ঢাকা ২০ আষাঢ় ১৪৩৩, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সর্বশেষ
তিন দিনব্যাপী উৎসবের মধ্য দিয়ে বরগুনায় ‘নজরুল বর্ষ’ উদযাপন সম্পন্ন ফুলবাড়িয়া সুপার মার্কেটে জামায়াত-বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ১ যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করল বাংলাদেশ প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামালের জীবনাবসান স্মার্টফোনের দাম কমাল টেকনো পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজও বাস্তবায়ন করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জলবায়ু সংকটে ইউরোপের অগ্নিদহন সিঙ্গাপুরসহ তিন দেশে এনআইডি কার্যক্রম চলতি মাসে শুরু অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ত্যাগের কথা তুলে ধরলেন মির্জা ফখরুল একটি বিকেল, তিনটি প্রাণ, আজীবনের শোক ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, আরও ১৩৯ জন হাসপাতালে ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা, যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি কামনা টেইলর সুইফট-ট্রাভিস কেলসি’র রাজকীয় বিয়ে সব বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী থানায় অভিযোগ নিয়ে যা বললেন শাওন কুমিল্লার সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর নজর থাকবে: গণপূর্তমন্ত্রী মা হচ্ছেন মৌসুমী হামিদ নোয়াখালীতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগকর্মী আটক বিএসবিআরএ নির্বাচনে সভাপতি মহসিন চৌধুরী ও সিনিয়র সহসভাপতি সেলিম উদ্দিন আয়াতুল কুরসির জীবনমুখী শিক্ষা সিলেটে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘CFMOTO Fiesta Football Tournament 2026’ ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা ৬ জুলাই থেকে ৬৪ জেলায় পদযাত্রা করবে এনসিপি সন্তানের কর্মসংস্থান চাই মোহসিন মিয়ার পুলিশ সংস্কার প্রস্তাব তৃতীয় কোনো ভাষা শেখানোর চিন্তা কতটা বাস্তবসম্মত! সিংড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর

স্মার্টফোনের দাম কমাল টেকনো

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:১৭ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৯:১৮ পিএম
স্মার্টফোনের দাম কমাল টেকনো

বাজারে যন্ত্রাংশের খরচ বাড়লেও গ্রাহকদের জন্য দাম কমানোর উদ্যোগ নিয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনো। বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টর ও মেমোরি চিপের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার ফলে স্মার্টফোন বাজারে উৎপাদন খরচ ও দামের চাপ বাড়ছে। এতে অনেক দেশেই স্মার্টফোনের দাম বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশেও জুলাই থেকে করনীতি পরিবর্তনের কারণে স্মার্টফোনের বাজারে দাম বাড়তে পারে। যেখানে অন্য স্মার্টফোন ব্র্যান্ডগুলো দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে, সেখানে এআই-চালিত গ্লোবাল প্রিমিয়াম স্মার্ট ইকোসিস্টেম ব্র্যান্ড টেকনো হাঁটছে ভিন্ন পথে। দেশের আরও বেশি মানুষের হাতে উন্নত প্রযুক্তি পৌঁছে দিতে টেকনো ১ জুলাই থেকে ক্যামন ও পোভা সিরিজের দাম কমানোর উদ্যোগ নিয়েছে।

৩০ জুন কর ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় এবং বিশ্বজুড়ে চিপ, প্রসেসর, মাদারবোর্ড ও ব্যাটারির মতো প্রয়োজনীয় যন্ত্রাংশের দাম বাড়তে থাকায় অনেক কোম্পানি এখন ফোনের দাম বাড়ানোর কথা ভাবছে। গ্রাহকদের এই বাড়তি চাপ থেকে স্বস্তি দিতে এবং উন্নত প্রযুক্তি সহজলভ্য করতে ১ জুলাই থেকে টেকনোর প্রিমিয়াম সিরিজের ফোন মিলবে আরও কম দামে। এর মধ্যে জনপ্রিয় একটি ডিভাইস ক্যামন ৫০। ক্যামন ৫০ (২৫৬+৮ জিবি)-এর আগের দাম ছিল ৩৮ হাজার ৯৯৯ টাকা, যা এখন পাওয়া যাবে ৩৬ হাজার ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) এবং ক্যামন ৫০ (১২৮+৮ জিবি)-এর আগের দাম ছিল ৩৪ হাজার ৯৯৯ টাকা। বর্তমানে তা পাওয়া যাচ্ছে ৩১ হাজার ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য); যার ফলে সবার জন্য ফ্ল্যাগশিপ মানের ক্যামেরার অভিজ্ঞতা হবে আরও সহজলভ্য।

নির্বাচিত ডিভাইসের দাম কমিয়ে ব্র্যান্ডটি বাংলাদেশি গ্রাহকদের জন্য উদ্ভাবনী প্রযুক্তি আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। জুলাই মাস থেকে সম্ভাব্য দাম পরিবর্তনের প্রেক্ষাপটে টেকনোর এই সিদ্ধান্ত দেখায় যে, উদ্ভাবন, পারফরম্যান্স এবং মান বজায় রেখে অতিরিক্ত খরচ সরাসরি গ্রাহকের ওপর না চাপিয়েও ব্যবসা করা সম্ভব।

স্মার্টফোনের দাম কমাল টেকনো

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৯:১৭ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৯:১৮ পিএম
স্মার্টফোনের দাম কমাল টেকনো

বাজারে যন্ত্রাংশের খরচ বাড়লেও গ্রাহকদের জন্য দাম কমানোর উদ্যোগ নিয়েছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান টেকনো। বর্তমান বিশ্বে সেমিকন্ডাক্টর ও মেমোরি চিপের দাম বৃদ্ধি, সরবরাহ সংকট ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার ফলে স্মার্টফোন বাজারে উৎপাদন খরচ ও দামের চাপ বাড়ছে। এতে অনেক দেশেই স্মার্টফোনের দাম বাড়ছে।

বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশেও জুলাই থেকে করনীতি পরিবর্তনের কারণে স্মার্টফোনের বাজারে দাম বাড়তে পারে। যেখানে অন্য স্মার্টফোন ব্র্যান্ডগুলো দাম বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে, সেখানে এআই-চালিত গ্লোবাল প্রিমিয়াম স্মার্ট ইকোসিস্টেম ব্র্যান্ড টেকনো হাঁটছে ভিন্ন পথে। দেশের আরও বেশি মানুষের হাতে উন্নত প্রযুক্তি পৌঁছে দিতে টেকনো ১ জুলাই থেকে ক্যামন ও পোভা সিরিজের দাম কমানোর উদ্যোগ নিয়েছে।

৩০ জুন কর ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় এবং বিশ্বজুড়ে চিপ, প্রসেসর, মাদারবোর্ড ও ব্যাটারির মতো প্রয়োজনীয় যন্ত্রাংশের দাম বাড়তে থাকায় অনেক কোম্পানি এখন ফোনের দাম বাড়ানোর কথা ভাবছে। গ্রাহকদের এই বাড়তি চাপ থেকে স্বস্তি দিতে এবং উন্নত প্রযুক্তি সহজলভ্য করতে ১ জুলাই থেকে টেকনোর প্রিমিয়াম সিরিজের ফোন মিলবে আরও কম দামে। এর মধ্যে জনপ্রিয় একটি ডিভাইস ক্যামন ৫০। ক্যামন ৫০ (২৫৬+৮ জিবি)-এর আগের দাম ছিল ৩৮ হাজার ৯৯৯ টাকা, যা এখন পাওয়া যাবে ৩৬ হাজার ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য) এবং ক্যামন ৫০ (১২৮+৮ জিবি)-এর আগের দাম ছিল ৩৪ হাজার ৯৯৯ টাকা। বর্তমানে তা পাওয়া যাচ্ছে ৩১ হাজার ৯৯৯ টাকায় (ভ্যাট প্রযোজ্য); যার ফলে সবার জন্য ফ্ল্যাগশিপ মানের ক্যামেরার অভিজ্ঞতা হবে আরও সহজলভ্য।

নির্বাচিত ডিভাইসের দাম কমিয়ে ব্র্যান্ডটি বাংলাদেশি গ্রাহকদের জন্য উদ্ভাবনী প্রযুক্তি আরও সাশ্রয়ী ও সহজলভ্য করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। জুলাই মাস থেকে সম্ভাব্য দাম পরিবর্তনের প্রেক্ষাপটে টেকনোর এই সিদ্ধান্ত দেখায় যে, উদ্ভাবন, পারফরম্যান্স এবং মান বজায় রেখে অতিরিক্ত খরচ সরাসরি গ্রাহকের ওপর না চাপিয়েও ব্যবসা করা সম্ভব।

মিশ্র এআই ক্রলার ব্লক করবে ক্লাউডফ্লেয়ার

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৪:৩২ পিএম
মিশ্র এআই ক্রলার ব্লক করবে ক্লাউডফ্লেয়ার
সংগৃহীত

যেসব ওয়েব ক্রলার একই সঙ্গে সার্চ ইঞ্জিনের জন্য তথ্য খোঁজে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণের কাজ করে, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ব্লক করার ঘোষণা দিয়েছে ক্লাউডফ্লেয়ার। ইন্টারনেট নিরাপত্তা ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৬ সালের ১৫ সেপ্টেম্বর থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।

ক্লাউডফ্লেয়ারের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ম্যাথিউ প্রিন্স বলেন, বর্তমানে ইন্টারনেটের বেশির ভাগ ট্রাফিক মানুষ নয়, বরং বিভিন্ন বট। একটি টেকসই অনলাইন পরিবেশ তৈরির জন্য আমাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে। এই নতুন উদ্যোগের ফলে ওয়েবসাইটের মালিকরা বাণিজ্যিক সুবিধা পাবেন এবং কোন এআই বট কী উদ্দেশ্যে তথ্য নিচ্ছে তা স্পষ্ট হবে।

আগে ব্যবহারকারীরা সরাসরি ওয়েবসাইট দেখতেন। এতে বিজ্ঞাপনের মাধ্যমে ওয়েবসাইটের আয় হতো। কিন্তু এআই চ্যাটবটগুলো এখন ব্যবহারকারীদের হয়ে ওয়েবসাইট থেকে সরাসরি তথ্য সংগ্রহ করে। ফলে ওয়েবসাইটের মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্লাউডফ্লেয়ারের নতুন পদ্ধতি ওয়েবসাইট মালিক এবং এআই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সম্পর্কের ভারসাম্য বজায় রাখবে। নতুন নিয়ম অনুযায়ী, বিজ্ঞাপন রয়েছে এমন ওয়েবসাইটের ক্ষেত্রে এআই প্রশিক্ষণও এজেন্টের কাজ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকবে, তবে সাধারণ সার্চের কাজ চলবে।
এই পরিবর্তনের অংশ হিসেবে ক্লাউডফ্লেয়ার তাদের ‘পে পার ক্রল’ ফিচারের নতুন সংস্করণ ‘পে পার ইউজ’ চালু করেছে। এর ফলে কোনো ওয়েবসাইটের তথ্য যদি এআই চ্যাটবটের উত্তরে দেখানো হয়, তবে ওয়েবসাইটের মালিকরা নির্দিষ্ট অর্থ পাবেন। প্রাথমিকভাবে সিরামিক ডটএআই ও ইউ ডটকম এ উদ্যোগে যুক্ত হয়েছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ক্লাউডফ্লেয়ারের এ পদক্ষেপ মূলত সার্চ জায়ান্ট গুগলকে লক্ষ্য করে নেওয়া হয়েছে। গুগলের প্রধান ক্রলার ‘গুগলবট’ একই সঙ্গে সার্চ ইঞ্জিনের তথ্য ইনডেক্স করে এবং তাদের নিজস্ব এআই মডেল ‘জেমিনাই’-এর প্রশিক্ষণের জন্য তথ্য সংগ্রহ করে। এর ফলে গুগল অন্য এআই প্রতিষাঠানগুলোর চেয়ে দ্বিগুণ তথ্য সহজে পেয়ে যায়। ক্লাউডফ্লেয়ারের নতুন নীতি গুগলসহ অন্যান্য প্রতিষ্ঠানকে তাদের এই দ্বিমুখী ক্রলারের নীতি পরিবর্তন করতে বাধ্য করবে বলে ধারণা করা হচ্ছে।

আইফোনে কাস্টম অ্যালার্ম টোন

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ১২:০৬ পিএম
আইফোনে কাস্টম অ্যালার্ম টোন
ছবি: সংগৃহীত

সকালে ঘুম ভাঙানোর জন্য সঠিক অ্যালার্ম টোন বেছে নেওয়া বেশ গুরুত্বপূর্ণ। টোনটি খুব বেশি মধুর বা বিরক্তিকর হওয়া উচিত নয়। আইওএস অপারেটিং সিস্টেমে থাকা ডিফল্ট টোনগুলো অনেক সময় ব্যবহারকারীদের কাছে বিরক্তিকর মনে হতে পারে। তবে আইফোনে খুব সহজে নিজের পছন্দের কাস্টম অ্যালার্ম টোন সেট করা যায়।

কোনো নির্দিষ্ট গান অ্যালার্ম হিসেবে ব্যবহার করতে চাইলে অ্যাপল মিউজিক সাবস্ক্রিপশনের মাধ্যমে সবচেয়ে সহজে করা যায়। এই প্ল্যাটফর্মে ১০ কোটির বেশি গান রয়েছে। অ্যালার্ম হিসেবে কোনো গান যুক্ত করতে চাইলে প্রথমে সেটি লাইব্রেরিতে যুক্ত করতে হবে। এ জন্য অ্যাপল মিউজিক অ্যাপ থেকে পছন্দের গানটি খুঁজুন। এর পর গানের পাশে থাকা প্লাস আইকনে ট্যাপ করে সেটি লাইব্রেরিতে যুক্ত করুন।

এর পর আইফোনের ক্লক অ্যাপ চালু করে নিচে থাকা অ্যালার্ম ট্যাবে যান। নতুন অ্যালার্ম তৈরি করতে প্লাস আইকনে ট্যাপ করুন। চাইলে আগে থেকে থাকা কোনো অ্যালার্মও নির্বাচন করতে পারেন। এর পর সাউন্ড অপশন থেকে ‘পিক আ সং’ নির্বাচন করুন। যে গানটি অ্যালার্ম হিসেবে ব্যবহার করতে চান, সেটি খুঁজে বের করে প্লাস বাটনে ট্যাপ করুন। সবশেষে ওপরের ডান দিকে থাকা সেভ বা টিক চিহ্নে ট্যাপ করলে অ্যালার্ম টোন সেট হয়ে যাবে।

সম্পূর্ণ নিজের তৈরি করা কোনো অডিও ফাইল অ্যালার্ম হিসেবে ব্যবহার করতে চাইলে ভিন্ন পদ্ধতি অনুসরণ করতে হবে। ইন্টারনেট থেকে নামানো বা গ্যারেজব্যান্ড অ্যাপে তৈরি করা কোনো অডিও ফাইল এ কাজে ব্যবহার করা যাবে। তবে অডিও ফাইলটি অবশ্যই আইফোনের ‘ফাইলস’ অ্যাপে সেভ করা থাকতে হবে।

আইওএসের নতুন সংস্করণগুলোতে সেভ করা অডিও ফাইল অ্যালার্ম হিসেবে ব্যবহার করা বেশ সহজ। ফাইলস অ্যাপ থেকে পছন্দের অডিও ফাইলটি ট্যাপ করুন। এর পর শেয়ার অপশন থেকে ‘ইউজ অ্যাজ রিংটোন’ নির্বাচন করুন। অডিও ফাইলটি ৩০ সেকেন্ডের বড় হলে আইফোন সেটিকে কেটে ছোট করে নিতে বলবে। এই প্রক্রিয়ায় অডিওটি প্রাথমিকভাবে রিংটোন হিসেবে সেট হবে। তবে পরে রিংটোন আগের অবস্থায় ফিরিয়ে আনা যাবে।

এবার ক্লক অ্যাপে গিয়ে নতুন বা পুরোনো অ্যালার্ম নির্বাচন করুন। সাউন্ড অপশনে গিয়ে আপনার কাস্টম অডিওটি নির্বাচন করুন। 

শেয়ার মেনুতে ‘ইউজ অ্যাজ রিংটোন’ সুবিধা থাকায় আইমেসেজ বা ইমেইলের মাধ্যমে আসা কোনো অডিও অ্যালার্ম হিসেবে ব্যবহার করা সম্ভব। চাইলে কোনো বন্ধুর ভয়েস মেসেজ বা ভয়েস মেমোজ অ্যাপে নিজের রেকর্ড করা কণ্ঠও এই একই পদ্ধতিতে অ্যালার্ম হিসেবে সেট করা যাবে।

আইওএস ও অ্যান্ড্রয়েডে ওপেনক্ল অ্যাপ

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৪:২১ পিএম
আইওএস ও অ্যান্ড্রয়েডে ওপেনক্ল অ্যাপ

আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য স্বতন্ত্র অ্যাপ উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে ‘ওপেনক্ল’। এর মধ্য দিয়ে অ্যাপলের অ্যাপ স্টোর ও গুগলের প্লে স্টোরে আনুষ্ঠানিকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যাত্রা শুরু হলো। এখন থেকে ব্যবহারকারীরা স্মার্টফোন ব্যবহার করে এই এআই অ্যাসিস্ট্যান্টের সঙ্গে চ্যাট করতে পারবেন। পাশাপাশি ফোনের ক্যামেরা, স্ক্রিন, লোকেশন, ছবি, কন্ট্যাক্টস, ক্যালেন্ডার ও রিমাইন্ডার ব্যবহারের অনুমতিও দেওয়া যাবে ওপেনক্লকে

খুব অল্প সময়ের মধ্যে এআই জগতে ছোট পরিসর থেকে অন্যতম শীর্ষ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে ওপেনক্ল। চলতি বছরের শুরুর দিকে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা পিটার স্টেইনবার্গার ওপেনএআইয়ে যোগ দেন। এর পর থেকে একটি ফাউন্ডেশনের অধীনে এটি পরিচালিত হচ্ছে। এটি মূলত একটি ওপেন সোর্স প্রযুক্তি প্রকল্প। নতুন অ্যাপগুলো প্রকাশ করেছে ওপেনক্ল ফাউন্ডেশন। তবে স্টেইনবার্গারের নিয়োগের ঘোষণায় বলা হয়েছিল, ওপেনএআই এই প্রতিষ্ঠানটিকে নির্দিষ্ট কিছু বিষয়ে সহায়তা দেবে।

অ্যাপলের জন্য এজেন্টভিত্তিক এআই বিষয়টি বরাবরই বেশ জটিল। কারণ তাদের অ্যাপ পর্যালোচনার প্রক্রিয়া বেশ কঠোর। ‘ভাইব কোডিং’-এর নিরাপত্তাজনিত ঝুঁকির আশঙ্কায় অ্যাপল এর আগে অনেক এআই টুল আটকে দিয়েছিল। ফলে আইওএস ব্যবহারকারীদের তাদের এআই এজেন্টের সঙ্গে যোগাযোগ করতে বাধ্য হয়ে টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপের মতো চ্যাট অ্যাপ ব্যবহার করতে হতো। তবে নতুন অ্যাপ আসায় সেই বাধা আর থাকছে না।

ওয়াইফাই এক্সটেন্ডার নাকি মেশ নেটওয়ার্ক ভালো

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০২:০২ পিএম
ওয়াইফাই এক্সটেন্ডার নাকি মেশ নেটওয়ার্ক ভালো
ছবি: সংগৃহীত

ঘরের সব জায়গায় ইন্টারনেটের গতি সমান না পাওয়া একটি বড় সমস্যা। ভিডিও স্ট্রিমিং কিংবা জরুরি অনলাইন মিটিংয়ের সময় দুর্বল নেটওয়ার্কের কারণে অনেকে ভোগান্তিতে পড়েন। ইন্টারনেটের এই ‘ডেড জোন’ দূর করার জন্য অনেকে সেবাদাতা প্রতিষ্ঠান পরিবর্তন করার কথা ভাবেন। তবে তার আগে বর্তমান নেটওয়ার্কটি শক্তিশালী করার উপায়গুলো খতিয়ে দেখা প্রয়োজন। সাধারণত ঘরের নেটওয়ার্কের আওতা বাড়াতে ক্রেতারা দুটি প্রযুক্তির দিকে নজর দেন। এর মধ্যে একটি ওয়াইফাই এক্সটেন্ডার এবং অন্যটি মেশ ওয়াইফাই সিস্টেম।

ওয়াইফাই এক্সটেন্ডার এক ধরনের সহজ সিগন্যাল রিপিটার। এটি সরাসরি বৈদ্যুতিক আউটলেটে প্লাগ করে ব্যবহার করা যায়। মূল রাউটারের সিগন্যাল গ্রহণ করে এটি ঘরের অন্য অংশে পুনরায় তা সম্প্রসারণ করে। কম খরচে ঘরের নির্দিষ্ট কোনো অংশের নেটওয়ার্ক সমস্যা দূর করতে এটি বেশ কার্যকর। এর জন্য নতুন কোনো রাউটার কেনার প্রয়োজন হয় না। গ্যারেজ বা বাড়ির পেছনের উঠানের মতো নির্দিষ্ট জায়গায় সিগন্যাল বাড়াতে এটি ভালো কাজ করে। তবে কম খরচ ও সুবিধার পাশাপাশি এক্সটেন্ডারের কিছু বড় অসুবিধাও রয়েছে।

এক্সটেন্ডার মূলত রাউটার থেকে সিগন্যাল নিয়ে তা আবার প্রচার করে। তাই ঘরের দেয়াল বা অন্যান্য পরিবেশগত প্রতিবন্ধকতা এর কার্যক্ষমতায় বড় প্রভাব ফেলে। এ ছাড়া এটি রাউটার ও ডিভাইসের সঙ্গে একই রেডিও ব্যান্ড ব্যবহার করে সংযোগ স্থাপন করে। এর ফলে ইন্টারনেটের মূল ব্যান্ডউইথ বা গতি অর্ধেক কমে যেতে পারে। সবচেয়ে বড় অসুবিধা এক্সটেন্ডার সাধারণত ভিন্ন নামে আরেকটি ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করে। ফলে ব্যবহারকারী যখন রাউটারের আওতা থেকে এক্সটেন্ডারের আওতায় যান, তখন তাকে নতুন করে কানেক্ট করতে হয়। বড় বাড়ির জন্য এই প্রক্রিয়াটি বেশ ঝামেলার।

অন্যদিকে, মেশ ওয়াইফাই সিস্টেম ঘরের চারদিকে একটি বিস্তৃত ও সমান নেটওয়ার্ক তৈরি করে। এতে একাধিক ডিভাইস ব্যবহার করা হয়, যা পুরো বাড়িতে সমান গতি নিশ্চিত করে। এর স্মার্ট রাউটিং প্রযুক্তি ডিভাইসকে স্বয়ংক্রিয়ভাবে সবচেয়ে শক্তিশালী সিগন্যালের সঙ্গে যুক্ত রাখে। ফলে ব্যবহারকারীকে বারবার নতুন নেটওয়ার্কে লগইন করতে হয় না। বহুতল ভবন ও বড় ফ্ল্যাটের জন্য মেশ নেটওয়ার্ক একটি চমৎকার সমাধান। প্রাথমিক সেটআপ কিছুটা জটিল এবং ব্যয়বহুল হলেও, এটি ব্যান্ডউইথ না কমিয়ে পুরো বাড়িতে দ্রুতগতির ইন্টারনেট সরবরাহ করতে পারে। তাই নিজের প্রয়োজন ও বাজেট বিবেচনা করে সঠিক প্রযুক্তিটি বেছে নিন।