ঢাকা ২০ আষাঢ় ১৪৩৩, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সর্বশেষ
স্মার্টফোনের দাম কমাল টেকনো পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজও বাস্তবায়ন করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জলবায়ু সংকটে ইউরোপের অগ্নিদহন সিঙ্গাপুরসহ তিন দেশে এনআইডি কার্যক্রম চলতি মাসে শুরু অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ত্যাগের কথা তুলে ধরলেন মির্জা ফখরুল একটি বিকেল, তিনটি প্রাণ, আজীবনের শোক ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, আরও ১৩৯ জন হাসপাতালে ট্রাম্পকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা, যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি কামনা টেইলর সুইফট-ট্রাভিস কেলসি’র রাজকীয় বিয়ে সব বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী থানায় অভিযোগ নিয়ে যা বললেন শাওন কুমিল্লার সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রীর নজর থাকবে: গণপূর্তমন্ত্রী মা হচ্ছেন মৌসুমী হামিদ নোয়াখালীতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগকর্মী আটক বিএসবিআরএ নির্বাচনে সভাপতি মহসিন চৌধুরী ও সিনিয়র সহসভাপতি সেলিম উদ্দিন আয়াতুল কুরসির জীবনমুখী শিক্ষা সিলেটে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘CFMOTO Fiesta Football Tournament 2026’ ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা ৬ জুলাই থেকে ৬৪ জেলায় পদযাত্রা করবে এনসিপি সন্তানের কর্মসংস্থান চাই মোহসিন মিয়ার পুলিশ সংস্কার প্রস্তাব তৃতীয় কোনো ভাষা শেখানোর চিন্তা কতটা বাস্তবসম্মত! সিংড়ায় পুকুরে ডুবে প্রাণ গেল প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর উত্তরা মোটর্স বাংলাদেশে নিয়ে এলো ইসুজু লাক্সারি এনকিউআর বাস দেবহাটায় ব্ল্যাকমেইল করে কিশোরীকে একাধিকবার ধর্ষণ, এরপর... ‘কে পাবেন ফ্যামিলি কার্ড, তা ঠিক করবে কম্পিউটার’ ধনবাড়ীতে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, হুমকিতে শতাধিক প্রজাতি

নোয়াখালীতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগকর্মী আটক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৭:১৩ পিএম
নোয়াখালীতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগকর্মী আটক
পারভেজ শান্ত। ছবি: খবরের কাগজ

নোয়াখালীর বেগমগঞ্জে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে পারভেজ শান্ত নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) দুপুরে চৌমুহনী পূর্ব বাজারের হাসেম মিয়ার পোল এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ব্যানার ও ক্রিকেট স্ট্যাম্প জব্দ করা হয়।

আটক পারভেজ শান্ত চৌমুহনী এলাকার বাসিন্দা এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চৌমুহনী পূর্ব বাজারের হাসেম মিয়ার পোল এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একদল কর্মী জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের উপস্থিতির খবর পেয়ে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ব্যানার ও ক্রিকেট স্ট্যাম্পসহ পারভেজ শান্তকে আটক করা হয়।

চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ জানান, আটক ছাত্রলীগকর্মীকে সন্ত্রাসবিরোধী আইনে আদালতে সোপর্দ করা হবে। তদন্ত করে বাকিদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মজনু/রিফাত/

নোয়াখালীতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগকর্মী আটক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৭:১৩ পিএম
নোয়াখালীতে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগকর্মী আটক
পারভেজ শান্ত। ছবি: খবরের কাগজ

নোয়াখালীর বেগমগঞ্জে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে পারভেজ শান্ত নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার (৪ জুলাই) দুপুরে চৌমুহনী পূর্ব বাজারের হাসেম মিয়ার পোল এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ব্যানার ও ক্রিকেট স্ট্যাম্প জব্দ করা হয়।

আটক পারভেজ শান্ত চৌমুহনী এলাকার বাসিন্দা এবং ছাত্রলীগের সক্রিয় কর্মী বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চৌমুহনী পূর্ব বাজারের হাসেম মিয়ার পোল এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একদল কর্মী জড়ো হয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাদের উপস্থিতির খবর পেয়ে চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ব্যানার ও ক্রিকেট স্ট্যাম্পসহ পারভেজ শান্তকে আটক করা হয়।

চৌমুহনী পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ জানান, আটক ছাত্রলীগকর্মীকে সন্ত্রাসবিরোধী আইনে আদালতে সোপর্দ করা হবে। তদন্ত করে বাকিদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মজনু/রিফাত/

৬ জুলাই থেকে ৬৪ জেলায় পদযাত্রা করবে এনসিপি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:৪১ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৬:৪৩ পিএম
৬ জুলাই থেকে ৬৪ জেলায় পদযাত্রা করবে এনসিপি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংবাদ সম্মেলন। ছবি: খবরের কাগজ।

গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

দলটির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৬ জুলাই থেকে দেশের ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় এ পদযাত্রা শুরু হবে।

শনিবার (৪ জুলাই) বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

কর্মসূচির উদ্বোধনী দিনে দলের শীর্ষ নেতারা একযোগে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে পদযাত্রায় অংশ নেবেন। উত্তরাঞ্চলে কর্মসূচির নেতৃত্ব দেবেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। অন্যদিকে দক্ষিণাঞ্চলে নেতৃত্ব দেবেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি ও দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এনসিপি জানায়, ‘জুলাই পদযাত্রা ২০২৬’-এর মাধ্যমে শহিদদের আত্মত্যাগ স্মরণ, গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা মানুষের মধ্যে তুলে ধরা এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি করাই মূল লক্ষ্য।

এনসিপি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে দেশের সর্বস্তরের নাগরিক, তরুণ সমাজ, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

রাজু/রিফাত/

ভাঙ্গুড়ায় যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় বিক্ষোভ

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৪:৩০ পিএম
ভাঙ্গুড়ায় যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় বিক্ষোভ
ছবি: খবরের কাগজ

পাবনার ভাঙ্গুড়ায় রিপন সরকার নামের যুবলীগের এক নেতাকে আটক করে থানায় নেওয়ার পর তাকে ছাড়িয়ে নিতে থানায় বিক্ষোভ ও অবস্থান নেন প্রায় ৩০০ জন গ্রামবাসী। পরে পুলিশের সঙ্গে গ্রামবাসীর প্রতিনিধিদের আলোচনার পর আটক করা রিপন সরকারকে গ্রামবাসীদের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া থানায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, আটক রিপন সরকার (৪০) উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের বাসিন্দা ও হাবিবুর সরকারের ছেলে। তিনি পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে ভাঙ্গুড়া থানা পুলিশ উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া গ্রাম থেকে নাশকতা সম্পৃক্ততার সন্দেহভাজন হিসেবে রিপন সরকারকে আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম উপস্থিত লোকজনকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি যুবলীগের সভাপতিকে আটক করে নিয়ে এসেছি। আপনারা কেন এসেছেন? আপনারা কি মব করতে চান? এই মুহূর্তে থানা এলাকা ছেড়ে চলে যান। আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আগেই থানার রাস্তা ছেড়ে চলে যান। এক পর্যায়ে বিক্ষোভকারীদের মধ্যে থেকে শীর্ষ পাঁচজনকে নিয়ে ওসির কক্ষে আলোচনা হয়। আলোচনা শেষে রিপন সরকারকে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।  

তবে স্থানীয়দের দাবি, টেবুনিয়া-বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন পাটুলিপাড়া গ্রামের একটি খাসজমি ও মাছবাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর সঙ্গে ইউনুস সরকার নামে স্থানীয় এক ব্যক্তির বিরোধ চলে আসছে। গ্রামবাসীর অভিযোগ, সরকারি জায়গা দখল করে ইউনুস সরকার সেখানে একাধিক ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলেন। পরে গ্রামবাসীর স্বার্থে ঘরটি ভেঙে সেখানে পুনরায় মাছের বাজার বসান এবং স্থানটিকে ছোট বাজার ও অটোরিকশা স্ট্যান্ড হিসেবে ঘোষণা দিয়ে ব্যানার ঝুলিয়ে দিয়েছিলেন প্রায় মাস দুইয়েক আগে। অন্যদিকে ইউনুস সরকার জায়গাটি নিজের দাবি করে রিপন সরকারসহ কয়েকজন গ্রামবাসীকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন।

গ্রামবাসীর দাবি, ওই বিরোধে তাদের গ্রাম বাসীর পক্ষে সক্রিয়ভাবে অবস্থান নিয়েছিলেন যুবলীগ নেতা রিপন সরকার। তাকে হয়রানি ও আন্দোলন থামাতেই পুলিশ তাকে আটক করেছে বলে অভিযোগ করেছেন গ্রামবাসী।

তারা আরও দাবি করেন, ইউনুস সরকারের দায়ের করা অভিযোগের কারণেই তাকে আটক করা হয়ে থাকতে পারে। শুক্রবার রিপন সরকারকে আটক করে থানায় নেওয়ার খবর ছড়িয়ে পড়লে প্রায় ৩০০ গ্রামবাসী ভাঙ্গুড়া থানায় গিয়ে বিক্ষোভ করেন এবং তাকে মুক্তির দাবি জানান। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের থানা চত্বর থেকে বাইরে সরিয়ে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, নাশকতার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছিল। জিজ্ঞাবাদের তার সম্পৃক্ততা না পাওয়া ও গ্রামবাসীর বিক্ষোভ এবং দাবির কারণে তাকে  গ্রামবাসীর তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

আমিনুল/নাঈম

খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগ নেতা আটক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৪:০৯ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৪:৩৭ পিএম
খাগড়াছড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, ছাত্রলীগ নেতা আটক
ছবি: খবরের কাগজ
খাগড়াছড়ি সরকারি কলেজে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগে জেলা ছাত্রলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
 
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে স্থাপিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয় দুর্বৃত্তরা। 
 
বৃষ্টি থাকায় এবং স্মৃতিস্তম্ভটি লোহার তৈরি হওয়ায় আগুনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
 
শনিবার (৪ জুলাই) ভোরে জেলা সদরের সবুজবাগ এলাকা থেকে জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি নুরুল আলম রনিকে আটক করে পুলিশ। পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত।
 
এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার পর থেকে খাগড়াছড়ির আওয়ামী লীগ নেতা-কর্মীদের ফেসবুক আইডিতে একাধারে আগুন দেওয়ার ভিডিও পোস্ট করা হয়।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, মুখোশ পরা এক যুবক স্মৃতিস্তম্ভের চারপাশে পেট্রল জাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দিচ্ছেন। পরে রাতেই ঘটনাস্থলে গিয়ে পেট্রল ঢালার পর ফেলে যাওয়া প্লাস্টিকের বোতলও জব্দ করে পুলিশ।  
 
খাগড়াছড়ি সরকারি কলেজের নৈশপ্রহরী সেনময় ত্রিপুরা জানান, রাত সাড়ে ৯টার দিকে দুই যুবক সাংগঠনিক কাজ আছে বলে কলেজ প্রাঙ্গণে প্রবেশ করে। তার একটু পরেই স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখা যায়।
 
ছাত্র প্রতিনিধি জাহিদ হাসান ঘটনার জন্য নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পলাতক নেতা-কর্মীদের দায়ী করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
 
তিনি বলেন, 'এ ঘটনার মাধ্যমে তারা আবারও চিরায়ত সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিচয় দিয়েছে। তারা সারাদেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে।'
 
গতকাল শুক্রবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ির পুলিশ সুপার মোরতাজা আলী খাঁন ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু।
 
পুলিশ সুপার জানান, শুক্রবার রাতে বেশ বৃষ্টি ছিল। রাতের কোনো এক সময়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে। ইতোমধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি নুরুল আলম রনিকে আটক করা হয়েছে। অন্যান্য অপরাধীদের ধরতে পুলিশের অভিযান চলছে।
 
দিদারুল রাজু/খাদিজা রুমি/

স্বৈরাচারী পথেই বর্তমান সরকার, বড় ধরনের পরিবর্তন আসন্ন: জিএম কাদের

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৩:২৭ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০৩:৫৩ পিএম
স্বৈরাচারী পথেই বর্তমান সরকার, বড় ধরনের পরিবর্তন আসন্ন: জিএম কাদের
ছবি: খবরের কাগজ

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, বর্তমান সরকার বিগত স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের দেখানো পথেই হাঁটছে। তিনি বলেছেন, দেশে রাজনৈতিক অসহিষ্ণুতা, দমন-পীড়ন এবং বৈষম্য আরও তীব্র হয়েছে। 

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সরকার যদি দ্রুত অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও প্রাতিষ্ঠানিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে দেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন অনিবার্য হয়ে উঠতে পারে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘জাতীয় আইনজীবী ফেডারেশন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি-২০২৬’ এর পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক থিংক ট্যাংকের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘শক্তিশালী জনমতের ওপর ভিত্তি করে সরকার গঠিত হলেও তা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার গ্যারান্টি দেয় না। রাজনৈতিক দলগুলোকে একীভূত করতে না পারলে এবং গণতান্ত্রিক চর্চাকে গুরুত্ব না দিলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে।’

সরকারের কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘আমরা জুলাই মাসে বৈষম্যবিরোধী যে গণঅভ্যুত্থান দেখেছিলাম, সেই চেতনার প্রতিফলন এখনকার রাষ্ট্র পরিচালনায় দেখছি না। বরং জুলাইয়ের চেতনার নামে এখন নতুন করে বৈষম্য ও দমন-পীড়ন চালানো হচ্ছে। 

রাজনৈতিকভাবে ভিন্নমত পোষণকারীদের রাস্তাঘাটে হেনস্তা করা, হাটে-বাজারে বাধা দেওয়া এবং আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো কর্মকাণ্ড ফ্যাসিবাদী মানসিকতারই বহিঃপ্রকাশ।’

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ইস্যুতে জি এম কাদের বলেন, শুধু একটি রাজনৈতিক দলকে বাদ দেওয়া বা দমন করলেই দেশে স্থিতিশীলতা আসবে না। বরং রাজনৈতিক অন্তর্ভুক্তি ও জবাবদিহিতা নিশ্চিত করাই এখন সময়ের দাবি। 

তিনি বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক মন্দার কারণে দেশের সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে, যার দায়ভার সরকার এড়াতে পারে না।’

জি এম কাদের বলেন, দেশের তরুণ সমাজ আজ ব্যাপকভাবে হতাশাগ্রস্ত। তাদের সামনে কর্মসংস্থান নেই, ভবিষ্যৎ নেই, যার ফলে তারা মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ডের দিকে ঝুঁকছে। এছাড়া, বিচার বিভাগসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে অকার্যকর করে ফেলা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। জাতীয় আইনজীবী ফেডারেশনের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সিনিয়র অ্যাডভোকেট এস এম শফিকুল ইসলাম বাবুল। অনুষ্ঠানে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরিফা কাদের, ইকবাল হোসেন তাপস, আরিফ খান, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাহমুদ আলমসহ দলের শীর্ষ নেতা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

জয়ন্ত সাহা/অন্তরা/