স্বাধীনতার ৫৫ বছর পরেও জাতিকে উন্নত দেশের মতো চিকিৎসাসেবা দিতে না পারাটা দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রবিবার (৫ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ফর হেলথকেয়ার ইন-এলএমআইসিএস’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সমুদ্র সম্পর্কিত সরঞ্জাম থেকে শুরু করে চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি ও সরঞ্জাম সবকিছু এখনও আমদানি করতে হয়। প্যাথলজি বা রোগ নির্ণয় খাতের অবস্থাও বেশ দুর্বল। এজন্য প্রয়োজনীয় উপকরণ বিদেশ থেকে সংগ্রহ করতে হয়।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান যেকোনো ক্ষেত্রে নতুন উদ্ভাবনের জন্য সব ধরনের সহযোগিতা ও প্রণোদনা প্রদানে অত্যন্ত আগ্রহী।’
তিনি বলেন, ‘স্বাস্থ্য বিজ্ঞানে, স্বাস্থ্য নিয়ে স্থানীয় পর্যায়ে কাজ করতে হবে। যদি স্বাস্থ্য যন্ত্রপাতি পৌঁছাতে হয়, তার ব্যবস্থা করা হবে। স্বাস্থ্যসেবায় এগিয়ে আসতে হবে। আমাদের পর্যাপ্ত ডাক্তার ও নার্স না থাকা সত্ত্বেও কাজ করে যাচ্ছে তারা। ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী বাড়াতে হবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে স্বাস্থ্যসেবা বাড়ানো যায় তার জন্য গবেষকদের চিন্তা করতে হবে।’
থিওটোনিয়াস/