ঢাকা ২২ আষাঢ় ১৪৩৩, সোমবার, ০৬ জুলাই ২০২৬

সর্বশেষ
৩৬ বছর পর বিশ্বকাপে এমন হতাশার বিদায় ব্রাজিলের এশিয়ার বিদায়, টিকে আছে আফ্রিকা কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ কে? এটাই আমার শেষ বিশ্বকাপ: রোনালদো ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করায় ফিফাকে ধন্যবাদ দিলেন ট্রাম্প পেনাল্টি মিসে নরওয়ের বিপক্ষে প্রথমার্ধে গোলহীন ব্রাজিল ব্রুনোর পেনাল্টি মিসে গোলবঞ্চিত ব্রাজিল উপহারের ১০ লাখ ডলারের রোলেক্স ঘড়ি ফেরত দিল মেক্সিকো নরওয়ের বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা ব্রাজিল-নরওয়ে ম্যাচে কার জয়ের সম্ভাবনা কত, জানাল সুপারকম্পিউটার লাল কার্ড দেখা যুক্তরাষ্ট্রের বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করল ফিফা ‘এত যুদ্ধ থামালাম, নোবেল পেলাম না’: ট্রাম্পের রসিকতা চিংদাও উপকূলে যৌথ মহড়ায় নামছে চীন ও রাশিয়া চাঁদপুরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন জাতির বিবেকের কণ্ঠস্বর: সারোয়ার ওয়াদুদ চৌধুরী উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ঢলের পানিতে ভেসে শিশুর মৃত্যু বন্ধু দেশকে ছাড়, হরমুজে নতুন ফি আরোপের ঘোষণা ইরানের ৫ জেলায় বন্যার সতর্কতা আড়াইহাজারে বিএনপির নেতাকর্মীদের হামলায় আহত চিকিৎসকসহ কর্মচারীরা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সরকারের উচ্চপদস্থদের বিষয়ে অশালীন-কুরুচিপূর্ণ পোস্ট, গ্রেপ্তার ৬ ফুটবল: লক্ষ্মীপুরে চ্যাম্পিয়ন ‘জাফরনগর স্মার্ট ভিলেজ’ পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে স্বামীর দেওয়া আগুনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ ডেঙ্গুতে বাড়ছে রোগী, ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৭১ জন ২ জেলায় নতুন পুলিশ সুপার চীনের অর্থনৈতিক করিডোর প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনায়: পররাষ্ট্র উপদেষ্টা নাচোলে মা-ছেলেকে ঘরে আটকে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি সড়ক সংস্কারে দুর্নীতি বন্ধ করুন

পেনাল্টি মিসে নরওয়ের বিপক্ষে প্রথমার্ধে গোলহীন ব্রাজিল

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০২:৫৯ এএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৩:১০ এএম
পেনাল্টি মিসে নরওয়ের বিপক্ষে প্রথমার্ধে গোলহীন ব্রাজিল
ছবি: সংগৃহীত

আক্রমণ-পাল্টা আক্রমণে জমজমাট প্রথমার্ধ শেষে নরওয়ে ও ব্রাজিলের কেউই গোলের দেখা পায়নি। ম্যাচের সবচেয়ে বড় সুযোগ ছিল ব্রাজিলের সামনে, তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারাইস। ফলে প্রথমার্ধ শেষে স্কোরলাইন ০-০ থাকে।

রবিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় নিউ জার্সির নিউ ইয়র্ক স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় নরওয়ে। তৃতীয় মিনিটে বল জালে জড়ালেও অফসাইডের কারণে তা বাতিল হয়। এরপর ১০ মিনিটে ব্রাজিল এগিয়ে যাওয়ার সুযোগ পায় পেনাল্টি থেকে। বক্সের ভেতর মাতেউস কুনিয়ার ওপর ক্রিস্টোফার আয়েরের স্লাইড ট্যাকলে প্রথমে খেলা চালিয়ে যান রেফারি। তবে ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন তিনি।

তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রুনো গিমারাইস। নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড দুর্দান্তভাবে তার শট ঠেকিয়ে দেন।

১৮ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র বাম প্রান্ত দিয়ে দারুণ গতিতে বাইলাইন পর্যন্ত পৌঁছে মাঝখানে ক্রস দেন। তবে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি অল্পের জন্য হেডে সংযোগ করতে ব্যর্থ হন। এরপর নরওয়ের রক্ষণ সহজেই বল ক্লিয়ার করে।

নরওয়ের ভুলে আবারও আক্রমণে যায় ব্রাজিল। কুনিয়া পেনাল্টি বক্সে ঢুকে পড়লেও ডিফেন্ডারের চাপে বল হারান এবং তার পেনাল্টির আবেদনও উপেক্ষা করেন রেফারি।

৩১ মিনিটে আরও একটি সুযোগ নষ্ট হয় ব্রাজিলের। গ্যাব্রিয়েল মার্তিনেল্লি বাইলাইন থেকে পাস দেওয়ার চেষ্টা করলে নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড পায়ের স্পর্শে বলের দিক পরিবর্তন করেন।

এরপর পাল্টা আক্রমণে নরওয়ে। বক্সের ধার ঘেঁষে বল পেয়ে যান মার্টিন ওদেগার্ড, তবে তার নিচু শট অল্পের জন্য কাছের পোস্ট ঘেঁষে বাইরে যায়। পরে নুসার ক্রসে হালান্ড কাছের পোস্টে বল পেয়ে তা লক্ষ্যভেদ করার চেষ্টা করলে তা সহজেই ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকারের হাতে চলে যায়।

৪০ মিনিটে আবারও নরওয়ের রক্ষণে ভাঙন ধরানোর চেষ্টা করে ব্রাজিল। কাসেমিরোর দূরপাল্লার শট ডিফেন্ডার ব্লক করেন। এরপর ভিনিসিয়ুস জুনিয়র বল ছিনিয়ে নিয়ে শট নিলেও কাছের পোস্টে সেটি ঠেকিয়ে দেন নিল্যান্ড।

প্রথমার্ধের শেষ দিকে নুসা ও হালান্ডের সমন্বয়ে ওদেগার্ড সুযোগ তৈরি করলেও তার ক্রস ডিফেন্ডারের গায়ে লেগে কর্নারের জন্য বাইরে যায়। কর্নার থেকে আর কোনো সুবিধা করতে পারেনি নরওয়ে।

ইনজুরি টাইমে (৪৫+৩) ব্রাজিলের পেনাল্টি বক্সে বল দখলের জন্য লড়াই করেন হালান্ড এবং শেষ পর্যন্ত বাম দিকে বল পান ওদেগার্ড। তিনি নিচু শট নিলেও ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন সেটি দারুণভাবে ঠেকিয়ে দেন। এরপর একেবারে শেষ মুহূর্তে কাসেমিরোর পাসে মার্তিনেল্লি সুযোগ পেলেও হেডে ঠিকমতো সংযোগ করতে ব্যর্থ হন। তাতে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

এসজি/

৩৬ বছর পর বিশ্বকাপে এমন হতাশার বিদায় ব্রাজিলের

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৫:১২ এএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৫:১২ এএম
৩৬ বছর পর বিশ্বকাপে এমন হতাশার বিদায় ব্রাজিলের
হারের পর কান্নায় ভেঙে পড়েন নেইমার। ছবি: সংগৃহীত

আর্লিং হালান্ডের জোড়া গোলে নরওয়ের কাছে ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এই হারের মধ্য দিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে সর্বশেষ শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। সেবার আর্জেন্টিনার কাছে ১-০ ব্যবধানে হেরে টুর্নামেন্ট শেষ করতে হয়েছিল সেলেসাওদের। ২০২৬ বিশ্বকাপে নরওয়ের কাছে হার সেই তিক্ত স্মৃতিকেই আবার ফিরিয়ে আনল।

১৯৯০ সালের পর টানা আটটি বিশ্বকাপে অন্তত কোয়ার্টার ফাইনালে খেলেছিল ব্রাজিল। এই সময়ের মধ্যে ১৯৯৪ ও ২০০২ সালে তারা বিশ্বকাপ জিতেছে। ১৯৯৮ সালে ফ্রান্সের কাছে ফাইনালে হেরেছে।

এ ছাড়া ২০০৬, ২০১০, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছে ব্রাজিল। ২০১৪ সালে নিজেদের মাটিতে সেমিফাইনালে উঠলেও শিরোপার স্বপ্ন পূরণ হয়নি।

তবে এবার সেই ধারাবাহিকতা ভেঙে গেল। নরওয়ের বিপক্ষে হেরে দীর্ঘ ৩৬ বছর পর শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো ব্রাজিলকে।

এসজি/

কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ কে?

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৫২ এএম
কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ কে?
ছবি: সংগৃহীত

আর্লিং হালান্ডের জোড়া গোলে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ ব্যবধানে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। এবার শেষ আটে তাদের প্রতিপক্ষ হবে মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার শেষ ষোলোর ম্যাচের বিজয়ী দল।

রবিবার (৫ জুলাই) নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলকে হারিয়ে ইতিহাস গড়ে নরওয়ে। ম্যাচে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন আর্লিং হালান্ড। ব্রাজিলের হয়ে ইনজুরি সময়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন নেইমার।

এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সেলেসাওরা।

কোয়ার্টার ফাইনালে নরওয়ের প্রতিপক্ষ এখনও নিশ্চিত হয়নি। শেষ আটে তারা মুখোমুখি হবে সহ-আয়োজক মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার শেষ ষোলোর ম্যাচের বিজয়ী দলের। 

আগামী ১১ জুলাই বাংলাদেশ সময় রাত ৩টায় মায়ামিতে অনুষ্ঠিত হবে নরওয়ের কোয়ার্টার ফাইনালের ম্যাচ। সেখানে জয় পেলেই প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সুযোগ পাবে ইউরোপের দলটি।

এসজি/

এটাই আমার শেষ বিশ্বকাপ: রোনালদো

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:৪০ এএম
এটাই আমার শেষ বিশ্বকাপ: রোনালদো
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনের মুখোমুখি হবে পর্তুগাল। এই ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে নিজের জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে ক্রিশ্চিয়ানো রোনালদো জানালেন, এটিই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। 

৪১ বছর বয়সী রোনালদো চলতি আসরে নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন। ইতোমধ্যে তিনি তিনটি গোল করেছেন, যার মধ্যে রয়েছে বিশ্বকাপের নকআউট পর্বে তার ক্যারিয়ারের প্রথম গোল। সব মিলিয়ে বিশ্বকাপে তার গোলসংখ্যা এখন ১১।

সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ‘এটাই (আমার) শেষ বিশ্বকাপ।’

রোনালদোর এই ঘোষণার মধ্য দিয়ে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়ের বিশ্বকাপ অধ্যায়ের সমাপ্তির ইঙ্গিত মিলল। এখন স্পেনের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ে দলকে এগিয়ে নেওয়াই তার পরবর্তী লক্ষ্য।

এসজি/

ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৪:০৫ এএম
আপডেট: ০৬ জুলাই ২০২৬, ০৪:১৯ এএম
ব্রাজিলকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
ছবি: সংগৃহীত

আর্লিং হালান্ডের জোড়া গোলে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল নরওয়ে। অন্যদিকে ইউরোপের দলটির বিপক্ষে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রবিবার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় নিউ জার্সির নিউ ইয়র্ক স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের শুরুতে অফসাইডের কারণে নরওয়ের গোল বাতিল হয়। এরপর গোলের বড় সুযোগ পায় ব্রাজিল। কিন্তু ব্রুনো গিমারাইসের পেনাল্টি শট রুখে দেন নরওয়ের গোলরক্ষক অরইয়ান নিল্যান্ড।

এরপর প্রথমার্ধের বাকি সময় আক্রমণ-পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করলেও তা কাজে লাগিয়ে গোল আদায় করতে পারেনি কোনো দল। তাতে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে আবারও বল দখলে আধিপত্য দেখায় নরওয়ে। বার্গ মাঝমাঠ থেকে বল নিয়ে দারুণভাবে এগিয়ে যান। তিনি ব্রাজিলের বক্সের কাছে পৌঁছে সতীর্থকে পাস না দিয়ে জোরালো শট নেন, যা ক্রসবারের অনেক ওপর দিয়ে বাইরে চলে যায়।

ম্যাতেউস কুনিয়ার বদলি নেমে গোলের সুবর্ণ সুযোগ পান এন্ড্রিক। ৫৯ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের অসাধারণ পাসে গোলরক্ষককে একা পেয়েও তাকে পরাস্ত করতে পারেননি তিনি। পরে কর্নার থেকে ব্রাজিলের আরও একটি প্রচেষ্টা ঠেকিয়ে দেন নিল্যান্ড। কর্নার থেকে আসা বলটি তিনি পাঞ্চ করে দূরে সরিয়ে দেন। এরপর বক্সের ডান দিকে বল পেয়ে নিচু শট নেন রায়ান। কিন্তু নিল্যান্ড পা দিয়ে সেটিও ঠেকিয়ে দেন।

এরপর দুটি সুযোগ আসে হালান্ডের সামনে। ম্যাচের ৬৬ মিনিটে শেল্ডেরুপ বাম দিক থেকে দারুণ একটি ক্রস ভেতরে পাঠান, তবে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন ডাইভ দিয়ে সেটি হাত ছুঁইয়ে দূরে সরিয়ে দেন। বলটি সামান্য ব্যবধানে হালান্ডের নাগালের বাইরে চলে যায়। এরপর ওদেগার্ডের নেওয়া কর্নার থেকে আজের অল্পের জন্য বল ছুঁতে ব্যর্থ হন। তবে বল আবারও বাম দিক থেকে ফেরত এলে হালান্ড স্লাইড করে সংযোগের চেষ্টা করেন, কিন্তু অল্পের জন্য বলের নাগাল পাননি তিনি।

এরপর দারুণ কিছু আক্রমণ গড়ে তুলে ব্রাজিল। কিন্তু দানিলোর দুর্বল ক্রস প্রতিপক্ষের ডিফেন্ডার ব্লক করে দিলে সেই সুযোগ নষ্ট হয়। এরপরই দ্রুত পাল্টা আক্রমণে যায় নরওয়ে। হালান্ড বল বাম দিকে শেল্ডেরুপের কাছে পাঠান, যিনি জোরালো শট নেন। তবে ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন সেটি দারুণভাবে ঠেকিয়ে দেন।

ম্যাচের নির্ধারিত সময়ের যখন ১০ মিনিট বাকি ঠিক তখনই ব্রাজিলের জালে বল জড়ান হালান্ড। শেল্ডেরুপের ক্রস থেকে হেডে গোল করে নরওয়েকে এগিয়ে নেন তিনি। এর ৬ মিনিট পর ৮৬ মিনিটে নরওয়েকে বাঁচিয়ে দেন নিল্যান্ড। আজেরের গায়ে লেগে বলটি লুপ করে তার মাথার ওপর দিয়ে জালের দিকেই যাচ্ছিল। কিন্তু অবিশ্বাস্যভাবে ঝাঁপিয়ে পড়ে আঙুল ছুঁইয়ে বলটিকে পোস্টে ঠেলে দেন নিল্যান্ড। তাতে নিশ্চিত গোল থেকে বেঁচে যায় নরওয়ে। 

এরপর নিজের জোড়া গোলের দেখা পান হালান্ড। ম্যাচের ৯০ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে গোলটি করেন তিনি। অ্যালিসন ঝাঁপিয়ে পড়েও তা ঠেকাতে পারেননি। 

শেষ মুহূর্তে বক্সের ভেতর কাসেমিরোকে ফাউল করায় পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিকে গোল করেন নেইমার, কিন্তু তা সমতায় ফেরার জন্য যথেষ্ট ছিল না। তাতে শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল নরওয়ে। অন্যদিকে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। প্রথম পেনাল্টি মিস ও সুযোগ কাজে লাগাতে না পারার আক্ষেপ পোড়াবে তাদের।  

এসজি/

বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করায় ফিফাকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬, ০৩:১৩ এএম
বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করায় ফিফাকে ধন্যবাদ দিলেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচের আগে নাটকীয় সিদ্ধান্ত নিয়েছে ফিফা। যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করেছে সংস্থাটি। আর এ সিদ্ধান্ত নেওয়ায় ফিফাকে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

রাউন্ড অব ৩২-এর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলের জয়ে প্রথম গোলটি করেছিলেন বালোগুন। তবে ম্যাচের ৬৪ মিনিটে ডিফেন্ডার তারিক মুহারেমোভিচের ওপর করা একটি ট্যাকলের ঘটনায় ভিএআর পর্যালোচনার পর তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। তাতে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে খেলার কথা ছিল না তার। কিন্তু ফিফা তার নিষেধাজ্ঞা স্থগিত করেছে। 

ফিফা এক বিবৃতিতে জানায়, ‘ফিফা ডিসিপ্লিনারি কোডের ২৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এক ম্যাচের নিষেধাজ্ঞার কার্যকারিতা এক বছরের প্রবেশন বা পরীক্ষামূলক সময়ের জন্য স্থগিত করা হলো।’

সংস্থাটি আরও জানায়, এই এক বছরের মধ্যে একই ধরনের এবং একই মাত্রার আরেকটি শৃঙ্খলাভঙ্গ করলে স্থগিত রাখা নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হবে। পাশাপাশি নতুন অপরাধের জন্য অতিরিক্ত শাস্তিও দেওয়া হতে পারে। ফিফার বিচারিক সংস্থা প্রয়োজন অনুযায়ী কোনো শাস্তির সম্পূর্ণ বা আংশিক কার্যকারিতা স্থগিত রাখতে পারে। 

ফিফার ঘোষণার পরপরই নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে সংস্থাটিকে ধন্যবাদ জানিয়ে ডোনাল্ড ট্রাম্প লিখেন, ‘সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং একটি বড় অবিচার সংশোধন করার জন্য ফিফাকে ধন্যবাদ।’

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনও ফিফার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

এর ফলে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে মাঠে নামতে কোনো বাধা থাকছে না ফোলারিন বালোগুনের। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

এসজি/