ঢাকা ২২ আষাঢ় ১৪৩৩, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সর্বশেষ
রূপকথা পেরিয়ে বাস্তবের পরাশক্তি মরক্কো ৬ জুলাই  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শেষ’ মেসি মধু, এমবাপ্পে মৌমাছি ১ ঘণ্টা পিছিয়ে গেল মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ ৩৬ বছর পর বিশ্বকাপে এমন হতাশার বিদায় ব্রাজিলের এশিয়ার বিদায়, টিকে আছে আফ্রিকা কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ কে? এটাই আমার শেষ বিশ্বকাপ: রোনালদো ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করায় ফিফাকে ধন্যবাদ দিলেন ট্রাম্প পেনাল্টি মিসে নরওয়ের বিপক্ষে প্রথমার্ধে গোলহীন ব্রাজিল ব্রুনোর পেনাল্টি মিসে গোলবঞ্চিত ব্রাজিল উপহারের ১০ লাখ ডলারের রোলেক্স ঘড়ি ফেরত দিল মেক্সিকো নরওয়ের বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা ব্রাজিল-নরওয়ে ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার লাল কার্ড দেখা যুক্তরাষ্ট্রের বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা ‘এত যুদ্ধ থামালাম, নোবেল পেলাম না’: ট্রাম্পের রসিকতা চিংদাও উপকূলে যৌথ মহড়ায় নামছে চীন ও রাশিয়া চাঁদপুরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন জাতির বিবেকের কণ্ঠস্বর: সারোয়ার ওয়াদুদ চৌধুরী উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ঢলের পানিতে ভেসে শিশুর মৃত্যু বন্ধু দেশকে ছাড়, হরমুজে নতুন ফি আরোপের ঘোষণা ইরানের ৫ জেলায় বন্যার সতর্কতা আড়াইহাজারে বিএনপির নেতাকর্মীদের হামলায় আহত চিকিৎসকসহ কর্মচারীরা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সরকারের উচ্চপদস্থদের বিষয়ে অশালীন-কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ফুটবল: লক্ষ্মীপুরে চ্যাম্পিয়ন ‘জাফরনগর স্মার্ট ভিলেজ’ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে স্বামীর দেওয়া আগুনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

পেনাল্টিতে ফ্রান্সকে এগিয়ে নিলেন এমবাপ্পে

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:৪৪ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৪:৫১ এএম
পেনাল্টিতে ফ্রান্সকে এগিয়ে নিলেন এমবাপ্পে
ছবি: সংগৃহীত

বক্সের ভেতর দেজিরে দুয়েকে ফাউল করায় ভিএআর পর্যালোচনার পর পেনাল্টি পায় ফ্রান্স। স্পট-কিকে গোল আদায় করলেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তাতে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। 

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধে বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে আধিপত্য দেখিয়েও কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি ফ্রান্স। প্যারাগুয়ের সুশৃঙ্খল রক্ষণ এবং গোলরক্ষকের দৃঢ়তায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। 

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দারুণ এই সুযোগ তৈরি করে ফ্রান্স। ম্যাচের ৫১ মিনিটে বল পেয়ে দারুণ গতিতে ছুটে যান কিলিয়ান এমবাপ্পে। প্যারাগুয়ের ডিফেন্ডারকে পেছনে ফেলেও এগিয়ে যান তিনি। তবে বল নিয়ন্ত্রণে আনতে গিয়ে গতি কমাতেই সময়মতো ট্যাকল করে প্যারাগুয়েকে বিপদমুক্ত করেন হুয়ান কাসেরেস। শেষ পর্যন্ত কর্নার আদায় করে নেয় ফ্রান্স। দ্রুত কর্নার নিলেও সেখান থেকে সুবিধা করতে পারেনি তারা। 

ম্যাচের ৫৫ মিনিটে দূরপাল্লা থেকে দুর্দান্ত এক শট নেন মানু কোনে। বাম দিক লক্ষ্য করে নেওয়া তার জোরালো প্রচেষ্টা দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক। 

তবে ম্যাচের ৬৫ মিনিটে প্যারাগুয়ের তিন ডিফেন্ডারকে দারুণভাবে কাটিয়ে বক্সের ভেতরে ঢুকে পড়েন দেজিরে দুয়ে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ডিয়েগো গোমেজ পা বাড়িয়ে তাকে ফেলে দিলে তিনি বক্সের ভেতরেই পড়ে যান। এতে পেনাল্টির জোরালো আবেদন উঠে ফ্রান্সের পক্ষ থেকে। তবে রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে ভিএআর পর্যালোচনা করে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

পেনাল্টি নিতে আসেন ফরাসি অধিনায়ক। চাপ সামলে গোলরক্ষক অরল্যান্ডো গিলকে ভুল দিকে পাঠিয়ে নিখুঁতভাবে বল জালে পাঠিয়ে দেন এমবাপ্পে। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। 

এসজি/

অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শেষ’

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৬:০৫ এএম
অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শেষ’
হারের পর অশ্রুসিক্ত নেইমার। ছবি: সংগৃহীত

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিলেন নেইমার জুনিয়র। 

রবিবার (৫ জুলাই) ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগঘন কণ্ঠে নেইমার বলেন, ‘আমি চেষ্টা করেছি। সত্যিই চেষ্টা করেছি। এখানেই (মেটলাইফ স্টেডিয়ামে) আমার যাত্রা শুরু হয়েছিল, আর এখানেই শেষ হলো। এখন সব শেষ।’

নরওয়ের বিপক্ষে ম্যাচে ব্রাজিলের একমাত্র গোলটি আসে নেইমারের পা থেকে। ইনজুরি সময়ের ১০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমালেও দলের হার এড়াতে পারেননি তিনি।

আন্তর্জাতিক ক্যারিয়ারে ব্রাজিলের হয়ে ১৩০ ম্যাচে ৮০টি গোল করেছেন নেইমার। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৫৯টি গোল। দেশের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবেই জাতীয় দলের অধ্যায় শেষ করলেন তিনি।

বিশ্বকাপের আগে নেইমারের ফিটনেস ইস্যুতে ব্যাপক আলোচনা হয়। শেষ পর্যন্ত তাকে ২৬ সদস্যের বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করেন কোচ কার্লো আনচেলত্তি। তবে ইনজুরির কারণে গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে ছিলেন না নেইমার। 

২০১৩ সালে ব্রাজিলকে ফিফা কনফেডারেশন্স কাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নেইমার। এছাড়া ২০১৬ সালে রিও অলিম্পিকে স্বাগতিক ব্রাজিলকে প্রথমবারের মতো অলিম্পিক ফুটবলের স্বর্ণপদক জিতিয়েছিলেন এই তারকা ফরোয়ার্ড। 

এসজি/ 

১ ঘণ্টা পিছিয়ে গেল মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:৫৮ এএম
১ ঘণ্টা পিছিয়ে গেল মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ
ছবি: সংগৃহীত

বৈরী আবহাওয়ার কারণে মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি এক ঘণ্টা পিছিয়ে দেয় ফিফা।

মেক্সিকো সিটিতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস থাকায় ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে আজতেকা স্টেডিয়ামে কর্মরত সবাইকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। স্টেডিয়ামের আশপাশে বজ্রপাতের ঝুঁকি থাকায় দুই দলকেও নির্ধারিত সময়ের আগে স্টেডিয়ামে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়।

তবে ইংল্যান্ড দল ম্যাচ শুরুর এক ঘণ্টারও বেশি সময় আগে স্টেডিয়ামে পৌঁছে যায়।

ফিফার নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইল ব্যাসার্ধের মধ্যে সর্বশেষ বজ্রপাত শনাক্ত হওয়ার পর অন্তত ৩০ মিনিট না পার হওয়া পর্যন্ত খেলা শুরু করা যাবে না।

এসজি/

৩৬ বছর পর বিশ্বকাপে এমন হতাশার বিদায় ব্রাজিলের

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:১২ এএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৫:১২ এএম
৩৬ বছর পর বিশ্বকাপে এমন হতাশার বিদায় ব্রাজিলের
হারের পর কান্নায় ভেঙে পড়েন নেইমার। ছবি: সংগৃহীত

আর্লিং হালান্ডের জোড়া গোলে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এই হারের মধ্য দিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে সর্বশেষ শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। সেবার আর্জেন্টিনার কাছে ১-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট শেষ করতে হয়েছিল সেলেসাওদের। ২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হার সেই তিক্ত স্মৃতিকেই আবার ফিরিয়ে আনল।

১৯৯০ সালের পর টানা আটটি বিশ্বকাপে অন্তত কোয়ার্টার ফাইনালে খেলেছিল ব্রাজিল। এই সময়ের মধ্যে ১৯৯৪ ও ২০০২ সালে তারা বিশ্বকাপ জিতেছে। ১৯৯৮ সালে ফ্রান্সের কাছে ফাইনালে হেরেছে।

এ ছাড়া ২০০৬, ২০১০, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। ২০১৪ সালে নিজেদের মাটিতে সেমিফাইনালে উঠলেও শিরোপার স্বপ্ন পূরণ হয়নি।

তবে এবার সেই ধারাবাহিকতা ভেঙে গেল। নরওয়ের বিপক্ষে হেরে দীর্ঘ ৩৬ বছর পর শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো ব্রাজিলকে।

এসজি/

কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ কে?

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৫২ এএম
কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ কে?
ছবি: সংগৃহীত

আর্লিং হালান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। এবার শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার শেষ ষোলোর ম্যাচের বিজয়ী দল।

রবিবার (৫ জুলাই) নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ে নরওয়ে। ম্যাচে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন আর্লিং হালান্ড। ব্রাজিলের হয়ে ইনজুরি সময়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন নেইমার।

এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সেলেসাওরা।

কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি। শেষ আটে তারা মুখোমুখি হবে সহ-আয়োজক মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার শেষ ষোলোর ম্যাচের বিজয়ী দলের। 

আগামী ১১ জুলাই বাংলাদেশ সময় রাত ৩টায় মায়ামিতে অনুষ্ঠিত হবে নরওয়ের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। সেখানে জয় পেলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুযোগ পাবে ইউরোপের দলটি।

এসজি/

এটাই আমার শেষ বিশ্বকাপ: রোনালদো

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৪০ এএম
এটাই আমার শেষ বিশ্বকাপ: রোনালদো
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। এই ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে নিজের জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে ক্রিশ্চিয়ানো রোনালদো জানালেন, এটিই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। 

৪১ বছর বয়সী রোনালদো চলতি আসরে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন। ইতোমধ্যে তিনি তিনটি গোল করেছেন, যার মধ্যে রয়েছে বিশ্বকাপের নকআউট পর্বে তার ক্যারিয়ারের প্রথম গোল। সব মিলিয়ে বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ১১।

সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ‘এটাই (আমার) শেষ বিশ্বকাপ।’

রোনালদোর এই ঘোষণার মধ্য দিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের বিশ্বকাপ অধ্যায়ের সমাপ্তির ইঙ্গিত মিলল। এখন স্পেনের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে দলকে এগিয়ে নেওয়াই তার পরবর্তী লক্ষ্য।

এসজি/