ঢাকা ২১ আষাঢ় ১৪৩৩, রোববার, ০৫ জুলাই ২০২৬

সর্বশেষ
ঐতিহ্যের টানে বরেন্দ্র জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার কুইরোজকে রেখে দেওয়ার পক্ষে জর্ডান আইয়ু সৃজন পাঠচক্রে ‘সংস্কৃতি: দ্বন্দ্ব ও সমন্বয়’ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই আসছে নতুন ডিজাইনের ম্যাকবুক প্রো মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে রেড অ্যালার্ট জারি তিন সন্তানকে পাশে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ‘আসিয়ান উইকেন্ড থিম নাইট’ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্কে গোলাগুলি, আহত ৮ খামেনির শেষকৃত্যে মোজতবা ছাড়া উপস্থিত ছিলেন অন্য ৩ ছেলে নারীর জীবনের এ সিদ্ধান্ত কী শুধুই ব্যক্তিগত? কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদককারবারি ও মাদকসেবীদের ছাড় নয়: এমপি তমিজ উদ্দিন পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ রক্ষায় মানববন্ধন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার ধেয়ে আসছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত তথ্য মন্ত্রণালয়ের আইন সময়োপযোগী করা হবে: তথ্যমন্ত্রী লাখো মানুষের ‘কষ্টের দৈর্ঘ্য’ ১৬ কিলোমিটার আমরাও হাত নোংরা করতে জানি: এমবাপ্পে ড. ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টাসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন চবিতে কুষ্টিয়া জেলা ছাত্র সংগঠনের নেতৃত্বে সামান্তা-পুলক হালান্ডকে আটকানোর কৌশল জানা আছে ব্রাজিলের হাঁড়িভাঙা আমের দেশে মূল ভূখণ্ডের সঙ্গে হাতিয়ার নৌযোগাযোগ বিচ্ছিন্ন গোপালগঞ্জে ‘বিনা তোষাপাট-১’ চাষে নতুন দিগন্তের সূচনা প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন: ৫৩৯ তালিকা যাচাইয়ের নির্দেশ পদ্মফুলের গল্পে ভিজুক বর্ষা ফ্রান্সের কাছে হেরেও গর্বিত প্যারাগুয়ে কোচ

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ রক্ষায় মানববন্ধন

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৩:০৩ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ রক্ষায় মানববন্ধন
৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন/ ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নদী, খাল, পুকুর, জলাশয় ও পরিবেশ রক্ষায় ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জুলাই) দুপুরে শহরের পৌর আধুনিক সুপার মার্কেট-সংলগ্ন জুলাই স্মৃতি স্তম্ভের সামনে নদী ও জলাশয় সুরক্ষার সামাজিক সংগঠন ‘ঢেউ’ এ কর্মসূচি পালন করে।

'ঢেউ’-এর মুখপাত্র সোহেল আহাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক কমরেড নজরুল ইসলাম, নীহার রঞ্জন সরকার, মাহফুজুর রহমান পুষ্প, প্রবীর চৌধুরী রিপন, শেখ আরিফ বিল্লাহ আজিজী ও আলী আকরাম খন্দকার স্বপন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, 'ব্রাহ্মণবাড়িয়া টাউন খালসহ ২৬টি খাল পুনরুদ্ধার, ২১২টি পুকুর সংরক্ষণ, খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিবেশবান্ধব ও শিশুবান্ধব নগর গড়ে তুলতে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

বক্তারা আরও বলেন, নদী, খাল ও জলাশয় রক্ষা মানেই পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা। তাই জনস্বার্থে ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

আজিজুল সঞ্চয়/তামান্না রুপা/

ঐতিহ্যের টানে বরেন্দ্র জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:৩২ পিএম
ঐতিহ্যের টানে বরেন্দ্র জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত
বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করছেন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি:খবরের কাগজ

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন।

রবিবার (৫ জুলাই) জাদুঘর পরিদর্শনকালে তাকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম ও জাদুঘরের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর কাজী মো. মোস্তাফিজুর রহমান।

এ সময় তারা জাদুঘরের বিভিন্ন গ্যালারি, প্রাচীন পুঁথির সংগ্রহ এবং গ্রন্থাগার ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আগ্রহের প্রতিফলন হিসেবেই এ সফর। তিনি বাংলাদেশের ঐতিহ্য সংরক্ষণে বরেন্দ্র গবেষণা জাদুঘর ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকার প্রশংসা করেন।

পাশাপাশি ভবিষ্যতে জাদুঘরের সংগ্রহ সংরক্ষণে সহযোগিতার আগ্রহও প্রকাশ করেন।

পরে উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে শুভেচ্ছা স্মারক উপহার প্রদান করেন।

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এনায়েত করিম/এসএন

রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:২৯ পিএম
রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার
আরএমপির শাহমখদুম থানায় সংবাদ সম্মেলন। ছবি: খবরের কাগজ

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকায় এক রিকশাচালককে মারধর ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (৫ জুলাই) আরএমপির শাহমখদুম থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত ৩ জুলাই বিকেলে শাহমখদুম থানার বোয়ালিয়া সড়কের পাশে একটি রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে কিশোর গ্যাংয়ের সদস্যরা এক রিকশাচালকের ওপর হামলা চালিয়ে তাকে মারধর করে। পরে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও প্রায় ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরএমপি কমিশনারের নজরে আসে। তার নির্দেশে শাহমখদুম থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক। তাই তাদের বিরুদ্ধে শিশু আইনের বিধান অনুযায়ী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে শাহমখদুম থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরএমপি জানিয়েছে, মহানগরীতে সন্ত্রাস, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ও আইনি কার্যক্রম চলমান থাকবে।

রিফাত/

মাদককারবারি ও মাদকসেবীদের ছাড় নয়: এমপি তমিজ উদ্দিন

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৩:০৪ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৪:০৪ পিএম
মাদককারবারি ও মাদকসেবীদের ছাড় নয়: এমপি তমিজ উদ্দিন
ছবি: খবরের কাগজ

ধামরাইয়ে মাদককারবারি ও মাদকসেবীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ তমিজ উদ্দিন।

তিনি বলেন, অপরাধীদের প্রথম সতর্ক করা হলেও দ্বিতীয়বার আর সেই সুযোগ দেওয়া হবে না। সরাসরি আইনের আওতায় আনা হবে।

রবিবার (৫ জুলাই) দুপুরে ঢাকা জেলা পুলিশ সুপারের সভাপতিত্বে আয়োজিত ‘কমিউনিটি পুলিশিং’ এর মতবিনিময় ও পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

ধামরাই থানা কম্পাউন্ডে মাদক, জুয়া, সন্ত্রাস, কিশোর অপরাধ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে কমিউনিটি পুলিশিংয়ের সদস্য ও স্থানীয় ব্যক্তিদের সমন্বয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় তমিজ উদ্দিন বলেন, পুলিশের  যদি পুলিশের জনসম্পৃক্ততা না থাকে তাহলে সমাজ থেকে মাদক, জুয়াসহ সব অপরাধ নির্মূল করা সম্ভব নয়। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টায় হবে না, আমাদের সবার সহযোগিতা করতে হবে। 

পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, অপরাধী কোনো রাজনৈতিক দলের নয়, কোনো সংগঠনের কর্মী নয়। তাদের জন্য কোনো প্রকার তদবির চলবে না। ধামরাই উপজেলায় ৪৩৮টি গ্রামে প্রায় ৫ লাখ মানুষ বসবাস করেন।  কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে মাত্র ১৫০ জনের মতো।  এতো অল্প জনবল দিয়ে অপরাধ নির্মূল করা সম্ভব নয়, যদি আপনারা সহযোগিতা না করেন। 

পুলিশ সুপার আরও বলেন, ‘বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ বক্স করা যায় কি না, সে বিষয়ে আলোচনা করব। পুলিশ ফাঁড়ির বিষয়ে সংসদ সদস্য মহোদয়ের সঙ্গে আলোচনা করব- কোথায় পুলিশ ফাঁড়ি করা যায়। আমাদের জনবল কম, সেই সঙ্গে গাড়িসংকট। ধনীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। সাভারে পুলিশি কার্যক্রম সঠিক ভাবে চালাতে বিত্তবান ব্যক্তিরা দুটি গাড়ি দিয়েছেন।’

অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশানের সঞ্চালনায় কমিউনিটি পুলিশ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান ও ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক আনিস উর রহমান স্বপন, বাংলাভিশনের সাংবাদিক লোকমান হোসেন, সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম, কুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান প্রমুখ। 

এ সময় ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমাণ্যরা উপস্থিত ছিলেন। 

 রুহুল আমিন/খাদিজা রুমি/

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ রক্ষায় মানববন্ধন

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৩:০৩ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৩:১৬ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ রক্ষায় মানববন্ধন
৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন/ ছবি: খবরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নদী, খাল, পুকুর, জলাশয় ও পরিবেশ রক্ষায় ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জুলাই) দুপুরে শহরের পৌর আধুনিক সুপার মার্কেট-সংলগ্ন জুলাই স্মৃতি স্তম্ভের সামনে নদী ও জলাশয় সুরক্ষার সামাজিক সংগঠন ‘ঢেউ’ এ কর্মসূচি পালন করে।

'ঢেউ’-এর মুখপাত্র সোহেল আহাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক কমরেড নজরুল ইসলাম, নীহার রঞ্জন সরকার, মাহফুজুর রহমান পুষ্প, প্রবীর চৌধুরী রিপন, শেখ আরিফ বিল্লাহ আজিজী ও আলী আকরাম খন্দকার স্বপন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, 'ব্রাহ্মণবাড়িয়া টাউন খালসহ ২৬টি খাল পুনরুদ্ধার, ২১২টি পুকুর সংরক্ষণ, খালের ওপর নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পরিবেশবান্ধব ও শিশুবান্ধব নগর গড়ে তুলতে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।

বক্তারা আরও বলেন, নদী, খাল ও জলাশয় রক্ষা মানেই পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা। তাই জনস্বার্থে ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

আজিজুল সঞ্চয়/তামান্না রুপা/

লাখো মানুষের ‘কষ্টের দৈর্ঘ্য’ ১৬ কিলোমিটার

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০২:৩১ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০২:৪৫ পিএম
লাখো মানুষের ‘কষ্টের দৈর্ঘ্য’ ১৬ কিলোমিটার
ছবি: খবরের কাগজ

দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে হবিগঞ্জ-ইকরাম-সুজাতপুর সড়ক। প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ সড়কটির বিভিন্ন অংশে তৈরি হয়েছে অসংখ্য খানাখন্দ। এতে যাত্রীদের চলাচলে সীমাহীন দুর্ভোগের পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। নষ্ট হচ্ছে যানবাহনের যন্ত্রাংশ।

হবিগঞ্জ-ইকরাম-সুজাতপুর সড়কটি বিস্তীর্ণ দক্ষিণ বানিয়াচংয়ের লক্ষাধিক মানুষের জেলা শহরসহ সারাদেশের সঙ্গে যোগাযোগের একমাত্র স্থলপথ। উপজেলার মক্রমপুর, সুজাতপুর, মন্দরী, মুরাদপুর ও পৈলারকান্দি ইউনিয়ন ছাড়াও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার হাজারো মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে সড়কটি সংস্কার না হওয়ায় বর্তমানে এটি চলাচলের জন্য প্রায় পুরোপুরি অকেজো হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে উঠে গেছে পিচ, ভেঙে পড়েছে সড়কের এজিং। বর্ষায় এসব গর্তে জমে থাকে কাদা-পানি। ফলে দুর্ভোগ আরও কয়েকগুণ বেড়ে যায়।

রাস্তাটি নিয়ে হিয়ালা এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম খবরের কাগজকে বলেন, ‘আমাদের সড়কের এমন অবস্থা প্রায় ১০-১৫ বছর ধরে। অনেক কষ্ট করে জেলা সদরে যাওয়া লাগে। রাস্তার অবস্থা এমন যে, একজন রোগী অসুস্থ হলে হাসপাতালে নিয়ে গেলে সে আরও অসুস্থ হয়ে যায়। এছাড়া রাতের বেলা কোনো গাড়ি এই রাস্তা দিয়ে চলাচল করে না।’

একই এলাকার অলম মিয়া বলেন, ‘এমন একটা দিন নাই, যেদিন দুই-তিনটা দুর্ঘটনা ঘটে না। স্কুল-কলেজের ছেলে-মেয়েরা প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। কয়েকদিন আগেও একটি টমটম ইজিবাইক উল্টে একজন নারী নিহত হয়েছেন। এছাড়া যেখানে ভাড়া ৪০ টাকা, সেখানে আমাদের কাছ থেকে চালকরা নিচ্ছেন ৮০ টাকা। না দিয়েও উপায় নেই, আমরা নিরুপায়।’

ইকরাম এলাকার বাসিন্দা ইমন আহমেদ বলেন, ‘আমাদের এত বড় একটা এলাকা। এই রাস্তা দিয়ে ৬-৭টি ইউনিয়নের লাখ লাখ মানুষ চলাচল করি। কিন্তু সরকার আমাদের জন্য কয়েক কোটি টাকা খরচ করতে পারে না। এই ১৬ কিলোমিটার সড়কের জন্য আমরা স্থানীয় এমপি ও এলজিইডি অফিসে কত ধর্না দিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি। সবাই আমাদের শুধু আশ্বাসই দিয়েছেন।’

ইকরাম বাজারের ব্যবসায়ী মো. ফরহাম হোসেন বলেন, ‘এই রাস্তার কারণে আমরা ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি। হবিগঞ্জ থেকে মালামাল নিয়ে আসতে গিয়ে প্রায়ই গাড়ি উল্টে যায়। আবার গাড়ি না উল্টালেও ঝাঁকুনিতে অনেক মালামাল নষ্ট হয়ে যায়। আমার মনে হয় না, সারাদেশে এমন খারাপ অবস্থার আর কোনো রাস্তা আছে।’

টমটম ইজিবাইক চালক শাহেদ মিয়া বলেন, ‘পুরো সড়কজুড়ে বড় বড় গর্ত। এতে প্রায়ই ছোট যানবাহনগুলো উল্টে যাচ্ছে। এছাড়া ঝাঁকুনির কারণে যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ দুই দিন পরপরই নষ্ট হয়ে যাচ্ছে। একদিন এক হাজার টাকা রোজগার করলে, পরেরদিন গাড়িতে ৫০০ টাকার কাজ করাতে হয়।’

সিএনজি অটোরিকশাচালক রুবেল মিয়া বলেন, ‘সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে আমরা মানববন্ধন করেছি। এছাড়া শ্রমিক নেতারা পদযাত্রা কর্মসূচিও পালন করেছেন। এরপরও আমাদের সড়কটি সংস্কার হচ্ছে না। নেতারা আছে শুধু টাকা খাওয়ার ধান্দা নিয়ে। তাদের কি আমাদের কষ্ট দেখার সময় আছে?’

হবিগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম বলেন, ‘হবিগঞ্জ-ইকরাম সড়কটি ২০২৫-২৬ অর্থবছরের জিওএম মেটেরিয়াল মেইনটেন্যান্স কর্মসূচির আওতায় ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয়ে চার কিলোমিটারের সংস্কারকাজ চলমান রয়েছে। রাস্তাটির কার্পেটিংয়ের কাজ শুরু হয়েছিল। কিন্তু বৃষ্টিপাতের কারণে কাজটি বর্তমানে বন্ধ রয়েছে। বৃষ্টিপাত বন্ধ হলে ঠিকাদার পুরোদমে কাজ শুরু করবেন।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, সড়কের একাংশের সংস্কারকাজ শুরু হয়েছে। বাকি অংশের কাজও দ্রুত শুরু হবে।

কাজল/খাদিজা রুমি/