ঢাকা ১৭ আষাঢ় ১৪৩৩, বুধবার, ০১ জুলাই ২০২৬

সর্বশেষ
হালান্ডের শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোয় নরওয়ে শেষ ষোলোর ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ কেপ ভার্দে ম্যাচে গ্যালারিতে শক্তি বাড়াতে ফিফার দ্বারস্থ আর্জেন্টিনা নুসার গোলে প্রথমার্ধে এগিয়ে নরওয়ে হামজারবাগে বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনা, আতঙ্কে বাসিন্দারা আমরা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারব: কেপ ভার্দে প্রেসিডেন্ট অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তে স্বাধীনভাবে কাজ করবে দুদক: তথ্য উপদেষ্টা চসিকের ২২৬০ কোটি টাকার বাজেট ঘোষণা আবারও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নয়্যার লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস, নিহত অন্তত ১৪ শিশু দুই ফুটবল পরাশক্তি, এক বেদনার গল্প প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল, ৫০ লাখ টাকা সাশ্রয় বিশ্ববাজারে মূল্যহ্রাস, দেশে জ্বালানি তেলের দামে পরিবর্তন নেই প্রবাসীদের স্বস্তি, ওয়ার্ক পারমিট নিয়ে নতুন সুযোগ দিল সৌদি ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, ২৪ ঘণ্টায় ভর্তি ১৮০ রোগী একদিনে হামে আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ১১৪ ইবি শিক্ষিকা হত্যাকাণ্ডের তদন্তে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠন বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে রাশিয়ান হাউস ইন ঢাকা প্রধানমন্ত্রীর চীন সফর: তিস্তা চুক্তি, করিডর ও বিনিয়োগ সম্ভাবনা সার্বিক বাজেট অপরিকল্পিত ও বাস্তবায়ন অযোগ্য: বিরোধী দল ইনুর রায়কে ‘বিচারের নামে প্রহসন’ দাবি করে জাসদের বিক্ষোভ বাজেট পাসের পর সংসদের অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মূলতবি ক্ষতিকর কনটেন্ট দ্রুত অপসারণের বিধান রেখে সাইবার নিরাপত্তা বিল পাস কলকাতায় বাংলাদেশ মিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খালেদ জিম্বাবুয়ের কাছে আড়াই দিনেই বাংলাদেশের ইনিংস ব্যবধানে হার স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি : মির্জা ফখরুল প্রার্থিতা বাতিলের প্রতিবাদে বিক্ষোভ, মহাসড়কে গাছ কেটে ব্যারিকেড ঘটনাস্থলে না থেকেও মামলায় আসামি দুই এইচএসসি পরীক্ষার্থী ঋণের নামে আধুনিক বিলাসিতা কী বলে ইসলাম ২০২৫ সালে বাটার নগদ ২৪৮ শতাংশ লভ্যাংশ অনুমোদন

কেপ ভার্দে ম্যাচে গ্যালারিতে শক্তি বাড়াতে ফিফার দ্বারস্থ আর্জেন্টিনা

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:০০ এএম
কেপ ভার্দে ম্যাচে গ্যালারিতে শক্তি বাড়াতে ফিফার দ্বারস্থ আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা যেখানে যায়, সেখানেই যেন নীল-সাদা রঙের উৎসব। বিশ্বকাপের শেষ ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে সেই দৃশ্য আরও একবার ফুটে উঠেছে মায়ামিতে। ম্যাচের টিকিটের চাহিদা এতটাই বেড়েছে যে, আরও বেশি আর্জেন্টাইন সমর্থককে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ করে দিতে সরাসরি ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-কেপ ভার্দে। ম্যাচকে ঘিরে টিকিটের জন্য হুড়োহুড়ি পড়ে গেছে। প্রত্যাশার চেয়েও বেশি আর্জেন্টাইন সমর্থক যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন শুধুমাত্র দলকে সমর্থন জানাতে। তাই এএফএ গ্যালারিতে তাদের শক্তি বাড়াতে ফিফার দ্বারস্থ হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এএফএর সভাপতি ক্লদিও তাপিয়া। তিনি জানান, যত বেশি সম্ভব সমর্থককে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ করে দিতে ফিফার সঙ্গে আলোচনা চলছে, ‘যত বেশি সম্ভব মানুষ যেন মাঠে উপস্থিত থাকতে পারে, সে জন্য আমরা কাজ করছি। এমন দর্শকসমাগম হবে, তা কেউই আশা করেনি। আমরা জানতে চাইছি, এখনও কী পরিমাণ টিকিট অবশিষ্ট আছে, যাতে মানুষ সেগুলো কিনে মাঠে প্রবেশ করতে পারে।’

তাপিয়া জানান, আগেভাগে বিক্রি হওয়া কিন্তু শেষ পর্যন্ত ব্যবহার না হওয়া টিকিটও আবার বিক্রির জন্য ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এতে আরও বেশি সমর্থক ম্যাচটি মাঠে বসে উপভোগ করার সুযোগ পাবেন।

সবচেয়ে বিস্ময়কর তথ্যও তুলে ধরেছেন এএফএ সভাপতি। তার ভাষ্য, টিকিট না থাকলেও প্রায় ৫০ হাজার আর্জেন্টাইন সমর্থক ইতোমধ্যেই মায়ামিতে পৌঁছে গেছেন, শুধু জাতীয় দলের পাশে দাঁড়ানোর জন্য।

‘আমরা ফিফার সঙ্গে কথা বলেছি। যারা আগেভাগে টিকিট কিনেছিলেন কিন্তু ব্যবহার করবেন না, তাদের টিকিট সম্ভবত আবার বিক্রির জন্য ছাড়া হবে, যাতে আরও বেশি মানুষ মাঠে আসতে পারেন। টিকিট ছাড়াই ৫০ হাজার মানুষ ভ্রমণ করেছেন… জাতীয় দল এমনই সমর্থন তৈরি করে। তাই যতটা সম্ভব মানুষকে সাহায্য করার চেষ্টা করতে হবে, যদিও সবাই মাঠে ঢুকতে পারবেন না।’

সমর্থকদের উন্মাদনার পাশাপাশি বিশ্বকাপে আর্জেন্টিনার লক্ষ্য নিয়েও কথা বলেছেন তাপিয়া। তার মতে, দলটি শুধু শেষ ১৬-এ ওঠার জন্য নয়, শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে, ‘আমাদের লক্ষ্য ১৯ জুলাইয়ের ফাইনালে খেলা এবং টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করা। এই দল সেই লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিয়েছে। আমরা জানি, এটি খুব কঠিন এবং ভিন্ন ধরনের একটি বিশ্বকাপ। আমাদের অনেক আত্মবিশ্বাস আছে। তবে আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে।’

অনিক/

শেষ ষোলোর ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:১১ এএম
শেষ ষোলোর ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বে বড় ধাক্কা খেল ব্রাজিল। জাপানের বিপক্ষে রাউন্ড অব ৩২-এ ২-১ ব্যবধানে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন দলের মিডফিল্ডার লুকাস পাকেতা। ফলে শেষ ষোলোর ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, মঙ্গলবার স্ক্যানে পাকেতার বাম উরুর পেছনের অংশে মাংসপেশির চোট ধরা পড়ে।

ম্যাচের প্রথমার্ধেই ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন পাকেতা। তার পরিবর্তে মাঠে নামেন ফরোয়ার্ড এন্দ্রিক।

সিবিএফ বিবৃতিতে জানায়, স্ক্যানে পাকেতার বাম উরুর পেছনের অংশে মাংসপেশির চোট নিশ্চিত হওয়া গেছে। তিনি জাতীয় দলের মেডিকেল টিমের তত্ত্বাবধানে একটি নিবিড় চিকিৎসা পদ্ধতির অধীনে থাকবেন, যাতে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরতে পারেন।

তবে তার মাঠে ফেরার সময়সীমা নিয়ে কোনো স্পষ্ট তথ্য দেয়নি ব্রাজিলিয়ান ফেডারেশন। ফলে পরবর্তী ম্যাচে তার অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

উল্লেখ্য, রাউন্ড অব ১৬-এ ব্রাজিলের প্রতিপক্ষ হবে আইভরি কোস্ট ও নরওয়ে ম্যাচের বিজয়ী দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার (৫ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে।

এসজি/

কেপ ভার্দে ম্যাচে গ্যালারিতে শক্তি বাড়াতে ফিফার দ্বারস্থ আর্জেন্টিনা

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১২:০০ এএম
কেপ ভার্দে ম্যাচে গ্যালারিতে শক্তি বাড়াতে ফিফার দ্বারস্থ আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা যেখানে যায়, সেখানেই যেন নীল-সাদা রঙের উৎসব। বিশ্বকাপের শেষ ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে সেই দৃশ্য আরও একবার ফুটে উঠেছে মায়ামিতে। ম্যাচের টিকিটের চাহিদা এতটাই বেড়েছে যে, আরও বেশি আর্জেন্টাইন সমর্থককে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ করে দিতে সরাসরি ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আগামী শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা-কেপ ভার্দে। ম্যাচকে ঘিরে টিকিটের জন্য হুড়োহুড়ি পড়ে গেছে। প্রত্যাশার চেয়েও বেশি আর্জেন্টাইন সমর্থক যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন শুধুমাত্র দলকে সমর্থন জানাতে। তাই এএফএ গ্যালারিতে তাদের শক্তি বাড়াতে ফিফার দ্বারস্থ হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন এএফএর সভাপতি ক্লদিও তাপিয়া। তিনি জানান, যত বেশি সম্ভব সমর্থককে স্টেডিয়ামে প্রবেশের সুযোগ করে দিতে ফিফার সঙ্গে আলোচনা চলছে, ‘যত বেশি সম্ভব মানুষ যেন মাঠে উপস্থিত থাকতে পারে, সে জন্য আমরা কাজ করছি। এমন দর্শকসমাগম হবে, তা কেউই আশা করেনি। আমরা জানতে চাইছি, এখনও কী পরিমাণ টিকিট অবশিষ্ট আছে, যাতে মানুষ সেগুলো কিনে মাঠে প্রবেশ করতে পারে।’

তাপিয়া জানান, আগেভাগে বিক্রি হওয়া কিন্তু শেষ পর্যন্ত ব্যবহার না হওয়া টিকিটও আবার বিক্রির জন্য ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। এতে আরও বেশি সমর্থক ম্যাচটি মাঠে বসে উপভোগ করার সুযোগ পাবেন।

সবচেয়ে বিস্ময়কর তথ্যও তুলে ধরেছেন এএফএ সভাপতি। তার ভাষ্য, টিকিট না থাকলেও প্রায় ৫০ হাজার আর্জেন্টাইন সমর্থক ইতোমধ্যেই মায়ামিতে পৌঁছে গেছেন, শুধু জাতীয় দলের পাশে দাঁড়ানোর জন্য।

‘আমরা ফিফার সঙ্গে কথা বলেছি। যারা আগেভাগে টিকিট কিনেছিলেন কিন্তু ব্যবহার করবেন না, তাদের টিকিট সম্ভবত আবার বিক্রির জন্য ছাড়া হবে, যাতে আরও বেশি মানুষ মাঠে আসতে পারেন। টিকিট ছাড়াই ৫০ হাজার মানুষ ভ্রমণ করেছেন… জাতীয় দল এমনই সমর্থন তৈরি করে। তাই যতটা সম্ভব মানুষকে সাহায্য করার চেষ্টা করতে হবে, যদিও সবাই মাঠে ঢুকতে পারবেন না।’

সমর্থকদের উন্মাদনার পাশাপাশি বিশ্বকাপে আর্জেন্টিনার লক্ষ্য নিয়েও কথা বলেছেন তাপিয়া। তার মতে, দলটি শুধু শেষ ১৬-এ ওঠার জন্য নয়, শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে, ‘আমাদের লক্ষ্য ১৯ জুলাইয়ের ফাইনালে খেলা এবং টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করা। এই দল সেই লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিয়েছে। আমরা জানি, এটি খুব কঠিন এবং ভিন্ন ধরনের একটি বিশ্বকাপ। আমাদের অনেক আত্মবিশ্বাস আছে। তবে আমাদের ম্যাচ ধরে ধরে এগোতে হবে।’

অনিক/

নুসার গোলে প্রথমার্ধে এগিয়ে নরওয়ে

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:৫৫ পিএম
নুসার গোলে প্রথমার্ধে এগিয়ে নরওয়ে
ছবি: সংগৃহীত

আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠে ম্যাচ, তবে গোলের দেখা পাচ্ছিল না কোনো দল। শেষ পর্যন্ত ৩৯ মিনিটে ডেডলক ভাঙে। অ্যান্তোনিও নুসার দারুণ এক গোলে আইভরি কোস্টের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় নরওয়ে।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় যুক্তরাষ্ট্রের ডালাসে ম্যাচটি শুরু হয়।

ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। দ্বিতীয় মিনিটেই বক্সের ভেতর আর্লিং হালান্ডের হেড প্রতিহত করেন আইভরি কোস্টের ডিফেন্ডাররা। সপ্তম মিনিটে ইয়ান দিয়োমান্দের হেড লক্ষ্যভ্রষ্ট হয়।

ম্যাচের ২১ মিনিটে আইভরি কোস্টের দারুণ একটি সুযোগ আসে। বাম প্রান্ত থেকে আক্রমণে উঠে ইয়ান দিয়োমান্দে নিখুঁত পাসে বল বাড়িয়ে দেন ঘিসলাঁ কোনানকে। তিনি বক্সে ঢুকে চমৎকারভাবে ভেতরে কাট করে শট নিলেও বলটি পোস্টের পাশ ঘেঁষে বাইরে চলে যায়।

হাইড্রেশন বিরতির পর ২৮ মিনিটে আবারও সুযোগ হাতছাড়া করে আইভরি কোস্ট। বাম প্রান্তে ইয়ান দিয়োমান্দে অসাধারণভাবে প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে দারুণ ক্রস পাঠান বক্সে। সেখানে থাকা নিকোলাস পেপে ভলিতে বল নিয়ন্ত্রণ করে ডান পায়ে শট নিলেও লক্ষ্যভ্রষ্ট হন তিনি।

৩৫ মিনিটে এমমানুয়েল আগবাদুর বক্সের বাইরে থেকে নেওয়া শক্তিশালী শট দারুণভাবে রুখে দেন নরওয়ের গোলরক্ষক ওরিয়ান নাইল্যান্ড।

এর দুই মিনিট পর আলেকজান্ডার সরলথের ক্রস থেকে আসা বল বক্সের মাঝখানে পান আর্লিং হালান্ড। তবে শক্তিশালী হেড নিতে না পারায় সহজেই তা ঠেকিয়ে দেন আইভরি কোস্টের গোলরক্ষক ইয়াহিয়া ফোফানা।

তবে ম্যাচের ৩৯ মিনিটে অবশেষে ভাঙে সমতা। বক্সের বাম কোণায় বল পেয়ে দারুণভাবে নিয়ন্ত্রণ নেন অ্যান্তোনিও নুসা। এরপর ডান পায়ে দারুণ বাঁকানো শটে বল জালে পাঠিয়ে নরওয়েকে এগিয়ে দেন তিনি।

বিরতিতে যাওয়ার আগে ব্যবধান বাড়ানোর আরও সুযোগ তৈরি হয় নরওয়ের সামনে। প্রথমে সরলথের হেড থেকে বল পেয়ে হালান্ড গোলের দিকে শট নিলেও দুর্দান্তভাবে তা ব্লক করেন আইভরি কোস্টের ইব্রাহিম সাংগারে।

এরপর কর্নার থেকে আবারও বিপদ তৈরি হয়। সরলথ হেড নিলেও তা কার্যকর হয়নি। পেছনের পোস্টে আবারও সুযোগ খুঁজলেও সফল হননি হালান্ড।

শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে নরওয়ে।

এসজি/ 

আমরা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারব: কেপ ভার্দে প্রেসিডেন্ট

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৪৪ পিএম
আমরা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারব: কেপ ভার্দে প্রেসিডেন্ট
কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। ছবি: সংগৃহীত

প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েই চমক দেখিয়েছে কেপ ভার্দে। গ্রুপপর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে নকআউট পর্বে (শেষ ৩২) জায়গা করে নিয়েছে তারা। যেখানে দলটির প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর ম্যাচটি কেপ ভার্দে ১-০ গোলে জিতবে বলে বিশ্বাস দেশটির প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেসের। 

আর্জেন্টিনা গ্রুপপর্বে তিনটি ম্যাচই জিতেছে। দলটির হয়ে লিওনেল মেসি ছয়টি গোল করেছেন। তারা অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে নকআউটে উঠেছে।

স্বাভাবিকভাবেই দক্ষিণ আমেরিকার দলটি এই ম্যাচে স্পষ্ট ফেবারিট। টুর্নামেন্টের ড্র অনুযায়ী, সেমিফাইনাল পর্যন্তও তাদের জন্য তুলনামূলক সহজ পথ রয়েছে।

তবে নিজেদের আন্ডারডগ মনে করলেও কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস বিশ্বাস করেন, তার দল আরও একটি ইতিহাস গড়ে আর্জেন্টিনাকে বিদায় জানাতে পারে।

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি, কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারবে।’

তিনি আরও বলেন, ‘আমরা জয়ের লক্ষ্য নিয়েই খেলতে নামব। যখন একটি দলকে নিয়ে প্রত্যাশা কম থাকে, কিন্তু সেই দলের জয়ের তীব্র আকাঙ্ক্ষা থাকে, তখন সবকিছুই সম্ভব।’

কেপ ভার্দের মতো ছোট একটি দেশের সব সময় চেষ্টা করা উচিত সবাইকে চমকে দেওয়ার বলেও মন্তব্য করেন নেভেস। তিনি বলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে আমাদের জয়ের সম্ভাবনা শতভাগ।’

তিনি আরও বলেন, ‘আমরা এই বিশ্বকাপে এসেছি নিজেদের ভাগ্য নিজেরাই লিখতে। আর সেই ভাগ্যের অংশই হলো চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়া। তাই আমরা আর্জেন্টিনা ও লিওনেল মেসির বিপক্ষে একই দৃঢ়তা, একই মানসিকতা এবং জয়ের প্রবল ইচ্ছা নিয়ে মাঠে নামব। আমাদের লক্ষ্য পরবর্তী পর্বে জায়গা করে নেওয়া।’

এসজি/

আবারও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নয়্যার

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:১৪ পিএম
আপডেট: ৩০ জুন ২০২৬, ১০:১৮ পিএম
আবারও আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নয়্যার
ম্যানুয়েল নয়্যার। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ থেকে জার্মানির হতাশাজনক বিদায়ের পর আবারও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। বিশ্বকাপের আগে অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন তিনি। কিন্তু প্যারাগুয়ের বিপক্ষে নকআউটে (শেষ ৩২) হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এরপরই টেলিভিশন সাক্ষাৎকারে নিজের সিদ্ধান্তের কথা জানালেন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক।

স্পোর্টশাউ-কে দেওয়া সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়, এবার কি সত্যিই শেষ? জবাবে নয়্যার সংক্ষিপ্তভাবে বলেন, ‘হ্যাঁ’। এ ছাড়া ম্যাজেন্টা টিভিকে নয়্যার বলেন, ‘না, আমি আর খেলব না। এভাবে ক্যারিয়ারের ইতি টানতে হওয়াটা খুবই তিক্ত।’

বিশ্বকাপের নকআউট পর্বে প্যারাগুয়ের বিপক্ষে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে হেরে বিদায় নেয় জার্মানি। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময় শেষে ম্যাচটি ১-১ সমতায় ছিল।

প্রথমার্ধে হুলিও এনসিসোর গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। বিরতির পর কাই হাভার্টজের হেডে সমতায় ফেরে জার্মানি। অতিরিক্ত সময়ে কর্নার থেকে জোনাথান তাহ হেড করে জার্মানিকে এগিয়ে দিয়েছেন বলে মনে হলেও প্যারাগুয়ের গোলরক্ষকের ওপর ফাউলের অভিযোগে ভিএআরের মাধ্যমে গোলটি বাতিল করা হয়।

টাইব্রেকারে নয়্যার ফাবিয়ান বালবুয়েনার শট ঠেকালেও শেষ পর্যন্ত তা যথেষ্ট হয়নি। কাই হাভার্টজ, নিক ভোল্টেমাডে এবং জোনাথান তাহ পেনাল্টি মিস করায় বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় জার্মানির।

এর আগে ২০২৪ ইউরো শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন নয়্যার। তখন তিনি স্পষ্ট জানিয়েছিলেন, আর জাতীয় দলে ফিরবেন না। তার অনুপস্থিতিতে হফেনহাইমের গোলরক্ষক অলিভার বাউমান জার্মানির এক নম্বর গোলরক্ষকের দায়িত্ব পালন করেন। বার্সেলোনার মার্ক-আন্দ্রে টের স্টেগেন চোটে থাকায় তিনি বিশ্বকাপ বাছাইপর্ব ও প্রস্তুতি ম্যাচগুলোতে খেলেছিলেন।

যদিও শুরুতে নয়্যার ও জার্মানির প্রধান কোচ ইউলিয়ান নাগেলসমান- দুজনই তার ফেরার গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত নাগেলসমানই বিশ্বকাপের জন্য বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ গোলরক্ষককে আবারও প্রথম পছন্দ হিসেবে দলে ফেরান। এতে বাউমানকে বেঞ্চে বসতে হয়। তবে সেই সিদ্ধান্ত শেষ পর্যন্ত সফল হয়নি, কারণ প্রথম নকআউট পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে জার্মানিকে।

২০০৯ সালে জার্মানির জার্সিতে অভিষেক হওয়া নয়্যার ২০১৪ সালের বিশ্বকাপজয়ী দলের শেষ সক্রিয় সদস্য ছিলেন। জাতীয় দলের হয়ে তিনি মোট ১২৮টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন নয়্যার। গত মাসেই বায়ার্ন মিউনিখের সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন তিনি।

এসজি/