অষ্টম অধ্যায় : বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
ইউনিসেফ ও ইউএনডিপি
১। ইউনিসেফ কত সালে গঠিত হয়?
(ক) ১৯৪০ সালে (খ) ১৯৪৫ সালে
(গ) ১৯৪৬ সালে (ঘ) ১৯৬৬ সালে
২। ইউনিসেফের সদর দপ্তর কোথায় অবস্থিত?
(ক) জেনেভায় (খ) নিউইয়র্কে
(গ) রোমে (ঘ) প্যারিসে
৩। ইউনিসেফ জাতিসংঘের কোন পরিষদের অধীনে কাজ করে?
(ক) অর্থনৈতিক ও সামাজিক কার্যক্রম
(খ) সাধারণ পরিষদ
(গ) নিরাপত্তা পরিষদ
(ঘ) অছি পরিষদ
৪। বর্তমানে ইউনিসেফ কয়টি দেশে কাজ করছে?
(ক) ১৭১টি দেশে (খ) ১৮১টি দেশে
(গ) ১৯১টি দেশে (ঘ) ১৯৩টি দেশে
৫। কোন প্রতিষ্ঠান শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য উৎপাদন ও সরবরাহ করে?
(ক) সেভ দ্য চিলড্রেন
(খ) ওয়ার্ল্ড ভিশন
(গ) রেডক্রিসেন্ট সোসাইটি
(ঘ) ইউনিসেফ
৬। ইউনিসেফের কার্যক্রমের মধ্যে অন্যতম কোনটি?
(ক) বয়স্ক শিক্ষা প্রদান
(খ) লিঙ্গবৈষম্য নিরসন
(গ) আর্থসামাজিক উন্নয়ন
(ঘ) অর্থনৈতিক সক্ষমতা অর্জন
৭। নিচের কোন সংস্থাটি শিশু শিক্ষায় সহায়তা দিয়ে থাকে?
(ক) ইউএনডিপি
(খ) ইউনিসেফ
(গ) ব্র্যাক
(ঘ) গ্রামীণ ব্যাংক
৮। মিনা কার্টুন সম্প্রচার করে কোন প্রতিষ্ঠান?
(ক) ব্র্যাক (খ) ইউএনডিপি
(গ) ইউনিসেফ (ঘ) গ্রামীণ ব্যাংক
৯। ইউনিসেফ প্রচার-প্রচারণার মাধ্যমে সমাজকর্মের কোন পদ্ধতিকে অগ্রগামী করে?
(ক) সামাজিক গবেষণা পদ্ধতিকে
(খ) সামাজিক কার্যক্রমকে
(গ) সমাজকর্ম পদ্ধতিকে
(ঘ) ব্যক্তি সমাজকর্ম পদ্ধতিকে
১০। লিঙ্গ সমতা ও নারীর উন্নয়নে ভূমিকা রাখে কোন প্রতিষ্ঠান?
(ক) ইউএনডিপি
(খ) ব্র্যাক
(গ) ইউনিসেফ
(ঘ) গ্রামীণ ব্যাংক
উত্তর: ১. গ, ২. খ, ৩. ক, ৪. গ, ৫. ঘ, ৬. খ, ৭. খ, ৮. গ, ৯. খ, ১০. গ।
লেখক : প্রভাষক, সমাজকর্ম বিভাগ
শের-ই-বাংলা স্কুল অ্যান্ড কলেজ, মধুবাগ, মগবাজার, ঢাকা
কবীর