ঢাকা ২১ আষাঢ় ১৪৩৩, রোববার, ০৫ জুলাই ২০২৬

সর্বশেষ
ডেঙ্গুতে বাড়ছে রোগী, ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৭১ জন তিন জেলায় নতুন পুলিশ সুপার চীনের অর্থনৈতিক করিডোর প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনায়: পররাষ্ট্র উপদেষ্টা নাচোলে মা-ছেলেকে ঘরে আটকে স্বর্ণালংকার ও নগদ অর্থ চুরি সড়ক সংস্কারে দুর্নীতি বন্ধ করুন নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই ব্রাজিল–নরওয়ে ম্যাচে কে এই মুসলিম রেফারি? বিশ্বকাপ কাঁপানো ভোজিনহাকে নিয়ে কাড়াকাড়ি! নিরাপত্তা যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না সরায়: প্রধানমন্ত্রী সচিবালয়ের সামনে ভাত বিক্রি, আটক সোহানী শিফা আবুল কাসেম ফজলুল হকের প্রয়াণে শোক জানিয়েছে বাংলা একাডেমি ও ঢাবি হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে ফিরছে ‘বাংলার রসনা বিলাস ২.০’ ৩৬০ জোড়াকে সচল রাখার ইবাদত গোপালগঞ্জে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৪০ ব্রাজিল–নরওয়ে ম্যাচেও ব্রাজিলের জয় দেখছে ‘গণক’ বিড়াল মিলু ব্রাজিলই ফেভারিট: নরওয়ে কোচ প্রখ্যাত লোকসংগীতশিল্পী তীজন বাঈ আর নেই নরসিংদীতে ইয়াবাসহ যুবদলের সাবেক সভাপতির ছেলে আটক হালান্ড-গ্যাব্রিয়েল দ্বৈরথ এবার বিশ্বকাপের মঞ্চে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস অধ্যায়ের ৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর, ৪র্থ পর্ব, এইচএসসির জীববিজ্ঞান ২য় পত্র পটিয়ায় মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার মাঠের লড়াই শেষে কথার লড়াই, বিতর্কে এমবাপ্পে জনসংখ্যা ও স্বাস্থ্যের প্রতিশ্রুতি কতটুকু পূরণ করবে? রাঙামাটিতে সাবেক চেয়ারম্যানসহ আ.লীগ নেতা গ্রেপ্তার জুলাইয়ের প্রথম ৪ দিনে রেমিট্যান্স এসেছে ৩৫ কোটি ডলার যুদ্ধাপরাধ এবং স্বাধীনতা-উত্তর রাজনীতি ছিনতাইয়ের অভিযোগ, মসজিদের মাইকে ঘোষণার পর গণপিটুনিতে যুবকের মৃত্যু হাতে কামড় দিয়ে বখাটের কবল থেকে রক্ষা পেল স্কুলছাত্রী আমের নাম যেভাবে এল শাবিপ্রবির আশরাফুলের চিকিৎসায় প্রয়োজন ৬০ লাখ টাকা

সড়ক সংস্কারে দুর্নীতি বন্ধ করুন

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৭:৪০ পিএম
সড়ক সংস্কারে দুর্নীতি বন্ধ করুন

দেশের উন্নয়নের ক্ষেত্রে সড়ক অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দেশের সড়ক সংস্কার ও উন্নয়নে তৎপর থাকা জরুরি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছোটবড় সড়ক সংস্কারের কাজ কিছু সম্পন্ন হয়েছে এবং কিছু চলমান। অত্যন্ত দুঃখের বিষয় যে, কিছু কিছু সড়ক সংস্কার করা হয়েছে কেবল কাদামাটি দিয়ে লেপন করার মতো। চার-ছয় ইঞ্চির স্থলে দুই ইঞ্চি ঢালাই এবং এক দিন না যেতেই উঠে পড়ছে ঢালাইয়ের স্তর। অপরদিকে ১০ ইঞ্চির স্থলে পাঁচ ইঞ্চি এবং পাঁচ ইঞ্চির স্থলে দেড় থেকে দুই  ইঞ্চি সুতা রডের ব্যবহার একটি শীর্ষ পর্যায়ের দুর্নীতি। অনেক ক্ষেত্রে বাঁশের ব্যবহারও পরিলক্ষিত। দেখা যায় যে, বাজেটের এক অংশও কাজ সম্পন্ন হয় না। অতএব, সরকার কর্তৃক বাজেটের প্রতিটি খাত যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সড়ক সংস্কারে সব দুর্নীতি দমনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি।

আবদুর রশিদ
শিক্ষক, উত্তর সাতকানিয়া দারুল আরকাম একাডেমি, সাতকানিয়া, চট্টগ্রাম
[email protected]

সড়ক সংস্কারে দুর্নীতি বন্ধ করুন

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৭:৪০ পিএম
সড়ক সংস্কারে দুর্নীতি বন্ধ করুন

দেশের উন্নয়নের ক্ষেত্রে সড়ক অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দেশের সড়ক সংস্কার ও উন্নয়নে তৎপর থাকা জরুরি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছোটবড় সড়ক সংস্কারের কাজ কিছু সম্পন্ন হয়েছে এবং কিছু চলমান। অত্যন্ত দুঃখের বিষয় যে, কিছু কিছু সড়ক সংস্কার করা হয়েছে কেবল কাদামাটি দিয়ে লেপন করার মতো। চার-ছয় ইঞ্চির স্থলে দুই ইঞ্চি ঢালাই এবং এক দিন না যেতেই উঠে পড়ছে ঢালাইয়ের স্তর। অপরদিকে ১০ ইঞ্চির স্থলে পাঁচ ইঞ্চি এবং পাঁচ ইঞ্চির স্থলে দেড় থেকে দুই  ইঞ্চি সুতা রডের ব্যবহার একটি শীর্ষ পর্যায়ের দুর্নীতি। অনেক ক্ষেত্রে বাঁশের ব্যবহারও পরিলক্ষিত। দেখা যায় যে, বাজেটের এক অংশও কাজ সম্পন্ন হয় না। অতএব, সরকার কর্তৃক বাজেটের প্রতিটি খাত যথাযথভাবে ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি সড়ক সংস্কারে সব দুর্নীতি দমনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি।

আবদুর রশিদ
শিক্ষক, উত্তর সাতকানিয়া দারুল আরকাম একাডেমি, সাতকানিয়া, চট্টগ্রাম
[email protected]

নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৭:৩৮ পিএম
নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই

গত ২৫ জুন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সংঘটিত মা ও তিন মেয়ে সায়মা আক্তার, ইকরা আক্তার এবং শিফা আক্তারকে নৃশংসভাবে হত্যা করার ঘটনা পুরো দেশকে গভীরভাবে নাড়া দিয়েছে। একটি নিরীহ পরিবারের চার সদস্যকে নিজ বাসায় নির্মমভাবে কুপিয়ে হত্যা করা শুধু একটি অপরাধ নয়, এটি মানবিকতা ও সভ্যতার প্রতি এক ভয়াবহ আঘাত। প্রাথমিকভাবে অন্তর মজুমদার নামের এক যুবকের বিরুদ্ধে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য সামনে এলেও ঘটনার প্রকৃত কারণ ও পেছনের রহস্য এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি। অভিযুক্ত ব্যক্তি গণপিটুনিতে নিহত হওয়ায় তদন্ত আরও জটিল হয়ে পড়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে–এটি কি এককভাবে সংঘটিত অপরাধ, নাকি এর পেছনে আরও কেউ জড়িত? কী কারণে একটি পরিবারের চারজন নিরপরাধ সদস্যকে এত নির্মমভাবে প্রাণ দিতে হলো। এর উত্তর দেশবাসী জানতে চায়।

এ অবস্থায় নিরপেক্ষ, স্বচ্ছ ও পেশাদার তদন্তের কোনো বিকল্প নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে। তদন্তে যদি অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়, তবে তাকেও দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য, গুজব বা অপপ্রচার ছড়িয়ে তদন্তকে প্রভাবিত না করার বিষয়েও সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বর্তমান সময়ে অনেক ঘটনাই সামাজিক যোগাযোগমাধ্যমের ক্ষণস্থায়ী আলোচনার ভিড়ে হারিয়ে যায়। কিন্তু রায়পুরের এই হৃদয়বিদারক হত্যাকাণ্ড যেন সেই পরিণতির শিকার না হয়। আমরা চাই, ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হোক, অপরাধীরা আইনের সর্বোচ্চ শাস্তি পাক এবং নিহতদের পরিবার ন্যায়বিচার লাভ করুক। এটাই আজ দেশবাসীর প্রত্যাশা।

তানহা খানম
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয় 
[email protected]

সন্তানের কর্মসংস্থান চাই

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম
সন্তানের কর্মসংস্থান চাই

চারপাশের কত শত আয়োজন, উৎসব আর প্রাপ্তির ভিড়ে আমার কোনো আগ্রহ নেই। দুনিয়ার হিসাবনিকাশ বা ভবিষ্যৎ নিয়ে আমার বড় কোনো উচ্চাশাও নেই। আমার কাছে এই জীবনের সব চাওয়া-পাওয়া আর পূর্ণতা খুব সাধারণ ও নির্দিষ্ট। যেদিন আমার বিবিএ এবং এমবিএ পাস করা সন্তান নিজের যোগ্যতায় একটি কর্মসংস্থানের সুযোগ পাবে, সেদিনই হবে আমার জীবনের শ্রেষ্ঠ দিন। যেদিন সে নিজের পায়ে দাঁড়াতে পারবে, সেদিনই আমি অনুভব করব বাবা হিসেবে আমার জীবনের সবচেয়ে বড় দায়িত্বটি আমি সফলভাবে পালন করতে পেরেছি।

সন্তানকে তিলে তিলে বড় করা, তার পড়াশোনার পেছনে জীবনের সেরা সময় ও উপার্জন ব্যয় করার সার্থকতা কেবল তার একটি সুন্দর ভবিষ্যতের মাঝেই নিহিত। তাই বাইরের হাজারো কোলাহল আর সাফল্য আমাকে স্পর্শ করে না; আমার সব অপেক্ষা কেবল সেই বিশেষ দিনটির জন্য–যেদিন আমার সন্তানের মুখে হাসি ফুটবে এবং সে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ক্যারিয়ারের পথে পা রাখবে।

লিয়াকত হোসেন খোকন 
রূপনগর, ঢাকা
[email protected]

মোহসিন মিয়ার পুলিশ সংস্কার প্রস্তাব

প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৬:৩৬ পিএম
মোহসিন মিয়ার পুলিশ সংস্কার প্রস্তাব

কিছুদিন আগে খবরের কাগজের ডাকঘর বিভাগে মোহসিন মিয়া নামে এক ভদ্রলোকের একটি চিঠি ছাপা হয়েছে, যা অনেক চিঠির মধ্যে অনন্য কিরণে উদ্ভাসিত। চিঠিতে পুলিশের পোশাক পরিবর্তন নিয়ে লেখকের যুক্তি পরম দেশপ্রেম, নীতিনিষ্ঠা, দরিদ্র দেশের গণসম্পদ কাজে লাগানোর ক্ষেত্রে সর্বোচ্চ মিতব্যয়িতা, দায়বদ্ধতা ও স্বচ্ছতার আদর্শ সাহসের সঙ্গে প্রস্ফুটিত হয়েছে। যেকোনো সরকারি বিভাগেই দুর্নীতির চর্চা অপ্রতিরোধ্য বলে স্বীকার করা হয়। বর্তমান সরকারের দায়িত্বশীলরাও বলছেন, ‘দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে, বিষদাঁত উপড়ে ফেলা হবে, পরিচয় যাই হোক কোনো দুর্নীতিবাজকে কোনোরকম ছাড় দেওয়া হবে না’ ইত্যাদি। পুলিশ বিভাগ যেহেতু এ বিষয়ের সঙ্গে তথা দুর্নীতি দমনে ওতপ্রোতভাবে সংশ্লিষ্ট, তাই তাদের দায়িত্ববোধ আরও উঁচু করার কাজটি সম্পাদন করা, তাদের পোশাক পরিবর্তন করার চেয়ে অধিকতর জরুরি। সরকারপ্রধান দায়িত্ব নেওয়ার প্রথম সপ্তাহেই বলেছেন, ‘পুলিশকে জনগণের আরও কাছে যেতে হবে এবং আস্থা অর্জন করতে হবে’। চমৎকার কথা। তার মানে দূরত্ব রয়েছে, আস্থারও ফাঁক আছে। কাজেই কোনো ঠিকাদারের মুনাফা বৃদ্ধি করার চেয়ে সেবাগ্রহীতাদের সঙ্গে পুলিশের আচরণের সংস্কৃতির আরও উন্নতিসাধনের লক্ষ্যই যেন সরকারের কাছে গুরুত্ব পায়। কোনো গ্রেপ্তার, আটক, জব্দ, তদন্ত, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ ও চার্জশিট চূড়ান্ত করার কাজে পুলিশকর্তা সন্দেভাজনের শরীরে হাত দিতে পারবেন না। এ কাজগুলো করার সময় পুলিশ তাদের সঙ্গে জেলা কমিশনার কর্তৃক বরাদ্দ করা ফৌজদারি সরকারি উকিল/ ম্যাজিস্ট্রেটের অনুমোদন নেবে। পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ/ মামলা পুলিশ তদন্ত করতে পারবে না, তা আইন/ ম্যাজিস্ট্রেসি বিভাগ কর্তৃক করাতে হবে। পুলিশের বার্ষিক গোপনীয় প্রতিবেদন সম্পাদন করবেন প্রশাসনের কর্মকর্তারা। দেশের অতি বিশিষ্ট বাতিঘর শিক্ষক আন্দোলনের সময় একটি ছবি দেখে বলেছিলেন, ‘পুলিশ শিক্ষককে লাঠিচার্জ করছে আর সেই শিক্ষক পুলিশ কনস্টেবলকে স্যার সম্বোধন করে বলছেন, মারবেন না’। কাজেই এগুলোর দিকে মনোযোগ দেওয়া দরকার, পোশাক পরিবর্তনের দিকে নয়। বরং স্বরাষ্ট্র সচিব এটা নিশ্চিত করুন যে, থানায় থানায় পুলিশ সেবাগ্রহীতাদের সঙ্গে আইনানুগ আচরণ করছে। 

মাসুদ আহমেদ
সাবেক সিনিয়র সচিব ও প্রজাতন্ত্রের সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল
[email protected]

ভার্চুয়াল শত্রুতার বলি আমার প্রিয় ঠিকানা

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৬:২৪ পিএম
ভার্চুয়াল শত্রুতার বলি আমার প্রিয় ঠিকানা

হঠাৎ করেই থমকে গেল আমার ভার্চুয়াল দুনিয়া। কোনো পূর্বসতর্কবার্তা ছাড়া, কোনো কারণ ছাড়াই বন্ধ হয়ে গেল আমার অরিজিনাল ফেসবুক আইডি এবং কষ্টার্জিত ফেসবুক পেজ। হিংসুটে ও স্বার্থান্বেষী মানুষের একের পর এক মিথ্যা রিপোর্টের কারণে আমার দীর্ঘদিনের স্মৃতি ও পরিশ্রম আজ নিমেষেই ধূলিসাৎ। সোশ্যাল মিডিয়া এখন যেন মানুষের ভালো সহ্য করতে না পারা এক অদ্ভুত অসুস্থতার চারণভূমি। নিজেরা ভালো কিছু করতে পারে না, তাই অন্যের উন্নতি ও সৃষ্টিকে ধ্বংস করতে তাদের এত আনন্দ। একটি আইডি বা পেজ শুধু যোগাযোগের মাধ্যম নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে বহু মানুষের আবেগ, ভালোবাসা এবং অনেক স্বপ্নের পথচলা। কিছু সুবিধাবাদী মানুষের নোংরা মানসিকতা ও হিংসার কাছে আজ আমি পরাস্ত।

এই ঘটনা শুধু আমার ভার্চুয়াল ক্ষতি করেনি, বরং এই সমাজব্যবস্থা এবং মানুষের মানসিকতা নিয়ে আমাকে চরম হতাশ করে দিয়েছে। যেখানে মানুষ অন্যের ভালো দেখে খুশি হওয়ার বদলে হিংসার আগুনে পুড়ে ছারখার হয়, সেই সমাজে সহাবস্থান কত কঠিন তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। তবে এই আঘাতগুলোই হয়তো ঘুরে দাঁড়ানোর নতুন শক্তি। তারা হয়তো আমার প্রোফাইল বা পেজ বন্ধ করে দিতে পেরেছে, কিন্তু আমার মনোবল বা কাজ করার ইচ্ছাকে ধ্বংস করতে পারেনি। এই সংকটে যারা আমার পাশে দাঁড়িয়েছেন এবং খোঁজ নিয়েছেন, তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। মিথ্যা ও হিংসার জয় কখনো স্থায়ী হতে পারে না। নতুন উদ্যমে, নতুন পরিচয়ে হয়তো আবার শুরু হবে পথচলা, কারণ সত্য ও পরিশ্রম কখনো হারিয়ে যায় না।

লিয়াকত হোসেন খোকন 
রূপনগর, ঢাকা
[email protected]