ঢাকা ২১ আষাঢ় ১৪৩৩, রোববার, ০৫ জুলাই ২০২৬

সর্বশেষ
জলাবদ্ধতা দূরীকরণে ব্যবস্থা নিন ‘মাঠে মরতে হলেও প্রস্তুত’, নরওয়ে ম্যাচের আগে ব্রুনো গুইমারায়েস উন্নত দেশের মতো চিকিৎসাসেবা দিতে না পারা দুঃখজনক: স্বাস্থ্যমন্ত্রী পেকুয়ায় অসহায় নারীদের মাঝে চাল বিতরণ বিএনপির নরসিংদীতে মন্দিরের উন্নয়নের সরকারি টাকা লোপাট, অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সিলেটে বালুমহালে ড্রেজিংয়ের দাপটে ‘বিপথে’ বারকি, বিজিবির অভিযানে জব্দ ১৫ ভারতে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে বাংলাদেশি আটক সীতাকুণ্ডে চুরি করতে গিয়ে নারীকে ধর্ষণচেষ্টা পড়ে পাওয়া গল্পের ৬টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৫ম পর্ব, অষ্টম শ্রেণির বাংলা ভেদরগঞ্জে সহকারী শিক্ষকের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত প্রযুক্তিনির্ভর লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর কোড’ চালু করেছে সরকার: তথ্য ও সম্প্রচারমন্ত্রী খামেনির জানাজায় ইরানিদের কান্না দেখে বিস্মিত ট্রাম্প সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিন বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩০ পল্লবীতে সন্ত্রাসী ‘রেড মুন্না’ গ্রেপ্তার সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার: রাষ্ট্রপতি উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেপ্তার ন্যাটো সম্মেলনের আগে পুতিন-জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপ রাজধানীজুড়ে একদিনে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৮ জুনে দুর্ঘটনায় প্রাণহানি ৪৩৮, আঞ্চলিক ও গ্রামীণ সড়কে বেশি উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় শি জিনপিং ইসলামের প্রথম শহীদ একজন নারী নিউইয়র্কে পুলিশ প্রধানদের সম্মেলনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী শতভাগ ফিট না হলেও নরওয়ের বিপক্ষে বেঞ্চে রাফিনহা হাতিয়ায় রুপালি ইলিশের আকাল, শূন্য হাতে ফিরছেন জেলেরা ‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচুম’ ফুটবল বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাধ্যের মধ্যেই! কোথায় সমস্যা হচ্ছে আর্জেন্টিনার? খামেনির শোকসভায় প্রতিশোধের বার্তা প্রচার করছে ইরান! দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের মিছিল

রাজধানীজুড়ে একদিনে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৮

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:০৪ এএম
রাজধানীজুড়ে একদিনে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৮
খবরের কাগজ ইনফোগ্রাফিক

রাজধানীজুড়ে নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫০৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সেই সঙ্গে এই সময়ে ডিএমপির বিভিন্ন থানায় নানা অপরাধের অভিযোগে ৫০টি মামলা করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করে।

তার মধ্যে রমনা বিভাগের ৫২ জন ছাড়াও লালবাগ বিভাগের ২৩ জন, ওয়ায়ী বিভাগের ৩২ জন ও মতিঝিল বিভাগের ৪৮ জন রয়েছে। পাশাপাশি অভিযানে তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৮ জন ছাড়াও মিরপুর বিভাগের ৯৫ জন, গুলশান বিভাগের ৫৩ জন ও উত্তরা বিভাগ কর্তৃক ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও অভিযানে গ্রেপ্তারদের হেফাজত থেকে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা ছাড়াও ৩৮১ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ, দুইটি রাংচা কাগজ, দুইটি কর্ক, একটি ধারালো ছুরি, ৬টি বস্তায় বিভিন্ন প্রকার ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, ১৪টি মোবাইল ও নগদ ২২ হাজার ১২০ টাকা জব্দ করা হয়েছে। সেই সঙ্গে অভিযানে এক ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

এএফ/

সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার: রাষ্ট্রপতি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:২৭ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ১১:২৮ এএম
সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক করতে অঙ্গীকারবদ্ধ সরকার: রাষ্ট্রপতি
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সরকার দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিক, যুগোপযোগী ও চতুর্মাত্রিক বাহিনীতে রূপান্তরে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করে যাচ্ছে।

রবিবার (৫ জুলাই) প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, আজকের এই গৌরবময় দিনে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী সব শহিদ, বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন। একই সঙ্গে তিনি কর্তব্য পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী পিজিআরের সদস্যদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান।

তিনি বলেন, স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তমের হাত ধরে পিজিআরের বিকাশ ও নতুন রূপ লাভ করে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাহিনীটির সম্প্রসারণ ও উৎকর্ষে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলেও উল্লেখ করেন রাষ্ট্রপতি।

বাণীতে রাষ্ট্রপতি স্মরণ করেন, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি-বিদেশি ষড়যন্ত্রে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন। ওই ঘটনায় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের পাঁচজন সদস্যও শহিদ হন। তিনি তাদেরসহ কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী সব প্রয়াত সদস্যের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

রাষ্ট্রপতি আরও বলেন, তিনি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এএফ/

উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেপ্তার

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:১১ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ১১:৩১ এএম
উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেপ্তার
ছবি: প্রতীকী

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ২৫ জনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রবিবার (৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলো- মো. ইমরান শেখ (৩৪), মো. আবিদ হোসেন (২৩), মো. রানা (৪২), মো. সাকিব (২৪), মো. মিরাজ (২৯), মো. জরুহুল ইসলাম (৫০), মো. রাকিব (২৬), মো. বিল্লাল মিয়া (৪২), মো. এমদাদুল (৪০), মো. রিয়াজ (৪৭), শাহারিয়ার নাফিস শান্ত (২০), মো. শিবলু (৩৬), মো. ইসহাক মিয়া (৪৩), আবুল কালাম (৪৬), মো. সজিব সিকদার (২৪), বাহাদুর শেখ (৩৬), রবিউল ইসলাম (২৫), মো. তানভীর হোসেন (১৯), মো. তারেক হোসেন (৩০), মো. ইব্রাহিম মোড়ল (২৭), মো. জুয়েল আহম্মেদ (৩৫), মো. মেহেদী হাসান (২৫), মো. কোরবান (১৯), মো. আরিফ খান (৩২) ও মো. মোক্তার (৪৮)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তাতারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আজহার/

রাজধানীজুড়ে একদিনে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৮

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:০৪ এএম
রাজধানীজুড়ে একদিনে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৮
খবরের কাগজ ইনফোগ্রাফিক

রাজধানীজুড়ে নিয়মিত অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৫০৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। সেই সঙ্গে এই সময়ে ডিএমপির বিভিন্ন থানায় নানা অপরাধের অভিযোগে ৫০টি মামলা করা হয়েছে।

রবিবার (৫ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করে।

তার মধ্যে রমনা বিভাগের ৫২ জন ছাড়াও লালবাগ বিভাগের ২৩ জন, ওয়ায়ী বিভাগের ৩২ জন ও মতিঝিল বিভাগের ৪৮ জন রয়েছে। পাশাপাশি অভিযানে তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৮ জন ছাড়াও মিরপুর বিভাগের ৯৫ জন, গুলশান বিভাগের ৫৩ জন ও উত্তরা বিভাগ কর্তৃক ১৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও অভিযানে গ্রেপ্তারদের হেফাজত থেকে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা ছাড়াও ৩৮১ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ, দুইটি রাংচা কাগজ, দুইটি কর্ক, একটি ধারালো ছুরি, ৬টি বস্তায় বিভিন্ন প্রকার ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, ১৪টি মোবাইল ও নগদ ২২ হাজার ১২০ টাকা জব্দ করা হয়েছে। সেই সঙ্গে অভিযানে এক ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে।

এএফ/

জুনে দুর্ঘটনায় প্রাণহানি ৪৩৮, আঞ্চলিক ও গ্রামীণ সড়কে বেশি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:০৩ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ১১:৩৩ এএম
জুনে দুর্ঘটনায় প্রাণহানি ৪৩৮, আঞ্চলিক ও গ্রামীণ সড়কে বেশি
খবরের কাগজ ইনফোগ্রাফিক

দেশের সড়ক দুর্ঘটনাগুলোর একটি বড় অংশই ঘটছে আঞ্চলিক ও গ্রামীণ সড়কে। গেল জুন মাসে সংঘটিত দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোট দুর্ঘটনার ৫৪ শতাংশের বেশি ঘটেছে এই দুই ধরনের সড়কে। আর পুরো মাসে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৩৮ জন।

রবিবার (৫ জুলাই) রোড সেফটি ফাউন্ডেশনের পাঠানো এক প্রতিবেদনে জুন মাসের সড়ক দুর্ঘটনার এই চিত্র পাওয়া এসেছে। 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, জুন মাসে মহাসড়কের চেয়ে আঞ্চলিক ও গ্রামীণ সড়কে দুর্ঘটনার প্রবণতা বেশি ছিল। মোট দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ১৯৪টি (৪১ দশমিক ১০ শতাংশ) ঘটেছে আঞ্চলিক সড়কে। এছাড়া গ্রামীণ সড়কে ঘটেছে ৬৪টি (১৩ দশমিক ৫৫ শতাংশ)। অর্থাৎ, আঞ্চলিক ও গ্রামীণ সড়কেই ঘটেছে মোট দুর্ঘটনার ৫৪ দশমিক  ৬৫ শতাংশ।

অন্যদিকে জাতীয় মহাসড়কে ১৫১টি (৩২ শতাংশ), শহরের সড়কে ৫৭টি (১২ দশমিক ০৭ শতাংশ) এবং অন্যান্য স্থানে ৬টি (১ দশমিক ২৭ শতাংশ) দুর্ঘটনা ঘটেছে।

পরিসংখ্যান বলছে, মাসজুড়ে দুর্ঘটনায় নিহত ৪৩৮ জনের মধ্যে ৪৪ জন নারী এবং ৫৬ জন শিশু রয়েছেন। বরাবরের মতোই প্রাণহানির একটি বড় কারণ ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। জুনে ১৪৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩০ দশমিক ৫৯ শতাংশ। এছাড়া ৯১ জন পথচারী এবং ৫৭ জন যানবাহনের চালক ও সহকারী প্রাণ হারিয়েছেন।

নিহতের তালিকায় মোটরসাইকেলের পরেই রয়েছে থ্রি-হুইলার (ইজিবাইক, সিএনজি, অটোরিকশা)। এসব যানবাহনের ১১২ জন যাত্রী (২৫ দশমিক ৫৭ শতাংশ) নিহত হয়েছেন। এছাড়া বাসের যাত্রী ২৭ জন এবং ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপের ৩৭ জন আরোহী মারা গেছেন।

বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ও প্রাণহানি ঘটেছে ঢাকা বিভাগে। সেখানে ১১৬টি দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়েছেন। আর সবচেয়ে কম ১৯টি দুর্ঘটনা ঘটেছে ময়মনসিংহ বিভাগে, যেখানে প্রাণ হারিয়েছেন ১৬ জন। একক শহর হিসেবে রাজধানী ঢাকায় ৩২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন।

রোড সেফটি ফাউন্ডেশন জানায়, দুর্ঘটনাকবলিত ৭১৩টি যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি ছিল মোটরসাইকেল (১৫৭টি) এবং থ্রি-হুইলার (১৪১টি)। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, ৪৩ দশমিক ৬৪ শতাংশ দুর্ঘটনাই ঘটেছে চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে। মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে ২৩ দশমিক ০৯ শতাংশ।

সংগঠনটি সড়ক দুর্ঘটনার জন্য ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও মানসিক অসুস্থতা, এবং মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচলকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেছে। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, বিআরটিএ-এর সক্ষমতা বৃদ্ধি এবং সব মহাসড়কে সার্ভিস রোড নির্মাণের সুপারিশ করেছে তারা।

সড়ক দুর্ঘটনা ছাড়াও জুন মাসে ৯টি নৌ-দুর্ঘটনায় ৭ জন এবং ২১টি রেল ট্র্যাকে দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

জয়ন্ত সাহা/তামান্না রুপা/

নিউইয়র্কে পুলিশ প্রধানদের সম্মেলনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১০:৪৬ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ১১:৩৮ এএম
নিউইয়র্কে পুলিশ প্রধানদের সম্মেলনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ/ ছবি: সংগৃহীত

জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন ‘ইউএন-কপস’ এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সফরকালে মন্ত্রী ৮ জুলাই (বুধবার) জাতিসংঘের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিতব্য ‘ইউএন-কপস’ সম্মেলনের উদ্বোধনী পর্বসহ বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন। 

এবারের সম্মেলনে ‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, 'জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি' এবং ‘আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি’ শীর্ষক তিনটি গুরুত্বপূর্ণ প্লেনারি সেশন অনুষ্ঠিত হবে। 

এছাড়া সম্মেলনের সাইডলাইন ইভেন্ট হিসেবে আয়োজিত উচ্চপর্যায়ের নৈশভোজেও তিনি অংশ নেবেন।

নিউইয়র্কে অবস্থানকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া, পলিটিক্যাল ও পিস বিল্ডিং বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লো এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

এছাড়াও তিনি বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।

এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, দুই দিনব্যাপী (৭-৮ জুলাই, ২০২৬) অনুষ্ঠেয় এ সম্মেলনে মন্ত্রী ৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

সম্মেলনে অংশ নিতে মন্ত্রী ৫ জুলাই রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

১২ জুলাই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

তামান্না রুপা/