ঢাকা ২১ আষাঢ় ১৪৩৩, রোববার, ০৫ জুলাই ২০২৬

সর্বশেষ
জার্মানির কোচ হতে প্রস্তুত ক্লপ কোয়ার্টার ফাইনালে মরক্কোকে পেল ফ্রান্স, ম্যাচ কবে-কখন? এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স পেনাল্টিতে ফ্রান্সকে এগিয়ে নিলেন এমবাপ্পে বিশ্বকাপে স্পেনই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ: নুনো মেন্দেস প্রথমার্ধে একচ্ছত্র আধিপত্য, তবু গোলশূন্য ফ্রান্স বিশ্বকাপে কঠিন পরীক্ষার মুখে লামিনে ইয়ামাল প্যারাগুয়ের বিপক্ষে ফ্রান্সের একাদশ ঘোষণা কোয়ার্টার ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ কে? কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো ওনাহির গোলে এগিয়ে গেল মরক্কো কানাডা-মরক্কোর কার্ডে ভরা প্রথমার্ধ ছন্দহীন মরক্কোকে বাঁচালেন বুনু, গোলশূন্য প্রথমার্ধ টেন্ডুলকারের রেকর্ড এখন সূর্যবংশীর সালিশের রায়ে ক্ষুব্ধ, দাদাকে গুলি জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী: গণরায় বাস্তবায়নে জামায়াতের গণমিছিল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা বেঞ্চে কানাডার অধিনায়ক, মরক্কোর একাদশে পরিবর্তন ‘ঘর বাড়ি’ অ্যাপ তৈরি করলেন বেরোবি শিক্ষার্থী লাঠিপেটার ভিডিও ভাইরাল, আলোচনায় ইউপি চেয়ারম্যান তিন দিনব্যাপী উৎসবের মধ্য দিয়ে বরগুনায় ‘নজরুল বর্ষ’ উদযাপন সম্পন্ন ফুলবাড়িয়া সুপার মার্কেটে জামায়াত-বিএনপি সমর্থকদের সংঘর্ষে আহত ১ যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করল বাংলাদেশ প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামালের জীবনাবসান স্মার্টফোনের দাম কমাল টেকনো পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজও বাস্তবায়ন করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জলবায়ু সংকটে ইউরোপের অগ্নিদহন সিঙ্গাপুরসহ তিন দেশে এনআইডি কার্যক্রম চলতি মাসে শুরু অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’

বিশ্বকাপে কঠিন পরীক্ষার মুখে লামিনে ইয়ামাল

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৩:০২ এএম
বিশ্বকাপে কঠিন পরীক্ষার মুখে লামিনে ইয়ামাল
লামিনে ইয়ামাল। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোয় পর্তুগালের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে স্পেন। এই ম্যাচ ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় তরুণ তারকা লামিনে ইয়ামাল ও পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্দেসের ব্যক্তিগত লড়াই।

মেন্দেসকে ইয়ামাল নিজেই তার ক্যারিয়ারের অন্যতম কঠিন প্রতিপক্ষ হিসেবে স্বীকার করেছেন। এবার বিশ্বমঞ্চে স্প্যানিশ তারকাকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হতে পারে।

স্পেনের সাবেক ডিফেন্ডার মিশেল সালগাদো মনে করেন, এই দ্বৈরথই ম্যাচের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তার মতে, ইয়ামাল ও মেন্দেসের লড়াই-ই হতে পারে পুরো ম্যাচের টার্নিং পয়েন্ট।

সালগাদো বলেন, ‘ইয়ামাল যদি মেন্দেসকে পরাস্ত করতে পারে, তাহলে স্পেন বড় সুবিধা পাবে। আর উল্টোটা হলে পর্তুগাল ম্যাচে এগিয়ে যাবে।’

তিনি আরও যোগ করেন, ‘ইয়ামালের মধ্যে এমন প্রতিভা রয়েছে যা যেকোনো রক্ষণ ভেঙে দিতে পারে, তবে মেন্দেসকে সামলাতেও সর্বোচ্চ প্রস্তুতি দরকার হবে।’

অন্যদিকে, আগের মুখোমুখিতে নেশনস লিগ ফাইনালে ইয়ামালকে কার্যত নিষ্ক্রিয় করে দিয়েছিলেন নুনো মেন্দেস। সেই ম্যাচ শেষে তিনি দাবি করেছিলেন, ইয়ামালকে তার স্বাভাবিক খেলা খেলতে দেননি এবং তাকে ‘নিষ্ক্রিয়’ করতে পেরেছিলেন।

সব মিলিয়ে ডালাসে নতুন মঞ্চে আবারও মুখোমুখি হতে যাচ্ছেন ইয়ামাল-মেন্দেস। তাই প্রশ্ন একটাই- এবার কি ইয়ামাল প্রতিশোধ নিতে পারবেন, নাকি আবারও মেন্দেসই জিতে নেবেন ব্যক্তিগত এই লড়াই?

উল্লেখ্য, সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। এই ম্যাচের জয়ী দল জায়গা করে নেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।

এসজি/

কোয়ার্টার ফাইনালে মরক্কোকে পেল ফ্রান্স, ম্যাচ কবে-কখন?

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:২৯ এএম
কোয়ার্টার ফাইনালে মরক্কোকে পেল ফ্রান্স, ম্যাচ কবে-কখন?
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। ম্যাচের একমাত্র গোলটি আসে ৭০ মিনিটে অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাতে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে ফ্রান্স আধিপত্য দেখালেও গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত। পেনাল্টি গোলের পর ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও প্যারাগুয়ের সংগঠিত রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় আর কোনো গোল হয়নি।

এই জয়ের মাধ্যমে শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স। এবার কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ মরক্কো। আগামী বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় বোস্টন স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

এর আগে, শেষ ষোলোর ম্যাচে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে মরক্কো। দুর্দান্ত ফর্মে থাকা আফ্রিকান দলটি টানা দ্বিতীয়বার সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।

অন্যদিকে, ফ্রান্সের লক্ষ্য থাকবে টানা তৃতীয়বার বিশ্বকাপ ফাইনালে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়া। ফলে কোয়ার্টার ফাইনালে দারুণ এক লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।

এসজি/

এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৫:০৮ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৫:২৯ এএম
এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর উত্তেজনাপূর্ণ ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। পেনাল্টি থেকে দলের হয়ে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে।

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাতে ফিলাডেলফিয়ার মাঠে শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আধিপত্য ছিল ফ্রান্সের। বল দখল, আক্রমণ এবং সুযোগ তৈরিতে তারা এগিয়ে থাকলেও প্যারাগুয়ের সংগঠিত রক্ষণভাগ ভাঙা সহজ হয়নি। প্রথমার্ধে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি ফরাসিরা, ফলে বিরতিতে ম্যাচ থাকে গোলশূন্য।

দ্বিতীয়ার্ধে শুরু থেকেই চাপ বাড়ায় ফ্রান্স। ৫১ মিনিটে বল পেয়ে দারুণ গতিতে ছুটে যান কিলিয়ান এমবাপ্পে। প্যারাগুয়ের ডিফেন্ডারকে পেছনে ফেলেও এগিয়ে যান তিনি। তবে বল নিয়ন্ত্রণে আনতে গিয়ে গতি কমাতেই সময়মতো ট্যাকল করে প্যারাগুয়েকে বিপদমুক্ত করেন হুয়ান কাসেরেস। শেষ পর্যন্ত কর্নার আদায় করে নেয় ফ্রান্স। দ্রুত কর্নার নিলেও সেখান থেকে সুবিধা করতে পারেনি তারা। 

এরপর ৫৫ মিনিটে দূরপাল্লা থেকে জোরালো শটে গোলের চেষ্টা করেন মানু কোনে। তবে দারুণ নৈপুণ্যে সেটি ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিল।

ম্যাচের মোড় ঘুরে যায় ৬৫ মিনিটে। প্যারাগুয়ের তিন ডিফেন্ডারকে দারুণভাবে কাটিয়ে বক্সের ভেতরে ঢুকে পড়েন দেজিরে দুয়ে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ডিয়েগো গোমেজ পা বাড়িয়ে তাকে ফেলে দেন। শুরুতে রেফারি খেলা চালিয়ে গেলেও ভিএআর পর্যালোচনার পর পেনাল্টির সিদ্ধান্ত দেন তিনি। স্পট কিকে দায়িত্ব নেন অধিনায়ক এমবাপ্পে। ঠাণ্ডা মাথায় গোলরক্ষককে ভুল পথে পাঠিয়ে ফ্রান্সকে এগিয়ে নেন এই তারকা ফরোয়ার্ড। ৭০ মিনিটে ১-০ ব্যবধানে এগিয়ে যায় গত আসরের রানার্সআপরা।

এর পরপরই ডিফেন্সে ডায়ট উপামেকানো ভুল করে বসেন। সেই সুযোগে শট নেওয়ার চেষ্টা করেন মৌরিসিও, তবে ফ্রান্সের গোলরক্ষক মাইক ম্যাগনান চমৎকার সেভ করে দলকে রক্ষা করেন।

৮৯ মিনিটে এমবাপ্পে আবারও সুযোগ তৈরি করলেও দূরের পোস্ট লক্ষ্য করে নেওয়া তার শট ঠেকিয়ে দেন গিল। ইনজুরি টাইমে (৯০+৭) ফ্রান্স দ্বিতীয় গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। দুয়ে বাম দিক থেকে দারুণ পাস বাড়ান এমবাপ্পের দিকে। প্রথম শট ঠেকিয়ে দেন গিল, রিবাউন্ডেও আবার শট নিলেও অসাধারণ ডাইভে সেটিও রুখে দেন প্যারাগুয়ের গোলরক্ষক।

শেষ পর্যন্ত এমবাপ্পের একমাত্র গোলেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ফ্রান্স। এই জয়ে তারা উঠে যায় কোয়ার্টার ফাইনালে, আর টুর্নামেন্ট থেকে বিদায় নেয় প্যারাগুয়ে।

এসজি/

পেনাল্টিতে ফ্রান্সকে এগিয়ে নিলেন এমবাপ্পে

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:৪৪ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৪:৫১ এএম
পেনাল্টিতে ফ্রান্সকে এগিয়ে নিলেন এমবাপ্পে
ছবি: সংগৃহীত

বক্সের ভেতর দেজিরে দুয়েকে ফাউল করায় ভিএআর পর্যালোচনার পর পেনাল্টি পায় ফ্রান্স। স্পট-কিকে গোল আদায় করলেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তাতে প্যারাগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। 

শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় রাত ৩টায় ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধে বল দখল, আক্রমণ ও সুযোগ তৈরিতে আধিপত্য দেখিয়েও কাঙ্ক্ষিত গোল আদায় করতে পারেনি ফ্রান্স। প্যারাগুয়ের সুশৃঙ্খল রক্ষণ এবং গোলরক্ষকের দৃঢ়তায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়। 

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে দারুণ এই সুযোগ তৈরি করে ফ্রান্স। ম্যাচের ৫১ মিনিটে বল পেয়ে দারুণ গতিতে ছুটে যান কিলিয়ান এমবাপ্পে। প্যারাগুয়ের ডিফেন্ডারকে পেছনে ফেলেও এগিয়ে যান তিনি। তবে বল নিয়ন্ত্রণে আনতে গিয়ে গতি কমাতেই সময়মতো ট্যাকল করে প্যারাগুয়েকে বিপদমুক্ত করেন হুয়ান কাসেরেস। শেষ পর্যন্ত কর্নার আদায় করে নেয় ফ্রান্স। দ্রুত কর্নার নিলেও সেখান থেকে সুবিধা করতে পারেনি তারা। 

ম্যাচের ৫৫ মিনিটে দূরপাল্লা থেকে দুর্দান্ত এক শট নেন মানু কোনে। বাম দিক লক্ষ্য করে নেওয়া তার জোরালো প্রচেষ্টা দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন প্যারাগুয়ের গোলরক্ষক। 

তবে ম্যাচের ৬৫ মিনিটে প্যারাগুয়ের তিন ডিফেন্ডারকে দারুণভাবে কাটিয়ে বক্সের ভেতরে ঢুকে পড়েন দেজিরে দুয়ে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ডিয়েগো গোমেজ পা বাড়িয়ে তাকে ফেলে দিলে তিনি বক্সের ভেতরেই পড়ে যান। এতে পেনাল্টির জোরালো আবেদন উঠে ফ্রান্সের পক্ষ থেকে। তবে রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। পরে ভিএআর পর্যালোচনা করে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

পেনাল্টি নিতে আসেন ফরাসি অধিনায়ক। চাপ সামলে গোলরক্ষক অরল্যান্ডো গিলকে ভুল দিকে পাঠিয়ে নিখুঁতভাবে বল জালে পাঠিয়ে দেন এমবাপ্পে। তাতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। 

এসজি/

বিশ্বকাপে স্পেনই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ: নুনো মেন্দেস

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৪:২৭ এএম
আপডেট: ০৫ জুলাই ২০২৬, ০৪:২৮ এএম
বিশ্বকাপে স্পেনই সবচেয়ে কঠিন প্রতিপক্ষ: নুনো মেন্দেস
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে স্পেনকেই নিজেদের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হিসেবে দেখছেন পর্তুগালের লেফট-ব্যাক নুনো মেন্দেস। তবে তিনি জানিয়েছেন, শক্তিশালী এই প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে প্রস্তুত রয়েছে পর্তুগাল।

মেন্দেস বলেন, ‘যদি আমরা সেই (নেশনস লিগ) ফাইনালের ফল আবারও পেতে পারি, তাহলে সেটা দারুণ হবে। তবে এটি ভিন্ন প্রতিযোগিতা ও ভিন্ন ম্যাচ। আমরা প্রতিটি ম্যাচ যেভাবে খেলেছি, স্পেনের বিপক্ষেও একই মানসিকতা নিয়ে নামতে হবে।’

গত বছর মিউনিখে অনুষ্ঠিত নেশনস লিগ ফাইনালে টাইব্রেকারে স্পেনকে হারিয়েছিল পর্তুগাল। সেই স্মৃতি এবারও অনুপ্রেরণা হিসেবে কাজ করছে বলে জানান মেন্দেস।

তিনি আরও বলেন, ‘আমরা জানি, আমরা আরও ভালো খেলতে পারি। সেই সক্ষমতা আমাদের আছে।’ মেন্দেসের ভাষায়, ‘যে হারবে সে বিদায় নেবে। কাগজে-কলমে স্পেনই আমাদের এখন পর্যন্ত সবচেয়ে কঠিন প্রতিপক্ষ। কিন্তু ম্যাচ শুরু হলে সবকিছুই বদলে যেতে পারে।’

স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালের সঙ্গে সম্ভাব্য লড়াই নিয়েও কথা বলেন মেন্দেস। তিনি জানান, ইয়ামালকে নিয়ে প্রতিপক্ষের প্রশংসা তিনি উপভোগ করেন এবং এই ম্যাচে নতুন চ্যালেঞ্জের জন্য তিনি প্রস্তুত।

উল্লেখ্য, সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় ডালাস স্টেডিয়ামে মুখোমুখি হবে পর্তুগাল ও স্পেন। এই হাই-ভোল্টেজ ম্যাচের জয়ী দল জায়গা করে নেবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে।