চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে শেষ আটে জায়গা করে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে ব্রাজিল ও নরওয়ে। এই গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন মরক্কো বংশোদ্ভূত মার্কিন রেফারি ইসমাইল এলফাত। ৪২ বছর বয়সী এলফাত ২০১৬ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় রয়েছেন। এর আগে তিনি ২০১৯ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ এবং ২০১৯ কনকাকাফ গোল্ড কাপে ম্যাচ পরিচালনা করেছেন। ২০২০ সালে মেজর লিগ সকার (এমএলএস) তাকে ‘রেফারি অব দ্য ইয়ার’ সম্মাননায় ভূষিত করে।
২০২২ কাতার বিশ্বকাপে এলফাত দুটি গ্রুপ পর্বের ম্যাচ এবং জাপান–ক্রোয়েশিয়ার শেষ ষোলোর ম্যাচ পরিচালনা করেন। এছাড়া আর্জেন্টিনা–ফ্রান্সের স্মরণীয় ফাইনালে তিনি চতুর্থ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
চলমান ২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি দুটি ম্যাচে বাঁশি বাজিয়েছেন। ম্যাচ দুটি হলো উরুগুয়ে–স্পেন এবং নেদারল্যান্ডস–জাপান।
পরিসংখ্যান বলছে, ক্যারিয়ারে ২৯৭টি ম্যাচ পরিচালনা করে এলফাত ১,০৬৫টি হলুদ ও ৩৩টি লাল কার্ড দেখিয়েছেন। অর্থাৎ, প্রতি ম্যাচে গড়ে ৩ দশমিক ৫৯টি হলুদ কার্ড দেখানোর রেকর্ড রয়েছে তার। চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি দুটি হলুদ ও একটি লাল কার্ড দেখিয়েছেন। উরুগুয়ে–স্পেন ম্যাচে পাউ কুবার্সির ওপর ফাউলের দায়ে উরুগুয়ের অগুস্তিন কানোবিওকে লাল কার্ড দেখান তিনি।
ব্রাজিল–নরওয়ে ম্যাচের ম্যাচ বাকি রেফারিগুলা হলেন,
• সহকারী রেফারি: কোরি পার্কার (যুক্তরাষ্ট্র)
• সহকারী রেফারি: কাইল অ্যাটকিন্স (যুক্তরাষ্ট্র)
• চতুর্থ রেফারি: সাইদ মার্তিনেজ (হন্ডুরাস)
পাপ্পু/রিফাত/