ঢাকা ২১ আষাঢ় ১৪৩৩, রোববার, ০৫ জুলাই ২০২৬

সর্বশেষ
হাতে কামড় দিয়ে বখাটের কবল থেকে রক্ষা পেল স্কুলছাত্রী আমের নাম যেভাবে এল শাবিপ্রবির আশরাফুলের চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র সিলেটে দেশের প্রথম থানা ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ উদ্বোধন নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল জনবল নেবে ওয়ান ব্যাংক সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে জাককানইবির শিক্ষক বরখাস্ত জীবনের নতুন অধ্যায় শুরুর আগেই মর্মান্তিক পরিণতি একদিনে হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ঐতিহ্যের টানে বরেন্দ্র জাদুঘরে মার্কিন রাষ্ট্রদূত রাজশাহীতে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার কুইরোজকে রেখে দেওয়ার পক্ষে জর্ডান আইয়ু বোয়ালমারীতে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে জামায়াত নেতার লিজের জমি দখলের অভিযোগ সৃজন পাঠচক্রে ‘সংস্কৃতি: দ্বন্দ্ব ও সমন্বয়’ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই আসছে নতুন ডিজাইনের ম্যাকবুক প্রো আবারও চালু হলো সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট, প্রবাসীদের ফুল দিয়ে বরণ মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে রেড অ্যালার্ট জারি তিন সন্তানকে পাশে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে ‘আসিয়ান উইকেন্ড থিম নাইট’ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্কে গোলাগুলি, আহত ৮ খামেনির শেষকৃত্যে মোজতবা ছাড়া উপস্থিত ছিলেন অন্য ৩ ছেলে নারীর জীবনের এ সিদ্ধান্ত কী শুধুই ব্যক্তিগত? কার্বন ক্রেডিট বাড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক মাদককারবারি ও মাদকসেবীদের ছাড় নয়: এমপি তমিজ উদ্দিন পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ রক্ষায় মানববন্ধন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন সারোয়ার প্রত্যাহার ধেয়ে আসছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে রেড অ্যালার্ট জারি

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:০৬ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৪:৩০ পিএম
মুম্বাইয়ে ভারী বৃষ্টিতে রেড অ্যালার্ট জারি
ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাই এবং পার্শ্ববর্তী শহরগুলিতে সারারাত ভারী বৃষ্টিপাত হয়েছে। যদিও সকালের দিকে বৃষ্টি কিছুটা কমেছে, তবুও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট জারি রেখেছে পৌর কর্তৃপক্ষ।

রবিবার (৫ জুলাই) বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন (বিএমসি) জনগণকে সতর্ক থাকতে এবং একান্ত প্রয়োজন না হলে বাইরে বের হতে নিরুৎসাহিত করেছে।

মুম্বাইয়ের বেশ কয়েকটি এলাকায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মেট্রো এবং বৃহন্মুম্বাই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট (বেস্ট) সংস্থার বাসসহ গণপরিবহন পরিষেবাগুলো সকালে স্বাভাবিক ছিল। তবে শহরতলির রেল পরিষেবা কিছুটা দেরিতে চলছিল বলে অভিযোগ।

বিএমসি জনগণকে নির্দেশিকাগুলো মেনে চলা এবং জরুরি পরিস্থিতিতে ১৯১৬ এ যোগাযোগ করার অনুরোধ করেছে।

এ ছাড়াও নাগরিকদের বিশেষ করে নিচু এলাকা এবং উপকূলীয় অঞ্চলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, রবিবার রাত ৩টা ৪১ মিনিটে আরও একটি ৩ দশমিক ৫১ মিটার উঁচু জোয়ারের পূর্বাভাস দেওয়া হয়েছে।

থিওটোনিয়াস/

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্কে গোলাগুলি, আহত ৮

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৩:২৪ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৩:৪৪ পিএম
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে নিউইয়র্কে গোলাগুলি, আহত ৮
আমেরিকার নিউইয়র্ক সিটির ব্রুকলিনের কনি আইল্যান্ডে গ্রীষ্মকালীন তীব্র তাপপ্রবাহের সময় রাস্তায় দাঁড়িয়ে কথা বলছেন পুলিশ কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে ৪ জুলাই রাতে নিউইয়র্কের ব্রুকলিনের কনি আইল্যান্ড এলাকায় গোলাগুলিতে চার শিশুসহ অন্তত আটজন আহত হয়েছেন।

নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) জানায়, স্থানীয় সময় রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে ওয়েস্ট ৩১ নম্বর স্ট্রিটের ২৯০০ ব্লকে গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। তাদের মধ্যে রয়েছেন ৩৭ ও ৩৩ বছর বয়সী দুই পুরুষ, ২৫ ও ২১ বছর বয়সী দুই নারী, ১৪ ও ১২ বছর বয়সী দুই কিশোর এবং ৭ ও ৬ বছর বয়সী দুই শিশু।

এনওয়াইপিডি জানায়, জরুরি চিকিৎসাসেবা কর্মীরা আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে সাতজনের অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। তবে ২১ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। সূত্র: রয়টার্স

তামান্না রুপা/অমিয়/

খামেনির শেষকৃত্যে মোজতবা ছাড়া উপস্থিত ছিলেন অন্য ৩ ছেলে

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৩:২২ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম
খামেনির শেষকৃত্যে মোজতবা ছাড়া উপস্থিত ছিলেন অন্য ৩ ছেলে
আগামী ৯ জুলাই মাশহাদের ইমাম রেজা মাজারে আলী খামেনেইর দাফন সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে এই শেষকৃত্য অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। ছবি: ‍সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে তার তিন ছেলে উপস্থিত থাকলেও দেখা মেলেনি তার উত্তরসূরি ও নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তেহরানে আয়োজিত এই বিশাল জানাজা ও বিদায় অনুষ্ঠানে মোজতবার অনুপস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা ও গুঞ্জন শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তেহরানের গ্র্যান্ড মসজিদে শুরু হওয়া এই কয়েক দিনব্যাপী শেষকৃত্য অনুষ্ঠানে খামেনির তিন ছেলে মোস্তফা, মেয়সাম এবং মাসউদ খামেনি অংশ নেন। তবে নিরাপত্তার কড়াকড়ির কারণে শেষ মুহূর্তে সেখানে উপস্থিত হননি মোজতবা খামেনি।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়, ইসরায়েলি গোয়েন্দা নজরদারি এবং নতুন করে হামলার আশঙ্কার কারণেই মূলত শীর্ষ নেতৃত্ব মোজতবাকে জনসমক্ষে আসতে নিষেধ করেছেন।

কিছুদিন আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ মোজতবা খামেনিকে হত্যার লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করার পর ইরানের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় নিহত হন আলি খামেনি। এরপর মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন।

ওই হামলায় মোজতবা নিজেও আহত হয়েছিলেন এবং তার স্ত্রী ও সন্তান নিহত হন। এরপর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি। কেবল রাষ্ট্রীয় টেলিভিশনে তার আগে রেকর্ড করা কিছু বক্তব্য প্রচার করা হয়েছে।

ইরান ও ইরাকের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিন ধরে আলি খামেনির এই শেষকৃত্যের আনুষ্ঠানিকতা চলবে, দাফন সম্পন্ন হবে ইরানের মাশহাদ শহরে। এই বিশাল আয়োজনের মাঝে দেশের নতুন প্রধান নেতার অনুপস্থিতি ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও ভবিষ্যৎ স্থায়িত্ব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: এনডিটিভি

আজহার/অমিয়/

খামেনির জানাজায় ইরানিদের কান্না দেখে বিস্মিত ট্রাম্প

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:৪৪ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ১২:০৫ পিএম
খামেনির জানাজায় ইরানিদের কান্না দেখে বিস্মিত ট্রাম্প
ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও শোকযাত্রায় লাখ লাখ মানুষের ঢল এবং তাদের বাঁধভাঙা কান্না দেখে তীব্র বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের রাজপথে শোকার্ত মানুষের এই আবেগ মার্কিন প্রশাসনের হিসাব-নিকাশকে নতুন করে ভাবিয়ে তুলেছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের জেরে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে খামেনির শেষকৃত্য অনুষ্ঠানটি বেশ কিছুদিন পিছিয়ে যায়। অবশেষে তেহরানে যখন এই জানাজা অনুষ্ঠিত হয়, তখন সেখানে লাখ লাখ ইরানি নাগরিকের উপস্থিতি এবং তাদের তীব্র ক্ষোভ ও কান্নার দৃশ্য আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পায়।

মার্কিন প্রশাসনের দীর্ঘদিনের দাবি ছিল, ইরানের সাধারণ মানুষ তাদের ধর্মতান্ত্রিক সরকারের ওপর চরম অসন্তুষ্ট। কিন্তু জানাজার বিশাল জনসমুদ্র ট্রাম্পের সেই ধারণাকে বড় ধাক্কা দিয়েছে।

জানাজার ফুটেজ দেখার পর ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল এমন -'আমি দেখলাম সেখানে লাখ লাখ মানুষ কাঁদছে। তারা যেভাবে শোক প্রকাশ করছে, তা সত্যিই নজিরবিহীন এবং আমার জন্য বিস্ময়কর। আমরা ভেবেছিলাম ইরানের মানুষ এই শাসনব্যবস্থা থেকে মুক্তি চায়, কিন্তু রাজপথের এই চিত্র সম্পূর্ণ অন্য কথা বলছে।'

অবশ্য এই বিস্ময় প্রকাশের পাশাপাশি ট্রাম্প নিজের আক্রমণাত্মক অবস্থান থেকে সরে আসেননি। তিনি দাবি করেন, মার্কিন সামরিক বাহিনীর তীব্র অভিযানের ফলেই ইরান আজ এই অবস্থানে এসে দাঁড়িয়েছে। সূত্র: আল-জাজিরা।

আজহার/

বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩০

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:৪১ এএম
বেলুচিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩০
ছবি: সংগৃহীত।

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে কোস্ট গার্ডের একটি ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)।

সংগঠনটির দাবি, হামলায় আধাসামরিক বাহিনীর ৩০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন এবং আরও অনেকে আহত হয়েছেন। তবে এ বিষয়ে পাকিস্তান সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

শানিবার (৪ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে বিএলএ জানায়, শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে গোয়াদর জেলার উপকূলীয় শহর জিওয়ানির পানওয়ান কোস্ট গার্ড ক্যাম্পে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলা চালানো হয়।

সংগঠনটির দাবি, তাদের মজিদ ব্রিগেডের সদস্য আতাউল্লাহ বেলুচ ওরফে আজমল নিরাপত্তা বলয় অতিক্রম করে বিস্ফোরকভর্তি গাড়িটি ক্যাম্পের ভেতরে প্রবেশ করিয়ে বিস্ফোরণ ঘটান। এটি ছিল একটি সুইসাইড ভেহিকল-বোর্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস হামলা, যা একটি সমন্বিত অভিযানের অংশ।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যায় মহাসড়কের সাথেই অবস্থিত ক্যাম্পটি হঠাৎ বিস্ফোরণে উড়ে যাচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যম দ্য বেলুচিস্তান পোস্ট-এর প্রতিবেদনে বিএলএর মুখপাত্র জিয়ান্দ বেলুচ দাবি করেন, বিস্ফোরণের ফলে কোস্ট গার্ডের ঘাঁটিটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার ভাষ্য, হামলার পর সংগঠনের ‘ফাতেহ স্কোয়াড’ ধ্বংসপ্রাপ্ত ক্যাম্পে চারদিক থেকে আক্রমণ চালায়।

বিএলএর দাবি, হামলায় আধাসামরিক বাহিনীর ৩০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন এবং বহু সদস্য গুরুতর আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা সদস্যদের কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও দাবি করেছে সংগঠনটি।

বেলুচিস্তানে দীর্ঘদিন ধরে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সংঘাত চলমান। সাম্প্রতিক সময়ে সেখানে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনাও বেড়েছে।

এএফ/

ন্যাটো সম্মেলনের আগে পুতিন-জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:১১ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ১১:৪৩ এএম
ন্যাটো সম্মেলনের আগে পুতিন-জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প/ ছবি: সংগৃহীত

ন্যাটো সম্মেলনের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পৃথকভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

ক্রেমলিন ও জেলেনস্কি জানায়, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে শনিবার (৪ জুলাই) এই ফোনালাপ হয়। এতে ইউক্রেনের যুদ্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

রুশ বার্তাসংস্থা রিয়া নভোস্তির বরাত দিয়ে রাশিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ বলেন, ‘দুই প্রেসিডেন্ট ইউক্রেন সংকটের শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে আগামী ৭ ও ৮ জুলাই তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে ডোনাল্ড ট্রাম্পের অংশগ্রহণের বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে।’ 

তিনি জানান, প্রায় ৮৫ মিনিটের ফোনালাপে দুই নেতা ইরান ও মধ্যপ্রাচ্যের পরিস্থিতিসহ আরও কয়েকটি আন্তর্জাতিক বিষয় নিয়েও মতবিনিময় করেন।

এর আগে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে তারও ইউক্রেনে চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। তিনি এ ফোনালাপকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে অভিহিত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কি লেখেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও আমি যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতি এবং আমাদের কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছি। এই যুদ্ধের অবসান ঘটানোর বাস্তব সম্ভাবনা রয়েছে এবং এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আঙ্কারায় ন্যাটো সম্মেলনে এ আলোচনা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছি।’

মঙ্গলবার থেকে শুরু হওয়া ন্যাটো সম্মেলনে ট্রাম্পসহ ৩২টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং প্রতিনিধিদল আঙ্কারায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

রাশিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ জানান, পুতিন ট্রাম্পকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন এবং দাবি করেন, রুশ বাহিনী সেখানে আত্মবিশ্বাসের সঙ্গে অগ্রসর হচ্ছে।

তবে বাস্তবে সাম্প্রতিক মাসগুলোতে সম্মুখযুদ্ধে রুশ বাহিনী তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারেনি। মূলত ড্রোনের ব্যাপক ব্যবহারের কারণে ভারী সামরিক যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং উভয় পক্ষই বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এদিকে কূটনৈতিক পর্যায়েও আলোচনা কার্যত অচলাবস্থায় রয়েছে। মস্কো পুরো দোনেৎস্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে, তবে কিয়েভ এ দাবি প্রত্যাখ্যান করেছে।

তামান্না রুপা/