ঢাকা ২১ আষাঢ় ১৪৩৩, রোববার, ০৫ জুলাই ২০২৬

সর্বশেষ
নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই ব্রাজিল–নরওয়ে ম্যাচে কে এই মুসলিম রেফারি? বিশ্বকাপ কাঁপানো ভোজিনহাকে নিয়ে কাড়াকাড়ি! নিরাপত্তা যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না সরায়: প্রধানমন্ত্রী সচিবালয়ের সামনে ভাত বিক্রি, আটক সোহানী শিফা আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে শোক জানিয়েছে বাংলা একাডেমি ও ঢাবি হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে ফিরছে ‘বাংলার রসনা বিলাস ২.০’ ৩৬০ জোড়াকে সচল রাখার ইবাদত গোপালগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০ ব্রাজিল–নরওয়ে ম্যাচেও ব্রাজিলের জয় দেখছে ‘গণক’ বিড়াল মিলু ব্রাজিলই ফেভারিট: নরওয়ে কোচ প্রখ্যাত লোকসংগীতশিল্পী তীজন বাঈ আর নেই নরসিংদীতে ইয়াবাসহ যুবদলের সাবেক সভাপতির ছেলে আটক হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ এবার বিশ্বকাপের মঞ্চে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র পটিয়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার মাঠের লড়াই শেষে কথার লড়াই, বিতর্কে এমবাপ্পে জনসংখ্যা ও স্বাস্থ্যের প্রতিশ্রুতি কতটুকু পূরণ করবে? রাঙামাটিতে সাবেক চেয়ারম্যানসহ আ.লীগ নেতা গ্রেপ্তার জুলাইয়ের প্রথম ৪ দিনে রেমিট্যান্স এসেছে ৩৫ কোটি ডলার যুদ্ধাপরাধ এবং স্বাধীনতা-উত্তর রাজনীতি ছিনতাইয়ের অভিযোগ, মসজিদের মাইকে ঘোষণার পর গণপিটুনিতে যুবকের মৃত্যু হাতে কামড় দিয়ে বখাটের কবল থেকে রক্ষা পেল স্কুলছাত্রী আমের নাম যেভাবে এল শাবিপ্রবির আশরাফুলের চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা বাংলাদেশে আন্তর্জাতিক সংস্থার সমাজ উন্নয়ন কার্যক্রম অধ্যায়ের ১০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ১ম পর্ব, এইচএসসির সমাজকর্ম ২য় পত্র সিলেটে দেশের প্রথম থানা ভিত্তিক ‘প্রবাসী হেল্প ডেস্ক’ উদ্বোধন নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল জনবল নেবে ওয়ান ব্যাংক সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে জাককানইবির শিক্ষক বরখাস্ত

নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৭ পিএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৪:৫৯ পিএম
নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের সর্বশেষ আসরে ব্রাজিল শেষ ষোলো থেকেই বিদায় নিয়েছিল। ১৯৯০ সালের পর বিশ্বকাপে সেটিই ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সবচেয়ে বাজে ফল। সেই হতাশা ভুলে আজ (৫ জুলাই) নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে ব্রাজিল।

কার্লো আনচেলত্তির দল শেষ বত্রিশে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির যোগ করা সময়ের জয়সূচক গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। অন্যদিকে, গোলমেশিন আর্লিং হালান্ডের নৈপুন্যে প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। নিউ জার্সিতে দুই দলের লড়াই শুরু বাংলাদেশ সময় রাত ২টায়।

ব্রাজিল ও নরওয়ে এর আগে চারবার মুখোমুখি হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্যি, লাতিন আমেরিকার এই পরাশক্তির বিপক্ষে এখনো অপরাজিত রয়েছে নরওয়ে। অর্থাৎ নরওয়েকে কখনোই হারাতে পারেনি ব্রাজিল। চার দেখায় দুইবার হেরেছে সেলেকাওরা এবং ড্র হয়েছে অপর দুই ম্যাচ।

তারিখ ফলাফল টুর্নামেন্ট
২৮ জুলাই ১৯৮৮ নরওয়ে ১-১ ব্রাজিল প্রীতি ম্যাচ
৩০ মে ১৯৯৭ নরওয়ে ৪-২ ব্রাজিল প্রীতি ম্যাচ
২৩ জুন ১৯৯৮ নরওয়ে ২-১ ব্রাজিল বিশ্বকাপ– গ্রুপ পর্ব
১৬ আগস্ট ২০০৬ নরওয়ে ১-১ ব্রাজিল প্রীতি ম্যাচ

ব্রাজিল বনাম নরওয়ে: সর্বশেষ পাঁচ ম্যাচের ফর্ম

ব্রাজিল: জয়, জয়, জয়, ড্র, জয়

ব্রাজিল ২-১ জাপান
স্কটল্যান্ড ০-৩ ব্রাজিল
ব্রাজিল ৩-০ হাইতি
ব্রাজিল ১-১ মরক্কো
ব্রাজিল ২-১ মিশর

নরওয়ে: জয়, হার, জয়, জয়, ড্র

আইভরি কোস্ট ১-২ নরওয়ে
নরওয়ে ১-৪ ফ্রান্স
নরওয়ে ৩-২ সেনেগাল
ইরাক ১-৪ নরওয়ে
মরক্কো ১-১ নরওয়ে

সম্ভাব্য একাদশ

ব্রাজিল (৪-৩-৩): আলিসন বেকার, দানিলো লুইজ দা সিলভা, মারকুইনহোস, গ্যাব্রিয়েল ম্যাঘালায়েস, ডগলাস সান্তোস, লুকাস পাকুয়েতা, কাসেমিরো, ব্রুনো গুইমারায়েস, রায়ান ভিতর সিম্প্লিসিও রোচা, মাতেউস কুনহা, ভিনিসিয়ুস জুনিয়র।

নরওয়ে (৪-৩-৩): ওরইয়ান নিল্যান্ড, মার্কুস হোমগ্রেন পেডারসেন, ক্রিস্টোফার আয়ের, তোরবিয়র্ন লিসাকার হেগেম, ডেভিড মোলার উলফে, সান্দের বের্গে, প্যাট্রিক বের্গ, মার্টিন ওডেগার্ড, আলেকজান্ডার সোরলথ, আর্লিং হালান্ড, আন্তোনিও নুসা।

অনিক/

ব্রাজিল–নরওয়ে ম্যাচে কে এই মুসলিম রেফারি?

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৭:৩৭ পিএম
ব্রাজিল–নরওয়ে ম্যাচে কে এই মুসলিম রেফারি?
ছবি: সংগৃহীত

চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে শেষ আটে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে ব্রাজিল ও নরওয়ে। এই  গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মরক্কো বংশোদ্ভূত মার্কিন রেফারি ইসমাইল এলফাত। ৪২ বছর বয়সী এলফাত ২০১৬ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় রয়েছেন। এর আগে তিনি ২০১৯ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ২০১৯ কনকাকাফ গোল্ড কাপে ম্যাচ পরিচালনা করেছেন। ২০২০ সালে মেজর লিগ সকার (এমএলএস) তাকে ‘রেফারি অব দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত করে।

২০২২ কাতার বিশ্বকাপে এলফাত দুটি গ্রুপ পর্বের ম্যাচ এবং জাপান–ক্রোয়েশিয়ার শেষ ষোলোর ম্যাচ পরিচালনা করেন। এছাড়া আর্জেন্টিনা–ফ্রান্সের স্মরণীয় ফাইনালে তিনি চতুর্থ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

চলমান ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি দুটি ম্যাচে বাঁশি বাজিয়েছেন। ম্যাচ দুটি হলো উরুগুয়ে–স্পেন এবং নেদারল্যান্ডস–জাপান।

পরিসংখ্যান বলছে, ক্যারিয়ারে ২৯৭টি ম্যাচ পরিচালনা করে এলফাত ১,০৬৫টি হলুদ ও ৩৩টি লাল কার্ড দেখিয়েছেন। অর্থাৎ, প্রতি ম্যাচে গড়ে ৩ দশমিক ৫৯টি হলুদ কার্ড দেখানোর রেকর্ড রয়েছে তার। চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি দুটি হলুদ ও একটি লাল কার্ড দেখিয়েছেন। উরুগুয়ে–স্পেন ম্যাচে পাউ কুবার্সির ওপর ফাউলের দায়ে উরুগুয়ের অগুস্তিন কানোবিওকে লাল কার্ড দেখান তিনি।

ব্রাজিল–নরওয়ে ম্যাচের ম্যাচ বাকি রেফারিগুলা হলেন,
•    সহকারী রেফারি: কোরি পার্কার (যুক্তরাষ্ট্র)
•    সহকারী রেফারি: কাইল অ্যাটকিন্স (যুক্তরাষ্ট্র)
•    চতুর্থ রেফারি: সাইদ মার্তিনেজ (হন্ডুরাস)

পাপ্পু/রিফাত/

বিশ্বকাপ কাঁপানো ভোজিনহাকে নিয়ে কাড়াকাড়ি!

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৭:২১ পিএম
বিশ্বকাপ কাঁপানো ভোজিনহাকে নিয়ে কাড়াকাড়ি!
ছবি: সংগৃহীত

বিশ্বমঞ্চে আবারও আগুন ঝরাতে প্রস্তুত দুই চিরপ্রতিদ্বন্দ্বী। একপাশে গোলমেশিন আর্লিং হালান্ড, অন্য পাশে ব্রাজিলের রক্ষণদুর্গ গ্যাব্রিয়েল। ইংলিশ প্রিমিয়ার লিগে বহুবার উত্তাপ ছড়ানো এই দ্বৈরথ এবার গড়াচ্ছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ-বিশ্বকাপে। তাই শেষ ষোলোর ব্রাজিল–নরওয়ে লড়াই শুধু দুই দলের নয়, কোটি দর্শকের চোখ থাকবে দুই তারকার ব্যক্তিগত লড়াইয়েও।

চলমান বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে খেলবে ইংল্যান্ড অথবা মেক্সিকোর বিপক্ষে।

সাবেক ইংলিশ স্ট্রাইকার ক্রিস সাটনের মতে, চলতি বিশ্বকাপে এটিই এখন পর্যন্ত সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিগত লড়াই। তার ভাষ্যে, ‘মেসি, এমবাপ্পে, কেইন কিংবা হালান্ডের মতো তারকাদের গোলের লড়াই আমরা দেখেছি। কিন্তু মাঠের ভেতর এমন ব্যক্তিগত দ্বৈরথ অনেক দিন দেখা যায়নি। এই লড়াই ম্যাচের ফল নির্ধারণেও বড় ভূমিকা রাখতে পারে।’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালান শিয়ারারও একই মত পোষণ করেছেন। 

তিনি বলেন, ‘দুজনের মধ্যেই প্রবল জেদ রয়েছে। তারা একে অপরকে পছন্দ করে না, আর সেটাই প্রতিদ্বন্দ্বিতাকে আরও উপভোগ্য করে তোলে।’

ম্যাচটির আরেকটি বড় আকর্ষণ একটি বিরল পরিসংখ্যান। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ইতিহাসে এখনো নরওয়েকে হারাতে পারেনি। দুই দলের চার দেখায় দুটি ম্যাচ ড্র হয়েছে এবং বাকি দুটি জিতেছে নরওয়ে। ফলে ইতিহাস বদলের চ্যালেঞ্জ নিয়েই মাঠে নামবে সেলেকাওরা।

যেভাবে শুরু হালান্ড–গ্যাব্রিয়েল দ্বন্দ্ব
হালান্ড ও গ্যাব্রিয়েলের উত্তপ্ত সম্পর্কের সূচনা ২০২৪ সালের সেপ্টেম্বরে প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের ম্যাচে। নাটকীয়ভাবে শেষ মুহূর্তে সমতায় ফেরার পর ম্যাচ শেষে হালান্ড বল ছুড়ে মারেন গ্যাব্রিয়েলের মাথার দিকে। পরে আর্সেনাল কোচ মিকেল আর্তেতাকে উদ্দেশ করে ‘স্টে হাম্বল’ মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দেন নরওয়ের এই স্ট্রাইকার।

এর জবাব আসে কয়েক মাস পর। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ম্যানচেস্টার সিটিকে ৫–১ ব্যবধানে হারানোর ম্যাচে গোল উদযাপনের সময় হালান্ডের মুখের সামনে গিয়ে চিৎকার করেন গ্যাব্রিয়েল। পরে তিনি জানান, আগের ঘটনার প্রতিক্রিয়াতেই এমনটি করেছিলেন।

এরপরও থামেনি উত্তেজনা। মাঠে একাধিকবার বাকবিতণ্ডা, ধাক্কাধাক্কিতে জড়িয়েছেন দুজন। এমনকি গোল উদযাপন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বার্তা দিয়ে আলোচনায় ছিলেন তারা।

সব মিলিয়ে ব্রাজিল–নরওয়ে ম্যাচটি কেবল শেষ ষোলোর আরেকটি লড়াই নয়। এটি হতে যাচ্ছে হালান্ড ও গ্যাব্রিয়েলের বহুল আলোচিত ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায়। বিশ্বকাপের আলোয় এই দ্বৈরথ কতটা উত্তাপ ছড়ায়, এখন সেটিই দেখার অপেক্ষা।

পাপ্পু/রিফাত/

ব্রাজিল–নরওয়ে ম্যাচেও ব্রাজিলের জয় দেখছে ‘গণক’ বিড়াল মিলু

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:২৬ পিএম
ব্রাজিল–নরওয়ে ম্যাচেও ব্রাজিলের জয় দেখছে ‘গণক’ বিড়াল মিলু
ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপে ব্রাজিলের প্রতিটি ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করে আলোচনায় এসেছে ‘গণক’ বিড়াল মিলু। এবার শেষ ষোলোয় ব্রাজিল–নরওয়ে ম্যাচ নিয়েও নিজের ভবিষ্যদ্বাণী দিয়েছে মিলু। তার মতে, এ ম্যাচেও জয় পাবে ব্রাজিল।

বাংলাদেশ সময় রবিবার (৫ জুলাই) রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে (মেটলাইফ স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে ব্রাজিল ও নরওয়ের মধ্যকার শেষ ষোলোর লড়াই। ম্যাচটিতে কার্লো আনচেলত্তির শিষ্যদের জয়ই বেছে নিয়েছে মিলু।

ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যের আগুয়ানিল পৌর শহরে মালিক নাথান পিনেইরোর সঙ্গে বসবাস করে মিলু। বিশ্বকাপ শুরুর পর থেকেই ব্রাজিলের প্রতিটি ম্যাচের আগে দুটি দেশের পতাকাযুক্ত দুটি একই রকম প্লাস্টিকের বাটিতে খাবার রেখে মিলুর সামনে রাখা হয়। মিলু যে বাটিটি বেছে নেয়, সেটিকেই তার ভবিষ্যদ্বাণী হিসেবে ধরা হয়।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, ব্রাজিল–নরওয়ে ম্যাচ নিয়ে মিলুর সর্বশেষ ভবিষ্যদ্বাণীর ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ৫৫ লাখবার দেখা হয়েছে। ভিডিওতে দেখা যায়, দুটি বাটিতে সমানভাবে খাবার দেওয়ার পর নির্দিষ্ট স্থানে রাখা হয় এবং ক্যামেরা চালু করে মিলুকে ডাকা হয়। এরপর মিলু নিজেই একটি বাটি বেছে নেয়। 

মিলুকে সব সময় ব্রাজিলের বাটি বেছে নিতে প্রভাবিত করা হয়-এমন অভিযোগও উঠেছিল। তবে নাথান দাবি করেন, পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ এবং কোনো ধরনের কারসাজির সুযোগ নেই। এ দাবির পক্ষে তিনি সম্পূর্ণ প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করেছেন। অনুসারীদের আস্থা আরও বাড়াতে তিনি ভবিষ্যতে ভবিষ্যদ্বাণীর সম্পূর্ণ আনকাট ভিডিও প্রকাশেরও ঘোষণা দিয়েছেন তিনি।’

পাপ্পু/রিফাত/

ব্রাজিলই ফেভারিট: নরওয়ে কোচ

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:২১ পিএম
ব্রাজিলই ফেভারিট: নরওয়ে কোচ
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে ব্রাজিলকে স্পষ্ট ফেভারিট হিসেবে স্বীকৃতি দিয়েছেন নরওয়ের প্রধান কোচ স্টালে সোলবাকেন। তবে একই সঙ্গে তিনি আত্মবিশ্বাসের সুরে জানিয়েছেন, নিজেদের সেরাটা খেলতে পারলে ব্রাজিলকে হারিয়ে চমক দেখানোর সামর্থ্যও রয়েছে তার দলের।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সোলবাকেন বলেন, ‘ব্রাজিলই এই ম্যাচের ফেভারিট। কয়েক বছর আগে তারা যতটা এগিয়ে থাকত, এখন হয়তো ততটা নয়। তবে শতাংশের হিসেবে বিষয়টি নির্ধারণ করা কঠিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা ব্রাজিলকে হারাতে সক্ষম। এজন্য আমাদের মাঠে শতভাগ উজাড় করে খেলতে হবে। সুযোগ অবশ্যই আছে।’

ব্রাজিলের শক্তির মূল্যায়ন করতে গিয়ে সোলবাকেন তাদের আক্রমণ ও রক্ষণভাগের ভারসাম্যের প্রশংসা করেন। বিশেষ করে আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালাইস ও পিএসজির মার্কিউনোসের রক্ষণজুটি তার নজর কেড়েছে। একই সঙ্গে চলতি আসরে চার গোল করা ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত ফর্ম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সোলবাকেন বলেন, ‘ব্রাজিলের আক্রমণভাগ ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্রুত নিজেদের অবস্থান বদলে ফেলে। জাপানের বিপক্ষে দ্বিতীয়ার্ধে তারা চারজন আক্রমণভাগের খেলোয়াড় নিয়ে খেলেছিল। আমাদের দেখতে হবে, আমরা তাদের সেই গতি ও কৌশলের সঙ্গে কতটা মানিয়ে নিতে পারি।’

ভিনিসিয়ুসকে ঠেকানোর পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের প্রায় সব কোচই ভিনিসিয়ুসকে নিয়ে চিন্তিত ছিলেন। সে এখন দারুণ শারীরিক ছন্দে আছে এবং তার এনার্জি অসাধারণ। উইং সামলানোর পাশাপাশি আমাদের অন্য খেলোয়াড়দেরও রক্ষণে নেমে এসে ডিফেন্ডারদের সহায়তা করতে হবে। মাঠে কঠিন পরিস্থিতি আসবেই, তবে আমাদের রক্ষণভাগকে পুরো দল মিলে সমর্থন দেবে।

পাপ্পু/রিফাত/

হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ এবার বিশ্বকাপের মঞ্চে

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:১৫ পিএম
হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ এবার বিশ্বকাপের মঞ্চে
ছবি: সংগৃহীত

বিশ্বমঞ্চে আবারও আগুন ঝরাতে প্রস্তুত দুই চিরপ্রতিদ্বন্দ্বী। একপাশে গোলমেশিন আর্লিং হালান্ড, অন্য পাশে ব্রাজিলের রক্ষণদুর্গ গ্যাব্রিয়েল। ইংলিশ প্রিমিয়ার লিগে বহুবার উত্তাপ ছড়ানো এই দ্বৈরথ এবার গড়াচ্ছে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ-বিশ্বকাপে। তাই শেষ ষোলোর ব্রাজিল–নরওয়ে লড়াই শুধু দুই দলের নয়, কোটি দর্শকের চোখ থাকবে দুই তারকার ব্যক্তিগত লড়াইয়েও।

চলমান বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেটলাইফ স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে খেলবে ইংল্যান্ড অথবা মেক্সিকোর বিপক্ষে।

সাবেক ইংলিশ স্ট্রাইকার ক্রিস সাটনের মতে, চলতি বিশ্বকাপে এটিই এখন পর্যন্ত সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিগত লড়াই। তার ভাষ্যে, ‘মেসি, এমবাপ্পে, কেইন কিংবা হালান্ডের মতো তারকাদের গোলের লড়াই আমরা দেখেছি। কিন্তু মাঠের ভেতর এমন ব্যক্তিগত দ্বৈরথ অনেক দিন দেখা যায়নি। এই লড়াই ম্যাচের ফল নির্ধারণেও বড় ভূমিকা রাখতে পারে।’
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালান শিয়ারারও একই মত পোষণ করেছেন। তিনি বলেন, ‘দুজনের মধ্যেই প্রবল জেদ রয়েছে। তারা একে অপরকে পছন্দ করে না, আর সেটাই প্রতিদ্বন্দ্বিতাকে আরও উপভোগ্য করে তোলে।’