেন। কিন্তু ওই সাফল্যের ধারাবাহিকতা পরবর্তীতে ধরে রাখতে পারেনি লা রোজারা। এরপর প্রতিটি বিশ্বকাপেই ফেবারিট হয়ে মিশনে আসে, কিন্তু ফিরতে হয় শূন্য হাতে। এবারের বিশ্বকাপেও রদ্রি, পেদ্রি, ইয়ামালরা হট ফেবারিট। গ্রুপ পর্বে তাদের পারফরমেন্স ধীরে ধীরে ঊর্ধ্বগামী হয়েছে। এবার আসল জায়গা অর্থাৎ নকআউট রাউন্ডে নিজেদের মেলে ধরার পালা। এ লক্ষ্যে শেষ বত্রিশ রাউন্ডের ম্যাচে মাঠে নামছে স্পেন। এই মঞ্চে তাদের প্রতিপক্ষ ইউরোপের আরেক লড়াকু ও সমীহ জাগানিয়া দল অস্ট্রিয়া। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ (২ জুলাই) রাত ১টায়। এর মধ্য দিয়ে ১৯৭৮ সালের পর বিশ্বকাপে দীর্ঘ ৪৮ বছর পর মুখোমুখি হচ্ছে দেশ দুটি।

এবারের টুর্নামেন্টে স্পেন ভারসাম্যপূর্ণ ফুটবল খেলে চলেছে। ‘এইচ’ গ্রুপ পর্বে উরুগুয়েকে ১-০ ও সৌদি আরবকে ৪-০ গোলে হারানোর পাশাপাশি কেপ ভার্দের সঙ্গে ড্র করে তারা গ্রুপ সেরা হয়। গ্রুপ পর্বের কোনো ম্যাচে গোল হজম করেনি তারা। অন্যদিকে রোমাঞ্চকর পথচলায় শেষ বত্রিশে জায়গা করে নিয়েছে রালফ রাংনিকের দল অস্ট্রিয়া। শেষ গ্রুপ ম্যাচে (জে গ্রুপ) আলজেরিয়ার বিপক্ষে নাটকীয় ৩-৩ ড্র করে তারা নকআউট পর্ব নিশ্চিত করে। পুরো টুর্নামেন্টে তাদের রক্ষণ কিছুটা নড়বড়ে হলেও আক্রমণভাগ দারুণ ছন্দে আছে। স্পেনের ছোট ছোট পাসে নান্দনিক খেলার গুণমুগ্ধ ফুটবল দুনিয়া। আর প্রেসিংনির্ভর ফুটবলে বেশ সুনাম রয়েছে অস্ট্রিয়ার। যে কারণে ম্যাচটিকে বলা হচ্ছে পাসিংয়ের শিল্প বনাম প্রেসিংয়ের ঝড়। এ ক্ষেত্রে বলে রাখা ভালো প্রেসিং বলতে বোঝায়, প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের কাছ থেকে বল কেড়ে নেওয়ার জন্য তাদের ওপর ক্রমাগত শারীরিক ও কৌশলগত চাপ সৃষ্টি করা।

স্পেন মানেই পায়ের জাদু, বল দখলের রাজত্ব আর ছন্দে ছন্দে আক্রমণ গড়া। ছোট ছোট পাসে প্রতিপক্ষকে ঘিরে ফেলার শিল্পে তারা বিশ্বের অন্যতম সেরা। এবারের বিশ্বকাপেও লা রোজরা নিজেদের পরিচিত স্টাইলেই খেলছে। মাঝমাঠে নিয়ন্ত্রণ, আক্রমণে বৈচিত্র্য এবং রক্ষণে শৃঙ্খলা। সব মিলিয়ে তারা এই ম্যাচে স্বাভাবিকভাবেই ফেবারিট। তবে নকআউটের মঞ্চে ফেবারিট তকমা সব সময় নিরাপত্তা দেয় না। কারণ প্রতিপক্ষ অস্ট্রিয়া। রালফ রাংনিকের অধীনে অস্ট্রিয়া এখন আর সাধারণ দল নয়। তাদের ফুটবলে আছে শৃঙ্খলা, আগ্রাসন এবং নিরলস প্রেসিং। প্রতিপক্ষকে সময় না দিয়ে ভুল করাতে বাধ্য করাই যেন তাদের সবচেয়ে বড় অস্ত্র। সুযোগ পেলেই দ্রুত পাল্টা আক্রমণে সিদ্ধহস্ত তারা।

এই ম্যাচের সবচেয়ে বড় লড়াইটা হবে মাঝমাঠে। স্পেন চাইবে বলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে। অন্যদিকে অস্ট্রিয়া চাইবে সেই নিয়ন্ত্রণ ভেঙে দিতে অবিরাম প্রেসিং দিয়ে। স্পেনের আক্রমণে চোখ থাকবে তারকা লামিনে ইয়ামালের ওপর। তরুণ এই বিস্ময় ইতোমধ্যেই প্রমাণ করেছেন, বড় মঞ্চের চাপ তাকে দমিয়ে রাখতে পারে না। তার সঙ্গে পেদ্রির সৃজনশীলতা এবং অধিনায়ক রদ্রির নিয়ন্ত্রণ স্পেনকে এনে দিতে পারে বড় সুবিধা। অন্যদিকে অস্ট্রিয়ার ভরসা মার্সেল সাবিজার, কোনার্ড লাইমার ও অভিজ্ঞ মার্কো আরানুতোভিচ। মাঝমাঠে এদের ক্ষিপ্রতা স্পেনকে অস্বস্তিতে ফেলতে পারে।

তবে কাগজে-কলমে স্পেন এগিয়ে থাকলেও নকআউট ফুটবলে কোনো সমীকরণই নিশ্চিত নয়। তাই ম্যাচের আগে দুই দলের কোচ ও অধিনায়করা বেশ সতর্ক, তবে আত্মবিশ্বাসীও। স্পেনের কোচ লুইস দ্য ফুয়েন্তে জানিয়েছেন, নকআউট পর্বে ছোট ভুলও বড় মূল্য দাবি করে। তার মতে, বলের নিয়ন্ত্রণ ধরে রাখার পাশাপাশি আক্রমণে আরও কার্যকর হতে হবে স্পেনকে। স্পেন কোচ বলেন, ‘আমরা ভালো ফুটবল খেলছি, ম্যাচ নিয়ন্ত্রণ করছি। কিন্তু এখন সুযোগ কাজে লাগানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নকআউট ম্যাচে দ্বিতীয় সুযোগ থাকে না।’ 

স্পেন অধিনায়ক রদ্রিও সতীর্থদের সতর্ক করে বলেছেন, অস্ট্রিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, ‘অস্ট্রিয়া খুবই সংগঠিত দল। তারা কঠিন প্রতিপক্ষ এবং কাউন্টার অ্যাটাকে ভয়ংকর হতে পারে। আমাদের ধৈর্য ধরে খেলতে হবে।’

অন্যদিকে অস্ট্রিয়ার কোচ রালফ রাংনিক বলেছেন, তার দল স্পেনকে যথেষ্ট সম্মান করলেও ভয় পাচ্ছে না। তিনি বিশ্বাস করেন, গোছানো ফুটবল খেলতে পারলে চমক দেখানো সম্ভব, ‘স্পেন বিশ্বের অন্যতম সেরা দল। কিন্তু আমরা এখানে শুধু অংশ নিতে আসিনি। আমরা লড়াই করতে এসেছি। রাংনিক আরও বলেন, অস্ট্রিয়ার খেলোয়াড়দের মানসিক দৃঢ়তাই তাদের সবচেয়ে বড় শক্তি। 

অস্ট্রিয়ার অধিনায়ক মার্কো আরানুতোভিচ আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, তার দল আন্ডারডগ হিসেবে নামলেও লড়াইয়ের মানসিকতা নিয়েই মাঠে নামবে, ‘সবাই স্পেনকে ফেবারিট বলছে, এটা স্বাভাবিক। কিন্তু ফুটবল সব সময় কাগজের হিসাব মানে না। আমরা লড়াই করতে প্রস্তুত।’

এখন দেখার বিষয়, স্পেন কি নিজেদের অভিজ্ঞতা ও কৌশল দিয়ে শেষ ষোলো নিশ্চিত করতে পারবে, নাকি রাংনিকের অস্ট্রিয়া আরেকটি অঘটনের জন্ম দেবে। সেই উত্তর আপাতত সময়ের হাতেই বন্দি।

মুখোমুখি
মোট ম্যাচ: ১৬টি
স্পেনের জয়: ৯টি
ড্র: ৩টি
অস্ট্রিয়ার জয়: ৪টি

গোল
স্পেন: ৩২
অস্ট্রিয়া: ২১

বিশ্বকাপে মুখোমুখি একবার
১১ জুন ১৯৭৮ সালে গ্রুপ পর্বের ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়েছিল অস্ট্রিয়া।

অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৩:০৮ এএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০৩:১৬ এএম
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
গোলের পর মিকেল ওয়ারজাবালের উদ্‌যাপন। ছবি: সংগৃহীত

স্পেনের বিপক্ষে কোনো প্রতিরোধই গড়তে পারেনি অস্ট্রিয়া। বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে ইউরোপের এই দলটিকে ৩-০ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় রাতে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। শুরু থেকেই বল দখল ও পাসিংয়ে আধিপত্য দেখায় তারা।

সপ্তম মিনিটে ডান প্রান্ত থেকে দারুণ একটি ক্রস ভাসান পেদ্রো পোরো। সেই বল পেয়ে বক্সের ভেতর থেকেই দুর্দান্ত ভলিতে শট নেন দানি ওলমো। তবে বলটি সতীর্থ মিকেল ওয়ারজাবালের গায়ে লেগে দিক বদলে বাইরে চলে যায়, তাতে নষ্ট হয় নিশ্চিত সুযোগ।

হাইড্রেশন বিরতির পর মাঝমাঠ থেকে পেদ্রির নিখুঁত পাস পেয়ে বক্সে অসাধারণ টার্নে ডিফেন্ডারকে কাটিয়ে শট নেওয়ার অবস্থায় পৌঁছে গিয়েছিলেন দানি ওলমো। তবে শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে বল ক্লিয়ার করে দেন স্টেফান পসচ। এতে নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা পায় অস্ট্রিয়া।

এই আক্রমণ থেকেই কর্নার পায় স্পেন। কর্নার থেকে আসা বল পুরোপুরি ক্লিয়ার করতে ব্যর্থ হন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগার। ফিরতি বলে জালে বল পাঠান মার্ক কুকুরেয়া। তবে কর্নার নেওয়ার সময় পাউ কুবারসি গোলরক্ষককে ফাউল করায় গোলটি বাতিল করেন রেফারি।

৩৩ মিনিটে আবারও গোলের খুব কাছে পৌঁছে যায় স্পেন। লামিনে ইয়ামালের দারুণ ব্যক্তিগত নৈপুণ্যে তৈরি আক্রমণ থেকে মিকেল ওয়ারজাবালের শট দারুণ সেভে রুখে দেন শ্লাগার।

অবশেষে ৩৬ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় স্পেন। বাঁ প্রান্ত থেকে মার্ক কুকুরেয়ার নিচু ক্রসে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান মিকেল ওয়ারজাবাল। এই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন।

দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ আসে ওয়ারজাবালের সামনে, তবে তার শট রুখে দেন শ্লাগার। ৬০ মিনিটে মার্সেল সাবিতজারের ক্রস থেকে সাশা কালাইদজিচের হেড ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

অস্ট্রিয়া যখন ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করছিল, ঠিক তখনই দ্রুত পাল্টা আক্রমণে দ্বিতীয় গোল পায় স্পেন। আক্রমণের সূচনা কুকুরেয়া থেকে, যিনি বায়েনাকে খুঁজে নেন বাঁ প্রান্তে। সেখান থেকে আসা নিখুঁত ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন পেদ্রো পোরো। এতে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্পেন।

৮২ মিনিটে স্টেফান পসচের হেড লক্ষ্যভ্রষ্ট হলে হতাশ হয় অস্ট্রিয়া। দুই মিনিট পর বক্সে বল পেয়ে ঘুরে শট নেন লামিনে ইয়ামাল, তবে গোললাইন থেকে বল ঠেকিয়ে দেন ডেভিড আলাবা।

ম্যাচের শেষ দিকে আবারও আক্রমণাত্মক হয়ে ওঠে স্পেন। ৮৯ মিনিটে অস্ট্রিয়ার রক্ষণভাগকে ফাঁকি দিয়ে কুকুরেয়ার নিখুঁত ক্রস বক্সে পান ওয়ারজাবাল। গোলরক্ষককে একা পেয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি। তার জোড়া গোলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে স্পেন। হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো অস্ট্রিয়াকে।

পুরো ম্যাচজুড়েই ছিল স্পেনের একচ্ছত্র আধিপত্য। ২২টি শটের মধ্যে ১০টি লক্ষ্যে রাখে তারা। অন্যদিকে অস্ট্রিয়া ৫টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

এসজি/ 

পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০২:৪৪ এএম
পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচ কে জিতবে, সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে পর্তুগাল। শুক্রবার (৩ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে এই দুই দলের লড়াই। 

ম্যাচটিকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই তারকা এখন পর্যন্ত বিশ্বকাপ নকআউট পর্বে ৮টি ম্যাচ খেলেও কোনো গোল করতে পারেননি। সেই ধারার অবসান ঘটানোই হতে পারে এই ম্যাচে পর্তুগালের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা।

পর্তুগাল গ্রুপপর্ব শেষ করেছে দ্বিতীয় স্থানে থেকে। ডিআর কঙ্গো ও গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়ার বিপক্ষে ড্র করার পর তারা উজবেকিস্তানকে ৫-০ গোলে হারায়। রোনালদো ওই ম্যাচে দুটি গোল করলেও বাকি দুই ম্যাচে ছিলেন গোলশূন্য।

অন্যদিকে ক্রোয়েশিয়া গ্রুপপর্বে ওঠানামার মধ্য দিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ৪-২ গোলে হারলেও পরে পানামা ও ঘানাকে হারিয়ে তারা রানার্সআপ হয়ে নকআউটে এসেছে।

দুই দলের মুখোমুখি ইতিহাসে স্পষ্টভাবে এগিয়ে পর্তুগাল। এখন পর্যন্ত ১০ ম্যাচে তারা জিতেছে ৭টি, ড্র ২টি এবং হেরেছে মাত্র ১টি।

ক্রোয়েশিয়ার বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে পর্তুগালকেই ফেবারিট হিসেবে দেখছে পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষক প্রতিষ্ঠান অপ্টার সুপারকম্পিউটার।

সুপারকম্পিউটারের বিশ্লেষণ অনুযায়ী, ৯০ মিনিটে পর্তুগালের জয়ের সম্ভাবনা ৫৬.২ শতাংশ, ক্রোয়েশিয়ার ১৯.৫ শতাংশ, আর ড্রয়ের সম্ভাবনা ২৪.৩ শতাংশ। টুর্নামেন্টে শেষ ষোলোতে ওঠার সম্ভাবনাও পর্তুগালের বেশি-৬৮.৭ শতাংশ, যেখানে ক্রোয়েশিয়ার সম্ভাবনা ৩১.৩ শতাংশ। তবে শিরোপা জয়ের দৌড়ে পর্তুগালের সম্ভাবনা ৪.৪ শতাংশ, আর ক্রোয়েশিয়ার মাত্র ০.৬ শতাংশ।

এসজি/

কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০২:০৮ এএম
কেন বাতিল হলো কুকুরেয়ার গোল?
ছবি: সংগৃহীত

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে কর্নার থেকে গোল করে উদযাপন শুরু করেছিলেন স্পেনের মার্ক কুকুরেয়া। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই রেফারি সেই গোল বাতিল করেন, আর তাতেই মাঠে ও গ্যালারিতে বিভ্রান্তি তৈরি হয়।

ঘটনাটি ঘটে প্রথমার্ধের ২৯ মিনিটে। কর্নার কিক থেকে আসা বল বক্সের ভেতরে এক জটলার মধ্যে পড়ে যায়। সেখান থেকেই জোরালো শটে বল জালে পাঠান কুকুরেয়া।

তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ও ম্যাচ রেফারি গ্লেন নিবার্গ সিদ্ধান্ত দেন যে গোলের আগে ফাউল হয়েছিল। রিপ্লেতে দেখা যায়, কর্নারের সময় স্পেনের ডিফেন্ডার পাউ কুবারসি অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারকে বাধা দেন।

ফিফার নিয়ম (আইএএবি ল’ ১০.১) অনুযায়ী, গোল হওয়ার আগে যদি আক্রমণকারী দলের কোনো ফাউল ধরা পড়ে, তাহলে সেই গোলটি বৈধ হয় না। 

সেই নিয়মের ভিত্তিতেই কুকুরেয়ার গোলটি বাতিল করা হয়।

এসজি/

ওয়ারজাবালের গোলে এগিয়ে বিরতিতে স্পেন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০১:৫৫ এএম
আপডেট: ০৩ জুলাই ২০২৬, ০২:৪১ এএম
ওয়ারজাবালের গোলে এগিয়ে বিরতিতে স্পেন
ছবি: সংগৃহীত

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে স্পেন। একের পর এক আক্রমণে অস্ট্রিয়ার রক্ষণভাগকে চাপে রাখলেও দীর্ঘ সময় গোলের দেখা পাচ্ছিল না তারা। শেষ পর্যন্ত ৩৬ মিনিটে মিকেল ওয়ারজাবালের গোলে কাঙ্ক্ষিত সাফল্য আসে। তাতেই অস্ট্রিয়ার বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে স্পেন।

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে শুরু হয় বিশ্বকাপের শেষ বত্রিশের এই ম্যাচ।

শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে স্পেন। ম্যাচের প্রথম মিনিটেই পাল্টা আক্রমণ থেকে সুযোগ তৈরি করেন লামিনে ইয়ামাল। তবে বক্সের বাইরে থেকে নেওয়া তার বাঁ পায়ের শটটি সহজেই আটকে দেন অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগার।

সপ্তম মিনিটে ডান প্রান্ত থেকে দারুণ একটি ক্রস ভাসিয়ে দেন পেদ্রো পোরো। বল পেয়ে বক্সের ভেতর থেকেই দুর্দান্ত ভলিতে শট নেন দানি ওলমো। কিন্তু বলটি সতীর্থ মিকেল ওয়ারজাবালের গায়ে লেগে দিক বদলে গোলের বাইরে চলে যায়। এতে নিশ্চিত একটি গোলের সুযোগ হাতছাড়া হয় স্পেনের।

১২ মিনিটে কনরাড লাইমারের সঙ্গে বলের দখল নিয়ে লড়াই করতে গিয়ে পেনাল্টি বক্সের ভেতরে পড়ে যান ইয়ামাল। সঙ্গে সঙ্গে পেনাল্টির আবেদন জানালেও কোনো ফাউল দেখেননি রেফারি। ফলে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন তিনি।

হাইড্রেশন বিরতির পর আবারও আক্রমণের ঝড় তোলে স্পেন। মাঝমাঠ থেকে পেদ্রির নিখুঁত পাস পেয়ে বক্সে অসাধারণ টার্নে ডিফেন্ডারকে কাটিয়ে শট নেওয়ার অবস্থায় পৌঁছে গিয়েছিলেন দানি ওলমো। তবে শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে বল ক্লিয়ার করে দেন স্টেফান পসচ। এতে নিশ্চিত গোলের হাত থেকে রক্ষা পায় অস্ট্রিয়া।

এই আক্রমণ থেকেই কর্নার আদায় করে স্পেন। কর্নার থেকে ভেসে আসা বল পাঞ্চ করলেও পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি গোলরক্ষক শ্লাগার। ফিরতি বলে কাছ থেকে জোরালো শটে জাল খুঁজে নেন মার্ক কুকুরেয়া। কিন্তু কর্নার নেওয়ার সময় পাউ কুবারসি গোলরক্ষক শ্লাগারকে ফাউল করেছেন বলে গোল বাতিল করেন রেফারি।

৩৩ মিনিটে আবারও গোলের খুব কাছে পৌঁছে যায় স্পেন। লামিনে ইয়ামালের দুর্দান্ত ব্যক্তিগত নৈপুণ্যে তৈরি হওয়া আক্রমণ থেকে মিকেল ওয়ারজাবালের শট বাঁ দিকের নিচে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ সেভে ঠেকিয়ে দেন শ্লাগার।

তবে ৩৬ মিনিটে আর রক্ষা হয়নি অস্ট্রিয়ার। বাঁ প্রান্ত থেকে মার্ক কুকুরেয়ার নিচু ক্রস নিখুঁতভাবে জালে জড়িয়ে দেন মিকেল ওয়ারজাবাল। বিশ্বকাপে নিজের তৃতীয় গোল করে স্পেনকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের বাকি সময়েও আক্রমণ অব্যাহত রাখে স্পেন। ইনজুরি সময়ের প্রথম মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া আলেক্স বায়েনার দারুণ বাঁকানো ফ্রি-কিক গিয়ে লাগে ক্রসবারে। ফিরতি বল পেয়ে কঠিন কোণ থেকে বাঁ পায়ে শট নেন ইয়ামাল। কিন্তু আবারও দুর্দান্ত সেভে স্পেনকে দ্বিতীয় গোল থেকে বঞ্চিত করেন শ্লাগার।

প্রথমার্ধে পুরোপুরি আধিপত্য ছিল স্পেনের। তারা ১০টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। অন্যদিকে অস্ট্রিয়া দুটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

এসজি/

অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের একাদশে ২ পরিবর্তন

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ১২:২৮ এএম
অস্ট্রিয়ার বিপক্ষে স্পেনের একাদশে ২ পরিবর্তন
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের রাউন্ড অব ১৬-তে জায়গা করে নেওয়ার লড়াইয়ে মাঠে নামছে স্পেন ও অস্ট্রিয়া। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দুদলই একাদশে পরিবর্তন এনেছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

স্পেন তাদের সর্বশেষ ম্যাচে উরুগুয়েকে হারানো একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে। রাইট-ব্যাকে পেদ্রো পোরো দলে ফিরেছেন। ফলে মারকোস লোরেন্তেকে বেঞ্চে বসতে হচ্ছে। আর মিকেল মেরিনোর জায়গায় শুরু থেকেই খেলবেন দানি ওলমো।

এদিকে তরুণ তারকা লামিনে ইয়ামাল টুর্নামেন্টে টানা তৃতীয় ম্যাচেও স্পেনের শুরুর একাদশে জায়গা ধরে রেখেছেন।

অন্যদিকে, আগের ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে ৩-৩ গোলে ড্র করা অস্ট্রিয়া তাদের দলে তিনটি পরিবর্তন এনেছে। রক্ষণভাগে কেভিন দানসো ও পল ভানার একাদশে ফিরেছেন। তাদের জায়গা করে দিতে বাইরে গেছেন ফিলিপ লিনহার্ট ও ফিলিপ মভেনে। আক্রমণভাগে মাইকেল গ্রেগরিশকে প্রাধান্য দেওয়া হয়েছে, ফলে বেঞ্চে থাকছেন মার্কো আরনাউটোভিচ।

স্পেনের একাদশ: উনাই সিমোন, পেদ্রো পোরো, পাও কুবারসি, এমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, পেদ্রি, লামিনে ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারসাবাল।

অস্ট্রিয়ার একাদশ: আলেকজান্ডার শ্লাগার, স্টেফান পশ, কেভিন দানসো, ডেভিড আলাবা, কনরাড লামের, নিকোলাস সাইভাল্ড, সাভের শ্লাগার, রোমানো স্মিড, পল ভানার, মার্সেল সাবিটসার, মাইকেল গ্রেগরিশ।

এসজি/