ঢাকা ২১ আষাঢ় ১৪৩৩, রোববার, ০৫ জুলাই ২০২৬

সর্বশেষ
সীতাকুণ্ডে চুরি করতে গিয়ে নারীকে ধর্ষণচেষ্টা পড়ে পাওয়া গল্পের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা ভেদরগঞ্জে সহকারী শিক্ষকের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর কোড’ চালু করেছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী খামেনির জানাজায় ইরানিদের কান্না দেখে বিস্মিত ট্রাম্প সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিন বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩০ পল্লবীতে সন্ত্রাসী ‘রেড মুন্না’ গ্রেপ্তার সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার: রাষ্ট্রপতি উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেপ্তার ন্যাটো সম্মেলনের আগে পুতিন-জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপ রাজধানীজুড়ে একদিনে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৮ জুনে দুর্ঘটনায় প্রাণহানি ৪৩৮, আঞ্চলিক ও গ্রামীণ সড়কে বেশি উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় শি জিনপিং ইসলামের প্রথম শহীদ একজন নারী নিউইয়র্কে পুলিশ প্রধানদের সম্মেলনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী শতভাগ ফিট না হলেও নরওয়ের বিপক্ষে বেঞ্চে রাফিনহা হাতিয়ায় রুপালি ইলিশের আকাল, শূন্য হাতে ফিরছেন জেলেরা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচুম’ ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাধ্যের মধ্যেই! কোথায় সমস্যা হচ্ছে আর্জেন্টিনার? খামেনির শোকসভায় প্রতিশোধের বার্তা প্রচার করছে ইরান! দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের মিছিল বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি, ঢাকার বাতাস আজ সহনীয় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে ওয়াশিংটনে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদীদের মিছিল নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নিহত সাম্বার ছন্দ নাকি ভাইকিং ঝড়? হবিগঞ্জ ও সিলেটে ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি’ এর নতুন শোরুম চালু বিশ্বকাপে ১৫০ গোল স্পর্শ করল ফ্রান্স যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি নস্যাৎ করতে দেওয়া যাবে না: এরদোয়ানের হুঁশিয়ারি

হাতিয়ায় রুপালি ইলিশের আকাল, শূন্য হাতে ফিরছেন জেলেরা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:৩৯ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ১০:৫১ এএম
হাতিয়ায় রুপালি ইলিশের আকাল, শূন্য হাতে ফিরছেন জেলেরা
ছবি: খবরের কাগজ

বর্ষার ভরা মৌসুম এলেই মেঘনা নদীজুড়ে রুপালি ইলিশের আশায় বুক বাঁধেন নোয়াখালীর হাতিয়া উপকূলের হাজার হাজার জেলে। সাধারণত বছরের এই সময়ে নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কথা। তবে চলতি মৌসুমে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো ও হতাশাজনক চিত্র। প্রতিদিন গভীর রাতে নদীতে গিয়েও অধিকাংশ ক্ষেত্রে খালি হাতে কিংবা সামান্য কিছু মাছ নিয়ে ঘাটে ফিরতে হচ্ছে তাদের। 

শনিবার (৪ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সূর্যমুখী ঘাট, কাদিরবাজার ঘাট, পাইতান ঘাট, চেয়ারম্যান ঘাট, নলচিরা ঘাট, চরচেঙ্গা ঘাট, মোহাম্মদপুর ঘাট ও তমরউদ্দিন ঘাটসহ বিভিন্ন চরাঞ্চলের জেলেপল্লি ঘুরে এমন পরিস্থিতির চিত্র দেখা যায়।

স্থানীয় জেলেরা জানান, প্রতিদিন গভীর রাত থেকে নদীতে মাছ ধরতে গেলেও অধিকাংশ ক্ষেত্রেই মিলছে না প্রত্যাশিত ইলিশ। অনেকেই সামান্য কিছু মাছ নিয়ে ফিরছেন, আবার কেউ কেউ প্রায় খালি হাতেই ঘাটে ফিরতে বাধ্য হচ্ছেন। ফলে মাছ বিক্রির আয় দিয়ে নৌকার জ্বালানি, বরফ, জাল রক্ষণাবেক্ষণ ও শ্রমিকের খরচ মেটানোও কঠিন হয়ে পড়েছে। এতে ঋণ ও ধারদেনার বোঝা আরও বাড়ছে।

সূর্যমুখী ঘাটের জেলে আলা উদ্দিন বলেন, ’প্রতিদিন নদীতে নামছি, কিন্তু আগের মতো মাছ মিলছে না। কয়েকবার জাল ফেলেও তেমন ইলিশ পাওয়া যাচ্ছে না। সংসারের খরচ চালানো এখন খুব কঠিন হয়ে গেছে।’

চেয়ারম্যান ঘাটের জেলে মো. সফি আলম বলেন, ’তেল, বরফ আর খাদ্যসামগ্রীর দাম বেড়েছে। মাছ না পেলে খরচই ওঠে না। পরিবার নিয়ে এখন চরম দুশ্চিন্তার মধ্যে আছি।’

ইলিশের সংকটের প্রভাব পড়েছে স্থানীয় মাছের আড়তব্যবসার উপরও। সরবরাহ কমে যাওয়ায় অনেক আড়তে আগের মতো কর্মব্যস্ততা নেই।এতে ব্যবসায়ীরাও লোকসানের মুখে পড়েছেন।

কাদিরবাজার ঘাটের ব্যবসায়ী আব্দুস শহীদ বলেন, ’ভরা মৌসুমে সাধারণত ঘাটে ইলিশের স্তূপ পড়ে থাকে। এবার সেই চিত্র নেই। মাছ কম আসায় ব্যবসা একেবারে মন্দা, প্রতিদিনই লোসান গুনতে হচ্ছে।’

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান বলেন, নদীতে স্রোত কমে যাওয়ার কারণে পলি পড়ে গভীরতা কমে যাচ্ছে। এ কারণে ইলিশ অন্যদিকে চলে যাচ্ছে। তবে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। আশা করছি বৃষ্টি বাড়লেই ইলিশের সংকট দূর হবে।

সাকিব/খাদিজা রুমি/

সীতাকুণ্ডে চুরি করতে গিয়ে নারীকে ধর্ষণচেষ্টা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:৫৬ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ১২:০৪ পিএম
সীতাকুণ্ডে চুরি করতে গিয়ে নারীকে ধর্ষণচেষ্টা
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের জেলেপাড়ায় গলায় ছুরি ধরে এক নারীকে ধর্ষণের চেষ্টা করে রবিউল হোসেন নামে এক চোর। চুরি করতে গিয়ে ওই নারীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা এবং গোপনে ধারণ করা ভিডিও প্রকাশ করারও হুমকি দেয় চাের।   

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, রবিউল চুরি করতে গিয়ে ওই নারীকে ঘরে একা পেয়ে শ্লীলতাহানীর চেষ্টা করে। কিছু টাকা ও মোবাইলও নিয়ে গেছে। 

ভুক্তভোগী জানান, বৃহস্পতিবার গভীর রাতে রবিউল হোসেন তার ঘরে ঢুকে গোপনে ভিডিও করে এবং গলায় ছুরি ধরে শরীরের কাপড় টানাটানি করতে থাকেন। এ ঘটনা থানা পুলিশকে জানালে ভিডিও প্রকাশ করে দেবে বলেও হুমকি দেন। এক পর্যায়ে প্রতিরোধের মুখে রবিউল চলে যান। একটি মোবাইল ও ৫ হাজার টাকা নিয়ে গেছে বলে জানান তিনি।       
 
গৃহবধূর স্বামী বলেন, সাগর থেকে মাছ ধরে সকালে ঘরে আসলে স্ত্রীর মুখে বিস্তারিত শুনে থানায় অভিযোগ করেছি। রবিউল নিশ্চিত হয়েছিল যে, আমি বাড়িতে নেই। এই সুযোগকে কাজে লাগিয়ে আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করে সে। 

রবিউলের বিরুদ্ধে এলাকায় আরও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানান তিনি।   

মুসলেহ উদ্দীন/অদিতি/

ভেদরগঞ্জে সহকারী শিক্ষকের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:৪৬ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ১২:০০ পিএম
ভেদরগঞ্জে সহকারী শিক্ষকের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত
ছবি: খবরের কাগজ

শরীয়তপুরের ভেদরগঞ্জে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর ও শারীরিক লাঞ্ছনার অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে।

অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মারধর, শারীরিক লাঞ্ছনা এবং দায়িত্বে অবহেলার অভিযোগ এনে সখিপুর থানা ও ইউএনও বরাবর পৃথক দুটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী প্রধান শিক্ষক। ইতোমধ্যে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ফেসবুকে ভাইরাল হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৮৭নং আব্বাস আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন আলী আসাদ মিয়া। একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে চাকরি করছেন দেলোয়ার হোসেন। অভিযোগ রয়েছে সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে দেরিতে আসেন এবং প্রায়ই কোনো কারণ ছাড়াই আগে চলে যান। প্রধান শিক্ষক আলী আসাদ মিয়া তাকে একাধিকবার মৌখিকভাবে বললেও তার কোনো পরিবর্তন হয়নি।

সবশেষ গত ২ জুলাই সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে দেলোয়ার হোসেন নৈমিত্তিক ছুটির আবেদন করেন। ওইদিন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদ্যালয় পরিদর্শন এবং জরুরি সভা নির্ধারিত থাকায় প্রধান শিক্ষক আসাদ তাকে ছুটি না নিয়ে বিদ্যালয়ে দায়িত্ব পালনের অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে দেলোয়ার হোসেন প্রধান শিক্ষকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি প্রধান শিক্ষককে এলোপাতাড়ি কিল-ঘুষি ও থাপ্পড় মারেন। গলা চেপে ধরেন। মাটিতে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।

ভুক্তভোগী প্রধান শিক্ষক ‎আলী আসাদ মিয়া অভিযোগ করে বলেন, সহকারী শিক্ষক দেলোয়ার দীর্ঘদিন ধরে সময় মতো বিদ্যালয়ে আসেন না। আমি তাকে অনেকবার অবহিত করেছি। গত ‎বৃহস্পতিবার (২ জুলাই) তিনি ছুটি চাইলে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিদ্যালয় পরিদর্শন এবং জরুরি সভা নির্ধারিত থাকায় তাকে ছুটি দিইনি। 

বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ’আমার বাচ্চা অসুস্থ থাকায় আমি ছুটি চেয়েছিলাম, কিন্তু উনি বলেন ছুটি দেওয়া যাবে না। বিরক্ত হয়ে হাতাহাতি হয়ে যায় তখন মাথা ঠিক ছিল না।’

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন বলেন, ’আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সিদ্দিক বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

বিধান মজুমদার/খাদিজা রুমি/

হাতিয়ায় রুপালি ইলিশের আকাল, শূন্য হাতে ফিরছেন জেলেরা

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:৩৯ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ১০:৫১ এএম
হাতিয়ায় রুপালি ইলিশের আকাল, শূন্য হাতে ফিরছেন জেলেরা
ছবি: খবরের কাগজ

বর্ষার ভরা মৌসুম এলেই মেঘনা নদীজুড়ে রুপালি ইলিশের আশায় বুক বাঁধেন নোয়াখালীর হাতিয়া উপকূলের হাজার হাজার জেলে। সাধারণত বছরের এই সময়ে নদীতে জাল ফেললেই ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার কথা। তবে চলতি মৌসুমে দেখা যাচ্ছে সম্পূর্ণ উল্টো ও হতাশাজনক চিত্র। প্রতিদিন গভীর রাতে নদীতে গিয়েও অধিকাংশ ক্ষেত্রে খালি হাতে কিংবা সামান্য কিছু মাছ নিয়ে ঘাটে ফিরতে হচ্ছে তাদের। 

শনিবার (৪ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সূর্যমুখী ঘাট, কাদিরবাজার ঘাট, পাইতান ঘাট, চেয়ারম্যান ঘাট, নলচিরা ঘাট, চরচেঙ্গা ঘাট, মোহাম্মদপুর ঘাট ও তমরউদ্দিন ঘাটসহ বিভিন্ন চরাঞ্চলের জেলেপল্লি ঘুরে এমন পরিস্থিতির চিত্র দেখা যায়।

স্থানীয় জেলেরা জানান, প্রতিদিন গভীর রাত থেকে নদীতে মাছ ধরতে গেলেও অধিকাংশ ক্ষেত্রেই মিলছে না প্রত্যাশিত ইলিশ। অনেকেই সামান্য কিছু মাছ নিয়ে ফিরছেন, আবার কেউ কেউ প্রায় খালি হাতেই ঘাটে ফিরতে বাধ্য হচ্ছেন। ফলে মাছ বিক্রির আয় দিয়ে নৌকার জ্বালানি, বরফ, জাল রক্ষণাবেক্ষণ ও শ্রমিকের খরচ মেটানোও কঠিন হয়ে পড়েছে। এতে ঋণ ও ধারদেনার বোঝা আরও বাড়ছে।

সূর্যমুখী ঘাটের জেলে আলা উদ্দিন বলেন, ’প্রতিদিন নদীতে নামছি, কিন্তু আগের মতো মাছ মিলছে না। কয়েকবার জাল ফেলেও তেমন ইলিশ পাওয়া যাচ্ছে না। সংসারের খরচ চালানো এখন খুব কঠিন হয়ে গেছে।’

চেয়ারম্যান ঘাটের জেলে মো. সফি আলম বলেন, ’তেল, বরফ আর খাদ্যসামগ্রীর দাম বেড়েছে। মাছ না পেলে খরচই ওঠে না। পরিবার নিয়ে এখন চরম দুশ্চিন্তার মধ্যে আছি।’

ইলিশের সংকটের প্রভাব পড়েছে স্থানীয় মাছের আড়তব্যবসার উপরও। সরবরাহ কমে যাওয়ায় অনেক আড়তে আগের মতো কর্মব্যস্ততা নেই।এতে ব্যবসায়ীরাও লোকসানের মুখে পড়েছেন।

কাদিরবাজার ঘাটের ব্যবসায়ী আব্দুস শহীদ বলেন, ’ভরা মৌসুমে সাধারণত ঘাটে ইলিশের স্তূপ পড়ে থাকে। এবার সেই চিত্র নেই। মাছ কম আসায় ব্যবসা একেবারে মন্দা, প্রতিদিনই লোসান গুনতে হচ্ছে।’

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়জুর রহমান বলেন, নদীতে স্রোত কমে যাওয়ার কারণে পলি পড়ে গভীরতা কমে যাচ্ছে। এ কারণে ইলিশ অন্যদিকে চলে যাচ্ছে। তবে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। আশা করছি বৃষ্টি বাড়লেই ইলিশের সংকট দূর হবে।

সাকিব/খাদিজা রুমি/

নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নিহত

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:৫৭ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ১০:১৭ এএম
নরসিংদীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নিহত
নিহত সাবেক ছাত্রদল নেতা মাসেকুর রহমান লিটন/ ছবি: সংগৃহীত

নরসিংদীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুলের মিটিং শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা মাসেকুর রহমান লিটন ভূঁইয়া (৩৮) নিহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) রাতে মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া এলাকায় চাঁন মিয়া স্টোরের পাশে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মাসেকুর রহমান লিটন বিন্নাবাইদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া তিনি বিএনপির সক্রিয় কর্মী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর বাদশা বলেন, 'রাত প্রায় ৯টার দিকে নোয়াদিয়া এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে লিটন ভূঁইয়া নিহত হন। মরদেহের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে।

শাওন খন্দকার শাহিন/তামান্না রুপা/

বরিশালে তরুণদের ঘিরে মাদকের বিস্তার

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৯:১৩ এএম
বরিশালে তরুণদের ঘিরে মাদকের বিস্তার
প্রতীকী ছবি

বরিশালের তরুণদের মধ্যে মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বাড়ছে। মাদকের সহজলভ্যতা, বন্ধুমহলের প্রভাব, কৌতূহল, পারিবারিক অস্থিরতা, মানসিক হতাশা এবং সহজে অর্থ উপার্জনের প্রবণতার কারণে অনেক কিশোর-তরুণ এর সঙ্গে জড়িয়ে পড়ছেন। এর প্রভাব ব্যক্তি ও পরিবারের গণ্ডি ছাড়িয়ে পুরো সমাজে ছড়িয়ে পড়ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর অন্তত অর্ধশত স্থানে প্রকাশ্যে ইয়াবা ও গাঁজা বিক্রি এবং সেবন করা হয়। বিশেষ করে কাউনিয়া, ভাটিখানা, ত্রিশ গোডাউন, বেলস পার্কের হেলিপ্যাড, কেডিসি, মুক্তিযোদ্ধা পার্ক, রসুলপুর, পলাশপুর, বেলতলা, লামছড়ি, রূপাতলী, সাগরদী, বাংলাবাজার, ভাটারখাল, স্টেডিয়াম কলোনি, ওয়াপদা কলোনি, কাশিপুর বাজার, চর কাউয়া ও কর্ণকাঠি চৌমাথাসহ বিভিন্ন এলাকায় মাদক বেচাকেনা ও সেবনের অভিযোগ রয়েছে।

বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) তথ্য বলছে, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের মে পর্যন্ত এক বছরে চার থানায় ৪৮৭টি মাদক মামলা হয়েছে।

অন্যদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের তথ্য অনুযায়ী, একই সময়ে ১ হাজার ৯০৭টি মাদক মামলা হয়েছে। এসব মামলায় ১ হাজার ৭৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। সরকারি ও বেসরকারি সাতটি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে ৬৪১ জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক তানভীর হোসেন খান বলেন, ‘মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হচ্ছে না। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিয়মিত অভিযান চালিয়ে মাদক পাচার ও বিক্রির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে।’

তিনি বলেন, ‘শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ধর্মীয় নেতাদেরও সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসতে হবে। তরুণ সমাজকে রক্ষা করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

বরিশাল বিভাগীয় পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষা কমিটির আহ্বায়ক শুভংকর চক্রবর্তী বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের পাশাপাশি পরিবার ও সমাজের নজরদারি বাড়ানো জরুরি। অভিভাবকদের সন্তানদের প্রতি আরও মনোযোগী হতে হবে এবং তাদের সঙ্গে সময় কাটাতে হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করতে পারলে মাদকের ভয়াল থাবা থেকে তাদের অনেকাংশে দূরে রাখা সম্ভব।’

দ্য নিউ লাইফ মাদকাসক্তি ও মানসিক রোগ নিরাময় কেন্দ্রের পরিচালক মর্তুজা জুয়েল জানান, প্রতিদিন গড়ে তিন থেকে চারজন নতুন মাদকাসক্ত চিকিৎসার জন্য তাদের কেন্দ্রে আসেন। বর্তমানে কেন্দ্রটিতে প্রায় ১০০ রোগী ভর্তি রয়েছেন, যাদের প্রায় ৯০ শতাংশই তরুণ।

তিনি বলেন, ‘প্রত্যেক রোগীর আসক্ত হওয়ার পেছনে আলাদা গল্প রয়েছে। সেই কারণগুলো চিহ্নিত করে কাউন্সেলিং ও বিশেষজ্ঞ চিকিৎসার মাধ্যমে তাদের সুস্থ করে পরিবারে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি। এতে আশানুরূপ ফলও মিলছে।’

সেভ দ্য লাইফ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালক সাখাওয়াত হোসেন মিঠু জানান, তাদের কেন্দ্রে ভর্তি অধিকাংশ রোগীর বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের বেশির ভাগই পারিবারিক ও সামাজিক পরিবেশের কারণে মাদকের দিকে ঝুঁকেছেন।

রোগতত্ত্ব বিশেষজ্ঞ ও বরিশাল জেনারেল হাসপাতালের সাবেক আবাসিক চিকিৎসক ডা. মিজানুর রহমান বলেন, ‘মাদকাসক্তি কোনো অপরাধ নয়; এটি একটি মানসিক, সামাজিক ও জনস্বাস্থ্যগত সমস্যা। তাই শাস্তির পরিবর্তে ভুক্তভোগীদের বিজ্ঞানভিত্তিক ও মানবিক চিকিৎসার আওতায় আনতে হবে।’

মনোরোগ বিশেষজ্ঞ ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তপন কুমার সাহা বলেন, ‘পারিবারিক, সামাজিকসহ নানা কারণে অনেক তরুণ মানসিক হতাশা, বিষণ্নতা, একাকিত্ব ও সঙ্গ দোষের প্রভাবে মাদকের দিকে ঝুঁকে পড়ে। তাই কেবল আসক্তির চিকিৎসা নয়, একজন ব্যক্তি কেন মাদকের প্রতি আসক্ত হয়ে পড়েছেন, সেই কারণও চিহ্নিত করতে হবে। সময়মতো কাউন্সেলিং, থেরাপি ও প্রয়োজনীয় চিকিৎসা এবং পরিবারের সহযোগিতা পেলে অধিকাংশ মাদকাসক্তকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা নগরীকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছি।’