ঢাকা ২০ আষাঢ় ১৪৩৩, শনিবার, ০৪ জুলাই ২০২৬

সর্বশেষ
কক্সবাজারে হাম উপসর্গে মৃত্যু বেড়ে ২০ ফ্রান্সের জার্সিতে কেন থাকে মোরগের প্রতীক? আনোয়ারায় ১৪ ঘণ্টার ব্যবধানে দুই মরদেহ উদ্ধার রজতজয়ন্তীতে গ্রাহকদের জন্য ব্র্যাক ব্যাংকের আকর্ষণীয় অফার জীবননগরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ভ্যানচালকের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রাতভর পুশইনের চেষ্টা করেও ব্যর্থ বিএসএফ খামেনির জানাজায় অংশগ্রহণকারীদের জন্য খুলে দেওয়া হলো ৫০০০ স্কুল জুলাই স্মৃতি স্মারক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যাংক থেকে টাকা তুললেন? প্রতারকদের সুযোগ দেবেন না প্যারাগুয়ে ম্যাচের আগে সতর্ক ফ্রান্স কোচ দেশম, বড় বাধা তীব্র গরম শাহজাদপুরে বিদ্যালয়ে মদ্যপান করা সেই প্রধান শিক্ষককে শোকজ জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে জইশ-ই-মোহাম্মদের ৮ সদস্য গ্রেপ্তার নরওয়ে ম্যাচে রাফিনহাকে পাচ্ছে না ব্রাজিল তামিলনাড়ুতে অ্যামোনিয়া গ্যাস দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ১৮ খুলনায় কিশোরী গুলিবিদ্ধ সশস্ত্র বাহিনীর সাবেক ১৫০ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি, স্বাভাবিক অবসর সমন্বয় ও নিঃসরণ অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ২য় পর্ব, অষ্টম শ্রেণির বিজ্ঞান জুলাই-আগস্টে বন্যার শঙ্কা, সতর্কতা এফএফডব্লিউসির মুফতি মেঙ্কের কাছে কালিমা পড়ে মুসলিম হলেন বিশ্বকাপ তারকা টেটে জৈন্তাপুরে বিজিবি-শ্রমিক উত্তেজনা, সড়ক অবরোধ হামলার আশঙ্কায় বাবার শেষকৃত্যে থাকার সম্ভাবনা কম মোজতবা খামেনির আর্জেন্টিনার বিপক্ষে বীরত্বপূর্ণ লড়াইয়ে গর্বিত গোলরক্ষক ভোজিনিয়া শেষ ষোলোর সমীকরণ চূড়ান্ত: কার প্রতিপক্ষ কে? ইরানি কূটনীতিকদের হত্যার প্রতিবেদনকে ‘ভুয়া’ বলল ইসরায়েল খামেনির জানাজায় ১৪ মাস বয়সি নাতনির ছোট্ট কফিন ভেনিজুয়েলায় ভূমিকম্পে ২৬৪৫ মৃত্যু, আহত ১২ হাজার ৬৬৬ খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু আয়াতুল্লাহ খামেনির শেষ বিদায়: লাখো মানুষের ঢল, আবেগাপ্লুত শীর্ষ ইরানি নেতৃত্ব শেরপুরে নিখোঁজের ১ দিন পর ইজিবাইকচালকের মরদেহ উদ্ধার

অবৈধ পাথরবোঝাই ট্রাক আটকের জের জৈন্তাপুরে বিজিবি-শ্রমিক উত্তেজনা, সড়ক অবরোধ

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১১:৫৭ এএম
জৈন্তাপুরে বিজিবি-শ্রমিক উত্তেজনা, সড়ক অবরোধ
ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এলাকায় অবৈধ পাথরবোঝাই ৪টি ট্রাক আটক করাকে কেন্দ্র করে বিজিবির সঙ্গে শ্রমিকদের উত্তেজনা সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে প্রায় ২ ঘণ্টা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখায় সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিশেষ করে ছুটির দিন থাকায় বেশি পর্যটক ছিলেন এই সড়কে। তারা দুর্ভোগে পড়েন।

৪৮ বিজিবির শ্রীপুর বিওপির টহল টিম গতকাল ভোরে শ্রীপুর খড়মপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত ৪টি পাথরবোঝাই ট্রাক জব্দ করেন। কয়েক ঘণ্টা পর জব্দ ট্রাকগুলো ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় উত্তেজিত শ্রমিকরা জোর করে তিনটি ট্রাক গুচ্ছগ্রাম এলাকায় নিয়ে পাথর সরিয়ে ফেলে। তবে একটি ট্রাক পাথর ফেলে যাওয়ার সময় গুচ্ছগ্রাম সড়কের মুখে পৌঁছালে বিজিবি ট্রাকটি আটক করে। ট্রাক আটকের জের ধরে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে। প্রায় ২ ঘণ্টা পর স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে। পরে জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) পলি রানী দেব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক ট্রাকটিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন।

শ্রমিকদের অভিযোগ, বিজিবি সদস্যরা ট্রাক শ্রমিককে মারধর করে আহত করে এবং গুলি ছোড়ে। গুলির শব্দে গুচ্ছগ্রাম এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন, অবৈধভাবে পাথর তুলে চারটি ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা ট্রাকগুলো আটক করেন। এ সময় শ্রমিকরা মব সৃষ্টি করে বিজিবির ওপর হামলার চেষ্টা করে। শ্রমিকদের সংখ্যা অনেক বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিজিবি সদস্যদের নিরাপত্তার স্বার্থে এক রাউন্ড শটগানের গুলি করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি বলেন, শ্রমিকরা শাবলসহ পাথর উত্তোলনে ব্যবহৃত জিনিস দিয়ে বারবার বিজিবির ওপর আক্রমণের চেষ্টা করে। বিজিবি চারটি ট্রাক আটক করে রাখলেও শ্রমিকরা জোর করে তিনটি ট্রাক সড়কের পাশেই আনলোড করে নিয়ে যায়। একটি ট্রাক বিজিবি সদস্যরা আটকাতে সক্ষম হয়েছে। শ্রমিকরা পরিস্থিতি আরও ঘোলাটে করতে চেয়েছিল। শুক্রবার এই রোডে অনেক পর্যটক আটকা পড়েছিলেন। তারা সবাই দেখেছেন কীভাবে মব সৃষ্টি করে বিজিবির ওপর হামলার চেষ্টা করা হয়েছে। এটা আমাদের সিলেটের জন্য ভালো সিগন্যাল নয়।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, সরকারি কাজে নাগরিকদের সহযোগিতা ও শ্রদ্ধাশীল আচরণ প্রত্যাশিত, যা অবৈধ, সেটিকে বৈধতা দেওয়ার এখতিয়ার প্রশাসনের নেই। পাশাপাশি জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কর্মসূচি থেকেও সবাইকে বিরত থাকতে হবে।

কক্সবাজারে হাম উপসর্গে মৃত্যু বেড়ে ২০

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:৫৫ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০২:০৭ পিএম
কক্সবাজারে হাম উপসর্গে মৃত্যু বেড়ে ২০
ছবি: খবরের কাগজ

কক্সবাজারে হামের উপসর্গে আরও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে, যার মধ্যে তিনটি রোহিঙ্গা শিশু।

শনিবার (৪ জুলাই) দুপুরে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের বিষয়টি নিশ্চিত করেন।

মারা যাওয়া শিশু আরফান (১৩ মাস) উখিয়ার একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা নবী হোছনের ছেলে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের জানান, সারাদেশে হামের প্রাদুর্ভাবের শুরুর দিকে কক্সবাজারে সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক ছিল। তবে গত এক মাসে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় হামের উপসর্গে মৃত্যুর হার কমে আসে। কিন্তু গত ২১ জুন এক শিশুর মৃত্যুর পর ১৩ দিনের ব্যবধানে আবারও এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

তিনি বলেন, গত বুধবার (১ জুলাই) হামের উপসর্গ নিয়ে আরফানকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি জ্বর, কাশি, খিঁচুনি, নিউমোনিয়া এবং রক্তে ব্যাকটেরিয়া সংক্রমণজনিত জটিলতায় ভুগছিল। বৃহস্পতিবার (২ জুলাই) মধ্যরাতের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।’

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত কক্সবাজারে হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৬৮ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ১৬৪ জন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১০৪ জন।

তারেকুর/খাদিজা রুমি/

আনোয়ারায় ১৪ ঘণ্টার ব্যবধানে দুই মরদেহ উদ্ধার

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:৩৬ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০২:১৬ পিএম
আনোয়ারায় ১৪ ঘণ্টার ব্যবধানে দুই মরদেহ উদ্ধার
ছবি: খবরের কাগজ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৪ ঘণ্টার ব্যবধানে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পজেলার বটতলী ইউনিয়নের পূর্ব বরইয়া এলাকার গৃহবধূ উম্মে হাবিবার (২২) মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার সায়েদ ইমরানের স্ত্রী।

পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে হাবিবা ইঁদুর মারার বিষপান করে। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে শনিবার (৪ জুলাই) আনোয়ারা সদর ইউনিয়নের ঘনপুকুরপাড় এলাকায় একটি গাছের ঝুলন্ত অবস্থায় জেলে জিকু সর্দ্দারের (৩৫) মরদেহ উদ্ধার করে পুলিশ।

৯৯৯-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। জিকু ওই এলাকার ভট্টাচার্য নিবাস কলোনির একটি ভাড়া বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকতেন। তার বাড়ি একই উপজেলার বিলপুর হাঁড়িপাড়া এলাকায়।

জিকুর পরিবারের অভিযোগ, স্ত্রীর বোনের স্বামীর সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে জিকুর বিরোধ ছিল। ওই জেরে তাকে হত্যা করা হতে পারে।

জিকুর স্ত্রী জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের কথা জিকু তার স্ত্রীকে জানিয়েছিলেন। গত কয়েক দিন ধরে তিনি মানসিকভাবে বেশ হতাশাগ্রস্ত ছিলেন। তবে তিনি সমস্যার কথা বিস্তারিত পরিবারকে জানাতেন না। 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, দুটি মরদেহ উদ্ধার করা হয়েছে। গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে জেলে জিকু সর্দ্দারের মৃত্যুর ঘটনাটি তদন্ত করা হচ্ছে। দুটি ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজহার/

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রাতভর পুশইনের চেষ্টা করেও ব্যর্থ বিএসএফ

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:২৮ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০২:১০ পিএম
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে রাতভর পুশইনের চেষ্টা করেও ব্যর্থ বিএসএফ
শিবগঞ্জের গ্রামবাসীকে সাথে নিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি। ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চকপাড়া সীমান্ত দিয়ে বিএসএফের ১২ জনকে পুশইনের চেষ্টা বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ব্যর্থ হয়েছে।

গতকাল শুক্রবার চকপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (৪ জুলাই) সকালে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাত ১১টার দিকে চকপাড়া বিওপির বিপরীতে ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের মল্লিক সুলতানপুর ক্যাম্পসংলগ্ন সীমান্ত পিলার ১৮৩/৩ এস এলাকায় বর্ডার সিকিউরিটি লাইট বন্ধ করে দেয়। এই খবর জানতে পেরে বিজিবি টহলদল ও স্থানীয় বাসিন্দারা সীমান্তে সতর্ক অবস্থান নেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুশইনের উদ্দেশ্যে বিএসএফ জিরো লাইন থেকে প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে ‘মুসলিমপাড়া’ এলাকায় আনুমানিক ১২ জনকে জড়ো করেছিল। তবে বিজিবি ও স্থানীয়দের কঠোর অবস্থানের কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হয়নি।

পরে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ ওই ১২ জনকে ভারতের মালদা হোল্ডিং সেন্টারে ফিরিয়ে নিয়ে যায়।

এদিকে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, 'বিজিবি ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে এবং এ ধরনের যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে।'

আসাদুল্লাহ/তামান্না রুপা/

শাহজাদপুরে বিদ্যালয়ে মদ্যপান করা সেই প্রধান শিক্ষককে শোকজ

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ০১:২০ পিএম
শাহজাদপুরে বিদ্যালয়ে মদ্যপান করা সেই প্রধান শিক্ষককে শোকজ
মদ্যপানরত অবস্থায় প্রধান শিক্ষক 'রুহুল আমিন'। ছবি: খবরের কাগজ

সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন প্রধান শিক্ষকের মদ্যপান করে মাতলামির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত রুহুল আমিনকে শোকজ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

জানা  যায়, গত (২ জুলাই) বৃহস্পতিবার শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন নিজ কক্ষে বসে মদ্যপান অবস্থায় অসংলগ্ন আচরণ করছেন। এ সময় বিদ্যালয়ে পরীক্ষা চলছিল। খবর পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক সেখানে গেলে তিনি তাদের সামনে আপত্তিকর ভাষায় কথা বলেন।

রুহুল আমিন বলেন, ‘মদ আমি দীর্ঘদিন ধরেই খাই। কেনো; কে আপনাদের খবর দিছে।’ এরপর তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এরপর তিনি বলেন- ‘আপনাদের কাছে মাফও চাই, দোয়াও চাই, আপনারা বসেন।’

এরপর তিনি সাংবাদিককে জড়িয়ে ধরে সবকিছু ‘ম্যানেজ’ করার চেষ্টাও করেন। পরে তার স্বজনরা এসে তাকে সেখান থেকে বাড়িতে নিয়ে যান।

এ ঘটনার পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এলাকাবাসী ওই প্রধান শিক্ষকের অপসারণ দাবি করেছেন।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেন, 'রুহুল আমিন স্থানীয়ভাবে প্রভাবশালী। বিদ্যালয়ের পাশেই তাদের বাড়ি। দীর্ঘদিন ধরে তিনি বিদ্যালয়ের কক্ষে বসে মদ্যপান, চিৎকার-চেঁচামেচি ও মাতলামি করে আসছেন। তার প্রভাবের কারণে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা কেউ প্রতিবাদ করার সাহস পান না।'

এ বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের মদ্যপান অবস্থার ভিডিও ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরপর ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম শেখ তাকে শোকজ করেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাকে শোকজ নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে। 

সিরাজুল ইসলাম/আজহার/ 

খুলনায় কিশোরী গুলিবিদ্ধ

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ১২:০৮ পিএম
আপডেট: ০৪ জুলাই ২০২৬, ১২:২৩ পিএম
খুলনায় কিশোরী গুলিবিদ্ধ
ছবি: সংগৃহীত

খুলনা সদর থানাধীন রূপসা বেড়িবাঁধ এলাকায় ইতি (১৫) নামে এক কিশোরীকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ইতি রূপসা বেড়িবাঁধ এলাকার বাসিন্দা জুলফিকার ওরফে জুলফির মেয়ে। সে খুলনার ওয়ান্টেড সন্ত্রাসী আশিক বাহিনীর প্রধান আশিকের ছোট বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত দুই যুবক ইতিকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার বাম পায়ে বিদ্ধ হয়ে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তবে তাৎক্ষণিকভাবে হামলার কারণ বা হামলাকারীদের পরিচয় জানা যায়নি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজহার/