ঢাকা ২১ আষাঢ় ১৪৩৩, রোববার, ০৫ জুলাই ২০২৬

সর্বশেষ
আমরাও হাত নোংরা করতে জানি: এমবাপ্পে ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চবিতে কুষ্টিয়া জেলা ছাত্র সংগঠনের নেতৃত্বে সামান্তা-পুলক হালান্ডকে আটকানোর কৌশল জানা আছে ব্রাজিলের হাঁড়িভাঙা আমের দেশে মূল ভূখণ্ডের সঙ্গে হাতিয়ার নৌযোগাযোগ বিচ্ছিন্ন গোপালগঞ্জে ‘বিনা তোষাপাট-১’ চাষে নতুন দিগন্তের সূচনা প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে নতুন প্রকল্প, ৫৩৯ তালিকা যাচাইয়ের নির্দেশ পদ্মফুলের গল্পে ভিজুক বর্ষা ফ্রান্সের কাছে হেরেও গর্বিত প্যারাগুয়ে কোচ বাংলাদেশের সর্বোচ্চ ভবন নির্মাণে ট্রপিক্যাল হোমস-বার্জার পেইন্টসের চুক্তি সরকারি ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা পেকুয়ায় টমটমের ধাক্কায় নিহত ১ জলাবদ্ধতা দূরীকরণে ব্যবস্থা নিন ‘মাঠে মরতে হলেও প্রস্তুত’, নরওয়ে ম্যাচের আগে ব্রুনো গুইমারায়েস উন্নত দেশের মতো চিকিৎসাসেবা দিতে না পারা দুঃখজনক: স্বাস্থ্যমন্ত্রী পেকুয়ায় অসহায় নারীদের মাঝে চাল বিতরণ বিএনপির মতলবে সরকারি ধান বিক্রিতে অনিয়মের অভিযোগ নরসিংদীতে মন্দিরের উন্নয়নের সরকারি টাকা লোপাট, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সিলেটে বালুমহালে ড্রেজিংয়ের দাপটে ‘বিপথে’ বারকি, বিজিবির অভিযানে জব্দ ১৫ ভারতে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে বাংলাদেশি আটক সীতাকুণ্ডে চুরি করতে গিয়ে নারীকে ধর্ষণচেষ্টা পড়ে পাওয়া গল্পের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা ভেদরগঞ্জে সহকারী শিক্ষকের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর কোড’ চালু করেছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী খামেনির জানাজায় ইরানিদের কান্না দেখে বিস্মিত ট্রাম্প সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিন বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩০ পল্লবীতে সন্ত্রাসী ‘রেড মুন্না’ গ্রেপ্তার সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার: রাষ্ট্রপতি

প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর কোড’ চালু করেছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:৪৫ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ১১:৪৮ এএম
প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর কোড’ চালু করেছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়াতে সরকার ‘বাংলা কিউআর কোড’ চালু করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, বিগত সরকার জনগণের সঙ্গে প্রযুক্তি সম্মিলন ঘটাতে ব্যর্থ হয়েছে।

বাংলা কিউআর-এর ব্যবহার ও জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪ জুলাই, ২০২৬ তারিখে জনাব জহির উদ্দিন স্বপন, এমপি রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে ডাচ্-বাংলা ব্যাংক অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেন।

ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপ নেক্সাসপে এবং রকেটের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ক্যাশবিহীন লেনদেন করা যায়। এসময় ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. এহতেশামুল হক খান এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব আরিফ হোসেন খান সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সরকারের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে ডাচ্-বাংলা ব্যাংক গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর-এর ব্যবহার উৎসাহিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্দেশনায় সারা দেশে ধারাবাহিকভাবে বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

বিজ্ঞপ্তি

বাংলাদেশের সর্বোচ্চ ভবন নির্মাণে ট্রপিক্যাল হোমস-বার্জার পেইন্টসের চুক্তি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০১:০৩ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০২:১২ পিএম
বাংলাদেশের সর্বোচ্চ ভবন নির্মাণে ট্রপিক্যাল হোমস-বার্জার পেইন্টসের চুক্তি
ছবি: সংগৃহীত

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সম্প্রতি ট্রপিক্যাল হোমস লিমিটেডের সঙ্গে ৪৫ তলা উচ্চতার বাংলাদেশের সবচেয়ে উঁচু ভবন টিএ টাওয়ারের রঙ সম্পর্কিত সমাধানের জন্য একটি চুক্তি হয়েছে।

এতে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও ট্রপিক্যাল হোমস লিমিটেড দেশের রিয়েল এস্টেট শিল্পের একটি আইকনিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এ স্মারকে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন মো. মহসিন হাবিব চৌধুরী, চিফ অপারেটিং অফিসার অ্যান্ড ডিরেক্টর এবং ট্রপিক্যাল হোমস লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন রবিউল হক, ম্যানেজিং ডিরেক্টর।

এ অনুষ্ঠানে মো. মহসিন হাবিব চৌধুরী বলেন, ‘বাংলাদেশের সর্বোচ্চ ভবন টিএ টাওয়ারের মতো একটি আইকনিক প্রকল্পে ট্রপিক্যাল হোমস লিমিটেডের সঙ্গে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। বার্জার সবসময় আধুনিক নির্মাণ শিল্পের চাহিদা পূরণে বিশ্বমানের কোটিং সল্যুশন প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের পণ্য ভবনের সৌন্দর্য, সুরক্ষা এবং দীর্ঘমেয়াদি কর্মক্ষমতা নিশ্চিত করবে।’

অনুষ্ঠানে বার্জার পেইন্টস বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন একেএম সাদেক নেওয়াজ, চিফ বিজনেস অফিসার; শাব্বীর আহমাদ, জেনারেল সেলস ম্যানেজার; আসাদুর রহমান, হেড অফ কর্পোরেট সেলস; মোহাম্মদ হুমায়ুন কবির, এরিয়া ম্যানেজার কর্পোরেট সেলস; এবং রাবাত হোসেন, টেরিটরি ম্যানেজার কর্পোরেট সেলস।

এ ছাড়াও ট্রপিক্যাল হোমস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন, তানভীর রেজা, চেয়ারম্যান; মো. নূরুল হুদা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর; বিগ্রেডিয়ার জেনারেল মো. অহিদুল ইসলাম তালুকদার (অব.), এক্সিকিউটিভ ডিরেক্টর; ফাহাদ আল রহমান সুহাস, ডেপুটি জেনারেল ম্যানেজার (পারচেজ, প্রোকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস); এবং মো. রাজিব খন্দকার, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (কনস্ট্রাকশন)।

বিজ্ঞপ্তি/

হবিগঞ্জ ও সিলেটে ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি’ এর নতুন শোরুম চালু

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৫ এএম
হবিগঞ্জ ও সিলেটে ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি’ এর নতুন শোরুম চালু
ছবি: বিজ্ঞপ্তি

দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আরএফএল-এর স্পোর্টস চেইন শপ দুরন্ত স্পোর্টস গ্যালারির দুটি নতুন শোরুম চালু হয়েছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ সদর ও সিলেটের উপশহরে।

সম্প্রতি আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল শোরুম দুটি উদ্বোধন করেন।

নতুন এ দুটি শোরুমে বিভিন্ন ধরনের বাইসাইকেল ও বাইসাইকেল এক্সেসরিজ, ফিটনেস সামগ্রী, ক্রিকেট ও ফুটবল খেলার নানা ধরনের সরঞ্জাম, ফিফা বিশ্বকাপ-২০২৬-এর অফিসিয়াল ফুটবল, জার্সি ও ফুটবল বুটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী পাওয়া যাবে, যা সব বয়সী ক্রেতাদের চাহিদা পূরণ করবে।

অনুষ্ঠানে আর এন পাল বলেন, ‘দুরন্ত স্পোর্টস গ্যালারির মূল লক্ষ্য হলো দেশব্যাপী মানসম্মত ও আধুনিক স্পোর্টস ও ফিটনেস পণ্য সহজলভ্য করা। আমরা বর্তমানে আমাদের পণ্যের একটি বড় অংশ দেশেই উৎপাদন করছি এবং আন্তর্জাতিক বাজারেও রপ্তানি করছি, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

তিনি আরও বলেন, ‘খেলাধুলা একটি সুস্থ, সুশৃঙ্খল ও উৎপাদনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে মাদক ও অন্যান্য নেতিবাচক প্রভাব থেকে দূরে রাখতে এবং তাদের মধ্যে শৃঙ্খলা, দলগত কাজ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাই আমরা চাই দেশের আরও বেশি তরুণ খেলাধুলা ও শারীরিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হোক।’

তিনি বলেন, ‘গ্রাহকদের আস্থা, পণ্যের গুণগত মান ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দুরন্ত স্পোর্টস গ্যালারি তার পণ্যের পরিসর ও শোরুম নেটওয়ার্ক সম্প্রসারণ অব্যাহত রাখবে।’

এ সময় দুরন্ত স্পোর্টস গ্যালারি’র বিজনেস হেড সিরাজুল গনি মঞ্জু, হেড অব সেলস কামাল হোসেন, ব্র‍্যান্ড ম্যানেজার আসিফ আবদুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভোক্তাদের হাতে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের ক্রীড়া ও ফিটনেস সামগ্রী পৌঁছে দিতে ২০১৬ সালে যাত্রা শুরু করে দুরন্ত স্পোর্টস গ্যালারি। বর্তমানে রাজধানীসহ সারাদেশে প্রতিষ্ঠানটির প্রায় ১৬১টি শোরুম রয়েছে এবং ক্রীড়া ও ফিটনেস সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটি তার কার্যক্রম ক্রমাগত সম্প্রসারণ করে যাচ্ছে।

বিজ্ঞপ্তি/

উত্তরা মোটর্স নিয়ে এলো নতুন ইসুজু লাক্সারি এনকিউআর বাস

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:০২ এএম
উত্তরা মোটর্স নিয়ে এলো নতুন ইসুজু লাক্সারি এনকিউআর বাস
উত্তরা মোটর্স নিয়ে এলো নতুন ইসুজু লাক্সারি এনকিউআর বাস

বাংলাদেশের অটোমোবাইল শিল্পের একটি অগ্রগামী ও বিশ্বস্ত নাম উত্তরা মোটর্স লিমিটেড। বিশ্বখ্যাত জাপানি ইসুজু বাণিজ্যিক যানবাহন আমদানি, সংযোজন, প্রস্তুত ও বিপণনে প্রতিষ্ঠানটির রয়েছে চার দশকেরও বেশি সময়ের শ্রেষ্ঠত্বের গৌরব। এরই ধারাবাহিকতায় উত্তরা মোটর্স লিমিটেড আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন ‘ইসুজু লাক্সারি এনকিউআর বাস’।

জমকালো এই উন্মোচন অনুষ্ঠানটি যৌথভাবে উদ্বোধন করেন উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মতিউর রহমান; বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর চেয়ারম্যান জনাব আব্দুল লতিফ মোল্লা; ইসুজু জাপানের সিআইএস অ্যান্ড সাউথ এশিয়া গ্রুপের ম্যানেজার জনাব সাদাওমি ইচিহারা এবং মিস শিহুয়া শাং। এছাড়াও বিভিন্ন কর্পোরেট হাউসের শীর্ষ নির্বাহী, সম্মানিত ইসুজু ফ্লিট মালিক, উত্তরা মোটর্সের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘ইসুজু এনকিউআর বাস আপনার প্রতিদিনের ভ্রমণসঙ্গী’ স্লোগানকে সামনে রেখে ডিজাইন করা এই প্রিমিয়াম বাসটি বাংলাদেশের যাত্রী পরিবহনে নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত। এটি কর্পোরেট কর্মীদের যাতায়াত, শিক্ষার্থীদের পরিবহন, বিমানবন্দর পিক অ্যান্ড ড্রপ এবং প্রিমিয়াম ট্যুর বা ভ্রমণের জন্য একটি আদর্শ সমাধান।

সম্পূর্ণ নতুন ইসুজু লাক্সারি এনকিউআর বাসটি প্রতিদিনের ভ্রমণকে আরামদায়ক করতে কিংবদন্তিতুল্য জাপানি নির্ভরযোগ্যতার সঙ্গে উন্নত অটোমোবাইল প্রযুক্তির অপূর্ব সমন্বয় ঘটিয়েছে। এতে রয়েছে শক্তিশালী ৪-সিলিন্ডারবিশিষ্ট ৪,৫৭০ সিসির জাপানি ইঞ্জিন, যা ১১৫ হর্সপাওয়ার আউটপুট এবং ২৯১ এনএম টর্ক উৎপন্ন করে। এটি যেকোনো ধরনের রাস্তায় অতুলনীয় কার্যক্ষমতা নিশ্চিত করে।

যাত্রী নিরাপত্তা ও স্থায়িত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এতে যুক্ত করা হয়েছে আধুনিক হাইড্রোলিক ব্রেক বুস্টার ব্রেকিং সিস্টেম, উচ্চক্ষমতাসম্পন্ন ফ্রন্ট ও রিয়ার এক্সেল, অ্যালয় স্টিল লিফ স্প্রিং সাসপেনশন, শক অ্যাবজরবার এবং স্ট্যাবিলাইজার বার। এসব সুবিধা ভ্রমণকে করে তোলে অত্যন্ত মসৃণ ও নিয়ন্ত্রিত।

বাসের ভেতরে যাত্রীদের প্রিমিয়াম ভ্রমণ অভিজ্ঞতা দিতে রয়েছে প্রশস্ত কেবিন, চওড়া হাঁটার জায়গা, পর্যাপ্ত হেডরুম এবং ২/২ লেআউটে সাজানো অত্যন্ত আরামদায়ক রিক্লাইনিং সিট। এছাড়া ব্যক্তিগতভাবে ঠান্ডা নিয়ন্ত্রণের জন্য রয়েছে ইনডিভিজুয়াল এসি ভেন্ট এবং একটি প্রিমিয়াম ইন্টিগ্রেটেড সাউন্ড সিস্টেম।

উদ্বোধন অনুষ্ঠানে দেশের পরিবহন খাত নিয়ে নিজের দূরদর্শী ভাবনা ব্যক্ত করতে গিয়ে উত্তরা মোটর্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মতিউর রহমান বলেন:

“গত ৪০ বছরেরও বেশি সময় ধরে উত্তরা মোটর্স বাংলাদেশে বিশ্বমানের অটোমোবাইল সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। সম্পূর্ণ নতুন ইসুজু লাক্সারি এনকিউআর বাসের সংযোজন আমাদের এই যাত্রায় আরেকটি মাইলফলক। আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে, এই বাসটি কর্পোরেট এবং প্রাতিষ্ঠানিক পরিবহনের ক্ষেত্রে নির্ভরযোগ্যতা, যাত্রীস্বাচ্ছন্দ্য এবং পরিচালন দক্ষতার নতুন মানদণ্ড স্থাপন করবে।”

এই যৌথ উদ্যোগের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে ইসুজু জাপানের সিআইএস অ্যান্ড সাউথ এশিয়া গ্রুপের ম্যানেজার জনাব সাদাওমি ইচিহারা বলেন:

“বাংলাদেশ একটি দ্রুত বর্ধনশীল বাজার, যেখানে উন্নতমানের পরিবহন অবকাঠামোর চাহিদা দিন দিন বাড়ছে। ইসুজুর বিশ্বমানের জাপানি ইঞ্জিনিয়ারিং এবং উত্তরা মোটর্সের বিস্তৃত সার্ভিস নেটওয়ার্কের সমন্বয়ে তৈরি এই এনকিউআর বাসটি প্রতিদিনের যাতায়াতের কঠোর চাহিদা পূরণের পাশাপাশি দীর্ঘস্থায়িত্ব এবং যাত্রীসন্তুষ্টি নিশ্চিত করবে।”

সম্পূর্ণ নতুন ইসুজু এনকিউআর বাসটি এখন উত্তরা মোটর্সের দেশব্যাপী সেলস নেটওয়ার্কে পাওয়া যাচ্ছে। এর সঙ্গে রয়েছে বিক্রয়োত্তর সেবা এবং জেনুইন খুচরা যন্ত্রাংশের নিশ্চয়তা।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘CFMOTO Fiesta Football Tournament 2026’

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:৫২ পিএম
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘CFMOTO Fiesta Football Tournament 2026’
ছবি: বিজ্ঞপ্তি

মোটরসাইকেল শিল্পের কর্পোরেট প্রতিষ্ঠান, রাইডিং কমিউনিটি, মিডিয়া এবং কনটেন্ট ক্রিয়েটরদের মধ্যে সৌহার্দ্য, টিমওয়ার্ক ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে CFMOTO Fiesta Football Tournament 2026।

দিনব্যাপী এই টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। কর্পোরেট ক্যাটাগরিতে অংশ নেয় NGML, CFMOTO, ZEEHO এবং H Power। অন্যদিকে কমিউনিটি ও মিডিয়া ক্যাটাগরিতে অংশগ্রহণ করে BikeBD, Deshi Biker, Curious Biker এবং All Star Influencer Team।

গ্রুপ পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল ও ফাইনাল—প্রতিটি ম্যাচ ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, রোমাঞ্চকর এবং দর্শক-উপভোগ্য। খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্স, দলগত সমন্বয় এবং ক্রীড়াসুলভ মনোভাব পুরো টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তোলে। মাঠজুড়ে ছিল দর্শকদের উচ্ছ্বাস এবং সুস্থ প্রতিযোগিতার অনন্য পরিবেশ।

টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় H Power Team এবং All Star Influencer Team। রুদ্ধশ্বাস এই লড়াইয়ে দুর্দান্ত নৈপুণ্য ও দলগত সমন্বয়ের মাধ্যমে H Power Team চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার-আপ হয় All Star Influencer Team।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, New Grameen Motors Limited-এর সম্মানিত চেয়ারম্যান মেজবা উদ্দিন মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের Group CEO রেজাউল করিম সুমন। তারা চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের হাতে ট্রফি, মেডেল এবং সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় তারা অংশগ্রহণকারী সকল দলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি নেতৃত্ব, শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং টিমওয়ার্কের অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্ম। ভবিষ্যতেও মোটরসাইকেল ইন্ডাস্ট্রি ও রাইডিং কমিউনিটিকে আরও কাছাকাছি আনতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, CFMOTO Fiesta Football Tournament 2026-এর মূল উদ্দেশ্য ছিল মোটরসাইকেল শিল্পের বিভিন্ন ব্র্যান্ড, কর্পোরেট টিম, মিডিয়া, এবং ইনফ্লুয়েন্সার একটি মিলনমেলায় একত্রিত করা। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, ইতিবাচক কর্মসংস্কৃতি গড়ে তোলা এবং সুস্থ বিনোদনের একটি অনন্য প্ল্যাটফর্ম তৈরি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

আয়োজকরা টুর্নামেন্ট সফল করতে অংশগ্রহণকারী সকল দল, সম্মানিত অতিথি, স্পন্সর, মিডিয়া পার্টনার, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের সম্মিলিত সহযোগিতা ও অংশগ্রহণের ফলেই আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়েছে।

CFMOTO Fiesta Football Tournament 2026 কেবল একটি ফুটবল টুর্নামেন্ট নয়- এটি ছিল মোটরসাইকেল ইন্ডাস্ট্রির কর্পোরেট পরিবার, মিডিয়া এবং রাইডিং কমিউনিটির মধ্যে ঐক্য, বন্ধুত্ব, সম্প্রীতি ও টিম স্পিরিটের এক অনন্য উদযাপন। ভবিষ্যতেও আরও বৃহত্তর পরিসরে এ ধরনের আয়োজনের মাধ্যমে এই বন্ধনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেছে আয়োজক প্রতিষ্ঠান।

বিজ্ঞপ্তি/নাঈম

ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:৪৫ পিএম
ডিজিটাল লেনদেন সহজ করতে ‘পেমেন্ট পাসকি’ আনল ভিসা
ছবি: বিজ্ঞপ্তি

অনলাইন পেমেন্টকে আরও নিরাপদ ও ঝামেলামুক্ত করতে বাংলাদেশে ‘ভিসা পেমেন্ট পাসকি’ চালু করেছে বৈশ্বিক ডিজিটাল পেমেন্ট প্রতিষ্ঠান ভিসা। ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় চালু হওয়া এই সেবার মাধ্যমে অনলাইন লেনদেনের সময় প্রচলিত ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) ছাড়াই পরিচয় যাচাই করা যাবে।

নতুন এই প্রযুক্তিতে গ্রাহকরা মোবাইল ফোন বা অন্য ডিভাইসে থাকা ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি অথবা পিন ব্যবহার করে সহজেই লেনদেনের অনুমোদন দিতে পারবেন। ফাস্ট আইডেন্টিটি অনলাইন (FIDO) মানদণ্ডের ওপর ভিত্তি করে তৈরি এই ব্যবস্থা অনলাইন পেমেন্টকে আরও দ্রুত ও নিরাপদ করবে বলে জানিয়েছে ভিসা।

ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, “বাংলাদেশে ই-কমার্স ও ডিজিটাল পেমেন্ট দ্রুত বাড়ছে। কিন্তু অনলাইন লেনদেনের সময় পরিচয় যাচাইয়ের ধাপটি অনেক ক্ষেত্রেই গ্রাহকদের জন্য সময়সাপেক্ষ ও জটিল হয়ে ওঠে। ভিসা পেমেন্ট পাসকি সেই অভিজ্ঞতাকে সহজ করবে। এতে গ্রাহকরা দ্রুত ও নিরাপদভাবে লেনদেন সম্পন্ন করতে পারবেন, মাঝপথে লেনদেন বাতিল হওয়ার ঘটনাও কমে আসবে, পাশাপাশি সফল পেমেন্টের হার বাড়বে।”

ভিসার তথ্য অনুযায়ী, ওটিপিভিত্তিক প্রচলিত পদ্ধতির তুলনায় পেমেন্ট পাসকি ব্যবহারে অনলাইন লেনদেন সম্পন্ন করতে কম ধাপ অতিক্রম করতে হবে। এর ফলে লেনদেন মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিও কমবে।

একবার নিবন্ধন সম্পন্ন করলেই গ্রাহকরা অংশগ্রহণকারী বিভিন্ন মার্চেন্ট ও ডিজিটাল প্ল্যাটফর্মে একই ধরণের অথেনটিকেশন সুবিধা পাবেন। প্রযুক্তিটি প্রধান অপারেটিং সিস্টেম ও ওয়েব ব্রাউজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং বিশ্বজুড়ে ফাস্ট আইডেন্টিটি অনলাইন (FIDO) সমর্থিত বিলিয়ন সংখ্যক ডিভাইসে ব্যবহার করা যাবে।

ভিসা জানিয়েছে, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির সম্প্রসারণের সঙ্গে তাল মিলিয়ে নিরাপদ, সহজ এবং ব্যবহারবান্ধব পেমেন্ট প্রযুক্তি বাজারে আনতে তারা কাজ করে যাচ্ছে। আর্থিক প্রতিষ্ঠান ও অন্যান্য অংশীদারদের সঙ্গে যৌথভাবে এমন উদ্ভাবনী সমাধান চালুর মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক করে তোলাই তাদের লক্ষ্য।

বিজ্ঞপ্তি/নাঈম